
সফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার মুরাদনগরের ৬ জন মাদকসেবীকে মাদক সেবনের অপরাধে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছে বিজ্ঞ আদালত।
শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাতে মুরাদনগর থানার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে মুরাদনগর থানা পুলিশ।
পুলিশ জানায়, মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর নির্দেশমায় মুরাদনগর থানা এলাকাকে মাদকমুক্ত করতে প্রতিনিয়তই মাদক বিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। তারই অংশ হিসেবে শুক্রবার দিবাগত রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃত মাদকসেবীরা হলেন, সিদ্ধেশ্বরী গ্রামের মোঃ আলী আক্কাসের ছেলে মোঃ জুয়েল সরকার(৫০), কৃষ্ণপুর গ্রামের মৃত জাফরের ছেলে মোঃ হানিফ(৩০), সিদ্ধেশ্বরী গ্রামের বজলু সরকারের ছেলে মোঃ রুহুল আমিন(৪৫), একই গ্রামের মৃত দুধ মিয়ার ছেলে মোঃ শহিদুল(৬৮), মুগসাইর গ্রামের মৃত ওসমান গণির ছেলে মোঃ মেহেদী হাসান(২৫) ও কামাল্লা গ্রামের মোঃ সাইফুল ইসলামের ছেলে মোঃ জুনায়েদ হোসেন(২৬)।
মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানায়, গ্রেপ্তারকৃতদেরকে শনিবার দুপুরে কুমিল্লা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হলে আদালত বিভিন্ন মেয়াদে তাদেরকে সাজা প্রদান করেন।





























