শিরোনাম
ঢাকাস্থ নাঙ্গলকোট সমাজ কল্যান সমিতির আয়োজনে ঈদ পুনর্মিলনী ও গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠিত শেরপুরে প্রসব করাতে গিয়ে স্বাস্থ্য সহকারীর স্বামীর বাইক খোয়া গেলো : সন্দেহের তীর মাদক ব্যবসায়ীর দিকে বাংলাদেশে মাদক বিস্তারে পার্শ্ববর্তী একটি দেশের ষড়যন্ত্র আছে- এমপি হানজালা মুন্সিগঞ্জে গণধর্ষণের পর হত্যা করে গৃহবধূকে ফেলে দেয়া হয় নদীতে,৪ জন গ্রেপ্তার শহীদ জিয়ার হাত ধরেই বিদেশে শ্রমিক রপ্তানি ও বৈদেশিক মুদ্রা অর্জনের যাত্রা শুরু - ফজলুল হক মিলন লালমোহনে ‘লাস্ট ড্রেস বাই শওকত’ এর উদ্যোগে অসহায় ও দুস্থদের জন্য দাপন কাপনের সামগ্রী বিতরণ মুরাদনগরে মাদকমুক্ত সমাজ গঠনে এলাকাবাসীর মাদকবিরোধী র‌্যালী মুরাদনগরে অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অপরাধে ২০ মামলায় জরিমানা চরফ্যাশনে ধর্ষণচেষ্টা: আত্মরক্ষায় যুবকের গোপনাঙ্গ কেটে দিলেন গৃহবধূ তরুণকে পিটিয়ে হত্যা: সন্দেহভাজনদের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ
রবিবার ৩১ মে ২০২৬
রবিবার ৩১ মে ২০২৬

কল্যাণপুরে হবে ‘হাইড্রো ইকোপার্ক’, কমবে জলাবদ্ধতা বাড়বে সৌন্দর্য

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ০৩ জুলাই ২০২৪ | হালনাগাদ:বুধবার ০৩ জুলাই ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে রাজধানীর কল্যাণপুরে নির্মিত হচ্ছে হাইড্রো ইকোপার্ক বা জলকেন্দ্রিক ইকোপার্ক। এতে পাল্টে যাবে এই এলাকার চিত্র। নতুন সৌন্দর্যে চিত্রায়িত হবে কল্যাণপুর এলাকা। রাজধানীর জলাবদ্ধতা দূর করতেও ভূমিকা রাখবে এই হাইড্রো ইকোপার্ক।


গাবতলীর গৈদারটেকের বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় অবস্থিত কল্যাণপুরের রিটেনশন পন্ড বা জলাধার। মূলত মোহাম্মদপুর, আদাবর, শ্যামলী, কল্যাণপুর, শেওড়াপাড়া, কাজীপাড়া, মিরপুর ১, ধানমন্ডি এলাকার বৃষ্টির পানি জমা হয় এই জলাধারে। পরে সেই পানি পাম্পের মাধ্যমে অপসারণ করা হয় নদীতে। এই জলাধারকে কেন্দ্র করেই হাইড্রো ইকোপার্ক নির্মাণের কাজ শুরু করেছে ডিএনসিসি।



রিটেনশন পন্ডের ৫৩ একর জায়গা ঘিরে গড়ে তোলা হবে হাইড্রো ইকোপার্ক। এখানে থাকবে হাঁটার রাস্তা, সাইকেল লেন, শিশুদের খেলার জায়গা, কৃষি উদ্যান, প্রজাপতি ও পাখির অভয়ারণ্য, জীববৈচিত্র্যময় দ্বীপসহ নানা আয়োজন। এ প্রকল্পে থাকবে মোট ১০টি অঞ্চল। যার মধ্যে পাঁচটিতে থাকবে প্রকৃতির ছোঁয়া লাগানো পরিবেশ, প্রজাপতির জন্য উন্মুক্ত স্থান, পাখির আশ্রয়স্থল, জলজ পার্ক। আর এসবের মধ্যে থাকবে জলপথ। পর্যটকরা নৌযানে করে ঘুরতে পারবেন এসব এলাকায়।


হাইড্রো ইকোপার্কটি করা হবে শিশু থেকে বৃদ্ধ সব বয়সের মানুষের জন্য। ১৪টি পয়েন্ট দিয়ে সেখানে প্রবেশ করতে পারবেন মানুষ। পানির ওপর এবং পাশে দিয়ে থাকবে হাঁটার পথ ও সাইকেল লেন। পাশেই থাকবে কৃষিজমি, কোল্ড স্টোরেজ, সৌর জল শোধনাগার।



এই এলাকার বাসিন্দা ফরহাদ হোসেন, এখানে পার্ক হলে আমাদের জন্যই ভালো। আমরা সুন্দর জায়গায় থাকতে পারবো। ময়লা-আবর্জনা আর পানির দুর্গন্ধ পেতে হবে না। আমরাও চাই পরিবেশটা ভালো হোক।


