
রমেশ চন্দ্র সরকার, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ রাজারহাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আনিছুর রহমান লিটন এর ব্যবস্থাপনায় শারদীয় দুর্গা পূজা উপলক্ষে মঙ্গলবার (২০ অক্টোবর) উপজেলার ৭ টি ইউনিয়নে অসহায় সনাতনীদের মাঝে দুই শতাধিক বস্ত্র উপহার হিসেবে হস্তান্তর করেন আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, প্রশাসক, জেলা পরিষদ কুড়িগ্রাম ও সদস্য সচিব জেলা বিএনপি কুড়িগ্রাম। এ সময় উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা বিএনপি ও সকল অঙ্গ - সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।





























