শিরোনাম
লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান লালমোহনে বাস চাপায় শিশু নিহত ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

মিল্কী হত্যা মামলা দ্রুত বিচারের ট্রাইব্যুনালেও মন্থর

আদালত প্রতিবেদক
প্রকাশিত:সোমবার ০৬ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:সোমবার ০৬ জানুয়ারী ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

এক যুগ আগে ঢাকার গুলশানে যুবলীগ নেতা রিয়াজুল হক খান মিল্কীকে গুলি করে হত্যার মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালেও গতি পাচ্ছে না।


মামলাটি অতিরিক্ত দায়রা জজ আদালত থেকে দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানোর আগে তিন বছরের বেশি সময়ে চারজনের সাক্ষ্য নেওয়া হয়েছিল। আর দ্রুত বিচার ট্রাইব্যুনালে তিন বছরে সাক্ষ্য দিয়েছেন তিনজন।


দ্রুত বিচার ট্রাইবুনাল-২ এর পেশকার মো. শাহীন আলম  বলেন, সাক্ষী না আসায় এ মামলার বিচার শেষ করতে সময় লাগছে। আগামী ১২ জানুয়ারি সাক্ষ্যগ্রহণের পরবর্তী তারিখ রয়েছে।


শাহীন বলেন, ২০২৪ সালের ১৭ নভেম্বর ৫০ জন সাক্ষীর নামে আদালত সমন জারি করেছে, যাতে তারা এসে সাক্ষ্য দেন।


২০১৮ সালের ৮ নভেম্বর ১৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে এ মামলায় বিচার শুরুর আদেশ দেয় ঢাকার পঞ্চম অতিরিক্ত দায়রা জজ আদালত।


৭৫ জন সাক্ষীর এই মামলা সাক্ষ্যগ্রহণের মাঝপথে ২০২২ সালের ২১ মার্চ দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২ এ বদলির আদেশ দেয় আইন মন্ত্রণালয়।


ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) ওমর ফারুক ফারুকী বলেন, “অভিযোগকারী আমাদের সাথে যোগাযোগ করছেন না। বাদী যোগাযোগ করলে আমরা সাক্ষী হাজির করার চেষ্টা করি। বাদী এলে সুবিধা হয়।”


অ্যাডভোকেট ফারুকী বলেন, তারা সাক্ষীদের হাজির করার চেষ্টা করছেন। সমন দেওয়া হচ্ছে সাক্ষী আসার জন্য।


মামলার বাদী মিল্কীর ছোট ভাই রাশেদুল হক খানের মোবাইল ফোন নম্বরে যোগাযোগ করা হলে একজন ফোন ধরেন। তবে তিনি রাশেদুল হক খান নন বলে দাবি করেন। পরিচয় জানতে চাইলে, বলতে চাননি সে ব্যক্তি।


মিল্কী ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক। ২০১৩ সালের ২৯ জুলাই রাতে গুলশানে শপার্স ওয়ার্ল্ড নামে একটি বিপণী বিতানের সামনে তাকে গুলি করে হত্যা করা হয়।


পরদিন তার ছোট ভাই বাদী হয়ে গুলশান থানায় ১১ জনের নাম উল্লেখ করে, অজ্ঞাতপরিচয় আরও ৪-৫ জনকে আসামি করে মামলা করেন।


২০১৪ সালের ১৫ এপ্রিল র‌্যাব-১ এর সহকারী পরিচালক কাজেমুর রশিদ ঢাকা মহানগর হাকিম তারেক মঈনুল ইসলাম ভূঁইয়ার আদালতে ১১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন।


এরপর বাদীর আপত্তিতে তদন্তের দায়িত্ব পান পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী সুপার উত্তম কুমার বিশ্বাস। তিনি ২০১৫ সালের ২৩ সেপ্টেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল করেন।


আগের অভিযোগপত্রের ১১ আসামির সঙ্গে আরও সাতজনকে অন্তর্ভুক্ত করে মোট ১৮ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র দাখিল করা হয়। আর নয়জনকে মামলা থেকে অব্যাহতির সুপারিশ করা হয়।


২০১৬ সালের ১৪ মে ঢাকা মহানগর হাকিম আদালত মামলার অভিযোগপত্র আমলে নেন। দুই বছর পর অভিযোগ গঠন করা হয়।


আলোচিত এ মামলায় এজাহারনামীয় আসামি ছিলেন মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু, যাকে গত বছরের ২৪ মার্চ রাতে ঢাকার শাজাহানপুরে গুলি করে হত্যা করা হয়। তবে মিল্কী হত্যা মামলার অভিযোগপত্র থেকে আগেই তাকে বাদ দেওয়া হয়েছিল।


মামলায় অভিযুক্ত আসামিরা হলেন- মো. সাখাওয়াত হোসেন চঞ্চল, ফাহিমা ইসলাম লোপা, শরীফ উদ্দিন চৌধুরী ওরফে পাপ্পু, সৈয়দ মুজতবা আলী ওরফে রুমী, আমিনুল ইসলাম ওরফে হাবিব, সোহেল মাহমুদ ওরফে সোহেল ভূঁইয়া, চুন্নু মিয়া, আরিফ ওরফে আরিফ হোসেন, সাহিদুল ইসলাম, ইব্রাহিম খলিলুল্লাহ, জাহাঙ্গীর মণ্ডল, রফিকুল ইসলাম চৌধুরী, তুহিন রহমান ফাহিম, মোহাম্মদ রাশেদ মাহমুদ ওরফে আলী হোসেন রাশেদ ওরফে মাহমুদ, সাইদুল ইসলাম ওরফে নুরুজ্জামান, সুজন হাওলাদার, ডা. দেওয়ান মো. ফরিউদ্দৌলা ওরফে পাপ্পু ও মামুন উর রশীদ।


এদের মধ্যে প্রথম চার জন পলাতক। অন্য ১৪ আসামি জামিনে রয়েছে।


বিচারে এমন ধীরগতির কারণ জানতে চাইলে সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি আবদুল নূর  বলেন, “আমি কয়েকদিন আগে নিয়োগ পেয়েছি। এ মামলাটি সম্পর্কে এখনো জানি না। মামলার নথি দেখে দ্রুত নিষ্পত্তির জন্য চেষ্টা করব।”


আসামি আমিনুল ইসলাম, সোহেল মাহমুদ, শহিদুল ইসলাম, চুন্নু, আরিফ ও খলিলের আইনজীবী সিরাজুল হক ফয়সাল  বলেন, এ মামলায় সাক্ষী আসে না। প্রায় দেড়বছর আগে সাক্ষী এসেছিল, এরপর আর সাক্ষী আসে না।


তিনি বলেন, মামলার ঘটনা প্রায় ১২ বছর হয়ে গেছে। সাক্ষ্য হয়েছে মাত্র ৭ জনের। যেভাবে এ মামলা চলছে, এতে বিচার শেষ হতে আরও ১০ থেকে ১২ বছর লেগে যাবে।


সাক্ষী আসে না কেন জানতে চাইলে ফয়সাল বলেন, “সাক্ষী নিয়ে আসার দায়িত্ব বাদী আর রাষ্ট্রপক্ষের। তারা কেন আনতে পারছে না, আমরা বুঝতে পারছি না। যখন সাক্ষী আসে আমরা আসামিপক্ষের আইনজীবীরা জেরা করে সাক্ষ্য শেষ করি।


“আমাদের দিক থেকে কোন গাফিলতি নেই। আমরা চাই দ্রুত সাক্ষ্য শেষ করে মামলার ন্যায়বিচার হোক।”


জাহাঙ্গীর নামের আরেক আসামির আইনজীবী নূর ইসলাম খান  বলেন, “মামলাটি দীর্ঘদিন ধরে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে। সাক্ষীরা ঠিকমত না আসায় মামলাটি ঝুলে আছে। আমরা চাই মামলাটির বিচার দ্রুত শেষ হোক।”


আরও খবর




লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল

ধর্মপাশায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাশিমপুরে সড়ক উন্নয়ন ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন শওকত হোসেন সরকার

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

সীতাকুণ্ডে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন

পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

লালমোহনে বাস চাপায় শিশু নিহত

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা

সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ

সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন

বৃত্তি পরীক্ষার ফল নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে সুন্দরগঞ্জে মানববন্ধন

শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

চাঁদপুরে ভরণ-পোষণ দাবি করায় মায়ের গলায় ওড়না পেঁচিয়ে হত্যাচেষ্টা, ছেলে কারাগারে

আবেদনে চেয়েছিলেন নিরাপত্তা, পরদিনই মধ্যরাতে পুলিশি হেফাজতে গোদাগাড়ীর ব্যবসায়ী

চাঁদপুরে স্বর্ণের দোকান থেকে কারিগরের লাশ উদ্ধার

মৌলভীবাজারে জুন মাসের ‘বেস্ট সাব-ইন্সপেক্টর’ হলেন এসআই ওবায়দুল্লাহ

চাঁদপুরে গভীর রাতে ডাকাতি, গৃহবধূ নিহত

জুলাই গণহত্যার সঙ্গে জড়িত কেউই ছাড় পাবে না: চিফ প্রসিকিউটর

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোদাগাড়ীতে টপ সয়েল নিধনে বাধা দেওয়ায় ‘জুলাই যোদ্ধা’র বিরুদ্ধে অপপ্রচার ও হুমকি

তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট ফিরলো, রায়ের পর অ্যাটর্নি জেনারেল

আগামী জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী