শিরোনাম
পিরোজপুরে অবৈধ কোচিংয়ের তথ্য সংগ্রহ করতে গিয়ে ৩ সাংবাদিক হামলার শিকার পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ "হয় মাদক ছাড়, নয়তো মুরাদনগর ছাড়"- ওসি আনোয়ার ব্রাহ্মণবাড়িয়ায় সোনালী ব‍্যাংকে গ্রাহকের অসাবধানতায় প্রতারক চক্র হাতিয়ে ৭ লাখ টাকার বেশি লালমোহনে শুল্ক ফাঁকি দেয়া বিপুল পরিমাণের বিদেশি সিগারেট জব্দ লালমোহনে ৬ জুয়াড়ি আটক বাঙ্গরায় ৭ মাদকসেবী আটক, আদালতে সাজা শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার আড়াইহাজারে হাইজাদী ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচনীর সালাম জানিয়েছেন যুবদল নেতা জহিরুল ইসলাম
মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬
মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬

পিরোজপুরে অবৈধ কোচিংয়ের তথ্য সংগ্রহ করতে গিয়ে ৩ সাংবাদিক হামলার শিকার

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬ | হালনাগাদ:মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (গণিত) আরাফাতুর রহমানের বিরুদ্ধে সরকারি নির্দেশনা অমান্য করে কোচিং করানোর অভিযোগ উঠেছে। এ বিষয়ে সংবাদ সংগ্রহ ও ভিডিও ধারণ করতে গেলে তিন সাংবাদিকের ওপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে ওই শিক্ষকের বিরুদ্ধে। 


হামলায় তিন সাংবাদিক আহত হয়েছেন বলে জানা গেছে।

সোমবার (২৪ আগস্ট) বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে পিরোজপুর শহরের কৃষ্ণচূড়া মোড় এলাকায় শহীদ ওমর ফারুক কিন্ডারগার্টেনের পেছনে একটি কক্ষে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও সাংবাদিকদের অভিযোগ, ওই কক্ষে পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের গণিতের সহকারী শিক্ষক আরাফাতুর রহমান অষ্টম শ্রেণির প্রায় ২৫ থেকে ৩০ জন শিক্ষার্থীকে কোচিং করাচ্ছিলেন। 


সরকারি নীতিমালা অনুযায়ী শিক্ষকদের নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কোচিং করানোর সুযোগ না থাকলেও ওই শিক্ষক নিয়মিত কোচিং করাচ্ছেন—এমন তথ্যের ভিত্তিতে সাংবাদিকরা সেখানে সংবাদ সংগ্রহ ও ভিডিও ধারণ করতে যান।

সাংবাদিকদের অভিযোগ, কোচিং কার্যক্রমের ভিডিও ধারণের সময় শিক্ষক আরাফাতুর রহমান সাংবাদিকদের বাধা দেন। একপর্যায়ে স্টার নিউজ ও দৈনিক নয়া দিগন্তের পিরোজপুর জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম মাসুদকে কলার ধরে টেনে কক্ষের ভেতরে নিয়ে যান তিনি।


চ্যানেল এস-এর পিরোজপুর প্রতিনিধি জিয়াউল হক বলেন, “অবৈধ কোচিংয়ের তথ্য সংগ্রহের জন্য সাংবাদিকরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভিডিও ধারণ করতে গেলে শিক্ষক আরাফাত স্টার নিউজ ও দৈনিক নয়া দিগন্তের সাংবাদিক শফিকুল ইসলাম মাসুদকে কলার ধরে টেনে রুমের মধ্যে নিয়ে যান। 


তখন আমি এবং চ্যানেল ওয়ানের জেলা প্রতিনিধি শাফিউল মিল্লাত সহকর্মীকে উদ্ধারের জন্য এগিয়ে গেলে আরাফাত আমাকে স্টিলের স্কেল দিয়ে ডান হাতের কবজির ওপর আঘাত করেন। এতে আমার হাত রক্তাক্ত হয়। একই সময় শাফিউল মিল্লাতকেও ধাক্কা দেওয়া হয়।”

আহত সাংবাদিক জিয়াউল হক আরও বলেন, “নিউজ সংগ্রহ করতে গিয়ে যদি আমাদের হামলার শিকার হতে হয়, তাহলে আমরা নিরাপত্তা চাইবো কার কাছে?”

হামলায় স্টার নিউজ ও দৈনিক নয়া দিগন্তের পিরোজপুর জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম মাসুদ, চ্যানেল ওয়ানের পিরোজপুর জেলা প্রতিনিধি শাফিউল মিল্লাত এবং চ্যানেল এস-এর পিরোজপুর প্রতিনিধি জিয়াউল হক আহত হন বলে জানা গেছে। পরে তারা পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসা নেন।

এ ঘটনায় শফিকুল ইসলাম মাসুদের পক্ষ থেকে পিরোজপুর সদর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। পাশাপাশি ঘটনার বিষয়ে জেলা প্রশাসক এবং পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বরাবরও লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

এ বিষয়ে পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, “আমরা গুরুত্বের সঙ্গে অভিযোগ গ্রহণ করেছি। তদন্ত সাপেক্ষে দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

