শিরোনাম
অষ্টগ্রামে জামে মসজিদের তহবিলের হিসাব নিয়ে উত্তেজনা,সভাপতির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সেনবাগে ৬২ হাজার পিস ইয়াবাসহ আটক ১,মিনি ট্রাক জব্দ শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশে মুরাদনগরে শুরু হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ ধুনটে ৩ কোটি ৪২ লাখ টাকার ড্রেন নির্মাণে অনিয়মের অভিযোগ,সরেজমিনে পরিদর্শনে পৌর প্রশাসক শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন অষ্টগ্রাম থানায় কম্পিউটার থাকার পরও বাইরে থেকে অভিযোগ লিখতে হয়, অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ! মুরাদনগরে ১৩৩ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় আজিমপুরে বিশেষ কর্মশালা রুয়েটের নিরাপত্তার দায়িত্বে 'আ.লীগের দোসর', ক্যাম্পাস নিরাপত্তা নিয়ে শঙ্কা বরিশাল জেলার বাকেরগঞ্জে এমপি আবুল হোসেন খানকে দুর্গাপাশা ইউনিয়ন বিএনপির সংবর্ধনা ও পরিচিতি সভা
শুক্রবার ০৬ নভেম্বর ২০২৬
শুক্রবার ০৬ নভেম্বর ২০২৬

‘কিলার’ মিলারকে ছাপিয়ে পাকিস্তান বধের নায়ক লিন্ডে

আলোকিত প্যাভিলিয়ন ডেস্ক
প্রকাশিত:বুধবার ১১ ডিসেম্বর ২০২৪ | হালনাগাদ:বুধবার ১১ ডিসেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

দক্ষিণ আফ্রিকার হয়ে খেললেন মূলত ডেভিড মিলার ও জর্জ লিন্ডে। পাকিস্তানের বিপক্ষে ইনিংসের শুরু ও মাঝের দিকে মিলারের খুনে ব্যাটিং ও শেষ দিকে জর্জ লিন্ডের ঝড়ে বড় সংগ্রহ গড়ে দক্ষিণ আফ্রিকা। পরে বল হাতেও তোপ দাগলেন লিন্ডে। তাতে পাকিস্তান বধ করে সিরিজে এগিয়ে গেল প্রোটিয়ারা।


গতকাল মঙ্গলবার রাত দশটায় শুরু হওয়া ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে দক্ষিণ আফ্রিকা করে ১৮৩ রান। ৮টি ছক্কা ও ৪টি চারে ৪০ বলে ৮২ রানের ইনিংস খেলেন মিলার। ২৪ বলে ৪ ছক্কা ও ৩ চারে ৪৮ রান করেন লিন্ডে। জবাব দিতে নেমে মোহাম্মদ রিজওয়ানের লড়াইতেও ৮ উইকেটে ১৭২ করে থামে পাকিস্তান। তাতে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল প্রোটিয়ারা। 


ডারবানের কিংসমিডে টস জিতে ব্যাটিং বেছে নেওয়া দক্ষিণ আফ্রিকা প্রথম চার ওভারের মধ্যে ২৮ রানে ওপরের তিন ব্যাটারকে হারায়। দুই অঙ্কের রান স্পর্শ করার আগেই ফেরেন রিজা হেনড্রিকস, রাসি ফন ডার ডুসেন ও ম্যাথু ব্রিটস্কি। চতুর্থ উইকেটে অধিনায়ক হেনরিখ ক্লাসেনকে নিয়ে ৪৩ রান যোগ করেন মিলার। মাত্র ১২ রান করে আউট হন ক্লাসেন। এরপর দেখা যায় মিলারের একক শো। 


২৮ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করা মিলার এক পর্যায়ে জাগান শতকের সম্ভাবনাও। তবে তার ঝড় থামান শাহিন আফ্রিদি। দক্ষিণ আফ্রিকা ১৮৩ পর্যন্ত যেতে পারে লিন্ডের কার্যকরী ইনিংসে। 


