
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে ডিজেল মজুদের দায়ে ব্যবসায়ী কে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।২৭শে মার্চ (শুক্রবার) বিকেলে নন্দীগ্রাম উপজেলার ৪ টি ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে মজুদ ট্যাংক পরীক্ষা করা হয়, অতিরিক্ত তেল মজুদ না করার বিষয়ে এবং ন্যায্যমূল্যে তেল বিক্রয়ের বিষয়ে সতর্ক করা হয়। এছাড়াও উপজেলার বুড়ইল ইউনিয়নের ভদ্রদিঘী (চারমাথা) বাজারে লাইসেন্স ব্যতীত ২ ব্যারেল ডিজেল মজুদের অপরাধে বাংলাদেশ পেট্রোলিয়াম আইন-২০১৬ অনুযায়ী আপন ট্রেডার্স এর স্বত্বাধিকারী ভদ্রদিঘী গ্রামের হায়দারের ছেলে আব্দুর রহমান (৪৮) কে ৫,০০০ (পাঁচ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার। সঙ্গীয় ফোর্স হিসেবে নন্দীগ্রাম থানা পুলিশ সহযোগিতায় ছিলেন।




