কোচিং করানোর বিষয়ে পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবর তালুকদার বলেন, “সরকারি নির্দেশনা মোতাবেক কোচিং করা থেকে বিরত থাকার জন্য ইতোমধ্যে আমি আমার শিক্ষকদের নির্দেশনা দিয়ে দিয়েছি। নিষেধ করা সত্ত্বেও শিক্ষকরা কীভাবে কোচিং করছেন, সেটা আমার জানা নেই।”

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় সদর থানায় দেওয়া অভিযোগের বিষয়ে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, “কোচিং সেন্টারের নিউজ সংগ্রহের জন্য গিয়ে শিক্ষক কর্তৃক সাংবাদিকদের ওপর হামলা হয়েছে মর্মে একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এদিকে সাংবাদিকদের ওপর হামলার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাংবাদিকরা সরকারি নির্দেশনা অমান্য করে কোচিং পরিচালনার অভিযোগ তদন্তের পাশাপাশি সংবাদ সংগ্রহে বাধা, হামলা ও হুমকির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

স্থানীয় সাংবাদিকদের ভাষ্য, সংবাদ সংগ্রহের মতো দায়িত্বশীল পেশাগত কাজে গিয়ে সাংবাদিকদের যদি হামলা ও হয়রানির শিকার হতে হয়, তাহলে মাঠপর্যায়ে সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন দেখা দেয়। দ্রুততম সময়ের মধ্যে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার না হলে কলম বিরতিসহ কঠোর কর্মসূচি নেওয়ার সিদ্ধান্ত আসতে পারে বলেও জানিয়েছেন তারা।


আরও খবর




পিরোজপুরে অবৈধ কোচিংয়ের তথ্য সংগ্রহ করতে গিয়ে ৩ সাংবাদিক হামলার শিকার

সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত

পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

"হয় মাদক ছাড়, নয়তো মুরাদনগর ছাড়"- ওসি আনোয়ার

মির্জা ফখরুল ও রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল

সংবাদ সম্মেলনে যুবকের দাবি: প্রেমের সম্পর্কের পর সাইবার মামলা, হয়রানির অভিযোগ

যমুনা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় সোনালী ব‍্যাংকে গ্রাহকের অসাবধানতায় প্রতারক চক্র হাতিয়ে ৭ লাখ টাকার বেশি

বান্দরবানে ১১ মামলার আসামি নয়ন চৌধুরীকে ৩৪৫ পিস ইয়াবাসহ আটক

লালমোহনে শুল্ক ফাঁকি দেয়া বিপুল পরিমাণের বিদেশি সিগারেট জব্দ

লালমোহনে ৬ জুয়াড়ি আটক

বাঙ্গরায় ৭ মাদকসেবী আটক, আদালতে সাজা

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

ধর্মপাশায় বিদ্যালয়ের সামনে ময়লার স্তূপ, পাশে মসজিদ—দুর্ভোগে পথচারী ও শিক্ষার্থীরা

বোয়ালখালীতে কুচক্রীমহল কর্তৃক জনচলাচলের সড়ক দখল ও অবরোধ করার অভিযোগ

জরুরি ঘোষণায় সাড়া, চলন্ত ট্রেনেই অসুস্থ সাংবাদিককে চিকিৎসা দিয়ে প্রশংসিত ডা. মো. কামরুল ইসলাম

অষ্টগ্রামে পৃথক অভিযানে ৫০ পিস ইয়াবা সহ তিন মাদক কারবারি আটক

নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি

বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মেয়ে আয়েশা

আলোর পথ যুব সংঘের উদ্যোগে নৌকা ভ্রমন

৩২ বছরের সম্পর্কের টানে সৌদি থেকে গোয়াইনঘাটে কফিল, অসুস্থ কর্মচারীকে দেখতে ছুটে এলেন প্রবাসী মালিক

বিএনপি'র সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

ডুয়েটের নতুন উপ-উপাচার্য ইইই বিভাগের অধ্যাপক ড. রুমা

রূপগঞ্জে সড়ক দূর্ঘটনায় নরসিংদী সরকারী কলেজের ছাত্র মুয়াজ নিহত

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

সাতক্ষীরায় চেয়ারম্যান মিলনের বিরুদ্ধে বিস্তর অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনওর

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আগামীকাল ডুয়েটে ভর্তি পরীক্ষা মহারণ, ক্যাম্পাসজুড়ে প্রস্তুতি সম্পন্ন


এই সম্পর্কিত আরও খবর

সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত

পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

"হয় মাদক ছাড়, নয়তো মুরাদনগর ছাড়"- ওসি আনোয়ার

মির্জা ফখরুল ও রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল

সংবাদ সম্মেলনে যুবকের দাবি: প্রেমের সম্পর্কের পর সাইবার মামলা, হয়রানির অভিযোগ

যমুনা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় সোনালী ব‍্যাংকে গ্রাহকের অসাবধানতায় প্রতারক চক্র হাতিয়ে ৭ লাখ টাকার বেশি

বান্দরবানে ১১ মামলার আসামি নয়ন চৌধুরীকে ৩৪৫ পিস ইয়াবাসহ আটক

লালমোহনে শুল্ক ফাঁকি দেয়া বিপুল পরিমাণের বিদেশি সিগারেট জব্দ

লালমোহনে ৬ জুয়াড়ি আটক