শিরোনাম
আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার লালমোহনে মা-ছেলে ক্যান্সারে আক্রান্ত ! ছেলেকে বাঁচাতে মায়ের আকুতি পত্নীতলায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন রূপগঞ্জে ৪ মাদকসেবীর বিভিন্ন মেয়াদে সাজা জামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন: নির্বাচনী প্রচারণা শুরু করলেন যুবদল নেতা জাকির হোসেন বাবু পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ দক্ষিণ আইচা বাজার মুদি ব্যবসায়ী সমিতির নির্বাচন,সভাপতি জাকির ও সম্পাদক জাহের চন্দনাইশে হিজরি নববর্ষ উদযাপন পরিষদের আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত টাঙ্গাইলে ৫ লাখ ২৪ হাজার ১৮৮ শিশুকে খাওয়ানো হচ্ছে ভিটামিন এ ক্যাপসুল সুষ্ঠু ও সুশৃঙ্খল পরীক্ষা চান রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সোমবার ২৯ জুন ২০২৬
সোমবার ২৯ জুন ২০২৬

নির্ব‍াচন নিয়ে বিএনপির নরম-গরম সুর

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:সোমবার ০৯ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:সোমবার ০৯ সেপ্টেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি আগামী সাধারণ নির্বাচনের দাবি নিয়ে যেন দোলাচলে ভুগছে। ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই, অন্তর্বর্তী সরকার গঠনের আগেই, তিন মাসের মধ্যে নির্বাচনের তাগিদ দিয়েছিল বিএনপি। তবে মাঝে মাঝে ভিন্ন সুর শোনা গেলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে নির্বাচনের সম্ভাব্য সময় ও অন্তর্বর্তী সরকারের মেয়াদের মতো বিষয়ে দৃশ্যত ক্রমেই সুর নরম করছে দলটি।


গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে রাজনৈতিক পট পরিবর্তনের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে দায়িত্ব নেয় বর্তমান অন্তর্বর্তী সরকার। এই সরকার দায়িত্ব নেওয়ার আগের দিনই রাজধানীর নয়াপল্টনের সমাবেশে ভিডিও লিংকের মাধ্যমে যোগ দিয়ে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমান সেদিন কোনো সময়ের উল্লেখ না করলেও সে সমাবেশেই অন্তর্বর্তী সরকারের (তখনো অনাগত) অধীনে তিন মাসের মধ্যে নির্বাচনের আহ্বান জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশে তিনি বলেন, ‘...দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে তিন মাসের মধ্যে একটি সুষ্ঠু নির্বাচন দিন।’ 


অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার মাসপূর্তি হয়েছে গতকাল রোববার। গত এক মাসে সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে একাধিকবার বৈঠক করেছে বিএনপি। ১২ আগস্ট প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে সরকারকে ‘যৌক্তিক সময়’ দেওয়ার কথা জানান বিএনপি মহাসচিব। তিনি তখন বলেন, ‘একটা নির্দিষ্ট সময় লাগবে নির্বাচনের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে। আমরা তাদের সেই সময়টি অবশ্যই দিয়েছি। আমরা সরকারের সব বিষয়ে সমর্থন দিয়েছি।’ 


এর কয়েক দিন পরেই আবার অন্য সুরে কথা বলতে দেখা যায় বিএনপির নেতাদের। জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের কাছে দেরি না করে নির্বাচন ও রাষ্ট্র সংস্কার নিয়ে রোডম্যাপ প্রকাশের আহ্বান জানান বিএনপির মহাসচিব। যুগপৎ আওয়ামী লীগ সরকারবিরোধী আন্দোলনে অংশ নেওয়া সমমনা দলগুলোর সঙ্গে আলোচনায়ও নির্বাচন ও সংস্কার বিষয়ে রোডম্যাপ নিয়ে আলোচনার কথা জানান বিএনপির নেতারা। 


২৯ আগস্ট আবারও প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় বসে বিএনপির প্রতিনিধিদল। সেখান থেকে বেরিয়ে মির্জা ফখরুল বলেন, ‘ফলপ্রসূ আলোচনা হয়েছে।’ নির্বাচনের কোনো সম্ভাব্য তারিখ নিয়ে আলোচনা হয়েছে কি না জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা কোনো তারিখ নিয়ে আলোচনা করিনি। আমরা কোনো তারিখ বলব না। এটা উনারা (সরকার) বলবেন।’ 


অন্তর্বর্তী সরকারের মাসপূর্তির দিনে গতকাল রোববার রাজধানীতে এবি পার্টির এক আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী সরকারের প্রতি সমর্থনের পুনরাবৃত্তি করেন। তিনি বলেন, ‘আমরা রাজনীতি করি, আমরা অনেক কথা বলি, অনেক বক্তব্য দেই, যার যার প্রেক্ষাপট থেকে আমাদের কথাগুলো বলি এবং বলব। কিন্তু মূল কথা হচ্ছে, আজকে অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের জাতীয় ঐক্যের মাধ্যমে সমর্থন করে কাজগুলো (সংস্কার) সম্পন্ন করতে হবে।’


আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘যে শক্তি বাংলাদেশকে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিকভাবে ধ্বংস করে দিয়েছে—সেই শক্তিকে যদি পরাহত করতে হয়–যে ঐকমত্য সৃষ্টি হয়েছে, তা ধরে রাখতে হবে। বর্তমান সরকারকে সমর্থন করতে হবে।’ 


এর আগের দিনই অন্তর্বর্তী সরকারের কার্যক্রমের প্রশংসা করেন বিএনপির মহাসচিব। শনিবার রাতে চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরে বিমানবন্দরে তিনি বলেন, ‘ছাত্র-জনতার বিপ্লবের পর অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে। তাঁরা ভালোই করছেন। দ্রুত সময়ের মধ্যে তাঁরা সমস্যাগুলো সমাধানের চেষ্টা করছেন। অনেক সমস্যার সমাধানও করেছেন।’ 


রাষ্ট্র পরিচালনায় বিভিন্ন দলের প্রতিনিধিত্বশীল জাতীয় সরকারের পক্ষে মত প্রকাশ করেছে বিএনপি। তবে সেই সরকারে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের উপস্থিতি চায় না তারা। ৪ সেপ্টেম্বর দলের তৃণমূলের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় এ অবস্থানের কথা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 


ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক 

বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভোশির সঙ্গে বৈঠক করেছে বিএনপি। গতকাল রোববার বিকেলে রাজধানীর গুলশানে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপির পক্ষ থেকে বৈঠকে নেতৃত্ব দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ অংশ নেন। 


বৈঠক শেষে আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, দুই দেশের সম্পর্কের উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে। এ ছাড়া ব্যবসা-বাণিজ্য, প্রযুক্তি, সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে আগামী দিনগুলোতে দুই দেশের সহযোগিতা ও সম্পর্ক কীভাবে আরও বাড়ানো যায় তা নিয়ে আলোচনা হয়েছে।


আলোচিত বিষয়টি নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান  বলেন, ‘আমরা নির্বাচন অবশ্যই চাই একটা যৌক্তিক সময়ে। কিন্তু এটা চিন্তা করতে হবে, একটা স্বৈরাচারী সরকারের পতনের পর কঠিন অবস্থার মধ্য দিয়ে আমরা যাচ্ছি। স্বৈরাচারী সরকার যেভাবে দেশকে অস্থিতিশীল করে রেখে গেছে, সেখান থেকে উত্তরণের জন্য কিছুটা সময় এই সরকারকে দিতে হবে। এ অবস্থায় সরকারকে সহযোগিতা করতেই হবে। সার্বিক অবস্থা বিবেচনা করে সে জন্যই আমরা চিন্তা করেছি, আরও কিছুটা সময় দেব।’ 


দলের নীতিনির্ধারণে ভূমিকা রাখেন, এমন একাধিক জ্যেষ্ঠ নেতা নাম প্রকাশ না করার শর্তে এ প্রসঙ্গে আরও বলেছেন, বর্তমান পরিস্থিতির আলোকে দেখেশুনে পথ চলার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এত বছরের অপেক্ষা শেষে যে অর্জন এসেছে, তাকে কোনো ভুলের কারণে হারানো ঠিক হবে না। আর এ বিবেচনা থেকেই দলীয় নেতা-কর্মীরা দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের দাবি তুললেও এ নিয়ে বেশি দর-কষাকষি করে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে দূরত্ব বাড়াতে চাচ্ছেন না নেতারা।


আরও খবর




আত্রাইয়ে জাতীয় ভিটামিন"এ"প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠিত

পূর্ব সুন্দরবনে অবৈধভাবে মাছ ধরার সময় ট্রলারসহ তিন জেলে আটক।

কক্সবাজারের চকরিয়ায় নোহা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ১

লালপুরে জমি দখলের অভিযোগ ভিত্তিহীন দাবি আবুল কাশেমের

হালুয়াঘাটে স্ত্রী হত্যার ঘটনায় স্বামী গ্রেপ্তার, নিহত পরিবারের পাশে এমপি সালমান ওমর রুবেল

মনপুরায় ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে সার, বীজসহ বিভিন্ন উপকরণ বিতরণ অনুষ্ঠিত

গাজীপুর জেলার নবনিযুক্ত জেলা প্রশাসককে গাজীপুর সিটি কর্পোরেশনের শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

আদর্শনগর" উপজেলা বাস্তবায়ন: প্রধানমন্ত্রী ও এলজিআরডি মন্ত্রীসহ নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে আদর্শনগরে বিশাল আনন্দ মিছিল

রাজবাড়ীর গোয়ালন্দে এসিলেন্ডের ওপর হামলায় প্রধান আসামী গ্রেপ্তার

বক্তাবলী‌তে বসত বা‌ড়ি‌তে দুর্ধর্ষ ডাকা‌তি, গুলিতে আহত প্রতিবেশী

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

লালমোহনে মা-ছেলে ক্যান্সারে আক্রান্ত ! ছেলেকে বাঁচাতে মায়ের আকুতি

পত্নীতলায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

রূপগঞ্জে ৪ মাদকসেবীর বিভিন্ন মেয়াদে সাজা

জামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন: নির্বাচনী প্রচারণা শুরু করলেন যুবদল নেতা জাকির হোসেন বাবু

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর


এই সম্পর্কিত আরও খবর

রাজশাহীতে বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে হয়রানি ও চাঁদা দাবির অভিযোগ

বিতর্কিত কমিটি বাতিলের দাবিতে সিটি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল

সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ফ্যাসিবাদী সরকারের পররাষ্ট্রমন্ত্রীর মতোই: নাহিদ

ক্যাপাসিটি চার্জের অপচয় বন্ধ করে বিদ্যুতের দাম কমানোর দাবি এবি পার্টির

‘‌আজকাল আমারই মনে হয় ঢাকা শহরে থাকব না, আর বাসযোগ্য মনে হয় না’

যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, নেতৃত্বে মুন্না-নয়ন

হান্নান মাসউদ সবচেয়ে দুর্নীতিবাজ সমন্বয়ক: রাশেদ

স্থানীয় সরকার নির্বাচন: আগস্টের শেষে তফসিল অক্টোবরে ভোটের চিন্তা

চাপের মধ্যেও সচল থাকার চেষ্টায় জাপা

দেশ ভালো নেই, জনপ্রত্যাশার বিপরীতে পরিচালিত হচ্ছে: জামায়াত আমির