শিরোনাম
মিঠামইনে বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যার বিচার দাবিতে সহধর্মিণী তাসলিমার সংবাদ সম্মেলন ও গণমিছিল গঙ্গাচড়া প্রেসক্লাবের সদস্য আসাদুজ্জামান পেলেন সেরা সংগঠক সম্মাননা পত্নীতলা থানা পরিদর্শন করলেন এসপি তারিকুল ইসলাম লালমোহনে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সুস্থতা কামনায় পত্নীতলায় দোয়া মাহফিল চাটখিলে পূর্ববিরোধের জেরে টাকা,স্বর্ণের চেইন ও দুই মোবাইল ছিনতাইয়ের অভিযোগ পত্নীতলায় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাংবাদিকদের নিয়ে সংলাপ ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় রাজশাহী মহানগর মহিলা দলের দোয়া মাহফিল সিএনজিতে নারীকে নির্যাতন,সর্বস্ব লুট করে খালে ফেলে পালাল ছিনতাইকারীরা" মুরাদনগরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
রবিবার ২৫ অক্টোবর ২০২৬
রবিবার ২৫ অক্টোবর ২০২৬

পরৈকোড়ায় চেয়ারম্যান পদে বিএনপির সমর্থন চান তানভীর উদ্দিন আরিফ

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:মঙ্গলবার ১৩ অক্টোবর ২০২৬ | হালনাগাদ:মঙ্গলবার ১৩ অক্টোবর ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি :

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নে রাজনৈতিক তৎপরতা বাড়ছে। এরই মধ্যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির দলীয় সমর্থন পেতে নিজের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন সাবেক ছাত্রদল নেতা মো. তানভীর উদ্দিন আরিফ।


গত শনিবার উপজেলার কালাবিবির দিঘির মোড় এলাকার একটি কনভেনশন হলে বিএনপির গঠিত যাচাই-বাছাই কমিটির কাছে তিনি জীবনবৃত্তান্ত জমা দেন। এ সময় তাঁর সঙ্গে ইউনিয়নের তৃণমূল পর্যায়ের নেতাকর্মী, কৃষক ও শ্রমিকেরা উপস্থিত ছিলেন।


চেয়ারম্যান পদে নির্বাচনের আগ্রহের কথা জানিয়ে তানভীর উদ্দিন আরিফ বলেন, ‘একটি ইউনিয়নের উন্নয়ন কেবল রাস্তাঘাট কিংবা অবকাঠামো নির্মাণে সীমাবদ্ধ থাকতে পারে না। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তার পাশাপাশি মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করাও জরুরি। আমি পরৈকোড়াকে এমন একটি ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই, যেখানে উন্নয়নের সুফল পৌঁছাবে প্রতিটি মানুষের কাছে।’


তিনি আরও বলেন, ‘ছাত্রজীবন থেকে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত আছি। দলের দুঃসময়ে আন্দোলন-সংগ্রামে সক্রিয় থেকেছি। রাজনৈতিক পরিচয়ের বাইরেও সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। আমার দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড বিবেচনায় দল আমাকে মূল্যায়ন করবে বলে বিশ্বাস করি।’


রাজনৈতিক জীবনে তিনি আনোয়ারা উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল রোগী কল্যাণ সমিতি এবং চট্টগ্রাম জেনারেল হাসপাতাল রোগী কল্যাণ সমিতির আজীবন সদস্য হিসেবে যুক্ত রয়েছেন।

তাঁর সমর্থকদের দাবি, দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা ও সামাজিক কর্মকাণ্ডের কারণে পরৈকোড়া ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তানভীর উদ্দিন আরিফের সুসম্পর্ক গড়ে উঠেছে। বিশেষ করে তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে তাঁর নিয়মিত যোগাযোগ রয়েছে।


এদিকে স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে আনোয়ারা উপজেলার ইউনিয়নগুলোতে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের তথ্য সংগ্রহ করছে বিএনপির গঠিত যাচাই-বাছাই কমিটি। দলীয় সমর্থন পেতে আগ্রহী প্রার্থীরা নিজেদের জীবনবৃত্তান্ত জমা দিচ্ছেন।

তবে পরৈকোড়া ইউনিয়নে শেষ পর্যন্ত কে বিএনপির সমর্থন পাবেন, তা নির্ভর করছে দলের মূল্যায়ন ও সিদ্ধান্তের ওপর।


আরও খবর




মিঠামইনে বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যার বিচার দাবিতে সহধর্মিণী তাসলিমার সংবাদ সম্মেলন ও গণমিছিল

গঙ্গাচড়া প্রেসক্লাবের সদস্য আসাদুজ্জামান পেলেন সেরা সংগঠক সম্মাননা

পত্নীতলা থানা পরিদর্শন করলেন এসপি তারিকুল ইসলাম

লালমোহনে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সুস্থতা কামনায় পত্নীতলায় দোয়া মাহফিল

বন্দরে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাত গ্রেপ্তার

চাটখিলে পূর্ববিরোধের জেরে টাকা,স্বর্ণের চেইন ও দুই মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

পত্নীতলায় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাংবাদিকদের নিয়ে সংলাপ

কায়েতপাড়ায় চেয়ারম্যান প্রার্থী গোলজারের পক্ষে​ জনস্রোত

ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় রাজশাহী মহানগর মহিলা দলের দোয়া মাহফিল

সিএনজিতে নারীকে নির্যাতন,সর্বস্ব লুট করে খালে ফেলে পালাল ছিনতাইকারীরা"

মুরাদনগরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

সেনবাগে শর্টসার্কিটের আগুনে ভস্মীভূত টিনশেড ঘর,ক্ষতি ১০ লাখ টাকা

রাজশাহীতে সরকারি রাস্তা দখল কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ গুরুতর আহত ৩

মধ্যনগরে মানুষের পারাপারে স্বস্তি, নিজ খরচে সেতু নির্মাণ ছাত্রদল নেতা মিনুর

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সুমাইয়া বিরিয়ানি খেয়ে অসুস্থ আইইটি স্কুলের শিক্ষকরা

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

ষড়যন্ত্র ও দুর্নীতির বিরুদ্ধে পাইথল ইউনিয়নবাসী সহ-সভাপতি ইসমত আলী

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

আমতলীতে চিমটি হাতে রাস্তায় ইউএনও,বর্জ্য অপসারণে ব্যতিক্রমী উদ্যোগ

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২


এই সম্পর্কিত আরও খবর

মিঠামইনে বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যার বিচার দাবিতে সহধর্মিণী তাসলিমার সংবাদ সম্মেলন ও গণমিছিল

গঙ্গাচড়া প্রেসক্লাবের সদস্য আসাদুজ্জামান পেলেন সেরা সংগঠক সম্মাননা

পত্নীতলা থানা পরিদর্শন করলেন এসপি তারিকুল ইসলাম

লালমোহনে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সুস্থতা কামনায় পত্নীতলায় দোয়া মাহফিল

বন্দরে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাত গ্রেপ্তার

চাটখিলে পূর্ববিরোধের জেরে টাকা,স্বর্ণের চেইন ও দুই মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

পত্নীতলায় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাংবাদিকদের নিয়ে সংলাপ

কায়েতপাড়ায় চেয়ারম্যান প্রার্থী গোলজারের পক্ষে​ জনস্রোত

সিএনজিতে নারীকে নির্যাতন,সর্বস্ব লুট করে খালে ফেলে পালাল ছিনতাইকারীরা"