শিরোনাম
পটুয়াখালীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধর ও মামলার হুমকি গোহারুয়া হাজী ওসমান গনি ভূঁইয়া নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসার হাফেজ শিক্ষার্থীদের পাগড়ি প্রদান ও সংবর্ধনা মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার,গ্রেপ্তার ১ লালমোহনে পাচারকালে সার ও ট্রলার জব্দ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার কালিগঞ্জে অন্তঃসত্ত্বা নারীসহ পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ চাটখিল দলিল লেখক সমিতির নির্বাচন: ওমর ফারুক সভাপতি ও স্বপন পাটওয়ারী সম্পাদক আইনশৃঙ্খলা উন্নয়নে কাজের প্রত্যয় কালিগঞ্জ থানায় নতুন ওসি শহিদুল ইসলাম ধুনটে গাঁজাসহ যুবক আটক,ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের কারাদণ্ড মর্ডান ইয়োগা'র উদ্যেগে আন্তর্জাতিক ইয়োগা দিবস পালিত
রবিবার ২১ জুন ২০২৬
রবিবার ২১ জুন ২০২৬

নওগাঁয় গভীর নলকূপ জবরদখল, ব্যাহত হচ্ছে সেচ কাজ

আলোকিত বাণিজ্য ডেস্ক
প্রকাশিত:বুধবার ০৪ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:বুধবার ০৪ সেপ্টেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

 মাসুদ রানা, স্টাফ রিপোর্টারঃ 

 নওগাঁর রাণীনগরে বিক্রিত গভীর নলক’প জবরদখল করায় চলতি আমন মৌসুমে জমিতে সেচ কাজ চরম ভাবে ব্যাহত হচ্ছে। ঘটনাটি ঘটেছে উপজেলার লোহাচুড়া গ্রামে। এদিকে দখলকারীদের হুমকি-ধামকীতে দীর্ঘ ১৩বছর নিজের দখলে থাকা নলক’প ও বসবাড়িতে যেতে পারছেন না ভুক্তভোগী নাছিমা আরেফিন (লতা) ও তার পরিবার। 


এমতাবস্থায় থানাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেও কোন সুরাহা মিলছে না। তাই যে কোন মুহূর্তে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়রা। যদি দ্রুত বিষয়টি সমাধান করা না যায় তাহলে শত শত বিঘা জমির ধান সেচের অভাবে নষ্ট হয়ে যাওয়ার এবং উভয় পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষেরও আশঙ্কা করছেন স্থানীয়রা। 


অভিযোগ সূত্রে জানা গেছে, ১৯৮৮-৮৯সালে উপজেলার লোহাচ’ড়া গ্রামের খোন্দকার আমজাদ হোসেনের বৈঠকখানায় এক অধিবেশনের মাধ্যমে সাতজনের মালিকানায় ঋণের মাধ্যমে লোহাচ’ড়া মাঠে জমিতে সেচ দিতে একটি গভীর নলক’প স্থাপন করা হয়। পরবর্তিতে ২০১০সালে সাতজন মালিকের মধ্যে আমজাদ হোসেনের ছেলে আনোয়ার হোসেন তার অংশটি আরেক অংশীদার খন্দকার আমজাদ হোসেনের ছেলে সুলতানুল আরেফিনের স্ত্রী নাসিমা আরেফিনের (লতা) কাছে বিক্রি করে। আরেক অংশীদার মৃত-আমজাদ রহমান খন্দকারের ছেলে মিজানুর রহমান খন্দকার ২০১১সালে তার অংশটি লতার কাছে বিক্রি করে। একই বছর আরো চারজন অংশীদার খন্দকার আমজাদ হোসেনের ছেলে দেলোয়ার ও সুলতান আরেফিন, মৃত-চয়েন উদ্দিন খন্দকারের ছেলে আব্দুর রউফ খন্দকার ও খন্দকার শামসুল ইসলামের স্ত্রী মোছা: মনোয়ারা তাদের অংশ লতার কাছে বিক্রি করে। এরপর থেকে গভীর নলক’পটি লতা ও তার পরিবার ভোগদখল করে আসছে। 


নলক’পের মালিক সুলতানুল আরেফিনের স্ত্রী নাসিমা আরেফিন (লতা) বলেন গত ৫আগস্ট সরকার পতনের সুযোগে সাবেক অংশীদার মৃত-মিজানুর রহমানের ছেলে খন্দকার মাহবুবুল আলম, খন্দকার মাকসুদুল কতিপয় সন্ত্রাসী বাহিনী নিয়ে ফিল্মি স্টাইলে নলক’পটি দখল করে নিয়ে নলক’পের ঘরে তালা দিয়ে আবদ্ধ করে রাখে। আমার ছেলে সন্তান নেই বলে আমার ভাগিরা আমার সবকিছু জোরপূর্বক জবরদখল করার পায়তারা করছে। প্রতিনিয়তই আমাদের প্রাণনাশের হুমকি-ধামকী প্রদান করে আসছে। নিরুপায় হয়ে আমার ছোট মেয়ে নুসরাত আরেফিন ডটি আগস্ট মাসে থানায় একটি সাধারণ ডায়েরী করেও এখন পর্যন্ত শান্তিপূর্ণ কোন সমাধান আমরা পাইনি। 