রান তাড়া করতে নেমে পাকিস্তানের হয়ে এক রিজওয়ান ছাড়া বড় রান করতে পারেননি কেউই। ৩১ রান করে সাইম আইয়ুব কিছুটা সাহায্য করেছেন। শুরুর দিকে ধীরগতির ব্যাটিং করেন রিজওয়ান। তবে শেষের দিকে ব্যাট চালানো শুরু করেন তিনি। ৬ উইকেট হাতে রেখে পাকিস্তানের দরকার যখন ১৮ বলে ৩৬ রান, অষ্টাদশ ওভারে ৫ রান দিয়ে ৩ উইকেট নেন লিন্ডা। ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৪ ওভারে ২১ রানে তার শিকার ৪ উইকেট। তাতেই ম্যাচ হারে পাকিস্তান। 


তিন বছর পর দক্ষিণ আফ্রিকার জার্সি গায়ে দিয়েই ম্যাচসেরা হন তিনি। আর ২০২১ সালের এপ্রিলের পর প্রথমবার এই সংস্করণে পাকিস্তানকে হারাতে পারল দক্ষিণ আফ্রিকা। মাঝে তিন ম্যাচের সবকটি জিতেছিল পাকিস্তান।


আরও খবর




অষ্টগ্রামে জামে মসজিদের তহবিলের হিসাব নিয়ে উত্তেজনা,সভাপতির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

বোয়ালখালীতে রিভার ভিউ পার্কের সৌন্দর্য বর্ধন, নৌঘাট উদ্বোধন ও প্রতিবন্ধী পরিবারকে নতুন ঘর দিল পৌরসভা

২০ বছর ধরে বন্ধ জুনিয়াদহ সরকারি পশু হাসপাতাল

প্রধানমন্ত্রীর উদ্বোধনে দেশজুড়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ শুরু, ভেড়ামারায় অংশ নিলেন এমপি ফরিদা ইয়াসমিন

নতুন কুঁড়ি স্পোর্টস: নারায়ণগঞ্জ সদর থেকে জেলা পর্যায়ে ৪ দাবাড়ু নির্বাচিত

ঘাটাইলে মেশিন দিয়ে হাতের আদরে ভাজা মুড়ি

আত্রাইয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর উদ্বোধন

ফুল ও মিষ্টি হাতে শিক্ষার্থীর বাসায় গাংনী থানার ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী

সেনবাগে ৬২ হাজার পিস ইয়াবাসহ আটক ১,মিনি ট্রাক জব্দ

শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশে মুরাদনগরে শুরু হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

দৌলতপুর খাদ্যগুদামে অনিয়মের অভিযোগ, মৃত চেয়ারম্যানের নামে চাল গ্রহণের তথ্য

লালপুরে আখক্ষেত থেকে বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

মাওলানা আবদুল মালেক ও চরমোনাই পীরসহ শীর্ষ আলেমদের কটূক্তি, মুরাদনগরের ব্লগার তুষার গ্রেপ্তার

ধুনটে ৩ কোটি ৪২ লাখ টাকার ড্রেন নির্মাণে অনিয়মের অভিযোগ,সরেজমিনে পরিদর্শনে পৌর প্রশাসক

শরণখোলায় ৩১৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার।

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

দুর্গা পাশায় মেম্বার প্রার্থী বশির গাজীর পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়

ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে রিয়াদ চৌধুরীর সাক্ষাৎ

দাবায় ঢাকা উপঅঞ্চলে রানারআপ নারায়ণগঞ্জের নুসরাত হাসান নাবা

ভারত ম্যাচের আগে বাংলাদেশের বিশ্বাস, ‘কোনো কিছুই অসম্ভব নয়’

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে সাবদি ট্রার্ফ জোনের র‍্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ

ফ্রান্সকে হারিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

বিশ্বকাপের সবুজ গালিচায় নারায়ণগঞ্জের ছোট্ট আয়ানের পদচিহ্ন

কুনহা-ভিনির দাপটে হাইতিকে হারাল ব্রাজিল

হেক্সা জয়ে গ্রুপ থেকে ফাইনাল পর্যন্ত যেমন হতে পারে ব্রাজিলের রোডম্যাপ

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই