শিরোনাম
অসুস্থ জামায়াত কর্মী সাজুকে দেখতে রাজশাহী মেডিকেলে ডা. জাহাঙ্গীর বাসায় ডেকে জিম্মি করে মুক্তিপণ দাবি; রাজশাহীতে দুই আসামি গ্রেপ্তার পদ্মা পাড়ে নগরবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়, এনসিপি প্রার্থী মোবাশ্বেরের গণসংযোগ শুরু কুতুব শাহী মসজিদের সৌন্দর্য দেখতে দর্শনার্থীদের ভিড়, নেই প্রয়োজনীয় নাগরিক সুবিধা চন্দনাইশে দিনদুপুরে প্রধান শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি, ১৯ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুট কুমিল্লার শ্রেষ্ঠ পিআইও লাকসামের আহমদ উল্লাহ সবুজ ২৮শে অক্টোবর ২০০৬ বর্বর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নাঙ্গলকোটে জামায়াতের আলোচনা সভা,দোয়া ও বিক্ষোভ মিছিল মুরাদনগরে চোরাই সিএনজি সহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার লগী বৈঠা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে লাকসামে জামায়াতের বিক্ষোভ মিছিল মুরাদনগরে নানা আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
শনিবার ৩১ অক্টোবর ২০২৬
শনিবার ৩১ অক্টোবর ২০২৬

মুক্তাগাছায় সংবাদ সংগ্রহকালে ৩ সাংবাদিকের ওপর হামলা

প্রকাশিত:বুধবার ২১ আগস্ট ২০২৪ | হালনাগাদ:বুধবার ২১ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

ময়মনসিংহের মুক্তাগাছা দাওগাঁও ইউনিয়নে সাবেক মেম্বার নজরুল ইসলাম ও ভাই তারিকুল ইসলামের নেতৃত্বে ইউনিয়ন জুড়ে ব্যাপক হামলা ভাঙচুর ও দখলবাজির অভিযোগ উঠেছে।  সাবেক মেম্বার ও সাবেক বিএনপি নেতা নজরুল ইসলাম (বর্তমানে জাতীয় পার্টি নেতা) তার বাহিনীর ভাঙচুর অগ্নিসংযোগ এর ভয়াবহতায় ইউনিয়নের সাধারণ মানুষের মাঝে আতংক বিরাজ করছে। নজরুলের নেতৃত্ব প্রায় শতাধিক তার বাহিনী  হামলা চালিয়ে দাওগাঁও ইউনিয়নে প্রায় ২০ টি বাড়িতে ব্যাপক ভাঙচুর অগ্নিসংযোগ করা হয়। এসময় ব্যাপক তান্ডব চালানো হয়েছে চরপাড়া এলাকার মৃত আব্দুল মজিদের পুত্র শফিকুল ইসলামের বাড়িতে। আসবাবপত্র বাড়ি ভাঙচুরের ঘটনায় নগদ ৪ লক্ষ টাকা লুটসহ প্রায় অর্ধকোটির অধিক টাকা ক্ষতিসাধন করে।  সামানিয়া মোড়ে তার ফার্নিচারের ব্যবসা প্রতিষ্ঠানেও ব্যাপক ক্ষতি সাধন করে। 


এছাড়াও ৯নং ওয়ার্ড কমলাপুর এলাকার ইউপি সদস্য হাসমত আলীর বাড়ি ঘরে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।  নজরুল ইসলামের নেতৃত্বে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের মাধ্যমে তার বসবাস করার মত কোন অবস্থা নাই বলে জানান স্থানীয়রা। 


হাইব্রিড নেতার ভয়াবহতার বিষয়ে মুক্তাগাছা থানায় অভিযোগ করেন শফিকুল ইসলাম।  এমন তথ্যের ভিত্তিতে তিনজন গণমাধ্যম কর্মীরা সংবাদ সংগ্রহ করতে গেলে তাদের প্রায় ৪ ঘন্টা অবরুদ্ধ করে রাখেন সাবেক মেম্বার নজরুল ও তার বাহিনী এবং তাদের সাথে থাকা মোবাইল, ক্যামেরা, বুমসহ প্রয়োজনীয় জিনিসপত্র কেঁড়ে নেওয়া হয়। পরবর্তীতে সাংবাদিকদের উপর বলপূর্বক একটি ভিডিও ধারণ করে রাখেন সাবেক মেম্বার নজরুল ইসলামের ছোট ভাই তারিকুল। এরপর থেকে আতংক ও মানষিক যন্ত্রণায় দিন কাটাচ্ছে সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যরা। উক্ত ঘটনার সাথে সম্পৃক্তদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী সাংবাদিকগন।


এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একজন  বলেন, তিন জন গনমাধ্যমকর্মী  পেশাগত দায়িত্ব করতে যাওয়ার সময় বৃষ্টি হানা দিলে চরপাড়া এলাকার একটি দোকানে দাঁড়ায়। এসময় নজরুল মেম্বারের ছোট ভাই তরিকুল ইসলামের নেতৃত্বে প্রায় ২০-২৫ জন লোক এসে আমাদের অটোতে তুলে নিয়ে যাওয়া হয় নজরুল মেম্বারের দোকানে। সেখানে প্রায় ৪ ঘন্টা আমাদের অবরুদ্ধ করে রেখে শারীরিক ও মানষিকভাবে নির্যাতন করা হয়। এছাড়াও বলপূর্বক তাদের একটি ভিডিও ধারণ করা হয়। আমরা এই ঘটনার সঠিক তদন্ত দাবী করার পাশাপাশি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ পূর্বক শাস্তির আওতায় আনার জোর দাবী জানাচ্ছি।  


এ বিষয়ে দাওগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক মোঃ আঃ লতিফ মাস্টার বলেন, নজরুল মেম্বার আগে বিএনপি করতো। পরবর্তীতে জাতীয় পার্টিতে যোগদান করেন। বর্তমানে সে জাতীয় পার্টির নেতা। তার এমন নৈরাজ্য হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের দায় বিএনপির বর্তমান দায়িত্বশীলরা নিবেনা কিনা সেটা তারাই বলতে পারবেন।


এ ব্যাপারে অভিযুক্ত নজরুল মেম্বারের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, কাটবাওলার কিছু পোলাপাইনে এগুলো করেছে। আমি আরো তাদেরকে সেইভ করেছি। আমি কিছুই করিনি।

 

এ ব্যাপারে সাবেক ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো: আ: লতিফ মাস্টার বলেন,  ঘটনাটি খুবই দুঃখজনক। সাবেক মেম্বার নজরুল ইসলাম আমার কমিটির ৬ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ছিলেন। পরবর্তীতে সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ মুক্তির হাত ধরে জাতীয় পার্টিতে যোগদান করেন।  এ বিষয়ে নজরুল মেম্বার আমাকে জানিয়ে ছিলেন যে, মামলা থেকে বাঁচতে তিনি জাতীয় পার্টিতে যোগ দিয়েছিলেন। এখন আওয়ামীলীগ সরকার পতন হওয়ার পর তার ব্যাপক তান্ডব ভাঙচুরে ইউনিয়নজুড়ে আতংক বিরাজ করছে। তবে তিনি পদ ফিরে পেতে এবং জাতীয় পার্টিতে যোগদানের বিষয়টি যাতে প্রকাশ্যে না আসে তাই দাওগাঁও এ ব্যাপক হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হতে পারে।  


এ ব্যাপারে দাওগাঁও  ইউনিয়ন বিএনপির সভাপতি মাওলানা মোহাম্মদ আঃ লতিফ বলেন, নজরুল মেম্বার আগে বিএনপি করতো।  এখন কর্মী হিসেবে আছে। এই ঘটনায় আমি গিয়ে তাকে অনেক কথাবার্তা বলেছি। আমার কথা হলো কাজটা খারাপ হয়েছে। তাকে সহিংসতার পথ পরিহার করতে বলা হয়েছে।


আরও খবর




অসুস্থ জামায়াত কর্মী সাজুকে দেখতে রাজশাহী মেডিকেলে ডা. জাহাঙ্গীর

বাসায় ডেকে জিম্মি করে মুক্তিপণ দাবি; রাজশাহীতে দুই আসামি গ্রেপ্তার

পদ্মা পাড়ে নগরবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়, এনসিপি প্রার্থী মোবাশ্বেরের গণসংযোগ শুরু

বগুড়ায় উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, সহযোগিতার আশ্বাস রাষ্ট্রপতির

নিষেধাজ্ঞা শেষ না হতেই মা ইলিশ শিকারে জেলেরা-অভিযানে কোস্টগার্ড বিপুল পরিমাণ জাল আটক

রাজারহাটে জরাজীর্ণ ঘরে নিভৃতে বাস করা ৭৮ বছরের বৃদ্ধা ফুলো রানী দেবের পাশে বিএনপি ও অঙ্গসংগঠন

মুরাদনগরে সাংবাদিক শহিদুল হকের স্মরণে দোয়া ও আলোচনা সভা

রাণীনগরে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ

রাঙ্গাবালীতে জেলেদের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ করা হয় প্রদৃপ্ত প্রকল্পের আওতায়

রিকশা নষ্ট হওয়ায় কলেজে যাওয়া বন্ধ, প্রতিবন্ধী আবু সাঈদের পাশে ইউএনও

মুরাদনগরে চোরাই সিএনজিসহ আন্তজেলা চোর চক্রের তিন সদস্য আটক

ঘাটাইলে জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা

ঘুষ কেলেঙ্কারিতে বোদা ভূমি অফিস: ৩ কর্মচারীর ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল

ভৈরবে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তার

গাজীপুর মধ্যরাত্রে প্রেস ক্লাবের নির্বাচন স্থগিত: সাংবাদিকদের তীব্র ক্ষোভ

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

বগুড়ায় উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, সহযোগিতার আশ্বাস রাষ্ট্রপতির

নিষেধাজ্ঞা শেষ না হতেই মা ইলিশ শিকারে জেলেরা-অভিযানে কোস্টগার্ড বিপুল পরিমাণ জাল আটক

রাজারহাটে জরাজীর্ণ ঘরে নিভৃতে বাস করা ৭৮ বছরের বৃদ্ধা ফুলো রানী দেবের পাশে বিএনপি ও অঙ্গসংগঠন

মুরাদনগরে সাংবাদিক শহিদুল হকের স্মরণে দোয়া ও আলোচনা সভা

রাণীনগরে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ

রাঙ্গাবালীতে জেলেদের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ করা হয় প্রদৃপ্ত প্রকল্পের আওতায়

রিকশা নষ্ট হওয়ায় কলেজে যাওয়া বন্ধ, প্রতিবন্ধী আবু সাঈদের পাশে ইউএনও

মুরাদনগরে চোরাই সিএনজিসহ আন্তজেলা চোর চক্রের তিন সদস্য আটক

ঘাটাইলে জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা

ঘুষ কেলেঙ্কারিতে বোদা ভূমি অফিস: ৩ কর্মচারীর ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল