শিরোনাম
অসুস্থ জামায়াত কর্মী সাজুকে দেখতে রাজশাহী মেডিকেলে ডা. জাহাঙ্গীর বাসায় ডেকে জিম্মি করে মুক্তিপণ দাবি; রাজশাহীতে দুই আসামি গ্রেপ্তার পদ্মা পাড়ে নগরবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়, এনসিপি প্রার্থী মোবাশ্বেরের গণসংযোগ শুরু কুতুব শাহী মসজিদের সৌন্দর্য দেখতে দর্শনার্থীদের ভিড়, নেই প্রয়োজনীয় নাগরিক সুবিধা চন্দনাইশে দিনদুপুরে প্রধান শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি, ১৯ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুট কুমিল্লার শ্রেষ্ঠ পিআইও লাকসামের আহমদ উল্লাহ সবুজ ২৮শে অক্টোবর ২০০৬ বর্বর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নাঙ্গলকোটে জামায়াতের আলোচনা সভা,দোয়া ও বিক্ষোভ মিছিল মুরাদনগরে চোরাই সিএনজি সহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার লগী বৈঠা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে লাকসামে জামায়াতের বিক্ষোভ মিছিল মুরাদনগরে নানা আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
শনিবার ৩১ অক্টোবর ২০২৬
শনিবার ৩১ অক্টোবর ২০২৬

মাদারগঞ্জে জমি নিয়ে বিরোধ ভাতিজাদের হামলায় হাসপাতালে কাতরাচ্ছেন চাচা

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বৃহস্পতিবার ১৫ আগস্ট ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৫ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

আকন্দ সোহাগ,মাদারগঞ্জ

জামালপুরের মাদারগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজাদের হামলায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ব্যথায় কাতরাচ্ছেন চাচা রফিকুল ইসলাম ( ৫৪)। ভোক্তভোগী রফিকুল ইসলাম উপজেলার গুনারীতলা ইউনিয়নের  জাঙ্গালিয়া এলাকার মৃত আশেক মাহমুদ মুন্সির  ছেলে। ঘটনার পর ভোক্তভোগী রফিকুল ইসলামের স্ত্রী


বাদী হয়ে মাদারগঞ্জ মডেল থানায় একটি লিখিত অভিযোগ


দিয়েছেন। অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন তদন্তকারী কর্মকর্তা ও মডেল থানার উপ পরিদর্শক শামীম আল কবির। অভিযুক্তরা হলেন,ভাতিজা মোঃ নজমী আলম ওরফে শাওন,মোঃ মাহফুজুর রহমান,মোঃ নজরুল ইসলাম, ভাতিজি মোছাঃ রুপালী,মোছাঃ রত্না বেগম ও ভাজিতা নজরুল ইসলামের ছেলে আতিক হাসান ওরফে রাব্বি। অভিযোগ সুত্রে জানা গেছে,ভোক্তভোগী চাচা রফিকুল ইসলামের সাথে তার সৎ ভাই মৃত সামসুল হক মুন্সির ছেলেদের সাথে জমি নিয়ে বিরোধ চলছিলো। বিষয়টি সমাধানের জন্য গত ১৩ আগষ্ট শালিসি বৈঠক ডাকা হয়। সেই সাথে সিমানা নির্ধারনের জন্য  জমির সার্ভেয়ার ডেকে আনা হয়। সার্ভেয়ার সিমানা নির্ধারন করতে গেলে অভিযুক্তদের সাথে কথাকাটাকাটি হয়। বিষয়টি নিয়ে ভোক্তভোগী চাচা রফিকুল ইসলাম প্রতিবাদ করতে গেলে অভিযুক্তরা তার উপর হামলা চালান। এসময় প্রধান অভিযুক্ত নজমী আলম ওরফে শাওন তার পাশে থাকা ইট দিয়ে মাথায় আঘাত করলে মাথায় গুরুতর জঘম হয়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে মাদারগঞ্জ ১০০ শয্যা হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছে। মাদারগঞ্জ ১০০ শয্যা হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক দিল আফরোজ নিশা বলেন,রফিকুল ইসলামের মাথার বামপাশে জঘমে ৬টি সেলাই দেওয়া হয়েছে। তবে তিনি শঙ্কামুক্ত রয়েছেন।  ভোক্তভোগী রফিকুল ইসলামের স্ত্রী মোর্শেদা বেগম বলেন,আমার স্বামীকে খুন করার উদ্দেশ্যে তার ভাতিজারা হামলা চালায়। আমি এর বিচার চাই। তবে অভিযোগের বিষয়ে জানতে ৩ নম্বর অভিযুক্ত নজরুল ইসলামের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন তার চাচা রফিকুল ইসলাম আগে তাদের মারতে আসে। পরে সংঘর্ষ বাধলে তিনি আহত হোন। এ ঘটনায় তাদের ও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে তিনি দাবি করেন। মাদারগঞ্জ মডেল থানার উপ পরিদর্শক ও অভিযোগের তদন্তকারী কর্মকর্তা শামীম আল কবির বলেন,এ বিষয়টি আমাকে তদন্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে। অভিযুক্তরা পলাতক রয়েছে। অতিদ্রুত আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। 






আরও খবর




অসুস্থ জামায়াত কর্মী সাজুকে দেখতে রাজশাহী মেডিকেলে ডা. জাহাঙ্গীর

বাসায় ডেকে জিম্মি করে মুক্তিপণ দাবি; রাজশাহীতে দুই আসামি গ্রেপ্তার

পদ্মা পাড়ে নগরবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়, এনসিপি প্রার্থী মোবাশ্বেরের গণসংযোগ শুরু

বগুড়ায় উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, সহযোগিতার আশ্বাস রাষ্ট্রপতির

নিষেধাজ্ঞা শেষ না হতেই মা ইলিশ শিকারে জেলেরা-অভিযানে কোস্টগার্ড বিপুল পরিমাণ জাল আটক

রাজারহাটে জরাজীর্ণ ঘরে নিভৃতে বাস করা ৭৮ বছরের বৃদ্ধা ফুলো রানী দেবের পাশে বিএনপি ও অঙ্গসংগঠন

মুরাদনগরে সাংবাদিক শহিদুল হকের স্মরণে দোয়া ও আলোচনা সভা

রাণীনগরে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ

রাঙ্গাবালীতে জেলেদের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ করা হয় প্রদৃপ্ত প্রকল্পের আওতায়

রিকশা নষ্ট হওয়ায় কলেজে যাওয়া বন্ধ, প্রতিবন্ধী আবু সাঈদের পাশে ইউএনও

মুরাদনগরে চোরাই সিএনজিসহ আন্তজেলা চোর চক্রের তিন সদস্য আটক

ঘাটাইলে জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা

ঘুষ কেলেঙ্কারিতে বোদা ভূমি অফিস: ৩ কর্মচারীর ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল

ভৈরবে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তার

গাজীপুর মধ্যরাত্রে প্রেস ক্লাবের নির্বাচন স্থগিত: সাংবাদিকদের তীব্র ক্ষোভ

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

বগুড়ায় উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, সহযোগিতার আশ্বাস রাষ্ট্রপতির

নিষেধাজ্ঞা শেষ না হতেই মা ইলিশ শিকারে জেলেরা-অভিযানে কোস্টগার্ড বিপুল পরিমাণ জাল আটক

রাজারহাটে জরাজীর্ণ ঘরে নিভৃতে বাস করা ৭৮ বছরের বৃদ্ধা ফুলো রানী দেবের পাশে বিএনপি ও অঙ্গসংগঠন

মুরাদনগরে সাংবাদিক শহিদুল হকের স্মরণে দোয়া ও আলোচনা সভা

রাণীনগরে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ

রাঙ্গাবালীতে জেলেদের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ করা হয় প্রদৃপ্ত প্রকল্পের আওতায়

রিকশা নষ্ট হওয়ায় কলেজে যাওয়া বন্ধ, প্রতিবন্ধী আবু সাঈদের পাশে ইউএনও

মুরাদনগরে চোরাই সিএনজিসহ আন্তজেলা চোর চক্রের তিন সদস্য আটক

ঘাটাইলে জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা

ঘুষ কেলেঙ্কারিতে বোদা ভূমি অফিস: ৩ কর্মচারীর ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল