শিরোনাম
ঢাকাস্থ নাঙ্গলকোট সমাজ কল্যান সমিতির আয়োজনে ঈদ পুনর্মিলনী ও গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠিত শেরপুরে প্রসব করাতে গিয়ে স্বাস্থ্য সহকারীর স্বামীর বাইক খোয়া গেলো : সন্দেহের তীর মাদক ব্যবসায়ীর দিকে বাংলাদেশে মাদক বিস্তারে পার্শ্ববর্তী একটি দেশের ষড়যন্ত্র আছে- এমপি হানজালা মুন্সিগঞ্জে গণধর্ষণের পর হত্যা করে গৃহবধূকে ফেলে দেয়া হয় নদীতে,৪ জন গ্রেপ্তার শহীদ জিয়ার হাত ধরেই বিদেশে শ্রমিক রপ্তানি ও বৈদেশিক মুদ্রা অর্জনের যাত্রা শুরু - ফজলুল হক মিলন লালমোহনে ‘লাস্ট ড্রেস বাই শওকত’ এর উদ্যোগে অসহায় ও দুস্থদের জন্য দাপন কাপনের সামগ্রী বিতরণ মুরাদনগরে মাদকমুক্ত সমাজ গঠনে এলাকাবাসীর মাদকবিরোধী র‌্যালী মুরাদনগরে অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অপরাধে ২০ মামলায় জরিমানা চরফ্যাশনে ধর্ষণচেষ্টা: আত্মরক্ষায় যুবকের গোপনাঙ্গ কেটে দিলেন গৃহবধূ তরুণকে পিটিয়ে হত্যা: সন্দেহভাজনদের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ
সোমবার ০১ জুন ২০২৬
সোমবার ০১ জুন ২০২৬

পানির নিচে সড়ক, ভ্যানগাড়ি-রিকশায় পার হচ্ছে মানুষ

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:মঙ্গলবার ২৮ মে ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ২৮ মে ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

বৃষ্টি থামার পরও সরেনি রাজধানীর সড়কের পানি। কোথাও পায়ের গোড়ালি আবার কোথাও হাঁটু সমান ময়লা পানি। উপায়ন্তর না পেয়ে জীবন-জীবিকার তাগিদে ঘর থেকে বের হওয়া মানুষজন পানি মাড়িয়েই কর্মস্থলে যাচ্ছেন। কেউ জলাবদ্ধ থাকা রাস্তাটুকু ভ্যানগাড়িতে আবার কেউ রিকশায় পার হচ্ছেন। এমন চিত্র রাজধানীর ধানমন্ডি এলাকার নায়েম রোডের।


মঙ্গলবার (২৮ মে) সরেজমিনে ঘুরে দেখা যায়, এই এলাকার নিউমার্কেট এবং মিরপুর সড়কে নুরজাহান মার্কেট ও ধানমন্ডি হকার্স মার্কেটের সামনের মূল সড়কে পানি জমে আছে। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন মার্কেটের দোকানি এবং সড়কে বের হওয়া পথচারীরা।



কয়েকজন ব্যবসায়ী জানান, রাতের বেলা পানির পরিমাণ আরও বেশি ছিল। সকাল হতে হতে পরিমাণ কিছুটা কমেছে। দোকানে পানি উঠে কিনা এমন শঙ্কায় সকাল থেকেই দোকানে এসেছে তারা। তবে আজ মঙ্গলবার ওই এলাকার মার্কেটগুলোর সাপ্তাহিক ছুটির কারণে অধিকাংশ দোকানই বন্ধ দেখা গেছে। যেগুলো খুলেছে সেখানেও সকাল থেকে তেমন ক্রেতার দেখা নেই।


রফিকুল ইসলাম নামের এক ব্যবসায়ী বলেন, বৃষ্টি হলে ধানমন্ডি হকার্স মার্কেট, নুরজাহান মার্কেটে পানি উঠে যায়। কারণ, সড়কের চেয়ে এই মার্কেটের ফ্লোর খানিকটা নিচু। সেজন্য সব সময় আমরা শঙ্কার মধ্যে থাকি। রাতের বৃষ্টিতে বাইরের ফুটপাতে দোকানগুলোতে পানি উঠলেও মার্কেটের ভেতরে ফ্লোরে পানি এসেছে। তবে কোনও দোকানের ভেতরে পানি ঢুকেনি।



আফজাল হোসেন নামের আরেক ব্যবসায়ী বলেন, এই এলাকার পানি নিষ্কাশনের ব্যবস্থা খুবই নাজুক। যার কারণে ভারী বৃষ্টিপাত হলেই সড়ক ডুবে যায়। এখন যে পরিমাণ পানি আছে, তা ধীরে ধীরে সরে যাবে। কিন্তু আবার যদি বৃষ্টি হয় তাহলেই সমস্যা হবে।


অপরদিকে বেশি বিপাকে পড়েছেন জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) পার্শ্ববর্তী আবাসিক এলাকার বাসিন্দারা। এই এলাকাটির একমাত্র সড়কেই জমে আছে হাঁটু সামান পানি। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন সেখানকার বাসিন্দা এবং জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে প্রশিক্ষণ নিতে আশা বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা। হাঁটুপানি থাকায় রাস্তা দিয়ে হাঁটার উপায় নেই। বাধ্য হয়েই অনেকে রিকশায় ও ভ্যানগাড়িতে চড়ে গন্তব্য পৌঁছাচ্ছেন।



