শিরোনাম
চন্দনাইশে হাশিমপুর খুনিয়া পাড়ায় সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ্ (রহ:)'র সালানা ওরশ মোবারক অনুষ্ঠিত পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা শেরপুরে সংখ্যালঘু পরিবারের চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ অস্বীকার, সংবাদ সম্মেলনে প্রতিবাদ কালিগঞ্জে ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড গঙ্গাচড়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের মৃত্যু টেন্ডার হলেও শুরু হয়নি কাজ, বেহাল সড়কে জনদুর্ভোগ চরমে রক্তদান দিবসে নাঙ্গলকোট ছাত্রনেতা জাহিদুল মাওলা ছায়েমের ৪র্থ বারের রক্তদান মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদে লাকসামে সাংবাদিক সম্মেলন সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রি অফিসে ঘুষ বাণিজ্য নিয়ে বাড়ছে প্রশ্ন ধুনটে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প,তিন শতাধিক রোগীকে চিকিৎসাসেবা
সোমবার ১৫ জুন ২০২৬
সোমবার ১৫ জুন ২০২৬

কঠিন প্রতিপক্ষের সামনে ব্রাজিল, এখনো অনিশ্চিত কোয়ার্টার

আলোকিত প্যাভিলিয়ন ডেস্ক
প্রকাশিত:সোমবার ০১ জুলাই ২০২৪ | হালনাগাদ:সোমবার ০১ জুলাই ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

দোরিভাল জুনিয়র কিছুটা হলেও চিন্তায় পড়তেই পারেন। ব্রাজিলের কোচ হিসেবে যাত্রাটা ছিল সুন্দর। ইংল্যান্ডকে হারিয়েছেন তাদেরই মাটিতে। স্পেনের বিপক্ষে ৩-৩ গোলের ড্র দিয়ে নিজেদের নতুন যাত্রা শুরুর ইঙ্গিত দিয়েছিল ব্রাজিল। মেক্সিকোর সঙ্গেও বিষ্ময়বালক এন্ড্রিকের গোলে এসেছিল জয়। রীতিমত উড়ন্ত ছন্দে ছিল দোরিভালের ব্রাজিল। 


কিন্তু কোপা আমেরিকা শুরুর আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ১-১ গোলের ড্র আর কোপার উদ্বোধনী সূচিতে কোস্টারিকার বিপক্ষে ড্র খানিকটা হলেও ধাক্কা দিয়েছে দোরিভাল জুনিয়রের পরিকল্পনাতে। এই দুই ম্যাচেই বোঝা গিয়েছিল লো-ব্লক ডিফেন্সের বিপক্ষে ব্রাজিলকে এখনো বড় পরীক্ষা দিতে হচ্ছে। ভোগাচ্ছে দলের বড় তারকা নেইমার জুনিয়রের অনুপস্থিতি। 


এরমাঝেই অবশ্য প্যারাগুয়ের বিপক্ষে ৪-১ গোলের জয় পেয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। কিন্তু পরের ম্যাচটাতেই বড় পরীক্ষা দিতে হবে ব্রাজিলকে। এখনো কোপা আমেরিকায় কোয়ার্টার ফাইনাল নিশ্চিত না করা ব্রাজিল মুখোমুখি হবে টানা ২৫ ম্যাচ অপরাজিত থাকা কলম্বিয়ার। 


দক্ষিণ আমেরিকার ফুটবলে অনেকটা একক রাজত্ব ব্রাজিল এবং আর্জেন্টিনার। উরুগুয়েকেও রাখা যায় বড় দলের কাতারে। কিন্তু সাম্প্রতিক সময়ে এসে বেশ ভালো রকমের জাদুই দেখাচ্ছে কলম্বিয়া। একঝাঁক তরুণ আর পরীক্ষিত মুখেদের নিয়ে দারুণ এক দল গড়ে তুলেছেন কলম্বিয়ার আর্জেন্টাইন কোচ নেস্টোর লরেঞ্জো। যে কোস্টারিকাকে গোল দিতে ব্রাজিল হিমশিম খেয়েছে গত ম্যাচে তাদের জালে ৩ গোল পুরেছে লুইস দিয়াজরা। 


হামেস রদ্রিগেজের মতো অভিজ্ঞ ফুটবলার নেস্টোর লরেঞ্জোর অধীনে নিজেকে খুঁজে পেয়েছেন নতুন করে। কোপা আমেরিকায় করে ফেলেছেন ৩ অ্যাসিস্ট। দলে আছেন লিভারপুলের বড় তারকা লুইজ দিয়াজ আর রাশিয়ান লিগ মাতানো জন কর্ডোবা। মাঝমাঠে জেফেরসন লেরমা বড় তারকা। তবে রিচার্ড রিওস বা ম্যাথিউস উরিবেও কম যান না। বর্তমানে দলটি আছে ফিফা র‍্যাঙ্কিংয়ের ১২তম স্থানে। 


ব্রাজিলের বড় সমস্যা দলে লো-ব্লক ভাঙার মতো কার্যকরী মিডফিল্ডারের অভাব। রদ্রিগোর সঙ্গে ভিনিসিয়ুস কিংবা রাফিনহার চ্যানেল বন্ধ করতে পারলেই ভোগান্তিতে ফেলা সম্ভব ব্রাজিলকে। নেইমার জুনিয়রের মতো সৃষ্টিশীল নাম্বার টেনের রোল ভালোভাবেই মিস করছে তারা। 


