শিরোনাম
শেরপুর ডিবির অভিযানে ৩১৫ বোতল ভারতীয় মদসহ গ্রেফতার ২ মুক্তিপণের চিঠি বিছানায়,বাড়ির পাশের ময়লার ভাগাড়ে অপহৃত শিশুর লাশ উদ্ধার চাঁদপুরে শ্রম আইন লঙ্গনের প্রতিবাদে মানববন্ধন চন্দনাইশে মোবাইল কোর্টে ৪০ হাজার টাকা জরিমানা আদায় শাজাহানপুর উপজেলা যুবদলের নবঘোষিত কমিটির কৃতজ্ঞতা সভা ও শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ার কসবা-আখাউড়ার ৯০ শিশু শিক্ষার্থীর সঙ্গে প্রধানমন্ত্রীর মেয়ের আন্তরিক আড্ডা ওসির বিরুদ্ধে স্ত্রী নিখোঁজের জিডি গ্রহণে গড়িমসির অভিযোগ জামালগঞ্জে ‘পার্টনার কংগ্রেস"র দিনব্যাপী কর্মশালা লালমোহনে ভ্রম্যমান গাজা ব্যবসায়ীর দুই মাসের কারাদন্ড মুরাদনগরে স্কাউটদের দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬
বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬

পহেলা বৈশাখের প্রভাব ইলিশের গায়ে

আলোকিত বাণিজ্য ডেস্ক
প্রকাশিত:শুক্রবার ১২ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ১২ এপ্রিল ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

আগামী রোববার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ। পুরাতন বাংলা সালকে বিদায় দিয়ে নতুন বছরকে বরণে বাঙালিদের আয়োজনের শেষ থাকে না। পহেলা বৈশাখকে কেন্দ্র করে মঙ্গল শোভাযাত্রা থেকে শুরু করে পান্তা-ইলিশ শোভা পায় বাঙালির পাতে। ঐতিহ্যবাহী এই উৎসবকে কেন্দ্র করে মাছের বাজারে রুপালি ইলিশের কদর থাকে তুঙ্গে।



পহেলা বৈশাখকে কেন্দ্র করে বাজারে ইলিশের প্রচুর চাহিদা। সে তুলনায় সরবরাহ কম। তাই বেশি দাম দিয়েই ইলিশ কিনতে হচ্ছে ক্রেতাদের।



ব্যবসায়ীদের দাবি, বর্তমানে ইলিশ কম ধরা পড়ছে। এজন্য বাজারে এর সরবরাহও কম। পাইকারি বাজারেই ইলিশের দাম বাড়তি। ইলিশের সরবরাহ বেশি থাকলে দাম কম থাকে। আপাতত চাহিদা গত কয়েক সপ্তাহের তুলনায় বেড়েছে কিন্তু সেই তুলনায় সরবরাহ বাড়েনি।



শুক্রবার (১২ এপ্রিল) মিরপুরের বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। বাজারে জাটকা ও ৭০০ এবং ৮০০ গ্রাম ওজনের ইলিশ পাওয়া যাচ্ছে। এর থেকে বড় ইলিশ পাওয়া যাচ্ছে না। মিরপুরর ১১ ও ৬ নম্বরে কয়েকটি মাছের দোকান খোলা রাখতে দেখা গেছে। ইলিশ, চিংড়ি, রুইসহ অল্প কিছু মাছ বিক্রি হচ্ছে এসব দোকানে। সবজি ও মুরগির বাজারে ক্রেতা ছিল কম।


সরেজমিনে দেখা গেছে, প্রতিকেজি জাটকা বিক্রি হচ্ছে ৬৫০ থেকে ৭০০ টাকায়। ৭০০ গ্রাম ইলিশ ১ হাজার ২০০ টাকা, ৮০০ গ্রাম ইলিশের দাম রাখা হচ্ছে ১৪০০ থেকে ১৫০০ টাকা। আর ১ হাজার টাকায় মিলছে ৫৫০ থেকে ৬০০ গ্রাম ওজনের ইলিশ। ছোট চিংড়ি প্রতিকেজি ৬০০ থেকে ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। 


মিরপুর ৬ নম্বর বাজারের ব্যবসায়ী মৃণাল বলেন, ঈদের ছুটিতে বেশিরভাগ মানুষ শহর ছেড়ে বাড়িতে চলে গেছে। অন্যান্য দিন শুক্রবার বেচাকেনা অনেক বেশি হলেও আজকে বাজারে ক্রেতা নেই। যে কয়েকটি দোকান খোলা আছে, সেগুলোতেও তেমন পণ্য নেই। ক্রেতা না থাকায় বেশিরভাগ দোকানি অলস সময় পার করছেন।


অন্যদিকে, চাঁদ রাতে ২৫০ টাকা দরে ব্রয়লার মুরগি বিক্রি হলেও ১ দিনের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিতে বেড়েছে ১০ টাকা। 