নায়েমের প্রশিক্ষণ নিতে আসা নাম প্রকাশ অনিচ্ছুক বিসিএস শিক্ষা ক্যাডারের এক কর্মকর্তা বলেন, বছরের পর বছর এখানে জলাবদ্ধতা তৈরি হয়ে থাকে। কর্তৃপক্ষের কোনও নজরদারি নেই। একটি দেশের জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমীর সামনের সড়কের এমন বেহাল অবস্থা কখনও চিন্তা করা যায় না। এর পাশেই আবাসিক এলাকার যারা রয়েছেন তাদেরও সীমাহীন ভোগান্তিতে পড়তে হচ্ছে।


পানি জমে থাকার কারণে সকালে স্কুল কলেজে যেতে পারেননি এমন শিক্ষার্থীদের অভিভাবকরাও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন।


আফরোজ আক্তার নামের এক অভিভাবক বলেন, সকালে কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে বের হওয়ার পরে দেখি এই অবস্থা। ওই সময় কোনও রিকশাও পাইনি। যার কারণে শেষ পর্যন্ত আমার ছেলে আর ক্লাসে যেতে পারেনি। এখন বেলা বাড়ার সাথে সাথে রিকশা পাওয়া গেলেও ভাড়া অতিরিক্ত দিতে হচ্ছে। বছরের পর বছর আমাদের এমন কষ্ট করতে হচ্ছে। সামান্য বৃষ্টিতেই হাঁটু পানি জমে যায়। দেখার কেউ নেই। এই আবাসিক এলাকায় হাজার হাজার মানুষ থাকেন। তাদের কথা চিন্তা করে হলেও কর্তৃপক্ষের দ্রুত এই সমস্যার সমাধান করা উচিত।


আরও খবর




সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

ঢাকাস্থ নাঙ্গলকোট সমাজ কল্যান সমিতির আয়োজনে ঈদ পুনর্মিলনী ও গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠিত

দিনাজপুরের লিচুর প্রলোভন দেখিয়ে ৯ বছরের শিশু‌কে ধর্ষণ চেষ্টার অভিযোগে রহিম ঋশি নামে এক যুবক আঁটক

শেরপুরে প্রসব করাতে গিয়ে স্বাস্থ্য সহকারীর স্বামীর বাইক খোয়া গেলো : সন্দেহের তীর মাদক ব্যবসায়ীর দিকে

বাংলাদেশে মাদক বিস্তারে পার্শ্ববর্তী একটি দেশের ষড়যন্ত্র আছে- এমপি হানজালা

মুন্সিগঞ্জে গণধর্ষণের পর হত্যা করে গৃহবধূকে ফেলে দেয়া হয় নদীতে,৪ জন গ্রেপ্তার

টাঙ্গুয়ার হাওরে শব্দদূষণের বিরুদ্ধে কঠোর অভিযান: ৬ নৌযান, ১৪ লাউডস্পিকার আটক, ৫ জন আটক

১ জুন থেকে ৩ মাসের জন্য বন্ধ হচ্ছে সুন্দরবনের দ্বার।

রাজবাড়ীতে জিয়াউর রহমানের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল।

রামপালে মৎস্যঘের দখল চেষ্টায় দুর্বৃত্তদের হামলায় নারীসহ আহত-৫

রামপালে দূর্বৃত্তের হামলায় সাবেক যুবলীগ নেতা নিহত

সৌহার্দ্য ও আনন্দের মেলবন্ধনে দুই দিনব্যাপী ঐতিহ্যবাহী গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

গাজীপুরে ২৮ ঘন্টা পরও সন্ধান মেলেনি নদীতে পরে নিখোঁজ হওয়া রাসেলের

উলিপুরে চেয়ারম্যানের নেতৃত্বে বাড়ী-ঘরে হামলা ও ভাঙচুর

শহীদ জিয়ার হাত ধরেই বিদেশে শ্রমিক রপ্তানি ও বৈদেশিক মুদ্রা অর্জনের যাত্রা শুরু - ফজলুল হক মিলন

আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

অতীতের অন্ধকার পেরিয়ে আলোয় ফিরতে চান উত্তরধানঘড়ার প্রাক্তন সেনাসদস্য মিজানুর

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

ফুলপুরে যুবলীগ নেতা প্রিন্স গ্রেফতার


এই সম্পর্কিত আরও খবর

জঙ্গল সলিমপুরকে অপরাধীদের আস্তানা হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বজনদের মায়া ছেড়ে ব্যস্ত নগরীতে ফিরছেন কর্মজীবীরা

ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’

ঈদ দযাত্রায় ৬ দিনে সড়কে ঝরল ১৩১ প্রাণ, রেল-নৌপথ উন্নয়নের তাগিদ বিশেষজ্ঞদের

চলতি বছর হজে ৩৭ বাংলাদেশির মৃত্যু, চিকিৎসাধীন ২৬

চীনা বাজার নির্ভরতায় ডুবছে চামড়া খাত

ফাঁকা রাজধানীতে বাড়ছে গাড়ির চলাচল

ছুটির শেষ দিনেও চিড়িয়াখানায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

শিশু রামিসা হত্যাকাণ্ডে আদালতে আসামির বিরুদ্ধে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে: আইনমন্ত্রী

চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদুল আজহা উদযাপন