শিরোনাম
আখাউড়ায় জুমার পর মসজিদ ভাঙচুরের অভিযোগ,উত্তেজনা নিয়ন্ত্রণে পুলিশ পত্নীতলায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত গজারিয়ায় গুয়াগাছিয়া ইউনিয়ন জনকল্যাণ ফাউন্ডেশনের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ মিঠামইনে মাদকবিরোধী সামাজিক আন্দোলনের উদ্যোগে মতবিনিময় সভা মুরাদনগরে ৩০০ বছরের ঐতিহ্যবাহী বিজয়া দশমী অনুষ্ঠিত আনোয়ারায় প্রতিমা বিসর্জনে শেষ দুর্গোৎসব,পরৈকোড়ায় তানভীর আরিফের উপহার বিতরণ মুরাদনগরে বিষাদ ও ব্যাকুলতায় দেবী দুর্গার বিদায় রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ রূপগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২,আহত ৩
শনিবার ২৪ অক্টোবর ২০২৬
শনিবার ২৪ অক্টোবর ২০২৬

নির্বাচনী রোডম্যাপের দাবিতে জোরেশোরে মাঠে নামছে বিএনপি

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:সোমবার ১৯ মে ২০২৫ | হালনাগাদ:সোমবার ১৯ মে ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপের দাবিতে জোরেশোরে মাঠে নামছে বিএনপি। প্রয়োজনে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও কর্মসূচি দিতে চায় দলটি।

তবে দলটির নেতারা বলছেন, আন্দোলনের কর্মসূচি কী হবে সেটা এখনো নির্ধারণ হয়নি।


বিএনপির সূত্রে জানা গেছে, গত ৫ আগস্টের স্বৈরাচার হাসিনার পতনের পর থেকে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের দাবি জানিয়ে আসছে বিএনপি। একই সঙ্গে নির্বাচন সংশ্লিষ্ট প্রয়োজনীয় সংস্কারও দ্রুততম সময়ের মধ্যে করার দাবি জানিয়েছেন দলটি।


বর্তমান অন্তর্বর্তী সরকারের ৯ মাস পার হলেও আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ এখনো ঘোষণা করেনি। আর এতেই নড়েচড়ে বসেছে দেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি।  


তারা বলছেন, প্রয়োজনীয় সংস্কারের জন্য নয় মাস যথেষ্ট। কিন্তু এখনো পর্যন্ত নির্বাচনী প্রক্রিয়ার দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। যার কারণে দেশে এক ধরনের বিশৃঙ্খলা বিরাজমান। আর এটা থেকে উত্তরণের জন্য নির্বাচিত সরকারই একমাত্র উপায়। কিন্তু সরকার সেটি না করে সংস্কারের ধোঁয়া তুলে অহেতুক কালক্ষেপণ করছে। যা দেশকে পেছনের দিকে ঠেলে দিচ্ছে। আর এ কারণেই দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে জোরালোভাবে রাজপথে নামার প্রস্তুতি নিচ্ছে বিএনপি।


দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে এরই মধ্যে বিএনপি তার সমমনা রাজনৈতিক মিত্রদের সঙ্গে আলাপ আলোচনা করেছে। এসব বৈঠকে মিত্ররা আগামী নির্বাচনের রোডম্যাপ ঘোষণার বিষয়ে বিএনপির সঙ্গে একমত।  


এদিকে প্রায় প্রতিদিনই রাজধানীর বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের দাবি-দাওয়া নিয়ে সভা-সমাবেশ থেকে শুরু করে বিক্ষোভ মিছিল, অবস্থান-ধর্মঘট, গণঅনশনসহ বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করছেন তারা।


বিএনপি নেতারা বলছেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। সময়ের সঙ্গে তাল মিলিয়ে প্রতিনিয়ত এই সংস্কার চলতে থাকবে। যা আগে বিএনপি সরকারে থাকাকালীন এবং দলীয় পর্যায়ে করে এসেছে। তারা বলছেন এই মুহূর্তে বাংলাদেশে স্থিতিশীল পরিস্থিতি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই। এ কারণে বিএনপি যেহেতু জনগণের দল, তাই দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা না হলে রাজপথে নামার সিদ্ধান্ত নিয়েছে দলটি।


বিএনপি সূত্র মতে, বিএনপি এখন রাষ্ট্র মেরামতের দলীয় রূপরেখা ৩১ দফাকে ব্র্যান্ডিং করছে। বিভাগ- জেলাসহ বিভিন্ন পর্যায়ে প্রশিক্ষণ কর্মশালা চলছে। এতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হচ্ছেন। নির্বাচনের দাবিতে সারাদেশে সভা-সমাবেশ করার পরিকল্পনা করা হচ্ছে। তবে দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি।