মিরপুর-১১ নম্বর বাজারের এক বিক্রেতা বলেন, আজকে মুরগি আসেনি। অল্প কয়েকটা মুরগি আছে। আজ প্রতি কেজি ব্রয়লার মুরগি ২৬০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া, লাল লেয়ার মুরগির দাম বেড়েছে কেজিতে প্রায় ২০ থেকে ৩০ টাকা। প্রতিকেজি লাল লেয়ার ৩৮০ টাকা, আর সোনালী ৩৮০ টাকায় বিক্রি হচ্ছে। খাসির মাংস বিক্রি হচ্ছে ১২০০ থেকে ১৩০০ টাকায় আর গরুর মাংস বিক্রি হচ্ছে ৮০০ টাকা কেজি দরে।


বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে ৪০ টাকায়, চিচিঙ্গা ৩৫ থেকে ৫০ টাকা, উস্তে ৫০ থেকে ৬০ টাকা, ঢেঁড়স ৩৫ থেকে ৫০ টাকা, পটল ৫০ থেকে ৬০ টাকা, শসা ৪০ থেকে ৫০ টাকা, সজনে ডাটা ১০০ থেকে ১২০ টাকা, কাঁকরোল ১১০ থেকে ১৩০ টাকা, ধুন্দল ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। আর ঝিঙে ৪০ থেকে ৬০ টাকা, গাজর ৪০ থেকে ৫০ টাকা, বরবটি ৫০ থেকে ৬০ টাকা, করলা ৫০ থেকে ৬০ টাকা, লম্বা বেগুন ৪০ থেকে ৫০ টাকা, টমেটো ৪০ থেকে ৫০ টাকা, গোল বেগুন ৫০ থেকে ৬০ টাকা, মুলা ৪০ থেকে ৪৫ টাকায় বিক্রি হচ্ছে।


সবজি ব্যবসায়ী মনসুর বলেন, ঈদ উপলক্ষ্যে সবজির দাম বাড়েনি। আগের দামেই বিক্রি হচ্ছে। তারপরও আজকে ক্রেতা পাওয়া যাচ্ছে না। আগামী কয়েকদিন এভাবেই চলবে। এছাড়া, ঈদ উপলক্ষ্যে বাজারে সবজির সরবরাহ খুবই কম। দুই এক দিন পর থেকে সবজির চাহিদা বাড়বে। 


আরও খবর




শরণখোলায় বার্ষিক কমিউনিটি পর্যালোচনা ও পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ধর্মপাশায় রেপিড রেসপন্স বিডি ও উপমা'র যৌথ উদ্যোগে অনষ্টিত হল " হিট ওয়েবে করণীয়" শির্ষক উঠান বৈঠক ও লিফেলট বিতরণ

সমতা ও পরিবেশ সুরক্ষায় অধ্যক্ষের ব্যতিক্রমী উপহার

উলিপুরে পাওনা টাকা নিয়ে বিরোধ: ব্যবসায়ীকে মারধর, টাকা ছিনতাই ও হত্যাচেষ্টার অভিযোগ

গাজীপুরের কাশিমপুরে জোরপূর্বক ভূমি জবরদখল চেষ্টার অভিযোগ

দীর্ঘ বিরতির পর দায়িত্বে ফিরলেন মধ্যনগরের দুই ইউপি চেয়ারম্যান

গাইবান্ধায় ১১ বছরের স্কুলছাত্রীকে নির্যাতনের অভিযোগ, দুই আসামি এখনো পলাতক এলাকায় চরম উত্তেজনা

জয়কলস হাইওয়ে থানার নিজস্ব ভূমি পরিদর্শন করলেন সিলেট রিজিয়ন পুলিশ সুপার রেজাউল করিম

টাঙ্গাইলে ব্র্যাকের ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ

শেরপুর ডিবির অভিযানে ৩১৫ বোতল ভারতীয় মদসহ গ্রেফতার ২

মুক্তিপণের চিঠি বিছানায়,বাড়ির পাশের ময়লার ভাগাড়ে অপহৃত শিশুর লাশ উদ্ধার

কুমিল্লার মুরাদনগরে ৬-৭ লাখ মানুষের চিকিৎসাসেবা মাত্র ১০ চিকিৎসকের হাতে; জনবল সংকট, চুরি ও নিরাপত্তাহীনতায় বিপাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

চাঁদপুরে শ্রম আইন লঙ্গনের প্রতিবাদে মানববন্ধন

মুরাদনগরে আড়াই কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার, অবৈধ স্থাপনা উচ্ছেদ

কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ৬৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু


এই সম্পর্কিত আরও খবর

প্রযুক্তিগত আধুনিকায়নে আরও শক্তিশালী হবে বিএসটিআই: শিল্পমন্ত্রী

সামনের কঠিন পথ সম্পর্কে আমি সম্পূর্ণ সচেতন : বিএসইসি চেয়ারম্যান

জিডিপি-কর্মসংস্থানে বড় অবদান, তবুও নীতি সহায়তার অভাবে ধুঁকছে হালকা প্রকৌশল শিল্প

সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াতে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

অর্থনীতির কিছু সূচকে স্বস্তির আভাস মিললেও তা স্থায়ী নয় : সিপিডি

পোশাক রপ্তানিতে নতুন ধাক্কার শঙ্কা

দেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে : অর্থমন্ত্রী

আসছে বড় বাজেট

সবজির বাজারে স্বস্তি, ব্রয়লারের কেজি ১৫০ টাকা

ডিমের ডজনে বেড়েছে ৩০-৪০ টাকা, চাপে ক্রেতা