শিরোনাম
শ্রীবরদীতে হেরোইনসহ ইউপি সদস্য গ্রেপ্তার জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশের জেরে মামলা, জামিন পেলেন দুই সম্পাদক মুরাদনগরে মামা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ-মানববন্ধন,ভাগিনা শিপনের ফাঁসির দাবি অষ্টগ্রাম জিরো পয়েন্টে বাইক এক্সিডেন্ট করে নিহত ১ জন আহত ৩ জন দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী যুবকের মৃ/ত্যু ধর্মমন্ত্রীর ​উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৪০ ওমরাহযাত্রী: বিমানবন্দরে অভ্যর্থনা নাঙ্গলকোট কেন্দ্রীয় বাজার জামে মসজিদের মুয়াজ্জিন মোবারক হোসেনের জানাজা ও দাফন সম্পন্ন লালমোহনে ছাত্রদল নেতাকে ১৬৯ পিস ইয়াবাসহ আটক ! অত:পর বহিস্কার স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশনের উদ্যোগে তরুণ-তরুণীদের একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত
মঙ্গলবার ২৭ অক্টোবর ২০২৬
মঙ্গলবার ২৭ অক্টোবর ২০২৬

লঞ্চে বেড়েছে ঢাকায় ফেরা যাত্রীর চাপ

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:সোমবার ১৫ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:সোমবার ১৫ এপ্রিল ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

ঈদুল ফিতরের লম্বা ছুটি শেষে শুরু হয়েছে রাজধানী ঢাকায় ফেরার চিরায়ত যুদ্ধ। ছুটি শেষে সোমবার (১৫ এপ্রিল) দক্ষিণাঞ্চল থেকে লঞ্চযোগে আসা মানুষের চাপ গত দুদিনের চেয়ে বেড়েছে।


ঈদ ও বৈশাখের দীর্ঘ ৬ দিনের ছুটি শেষে আজ প্রথম কর্মদিবস। সে হিসেবে রাজধানীতে ফিরে আসা মানুষের সংখ্যা তুলনামূলকভাবে বৃদ্ধি পেতে শুরু করেছে। সবকিছু মিলিয়ে রাজধানী এখনো অনেকটাই ফাঁকা ও যানজটমুক্ত বলা যায়।


সোমবার রাজধানীর সদরঘাট ঘুরে এবং বাংলাদেশ নৌ-পরিবহণ কর্তৃপক্ষ থেকে প্রাপ্ত তথ্যানুসারে দেখা যায়, ৮টা পর্যন্ত সদরঘাটে ৭৮টি লঞ্চ দক্ষিণাঞ্চলের বিভিন্ন গন্তব্য থেকে ঢাকায় এসেছে। ঘরে ফেরা মানুষের চাপ সামলাতে প্রায় সকল লঞ্চ যাত্রী রেখে ফের যাত্রী আনতে দ্রুত টার্মিনাল ত্যাগ করছে।



এ বিষয়ে বিআইডব্লিটিএর বাদিং সারেং আলমগীর হোসেন  বলেন, খুব সকাল থেকে এ পর্যন্ত ৭৮টি লঞ্চ ঢাকায় এসেছে। যেখানে গতকাল একই সময়ে ৯১টি লঞ্চ রাজধানীতে এসেছিল।


আজকে আসা প্রায় সকল লঞ্চ ঢাকায় যাত্রী রেখে দ্রুত টার্মিনাল ত্যাগ করেছে। লঞ্চগুলো হলো- এম.ভি. সুন্দরবন-১৬, মানামী, অ্যাডভেঞ্জার- ১ ও ৯, সুন্দরবন-১০ ও ১৪, প্রিন্স আওলাদ, কুয়াকাটা-২, প্রিন্স রাসেল ৫, শুভরাজ-৯, সম্রাট ও প্রিন্স কামাল ইত্যাদি। বেশ কয়েকটি স্পেশাল সার্ভিস বরিশাল থেকে ঢাকা এসেছে।   


তিনি বলেন, লম্বা ছুটি ছিল, এ কারণে মানুষ ধাপে ধাপে ফিরছে। গত দুদিনের তুলনায় রাজধানীতে ফেরা মানুষের চাপ আজ কিছুটা বেড়েছে। চলতি সপ্তাহের মধ্যে রাজধানী অধিকাংশ মানুষ কাজের টানে ফিরে আসবে।