জানা গেছে, নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে কয়েকবার আলোচনা হয়েছে। সম্ভাব্য কী কর্মসূচি দেওয়া যায়, এ নিয়েও একাধিক নেতা বিভিন্ন প্রস্তাব দিয়েছেন। কেউ কেউ বলেছেন, সরকারের বিরুদ্ধে কঠোর কর্মসূচিতে যাওয়া উচিত হবে না। কারণ, সরকার ফেল করলে, সেটি হবে সামগ্রিক ব্যর্থতা। বিএনপি এ সরকারকে ব্যর্থ দেখতে চায় না। তারা চান, সরকার একটি অবাধ-সুষ্ঠু-গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে তাদের কাজ সম্পন্ন করুক। যে কারণে হরতাল-অবরোধের মতো কঠোর কর্মসূচিতে যাওয়া উচিত হবে না। এ কারণে বিএনপির উচিত হবে নির্বাচনের প্রস্তুতি এবং জনগণ যে ভোট দিতে উন্মুখ হয়ে রয়েছেন, সেটি তুলে ধরে সারাদেশে বড় বড় সমাবেশ করা।


এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান  বলেছেন, বিএনপির চায় দ্রুততম সময়ের মধ্যে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হোক। এ লক্ষ্যে প্রয়োজনে আবারো রাজপথে নামতে চাই বিএনপি। তবে কবে নাগাদ এবং কোন পদ্ধতিতে আন্দোলন করবে সেটা এখনো ঠিক হয়নি। সময় হলে জানানো হবে।  


বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচন যত বিলম্বিত হচ্ছে, দেশকে তত বেশি অস্থিরতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। জাতি এখন এক গভীর শঙ্কার মধ্যে রয়েছে। বাংলাদেশ এখন এক অনিশ্চিত অবস্থার মধ্যে আছে। দেশ কোথায় যাচ্ছে, কেউ জানে না। সবাই মিলে স্বৈরাচারকে বিদায় করেছে। এরপর গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশ পরিচালনার যে প্রত্যাশা ছিল, তা হয়নি।


তিনি বলেন, সরকার এমনভাবে কাজ করছে যেন তারা একটি নির্বাচিত সরকার। অথচ এটি একটি অন্তর্বর্তী সরকার। তাদের দায়িত্ব ছিল একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করে ক্ষমতা নির্বাচিত সরকারের কাছে হস্তান্তর করা।


বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, আমরা বিএনপির পক্ষ থেকে বলে আসছি অতি দ্রুত নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা করার জন্য। কারণ, নির্বাচিত সরকার ছাড়া বর্তমান দেশের অরাজক পরিস্থিতির নিয়ন্ত্রণ সম্ভব নয়। আমরা সরকারকে সতর্ক করেছি নির্বাচিত সরকার ছাড়া রাজনৈতিক পরিস্থিতি অবনতির শঙ্কা বাড়বে। এরই মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির নাজুক হয়ে পড়েছে, বাজার পরিস্থিতিও ভালো না, শিক্ষাঙ্গনে ও লেখাপড়া হচ্ছে না, বিদেশি বিনিয়োগ নেই বললেই চলে। আর এর মূল কারণ হচ্ছে অনির্বাচিত সরকার।


তিনি আরও বলেন গণতন্ত্র ফিরিয়ে আনার উদ্দেশ্যেই বাংলাদেশে অভ্যুত্থান হয়েছে। সরকারের ৯ মাস অতিবাহিত হতে গেলেও নির্বাচনী রোডম্যাপ দিতে তাদের একেবারেই অনীহা। কিন্তু তার যে কাজ না তিনি সেই কাজে ব্যস্ত। করিডোর দেয়া, বিদেশিদের হাতে বন্দুক তুলে দেওয়া এটি তার কাজ নয়। এটি একটি নির্বাচিত সরকারের কাজ। অথচ তাদের যে কাজ তারা সেটা করছে না। এ কারণে আমরা বলেছি আন্দোলনের মাধ্যমে আমাদের নির্বাচন ফিরিয়ে আনতে হবে। কিন্তু আন্দোলনের ধরন বা সময় কী হবে সে বিষয়ে এখনো দলের পক্ষ থেকে সিদ্ধান্ত নেয়া হয়নি। কখন কীভাবে আন্দোলন হবে সেটা সিদ্ধান্ত নিলে জানা যাবে।


বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, তারেক রহমান আমাদের ধৈর্য ধরতে বলেছেন, তাই আমরা ধৈর্য ধরে আছি। কিন্তু ধৈর্যের ফল যদি হয় বিলম্বিত নির্বাচন, তাহলে সেই বাঁধ আমরা ভেঙে ফেলব।  


বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, যে সকল সংস্কার জরুরি সেগুলো সম্পন্ন করে নির্বাচনী তফসিল ঘোষণা করবে এটিই ছিল প্রত্যাশা। আর যে সব সংস্কার সংসদ ছাড়া করা সম্ভব নয় সেগুলো একটি নির্বাচিত সরকারের মাধ্যমে করতে হবে। তবে আমরা একটি বিষয় একমত হতে পারি, যে বিষয়গুলো সংশোধনের জন্য সংসদের প্রয়োজন নেই সেই বিষয়গুলো দ্রুত করে ফেলি এবং যে বিষয়গুলো সংসদ ছাড়া সংস্কার করা সম্ভব নয় সেই বিষয়গুলো সংসদের ওপরেই ছেড়ে দেই। আর যে বিষয়গুলো একমত হতে পারব না সে বিষয়গুলো ভিন্ন ভিন্ন রাজনৈতিক দল তাদের নির্বাচনী ইশতেহারে তুলে ধরবে। নির্বাচনের যে দল জয়লাভ করবে তারা সেই সংস্কারগুলো সম্পন্ন করবে।


তিনি আরো বলেন, যদি জনগণের প্রত্যাশা পূরণ না হয়, কার্যকর কোন পদক্ষেপ যদি না নেওয়া হয় তাহলে আমরা যেহেতু জনগণের জন্য রাজনীতি করি, প্রয়োজনের জনগণের দাবি নিয়ে আমাদের আবারো রাজপথে নামতে হবে। সেজন্য এখনো কোনো কর্মসূচি বা সিদ্ধান্ত গ্রহণ হয়নি। সেটি হলে অবশ্যই আমরা আবারো আন্দোলনে নামবো। সেটা সময় বলে দেবে আমরা কখন আন্দোলনে নামবো, কীভাবে নামবো, প্রক্রিয়াটা কী হবে। সেটা এই মুহূর্তে বলবো না, বলার সময়ও আসেনি। 


আরও খবর




মধ্যনগরে মানুষের পারাপারে স্বস্তি, নিজ খরচে সেতু নির্মাণ ছাত্রদল নেতা মিনুর

আখাউড়ায় জুমার পর মসজিদ ভাঙচুরের অভিযোগ,উত্তেজনা নিয়ন্ত্রণে পুলিশ

পত্নীতলায় পরিবেশ রক্ষায় তালবীজ রোপণ

পত্নীতলায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

গজারিয়ায় গুয়াগাছিয়া ইউনিয়ন জনকল্যাণ ফাউন্ডেশনের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মিঠামইনে জাহাঙ্গীর হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিএনপির গণমিছিলের ডাক

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

মিঠামইনে মাদকবিরোধী সামাজিক আন্দোলনের উদ্যোগে মতবিনিময় সভা

মুরাদনগরে ৩০০ বছরের ঐতিহ্যবাহী বিজয়া দশমী অনুষ্ঠিত

রূপগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় ইজিবাইকের চালকসহ নিহত ২

উলিপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে ১ লাখ টাকা জরিমানা

আনোয়ারায় প্রতিমা বিসর্জনে শেষ দুর্গোৎসব,পরৈকোড়ায় তানভীর আরিফের উপহার বিতরণ

মুরাদনগরে বিষাদ ও ব্যাকুলতায় দেবী দুর্গার বিদায়

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

রূপগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২,আহত ৩

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সুমাইয়া বিরিয়ানি খেয়ে অসুস্থ আইইটি স্কুলের শিক্ষকরা

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

ষড়যন্ত্র ও দুর্নীতির বিরুদ্ধে পাইথল ইউনিয়নবাসী সহ-সভাপতি ইসমত আলী

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

আমতলীতে চিমটি হাতে রাস্তায় ইউএনও,বর্জ্য অপসারণে ব্যতিক্রমী উদ্যোগ

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ


এই সম্পর্কিত আরও খবর

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে প্রস্তুতি সভা

রাজশাহীতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীর ৩নং ওয়ার্ডে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাজপাড়া থানা বিএনপির কার্যক্রম স্থগিত

দূর্গাপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

তিনি নেই, কিন্তু প্রশ্নটি রয়ে গেছে: খালেদা জিয়া আমাদের কী দিয়ে গেলেন?

মস্তক নত করেননি কভু: জন্মবার্ষিকীতে আপোষহীন নেত্রীর ফিরে দেখা

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা দিলেন মঈন খান

মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল