শিরোনাম
পদ্মা পাড়ে নগরবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়, এনসিপি প্রার্থী মোবাশ্বেরের গণসংযোগ শুরু কুতুব শাহী মসজিদের সৌন্দর্য দেখতে দর্শনার্থীদের ভিড়, নেই প্রয়োজনীয় নাগরিক সুবিধা চন্দনাইশে দিনদুপুরে প্রধান শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি, ১৯ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুট কুমিল্লার শ্রেষ্ঠ পিআইও লাকসামের আহমদ উল্লাহ সবুজ ২৮শে অক্টোবর ২০০৬ বর্বর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নাঙ্গলকোটে জামায়াতের আলোচনা সভা,দোয়া ও বিক্ষোভ মিছিল মুরাদনগরে চোরাই সিএনজি সহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার লগী বৈঠা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে লাকসামে জামায়াতের বিক্ষোভ মিছিল মুরাদনগরে নানা আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত রায়গঞ্জে ২৮ অক্টোবরের স্মরণে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ কানুনগোর বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট তদন্ত প্রতিবেদন দাখিলের অভিযোগের প্রতিবাদে আকবর হোসনের সংবাদ সম্মেলন
শুক্রবার ৩০ অক্টোবর ২০২৬
শুক্রবার ৩০ অক্টোবর ২০২৬

লালমাইয়ে চাঁদা দাবিতে প্রবাসীর পরিবারের ওপর হামলা ও লুটপাট

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শুক্রবার ০১ মে ২০২৬ | হালনাগাদ:শুক্রবার ০১ মে ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


মোহাম্মদ আবদুর রহিম, কুমিল্লা দক্ষিণঃ


কুমিল্লার লালমাই উপজেলায় চাঁদা দাবিকে কেন্দ্র করে প্রবাসী পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।


এ সময় আটক এক যুবদল কর্মীকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগও উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে।


বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের হরিশ্চর বাজারে হাজী আনোয়ার হোসেন নিউ মার্কেটে এ ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, উপজেলার বাকই উত্তর ইউনিয়নের শিকারীপাড়া গ্রামের কাতারপ্রবাসী মিজানুর রহমান হরিশ্চর বাজারে নিজস্ব জমিতে একটি বাণিজ্যিক মার্কেট নির্মাণের কাজ শুরু করেন।


গত এক সপ্তাহ ধরে প্রকৌশলীর তত্ত্বাবধানে পাইলিংয়ের প্রস্তুতি চলছিল।


অভিযোগ রয়েছে, বৃহস্পতিবার সকালে পেরুল উত্তর ইউনিয়নের জগতপুর গ্রামের বাসিন্দা ও যুবদল কর্মী মফিজুল ইসলাম (৪০) নির্মাণস্থলে গিয়ে ইট, বালি ও সিমেন্ট সরবরাহের কাজ তাকে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন। তবে আগে থেকেই নির্মাণসামগ্রী ক্রয় করা হয়েছে জানিয়ে প্রবাসী পক্ষ তার প্রস্তাব প্রত্যাখ্যান করে।


এতে ক্ষুব্ধ হয়ে মফিজুল ইসলাম হুমকি দেন বলে অভিযোগ রয়েছে।


পরে উত্তেজনার একপর্যায়ে উপস্থিত শ্রমিকরা তাকে মারধর করে আটক করে এবং জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দেয়।


এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় যুবদল কর্মী মহিন উদ্দিন ও রবিনসহ ১০/১২জন যুবক ঘটনাস্থলে এসে প্রবাসী পরিবারের সদস্যদের ওপর হামলা চালিয়ে মফিজুল ইসলামকে ছাড়িয়ে নিয়ে যায়।


এ সময় মার্কেটের অফিসে ভাঙচুর চালানো হয় এবং নগদ টাকা, একটি আইফোনসহ বিভিন্ন মালামাল লুট করা হয় বলে অভিযোগ ভুক্তভোগীদের।


