
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পত্নীতলায় একটি দরিদ্র পরিবারের চুরি হওয়া ছাগল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) গভীর রাতে পুলিশ সুপারের নির্দেশনায় গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের চকগোবিন্দ ডাঙ্গাপাড়ায় অভিযান চালিয়ে ছাগলটি উদ্ধার করা হয়। এ সময় গ্রাম পুলিশ ও স্থানীয় জনগণের সক্রিয় সহযোগিতায় চুরির ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—চকগোবিন্দ ডাঙ্গাপাড়া গ্রামের রহমত আলী (২২), সবুজ হোসেন ও শামীম হোসেন (৩৫)। তাঁরা সবাই পত্নীতলা উপজেলার বাসিন্দা।
পুলিশ জানায়, একটি দরিদ্র পরিবারের ছাগল চুরির ঘটনার পর গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আটক ব্যক্তিদের হেফাজত থেকে চুরি হওয়া একটি ছাগল উদ্ধার করা হয়েছে।
থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।





