কোয়ার্টারে যাওয়ার লড়াইয়ে এই কলম্বিয়ার বিপক্ষেই মাঠে নামবে তারা। যেখানে জয় ছাড়া ভিন্ন কিছু ভাবতে চাইবে না দোরিভালের শিষ্যরা। ৩ ম্যাচ থেকে ৪ পয়েন্ট পেয়েছে ব্রাজিল। পরের ম্যাচে হেরে গেলে এবং কোস্টারিকা প্যারাগুয়েকে হারালে বিপাকে পড়তে হবে তাদের। যদিও ব্রাজিল ড্র করে ফিরলেও চলে যাবে কোয়ার্টারে। যদিও তাতে অপেক্ষা করছে আরও বড় বিপদ। 


ড্র করলে ব্রাজিল হবে ‘ডি’ গ্রুপের দ্বিতীয় দল। কোয়ার্টারে খেলতে হবে ‘সি’ গ্রুপের সেরা দল উরুগুয়ের বিপক্ষে। মার্সেলো বিয়েলসার অধীনে যে দলটি রীতিমত অপ্রতিরোধ্য। ২০২২ সালের বিশ্বকাপের পর উরুগুয়ের দায়িত্ব নিয়ে তারুণ্যনির্ভর এক দল গড়েন ক্ষ্যাপাটে কোচ বিয়েলসা। 


কোচদের কোচ নামে পরিচিত বিয়েলসা তার দলে তুলে এনেছেন ফেডে ভালভার্দে, ম্যানুয়াল উগার্তে, রোনাল্ড আরাউহো কিংবা ডারউইন নুনিয়েজের মতো ইউরোপ মাতানো তারকাদের। সঙ্গে নিকোলাস ডে লা ক্রুজ, ফাকুন্দো পেলেস্ট্রিরা উরুগুয়ের রসায়ন জমিয়েছেন বেশ। ১৯৬০ সালের পর থেকে প্রথম দল হিসেবে একইবছরে ব্রাজিল ও আর্জেন্টিনা দুই দেশকেই হারিয়ে বিয়েলসার শিষ্যরা। 


আর গ্রুপের সেরা হয়ে উঠলে ব্রাজিলের সামনে পড়তে পারে মার্কিন যুক্তরাষ্ট্র। কদিন আগেই যাদের সঙ্গে ড্র করে ফিরতে হয়েছিল ভিনিসিয়ুস-রদ্রিগোদের। কোয়ার্টার পেরিয়ে সেমিফাইনালে গেলেও এই তিন দলেরই কাউকে প্রতিপক্ষ হিসেবে পাবে ব্রাজিল। সে বিবেচনায় বেশ কঠিন সব প্রতিপক্ষের সামনেই পড়তে হচ্ছে সেলেসাওদের। 


আরও খবর




চন্দনাইশে হাশিমপুর খুনিয়া পাড়ায় সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ্ (রহ:)'র সালানা ওরশ মোবারক অনুষ্ঠিত

পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা

শেরপুরে সংখ্যালঘু পরিবারের চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ অস্বীকার, সংবাদ সম্মেলনে প্রতিবাদ

কালিগঞ্জে ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড

গঙ্গাচড়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের মৃত্যু

চুরি ও ডাকাতির অভিযোগে বারবার আলোচনায় চন্দন দাশ

নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাতক্ষীরার সাবেক এমপি সেঁজুতিকে

মনপুরায় মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযানে আটক দুই

২০২৬-২৭ অর্থবছরে ডুয়েটের জন্য ৯৭ কোটি টাকার বাজেট অনুমোদন

টেন্ডার হলেও শুরু হয়নি কাজ, বেহাল সড়কে জনদুর্ভোগ চরমে

রক্তদান দিবসে নাঙ্গলকোট ছাত্রনেতা জাহিদুল মাওলা ছায়েমের ৪র্থ বারের রক্তদান

মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদে লাকসামে সাংবাদিক সম্মেলন

সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রি অফিসে ঘুষ বাণিজ্য নিয়ে বাড়ছে প্রশ্ন

ধুনটে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প,তিন শতাধিক রোগীকে চিকিৎসাসেবা

মহাসড়কের পাশে বর্জ্যের ভাগাড় করা যাবে না- স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ


এই সম্পর্কিত আরও খবর

হেক্সা জয়ে গ্রুপ থেকে ফাইনাল পর্যন্ত যেমন হতে পারে ব্রাজিলের রোডম্যাপ

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

হিসাব চুকানোর ফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ, লক্ষ্য হ্যাটট্রিক শিরোপা

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

কাল মিশরের মুখোমুখি হচ্ছে ব্রাজিল

কাল হন্ডুরাসের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা

ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ

‘বিশ্বকাপে ব্রাজিল ফেবারিট নয়’

বিশ্বকাপের আগে ব্রাজিলের দাপুটে জয়

বিশ্বকাপের উন্মাদনায় বাংলাদেশ, জার্সির দাম বেড়ে দ্বিগুণ