আহতদের মধ্যে প্রবাসীর ভাই ফারুক হোসেন জানান, হামলাকারীরা তাকে এলোপাতাড়ি মারধর করে এবং অফিসে থাকা টিভি দিয়ে আঘাত করলে তার মাথায় গুরুতর জখম হয়। আমাকে রক্ষা করতে আসলে শিকারীপাড়া গ্রামের যুবদল কর্মী শামীম ইকবালকেও তারা মারধর করে।


পরে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।


আহতদের লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।


লালমাই থানার উপ-পরিদর্শক (এসআই) আবু তাহের বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জানতে পারি হামলাকারীরা প্রবাসীসহ সংশ্লিষ্টদের মারধর করে আটক ব্যক্তিকে নিয়ে গেছে। তখন আমি আহতদের হাসপাতালে নিতে পরামর্শ দিই।


লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরজ্জামান জানান, হরিশ্চর বাজারে একটি নির্মাণ সাইটে চাঁদা দাবীর অভিযোগে একজনকে আটক করার খবর পেয়ে পুলিশ পাঠিয়েছিলাম।


পরবর্তীতে সেখানে পাল্টা হামলার ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আরও খবর




পদ্মা পাড়ে নগরবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়, এনসিপি প্রার্থী মোবাশ্বেরের গণসংযোগ শুরু

বগুড়ায় উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, সহযোগিতার আশ্বাস রাষ্ট্রপতির

নিষেধাজ্ঞা শেষ না হতেই মা ইলিশ শিকারে জেলেরা-অভিযানে কোস্টগার্ড বিপুল পরিমাণ জাল আটক

রাজারহাটে জরাজীর্ণ ঘরে নিভৃতে বাস করা ৭৮ বছরের বৃদ্ধা ফুলো রানী দেবের পাশে বিএনপি ও অঙ্গসংগঠন

মুরাদনগরে সাংবাদিক শহিদুল হকের স্মরণে দোয়া ও আলোচনা সভা

রাণীনগরে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ

রাঙ্গাবালীতে জেলেদের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ করা হয় প্রদৃপ্ত প্রকল্পের আওতায়

রিকশা নষ্ট হওয়ায় কলেজে যাওয়া বন্ধ, প্রতিবন্ধী আবু সাঈদের পাশে ইউএনও

মুরাদনগরে চোরাই সিএনজিসহ আন্তজেলা চোর চক্রের তিন সদস্য আটক

ঘাটাইলে জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা

ঘুষ কেলেঙ্কারিতে বোদা ভূমি অফিস: ৩ কর্মচারীর ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল

ভৈরবে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তার

গাজীপুর মধ্যরাত্রে প্রেস ক্লাবের নির্বাচন স্থগিত: সাংবাদিকদের তীব্র ক্ষোভ

ফুলপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কুতুব শাহী মসজিদের সৌন্দর্য দেখতে দর্শনার্থীদের ভিড়, নেই প্রয়োজনীয় নাগরিক সুবিধা

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

বগুড়ায় উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, সহযোগিতার আশ্বাস রাষ্ট্রপতির

নিষেধাজ্ঞা শেষ না হতেই মা ইলিশ শিকারে জেলেরা-অভিযানে কোস্টগার্ড বিপুল পরিমাণ জাল আটক

রাজারহাটে জরাজীর্ণ ঘরে নিভৃতে বাস করা ৭৮ বছরের বৃদ্ধা ফুলো রানী দেবের পাশে বিএনপি ও অঙ্গসংগঠন

মুরাদনগরে সাংবাদিক শহিদুল হকের স্মরণে দোয়া ও আলোচনা সভা

রাণীনগরে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ

রাঙ্গাবালীতে জেলেদের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ করা হয় প্রদৃপ্ত প্রকল্পের আওতায়

রিকশা নষ্ট হওয়ায় কলেজে যাওয়া বন্ধ, প্রতিবন্ধী আবু সাঈদের পাশে ইউএনও

মুরাদনগরে চোরাই সিএনজিসহ আন্তজেলা চোর চক্রের তিন সদস্য আটক

ঘাটাইলে জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা

ঘুষ কেলেঙ্কারিতে বোদা ভূমি অফিস: ৩ কর্মচারীর ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল