শিরোনাম
শ্রীবরদীতে হেরোইনসহ ইউপি সদস্য গ্রেপ্তার জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশের জেরে মামলা, জামিন পেলেন দুই সম্পাদক মুরাদনগরে মামা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ-মানববন্ধন,ভাগিনা শিপনের ফাঁসির দাবি অষ্টগ্রাম জিরো পয়েন্টে বাইক এক্সিডেন্ট করে নিহত ১ জন আহত ৩ জন দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী যুবকের মৃ/ত্যু ধর্মমন্ত্রীর ​উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৪০ ওমরাহযাত্রী: বিমানবন্দরে অভ্যর্থনা নাঙ্গলকোট কেন্দ্রীয় বাজার জামে মসজিদের মুয়াজ্জিন মোবারক হোসেনের জানাজা ও দাফন সম্পন্ন লালমোহনে ছাত্রদল নেতাকে ১৬৯ পিস ইয়াবাসহ আটক ! অত:পর বহিস্কার স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশনের উদ্যোগে তরুণ-তরুণীদের একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত
মঙ্গলবার ২৭ অক্টোবর ২০২৬
মঙ্গলবার ২৭ অক্টোবর ২০২৬

নাবিকদের মুক্তিতে মুক্তিপণের তথ্য নেই: নৌ প্রতিমন্ত্রী

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ১৪ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:রবিবার ১৪ এপ্রিল ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

সোমালি জলদস্যুদের হাত থেকে জিম্মি নাবিকদের মুক্ত করতে মুক্তিপণ দেওয়ার কোনো তথধ্য সরকারের কাছে নেই বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।


জিম্মি জাহাজ এমভি আবদুল্লাহ এবং এর সব নাবিকের মুক্তিতে তিনি সন্তোষও প্রকাশ করেছেন।


সোমবার নিজের সরকারি বাসভবনে এক ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী বলেন, “এত অল্প সময়ের মধ্যে এ ধরনের ঘটনা ফয়সালা করা নজিরবিহীন। নববর্ষের প্রথম দিনে আমরা আনন্দিত। শুধু তাদের আত্মীয়স্বজনই নয়, পুরো দেশবাসী খুবই আনন্দিত, আমরা আমাদের নাবিকদের মুক্ত করতে পেরেছি।”


নাবিকদের মুক্ত করতে মুক্তপণ দেওয়ার বিষয়ে জানতে চাইলে খালিদ মাহমুদ বলেন, “আমরা প্রথম থেকেই শুনছি মুক্তিপণের কথা। এটার সঙ্গে আমাদের ইনভলভমেন্ট নেই। এ ধরনের তথ্য আমাদের কাছে নেই যে, টাকা দিয়ে তাদেরকে ছাড়িয়ে আনা হয়েছে।


“অনেকে ছবি দেখাচ্ছেন, এ ছবিগুলোরও কোনো সত্যতা নেই। ছবি কোথা থেকে কীভাবে আসছে আমরা জানি না।”


নাবিকদের মুক্তি দিতে প্রচণ্ড চাপ ছিল জানিয়ে দীর্ঘসময় ধরে আলোচনা চালানোর তথ্য তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, “আমরা তাদের সাথে নেগোসিয়েশন করেছি দীর্ঘসময় ধরে। এখানে মুক্তিপণের কোনো বিষয় নেই। আমাদের আলাপ-আলোচনা, এখানে বিভিন্ন ধরনের চাপ রয়েছে, সেই চাপগুলো কাজে দিয়েছে।


“আন্তর্জাতিক জলসীমা থেকে তাদের (জলদস্যু) নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। জলদস্যুরা শক্তিমান তা তো নয়। এতদিন যে সময়টা নিয়েছি আমরা, ইউরোপিয় নেভাল ফোর্সসহ তারা ভীষণ চাপে ছিল। বিশেষ করে সোমালিয়ান পুলিশ চাপে ছিল। তারা চায় জলদস্যুদের হাত থেকে সমুদ্র পথটাকে নিরাপদ করতে। এজন্য আমেরিকান সাপোর্টও নিচ্ছে।”


তিনি বলেন, “(মুক্তির বিষয়টি) আন্তর্জাতিক চাপ ও আলাপ-আলোচনার মাধ্যমে হয়েছে; তাদেরও (সোমালিয়ান জলদস্যু) নিরাপত্তার ব্যাপার ছিল। জলদস্যুরা তাদের নিরাপদ রাখতে চাইবে, এ চাপটা সার্বক্ষণিক ছিল। খুবই চরম পর্যায়ে ছিল এজন্য তারা নেমে গেছে।


“চাপটা এমন ছিল, তারা জলদস্যু ছিল ২০ জন, পরে ৬৫ জন জাহাজে অবস্থান নেয়। কী পরিমাণ মূল ভূখণ্ডে চাপ ছিল বুঝতে পেরে সবাই একসঙ্গে বেরিয়ে গেছে। মূল ভূখণ্ডে যাওয়ার পর তাদের কী অবস্থা হয়েছিল তা জানা নেই, সেখানে সোমালিয়ান পুলিশ ছিল।”


নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, “বিশ্ব মেরিটাইম সেক্টরে যারা যারা আছে সবাই যোগাযোগ রেখেছে তা ফয়সালা করার জন্য। পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক উইং তৎপর ছিল। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা নাবিকদের মুক্ত করতে তৎপর ছিলাম।



“নাবিকদের মুক্তির সংবাদটি যখন মাননীয় প্রধানমন্ত্রীকে দিই, তিনি শুকরিয়া আদায় করেছেন। ২৩ জন নাবিক জলদস্যুদের হাত থেকে মুক্ত হয়েছেন, এখন তারা নিরাপদ। দীর্ঘ এক মাসের বেশি সময় ধরে তৎপরতার মধ্য দিয়ে জাহাজ ও নাবিকদের মুক্ত করতে পেরেছি। এখন তারা ইউএইর দিকে অগ্রসর হচ্ছে।”


সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।


“আমাদের শিপিং, আন্তর্জাতিক মেরিটাইম উইং, ইউরোপিয়ান নেভাল ফোর্স, ভারতীয় নৌবাহিনী, সোমালিয়ার পুলিশকে ধন্যবাদ দিতে চাই। সবাই সহযোগিতা করেছে।”



আরও খবর




শ্রীবরদীতে হেরোইনসহ ইউপি সদস্য গ্রেপ্তার

জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান এমপি মিলনের

রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশের জেরে মামলা, জামিন পেলেন দুই সম্পাদক

মুরাদনগরে মামা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ-মানববন্ধন,ভাগিনা শিপনের ফাঁসির দাবি

ফতুল্লায় স্ত্রী-ছেলেকে হত্যার দায়ে হারেজের মৃত্যুদণ্ড

অষ্টগ্রাম জিরো পয়েন্টে বাইক এক্সিডেন্ট করে নিহত ১ জন আহত ৩ জন

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী যুবকের মৃ/ত্যু

ধর্মমন্ত্রীর ​উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৪০ ওমরাহযাত্রী: বিমানবন্দরে অভ্যর্থনা

নাঙ্গলকোট কেন্দ্রীয় বাজার জামে মসজিদের মুয়াজ্জিন মোবারক হোসেনের জানাজা ও দাফন সম্পন্ন

লালমোহনে ছাত্রদল নেতাকে ১৬৯ পিস ইয়াবাসহ আটক ! অত:পর বহিস্কার

স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশনের উদ্যোগে তরুণ-তরুণীদের একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত

একই নারীর সঙ্গে প্রেম ও বিরোধের জেরে বাঙ্গরায় ভাগ্নের হাতে মামা খুন,গ্রেপ্তার ভাগ্নে

ফতুল্লায় ৪ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

বগুড়ায় মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের জেলা কমিটি গঠন,সভাপতি শাহাদাত,সম্পাদক মতিউর

গঙ্গাচড়ায় অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনি,নিহত ২

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সুমাইয়া বিরিয়ানি খেয়ে অসুস্থ আইইটি স্কুলের শিক্ষকরা

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ


এই সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, প্রধান আসামী আমিনী গ্রেপ্তার

শিশুদের মালিকানাবোধেই লুকিয়ে আছে জলবায়ু সংকটের সমাধান

সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার: খাদ্যমন্ত্রী আফরোজা খানম

কপ৩১-এর প্রস্তুতি: জলবায়ু ন্যায্যতার দাবিতে সংসদে তরুণদের সম্মেলন

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

তেলের দাম বাড়িয়ে জনগণকে কষ্টে ফেলা যাবে না: পীর সাহেব চরমোনাই

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় হাম-ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

গুজব ও উস্কানি রুখে প্রমাণনির্ভর রাজনীতি চর্চার আহ্বানে ঢাকায় প্রচারণা

বাবা-মায়ের ভুলে সন্তান ডিভাইসে আসক্তিততে .নীরব মহামারি. হিসেবে দেখা দিয়েছে