তিনি আরো বলেন সন্ত্রাসীদের ভয়ভীতিতে নিজের বাড়িতেও আমরা যেতে পারছি না। মনে হচ্ছে আমরা নিজ ভ’মিতেই সন্ত্রাসীদের ভয়ে গৃহ ছাড়া হয়ে আছি। এমন সমস্যার দ্রুত সমাধানের লক্ষ্যে সোমবার আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ অন্যান্য দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছি। বর্তমানে আমরা খুবই অসহায় ও নিরাপত্তাহীনতায় ভুগছি। তাই কোন প্রকারের সংঘর্ষ হওয়ার আগেই কর্তৃপক্ষরা দ্রুত সঠিক তদন্ত সাপেক্ষে বিষয়টির একটি শান্তিপূর্ণ সমাধান পূর্বক আমাদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করবেন এমনটাই আশা করছি। 


নলক’প দখলকারী দলের প্রধান মৃত-মিজানুর রহমানের ছেলে খন্দকার মাহবুবুল আলম লিংকন মোবাইল ফোনে বলেন আমাদের বিরুদ্ধে আনিত অভিযোগটি পুরোপুরি মিথ্যে ও বানোয়াট। বরং আমিসহ আমার পুরো পরিবার লতার স্বামী সাবেক পুলিশ সদস্য সুলতানুল আরেফিনের দ্বারা বছরের পর বছর নির্যাতিত হয়ে আসছি। আজ আমি তাদের মিথ্যে মামলার শিকার হয়ে গ্রাম ছাড়া হয়েছি। তারা সকল কিছু জাল করে নলক’পটি তাদের নামে করে নিয়েছে। আমরা আদালতের মাধ্যমে নলক’পের মালিকানার সঠিক সমাধান চাই।  


থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মেহেদী মাসুদ বলেন এই বিষয়ে দুই পক্ষের কাছ থেকেই লিখিত অভিযোগ পেয়েছি। দ্রুতই দুই পক্ষকে ডেকে একটি শান্তিপূর্ন সমাধান করে দিতে পদক্ষেপ গ্রহণ করবো। 


উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সেচ কমিটির সভাপতি মোহাইমেনা শারমীন বলেন এমন বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। দ্রুতই তদন্ত সাপেক্ষে সমস্যাটি সমাধান করার পদক্ষেপ গ্রহণ করবো। 





আরও খবর




পটুয়াখালীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধর ও মামলার হুমকি

ফেনীতে পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ ৭ ডাকাত আটক

ধর্মপাশায় ৩৮ পিস ইয়াবাসহ আটক

মিথ্যা ও মানহানিকর অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাণীনগরে সরকারি গুদামে ধান সংগ্রহের তথ্য নিয়ে লুকোচুরি

জুবাইদা রহমানের জন্মবার্ষিকীতে এমপি কামরুলের বৃক্ষরোপণ

মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার, গ্রেপ্তার

গোহারুয়া হাজী ওসমান গনি ভূঁইয়া নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসার হাফেজ শিক্ষার্থীদের পাগড়ি প্রদান ও সংবর্ধনা

মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার,গ্রেপ্তার ১

লালমোহনে পাচারকালে সার ও ট্রলার জব্দ

বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার

আড়াইহাজারে নদী থেকে পা ও কোমর বাঁধা অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

কালিগঞ্জে অন্তঃসত্ত্বা নারীসহ পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ

চাটখিল দলিল লেখক সমিতির নির্বাচন: ওমর ফারুক সভাপতি ও স্বপন পাটওয়ারী সম্পাদক

আইনশৃঙ্খলা উন্নয়নে কাজের প্রত্যয় কালিগঞ্জ থানায় নতুন ওসি শহিদুল ইসলাম

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই


এই সম্পর্কিত আরও খবর

পটুয়াখালীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধর ও মামলার হুমকি

ফেনীতে পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ ৭ ডাকাত আটক

ধর্মপাশায় ৩৮ পিস ইয়াবাসহ আটক

মিথ্যা ও মানহানিকর অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাণীনগরে সরকারি গুদামে ধান সংগ্রহের তথ্য নিয়ে লুকোচুরি

জুবাইদা রহমানের জন্মবার্ষিকীতে এমপি কামরুলের বৃক্ষরোপণ

মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার, গ্রেপ্তার

গোহারুয়া হাজী ওসমান গনি ভূঁইয়া নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসার হাফেজ শিক্ষার্থীদের পাগড়ি প্রদান ও সংবর্ধনা

মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার,গ্রেপ্তার ১

লালমোহনে পাচারকালে সার ও ট্রলার জব্দ