
সাগর হোসেন ফিরোজ স্টাফ রিপোর্টার:মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটুক্তির অভিযোগে ঠাকুরগাঁওয়ের রানীসংকৈল উপজেলার পারকুন্ডা গ্রামের বিধান রায় নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৭ মার্চ) তাকে গ্রেফতারের পর আদালতে হাজির করা হলে বিচারক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।পুলিশ সূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে এলে তথ্যপ্রমাণের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্ত বিধান রায়কে আটক করা হয়।গ্রেফতারের পর তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।এ ঘটনায় এলাকায় কিছুটা উত্তেজনা সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে প্রশাসন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।




























