শিরোনাম
প্রশাসন ও গ্রামবাসীর সামনে মাদক ব্যবসা না করার অঙ্গীকার,একতারপুরে আলোচনায় অভিযুক্তরা ভিয়েনার রাজ্য কাউন্সিলর মাহমুদুর রহমান নয়ন কে লালমোহনে সংবর্ধনা মাগুরায় ছাত্রী হয়রানির অভিযোগ তুলে শিক্ষকের শাস্তি দাবিতে বিক্ষোভ নাঙ্গলকোটে সরকারি সড়ক পুনরুদ্ধারে এসিল্যান্ডের উচ্ছেদ অভিযান মুরাদনগরে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার কুকুর ধরলো চোর! শ্যামলীতে পিএমকের ফ্রি চিকিৎসাসেবা পেলেন ৫ শতাধিক মানুষ পোরশায় গাঙ্গুরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি পালন শিক্ষার মানোন্নয়নে পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ রূপগঞ্জে নির্মাণাধীন সেতু পরিদর্শনে দুই প্রতিমন্ত্রী
শুক্রবার ১৯ জুন ২০২৬
শুক্রবার ১৯ জুন ২০২৬

কালীগঞ্জে ভাতিজাকে অপহরণ করে নির্যাতন,২ কোটি টাকা দাবি

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:সোমবার ৩০ মার্চ ২০২৬ | হালনাগাদ:সোমবার ৩০ মার্চ ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


মোঃ রায়হান মাহামুদ : 


গাজীপুরের কালীগঞ্জে চাঞ্চল্যকর এক ঘটনায় ভাতিজাকে অপহরণ করে ২ কোটি টাকা মুক্তিপণ দাবি এবং জোরপূর্বক স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে চাচা ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত চাচা মোমেন মৃধা ও সহযোগী সাকিব হাসানকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।


ঘটনাটি ঘটে কালীগঞ্জ উপজেলার কালিকুটি ব্রিজ সংলগ্ন পূর্বাচলের একটি নিরিবিলি এলাকায়। এ ঘটনায় ভিকটিম হৃদয় মৃধার মা ঝরনা আক্তার বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।


মামলার অভিযোগে বলা হয়, হৃদয় মৃধার পারাবর্তা (পূর্বাচল ২৮ নম্বর সেক্টর) এলাকায় থাকা ৩ কাঠা জমির প্লট জোরপূর্বক দখল নেওয়ার উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে শত্রুতা পোষণ করে আসছিল চাচা মোমেন মৃধা। বিভিন্ন সময় তাকে হুমকি-ধামকিও দেওয়া হয়।


গত ৯ মার্চ বিকেলে হৃদয় মৃধা ১৭ লাখ ৬০ হাজার টাকা সঙ্গে নিয়ে বন্ধুদের সাথে গাড়ি কেনার উদ্দেশ্যে উত্তরা যাচ্ছিলেন। পথে পূর্বাচলের কালিকুটি ব্রিজ এলাকায় পৌঁছালে আগে থেকেই ওঁত পেতে থাকা রিপন মিয়া ও তার সহযোগীরা পথরোধ করে। পরে অস্ত্রের মুখে জিম্মি করে তাকে জোরপূর্বক একটি গাড়িতে তুলে রূপগঞ্জের ধামসি এলাকার জঙ্গলবাড়ি রিসোর্টে নিয়ে যায়।


সেখানে তাকে হাত-পা বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হয় এবং মারধরের একপর্যায়ে তার বাম পা ভেঙে দেওয়া হয়। এরপর তাকে ঢাকার রাজউক অফিসে নিয়ে হাজিরা খাতাসহ সাদা স্ট্যাম্পে প্রায় ২০-২১টি স্বাক্ষর নেওয়া হয়।


পরবর্তীতে ১০ মার্চ রাতে তাকে রূপায়ণ সিটির একটি গোপন স্থানে নিয়ে পুনরায় মারধর করে ২ কোটি টাকা মুক্তিপণ দাবি করা হয়। গুরুতর আহত অবস্থায় পরিস্থিতি বেগতিক হলে গভীর রাতে কৌশলে তাকে উত্তরা একটি মাদক নিরাময় কেন্দ্রে রেখে যায় অভিযুক্তরা।


এদিকে, নিখোঁজের পর হৃদয়ের পরিবার থানায় অভিযোগ করলে পুলিশ অভিযান শুরু করে। উলুখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ জামাল উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন। পরে ১১ মার্চ দুপুরে একটি অজ্ঞাত নম্বর থেকে হৃদয়ের বাবার মোবাইলে ফোন করে তার অবস্থান জানানো হয়। তথ্যের ভিত্তিতে পুলিশ উত্তরা মাদক নিরাময় কেন্দ্র থেকে আহত অবস্থায় হৃদয়কে উদ্ধার করে।