বেসরকারি একটি প্রতিষ্ঠানে কর্মরত গিয়াস বলেন, ঈদের ছুটি কাটাতে গ্রামের বাড়ি বরিশালে গিয়েছিলাম। আজ ঢাকায় ফেরা মানুষের চাপ থাকলেও তা খুব বেশি নয়। পদ্মা সেতু হওয়ার কারণে লঞ্চের যাত্রী কমেছে। তারপরও অতিরিক্ত চাপ থাকায় আমাদের সকাল সাড়ে ৫টায় টার্মিনালে রেখে লঞ্চটি পুনরায় বরিশালের উদ্দেশ্যে ছেড়ে গেছে।


বিআইডব্লিটিএ সূত্র জানায়, ঢাকা-বরিশালসহ দক্ষিণাঞ্চলের ৪০টি নৌরুটে সরাসরি দিন ও রাত্রিকালীন সার্ভিস মিলিয়ে শতাধিক লঞ্চ ঢাকা-বরিশাল-ঝালকাঠি-পটুয়াখালী-বরগুনা-ভোলা রুটে সরাসরি যাতায়াত করছে। তবে বিশেষ লঞ্চগুলো অতিরিক্ত যাত্রীদের চাহিদা বিবেচনা করে চলাচল করে। সাধারণ সময়ে লঞ্চগুলো বাই রোটেশন তালিকা অনুসারে চলাচল করে বলে জানা গেছে। 


আরও খবর




শ্রীবরদীতে হেরোইনসহ ইউপি সদস্য গ্রেপ্তার

জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান এমপি মিলনের

রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশের জেরে মামলা, জামিন পেলেন দুই সম্পাদক

মুরাদনগরে মামা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ-মানববন্ধন,ভাগিনা শিপনের ফাঁসির দাবি

ফতুল্লায় স্ত্রী-ছেলেকে হত্যার দায়ে হারেজের মৃত্যুদণ্ড

অষ্টগ্রাম জিরো পয়েন্টে বাইক এক্সিডেন্ট করে নিহত ১ জন আহত ৩ জন

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী যুবকের মৃ/ত্যু

ধর্মমন্ত্রীর ​উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৪০ ওমরাহযাত্রী: বিমানবন্দরে অভ্যর্থনা

নাঙ্গলকোট কেন্দ্রীয় বাজার জামে মসজিদের মুয়াজ্জিন মোবারক হোসেনের জানাজা ও দাফন সম্পন্ন

লালমোহনে ছাত্রদল নেতাকে ১৬৯ পিস ইয়াবাসহ আটক ! অত:পর বহিস্কার

স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশনের উদ্যোগে তরুণ-তরুণীদের একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত

একই নারীর সঙ্গে প্রেম ও বিরোধের জেরে বাঙ্গরায় ভাগ্নের হাতে মামা খুন,গ্রেপ্তার ভাগ্নে

ফতুল্লায় ৪ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

বগুড়ায় মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের জেলা কমিটি গঠন,সভাপতি শাহাদাত,সম্পাদক মতিউর

গঙ্গাচড়ায় অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনি,নিহত ২

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সুমাইয়া বিরিয়ানি খেয়ে অসুস্থ আইইটি স্কুলের শিক্ষকরা

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ


এই সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, প্রধান আসামী আমিনী গ্রেপ্তার

শিশুদের মালিকানাবোধেই লুকিয়ে আছে জলবায়ু সংকটের সমাধান

সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার: খাদ্যমন্ত্রী আফরোজা খানম

কপ৩১-এর প্রস্তুতি: জলবায়ু ন্যায্যতার দাবিতে সংসদে তরুণদের সম্মেলন

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

তেলের দাম বাড়িয়ে জনগণকে কষ্টে ফেলা যাবে না: পীর সাহেব চরমোনাই

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় হাম-ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

গুজব ও উস্কানি রুখে প্রমাণনির্ভর রাজনীতি চর্চার আহ্বানে ঢাকায় প্রচারণা

বাবা-মায়ের ভুলে সন্তান ডিভাইসে আসক্তিততে .নীরব মহামারি. হিসেবে দেখা দিয়েছে