
সাইয়্যেদ শান্ত-পঞ্চগড় প্রতিনিধি:
জাগপার মুখপাত্র আল রাশেদ প্রধানের প্রধানমন্ত্রীকে নিয়ে বক্তব্যকে কেন্দ্র করে তার নিজ জেলা পঞ্চগড়ে জাগপার জেলা কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে। ছাত্রদল যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে বলে দাবি করেছে জাগপা। হামলায় জাগপা কার্যালয়ের টিনের সীমানা প্রচীরটি সম্পূর্ণ ভেঙে ফেলা হয়। ভেতরের চেয়ার টেবিল ব্যানার ভাঙচুর করা হয়।
তারা জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে জাগপার মুখপাত্র আল রাশেদ প্রধান আপত্তিকর বক্তব্য দেয়ার প্রতিবাদে বিকেল ৫ টায় জেলা শহরের বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী। মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলা পৌছালে মিছিল থেকে উত্তেজিত নেতাকর্মীরা বকুলতলায় জাগপার জেলা কার্যালয়ে ভাঙচুর চালায়। তবে জাগপার কোন নেতাকর্মীর গায়ে হাত তোলেনি তারা।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বিচার দাবি করেছেন জাগপা নেতাকর্মীরা।



