১৯৮৯ সালে এই রিটেনশন পন্ডের জায়গা অধিগ্রহণ করে ঢাকা ওয়াসা। তবে অধিগ্রহণের পরও ওই জায়গা নানাভাবে দখল করে রাখে স্থানীয় প্রভাবশালীসহ অধিগ্রহণের সময় টাকা পাওয়া জমির মালিকরা। পরবর্তীতে ২০২০ সালের ৩১ ডিসেম্বর ওয়াসা থেকে এই পন্ড বুঝে পায় ডিএনসিসি। এরপর সেখানে অবৈধ স্থাপনা উদ্ধার কার্যক্রম চালায় তারা। উদ্ধার করা জায়গায় পন্ডের গভীরতা বাড়াতে খননকাজও শুরু করা হয়। উদ্যোগ নেওয়ার দুই বছরের মধ্যে হাইড্রো ইকোপার্ক নির্মাণ শেষ হওয়ার কথা থাকলেও কাজ চলছে কিছুটা ধীরগতিতে।



এলাকাটি ঘুরে দেখা যায়, যেসব জায়গা ইকোপার্ক নির্মাণের জন্য ডিএনসিসি উদ্ধার করেছিল, সেখানে কেউ কেউ আবার ঘর তৈরি করেছে। সীমানা পিলারের তোয়াক্কা না করেই নির্মিত হয়েছে এসব বাড়ি। পার্কের জায়গার একাংশে নতুন করে ট্রাকস্ট্যান্ড গড়ে ওঠার চিত্রও দেখা যায়। তবে নতুন একটি খাল খনন করা হয়েছে, যা সহজেই চোখে পড়ে।


রিটেনশন পন্ড এলাকার পাশে খাবারের দোকান আছে মো. লিটনের। তিনি বলেন, কবে কাজ শেষ হবে কিছুই জানি না। শুধু দেখেছি উচ্ছেদ করতে। কিছু দিন কাজ হয়েছে। তারা একটা খালের মতো খনন করেছে। সেটার মাটি দিয়ে আবার নিচু জায়গা ভরাট করেছে। যাদের উচ্ছেদ করা হয়েছে তারা অনেকে আবার বাড়ি করেছে খালের জায়গায়। কাজটা দ্রুত শেষ হলেই ভালো। আমরা সুন্দর একটা জায়গা পাবো। তাহলে আমাদের ব্যবসাও ভালো হবে।



মো. মমিনুল ইসলাম ডিএনসিসির ইকোপার্কের কাজের সঙ্গে জড়িত এক কর্মী। তিনি বলেন, আপাতত কাজ বন্ধ আছে, তবে আবার শুরু করবে। বিল আটকে আছে বলে কাজ বন্ধ। যারা ঘর তুলেছে আবার এগুলো সব ভাঙবে।


আলী হোসেন নামের আরেক বাসিন্দা বলেন, পার্কের জায়গায় যেসব স্থাপনা আছে সব ভাঙবে। এগুলো পার্কের রাস্তার মধ্যে পড়েছে। অনেক বাড়িওয়ালাই নিয়ম মানে নাই। ভেঙে দেওয়ার পর আবারও তারা ঘর করেছে।




ডিএনসিসি সূত্রে জানা যায়, কল্যাণপুর ইকো পার্ক প্রকল্পটি মেয়রের অগ্রাধিকার প্রাপ্ত। ইতোমধ্যে পার্কের নকশার কাজ শেষ। তবে পার্কটি সম্পূর্ণ করতে আরও কিছু জমির প্রয়োজন রয়েছে। ফলে রিটেনশন পন্ডের পাশে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)  ও পানি উন্নয়ন বোর্ড থেকে জমি নেওয়ার চেষ্টা চলছে। এ নিয়ে আলোচনাও হয়েছে দুই সংস্থার সঙ্গে।


এ বিষয়ে ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন বলেন, রিটেনশন পন্ডটি উদ্ধার করা বড় চ্যালেঞ্জ ছিল। কিন্তু আমাদের মেয়রের প্রচেষ্টায় পন্ডে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা সম্ভব হয়েছে। উচ্ছেদের পরপরই কাজ শুরু হয়েছে। কাজটি চলমান। কিছু ইস্যু আছে। সেগুলোর সমাধান হলে কাজে গতি আসবে।


এর আগে পন্ডের জায়গা উদ্ধারকালে ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলাম বলেছিলেন, যত বাধাই আসুক, কল্যাণপুরে ইকোপার্ক নির্মাণ হবেই। ইকোপার্ক যত বেশি বড় হবে, রাজধানীবাসী তত বেশি সুফল ভোগ করতে পারবেন।


ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মীর খায়রুল আলম বলেন, ইকো পার্কটির আনুষ্ঠানিক কাজ এখনও আমরা শুরু করতে পারিনি। এখনও সম্ভাব্যতা যাচাই চলছে। তবে দখল হয়ে যাওয়া পন্ডটি গভীর করে খননের কাজ চলছে যাতে আশপাশের এলাকার যে খালগুলো রয়েছে তার পানি এসে এখানে জমা হয়। এটির কারণে মিরপুর মোহাম্মদপুর ও কল্যাণপুরের অনেক এলাকার জলাবদ্ধতা দূর হবে। 


তিনি বলেন, ইকো পার্কটি জাপানি একটি পার্কের কনসেপ্ট থেকে নেওয়া। এর জন্য বন বিভাগ ও কৃষি বিভাগের সঙ্গে কথা হচ্ছে৷ এছাড়া এই প্রকল্পের আশপাশে সরকারি কোনও ভবন হচ্ছে কি না তাও খোঁজ নেওয়া হচ্ছে৷ সব কিছু যাচাই শেষে অনুকূলে আসলে কাজ শুরু করবো। এটি শুধু ইকো পার্কই হবে না, জলাবদ্ধতা নিরসনে বড় ভূমিকা রাখবে।


আরও খবর




ঢাকাস্থ নাঙ্গলকোট সমাজ কল্যান সমিতির আয়োজনে ঈদ পুনর্মিলনী ও গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠিত

দিনাজপুরের লিচুর প্রলোভন দেখিয়ে ৯ বছরের শিশু‌কে ধর্ষণ চেষ্টার অভিযোগে রহিম ঋশি নামে এক যুবক আঁটক

শেরপুরে প্রসব করাতে গিয়ে স্বাস্থ্য সহকারীর স্বামীর বাইক খোয়া গেলো : সন্দেহের তীর মাদক ব্যবসায়ীর দিকে

বাংলাদেশে মাদক বিস্তারে পার্শ্ববর্তী একটি দেশের ষড়যন্ত্র আছে- এমপি হানজালা

মুন্সিগঞ্জে গণধর্ষণের পর হত্যা করে গৃহবধূকে ফেলে দেয়া হয় নদীতে,৪ জন গ্রেপ্তার

টাঙ্গুয়ার হাওরে শব্দদূষণের বিরুদ্ধে কঠোর অভিযান: ৬ নৌযান, ১৪ লাউডস্পিকার আটক, ৫ জন আটক

১ জুন থেকে ৩ মাসের জন্য বন্ধ হচ্ছে সুন্দরবনের দ্বার।

রাজবাড়ীতে জিয়াউর রহমানের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল।

রামপালে মৎস্যঘের দখল চেষ্টায় দুর্বৃত্তদের হামলায় নারীসহ আহত-৫

রামপালে দূর্বৃত্তের হামলায় সাবেক যুবলীগ নেতা নিহত

সৌহার্দ্য ও আনন্দের মেলবন্ধনে দুই দিনব্যাপী ঐতিহ্যবাহী গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

গাজীপুরে ২৮ ঘন্টা পরও সন্ধান মেলেনি নদীতে পরে নিখোঁজ হওয়া রাসেলের

উলিপুরে চেয়ারম্যানের নেতৃত্বে বাড়ী-ঘরে হামলা ও ভাঙচুর

শহীদ জিয়ার হাত ধরেই বিদেশে শ্রমিক রপ্তানি ও বৈদেশিক মুদ্রা অর্জনের যাত্রা শুরু - ফজলুল হক মিলন

লালমোহনে ‘লাস্ট ড্রেস বাই শওকত’ এর উদ্যোগে অসহায় ও দুস্থদের জন্য দাপন কাপনের সামগ্রী বিতরণ

আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন

অতীতের অন্ধকার পেরিয়ে আলোয় ফিরতে চান উত্তরধানঘড়ার প্রাক্তন সেনাসদস্য মিজানুর

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

ফুলপুরে যুবলীগ নেতা প্রিন্স গ্রেফতার


এই সম্পর্কিত আরও খবর

জঙ্গল সলিমপুরকে অপরাধীদের আস্তানা হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বজনদের মায়া ছেড়ে ব্যস্ত নগরীতে ফিরছেন কর্মজীবীরা

ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’

ঈদ দযাত্রায় ৬ দিনে সড়কে ঝরল ১৩১ প্রাণ, রেল-নৌপথ উন্নয়নের তাগিদ বিশেষজ্ঞদের

চলতি বছর হজে ৩৭ বাংলাদেশির মৃত্যু, চিকিৎসাধীন ২৬

চীনা বাজার নির্ভরতায় ডুবছে চামড়া খাত

ফাঁকা রাজধানীতে বাড়ছে গাড়ির চলাচল

ছুটির শেষ দিনেও চিড়িয়াখানায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

শিশু রামিসা হত্যাকাণ্ডে আদালতে আসামির বিরুদ্ধে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে: আইনমন্ত্রী

চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদুল আজহা উদযাপন