পুলিশ পরবর্তীতে অভিযান চালিয়ে রূপগঞ্জের ধামসি এলাকার একটি গোপন আস্তানা (জঙ্গলবাড়ি রিসোর্ট) থেকে মোমেন মৃধা ও সাকিব হাসানকে গ্রেফতার করে এবং আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।


ভুক্তভোগীর পরিবার অভিযোগ করে, মামলা দায়েরের পর থেকে অভিযুক্তরা মামলা তুলে নিতে তাদেরকে অপহরণ, হত্যা এবং বাড়িঘর পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে আসছে। এতে পরিবারটি চরম আতঙ্কে দিন কাটাচ্ছে।


এ বিষয়ে উলুখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ জামাল উদ্দিন জানান, “খবর পেয়ে আমরা দ্রুত অভিযান চালিয়ে উত্তরা থেকে আহত অবস্থায় হৃদয় মৃধাকে উদ্ধার করি এবং অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে।”


আরও খবর




প্রশাসন ও গ্রামবাসীর সামনে মাদক ব্যবসা না করার অঙ্গীকার,একতারপুরে আলোচনায় অভিযুক্তরা

ভিয়েনার রাজ্য কাউন্সিলর মাহমুদুর রহমান নয়ন কে লালমোহনে সংবর্ধনা

চিরিরবন্দরে মাদকসেবীর ৬ মাস বিনাশ্রম কারাদন্ড

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি চকরিয়া'র সভাপতি মনসুর মহসিন ও ইউসুফ সম্পাদক মনোনীত

মুকুটনাইট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুরেন্দ্র-স্নেহলতা ফাউন্ডেশনের শিক্ষা সামগ্রী বিতরণ

মালয়েশিয়া থেকে ফেরা হলো না বাড়ি, বগুড়ায় পৌঁছেই প্রবাসীর মৃত্যু

কুমিল্লার আলোচিত শিবির নেতা জিসানের পক্ষে আইনি কার্যক্রমে যুক্ত দুই এপিপির নিয়োগ বাতিল

কালিয়াকৈরে পোশাক কারখানার পানি পানে শতাধিক শ্রমিক অসুস্থ

কুমিল্লায় পণ্যবাহী ভ্যানে ইয়াবার বড় চালান, কয়েক কোটি টাকার ইয়াবা উদ্ধার করে পুলিশ

ডুয়েটে গবেষণার অর্জন ও সম্ভাবনা নিয়ে ‘অ্যানুয়াল পেপার মিট’ অনুষ্ঠিত

মুরাদনগরে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

কাউনিয়া ‘স্বপ্নসারথি’ কিশোরীদের ১ম পর্বের সমাপনী ও সনদ বিতরণ

মাগুরায় ছাত্রী হয়রানির অভিযোগ তুলে শিক্ষকের শাস্তি দাবিতে বিক্ষোভ

নাঙ্গলকোটে সরকারি সড়ক পুনরুদ্ধারে এসিল্যান্ডের উচ্ছেদ অভিযান

মুরাদনগরে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই


এই সম্পর্কিত আরও খবর

প্রশাসন ও গ্রামবাসীর সামনে মাদক ব্যবসা না করার অঙ্গীকার,একতারপুরে আলোচনায় অভিযুক্তরা

ভিয়েনার রাজ্য কাউন্সিলর মাহমুদুর রহমান নয়ন কে লালমোহনে সংবর্ধনা

চিরিরবন্দরে মাদকসেবীর ৬ মাস বিনাশ্রম কারাদন্ড

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি চকরিয়া'র সভাপতি মনসুর মহসিন ও ইউসুফ সম্পাদক মনোনীত

মুকুটনাইট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুরেন্দ্র-স্নেহলতা ফাউন্ডেশনের শিক্ষা সামগ্রী বিতরণ

মালয়েশিয়া থেকে ফেরা হলো না বাড়ি, বগুড়ায় পৌঁছেই প্রবাসীর মৃত্যু

কুমিল্লার আলোচিত শিবির নেতা জিসানের পক্ষে আইনি কার্যক্রমে যুক্ত দুই এপিপির নিয়োগ বাতিল

কালিয়াকৈরে পোশাক কারখানার পানি পানে শতাধিক শ্রমিক অসুস্থ

কুমিল্লায় পণ্যবাহী ভ্যানে ইয়াবার বড় চালান, কয়েক কোটি টাকার ইয়াবা উদ্ধার করে পুলিশ

ডুয়েটে গবেষণার অর্জন ও সম্ভাবনা নিয়ে ‘অ্যানুয়াল পেপার মিট’ অনুষ্ঠিত