শিরোনাম
বায়তুল নূর জামে মসজিদের উন্নয়নে ৫০ হাজার টাকা সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু কুমিল্লায় জাগুর ঝুলিতে আজিমুশশান নূরানী মাহফিল অনুষ্ঠিত নবাব ফয়জুন্নেছা কলেজ ও ওয়াকফ সম্পদ সংরক্ষণের দাবীতে মানববন্ধন অষ্টগ্রামে প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল ডাক্তার শূন্য দেখার কেউ নেই অভিযোগ এলাকাবাসী গঙ্গাচড়ায় তিস্তায় আকস্মিক ভাঙন,পরিদর্শনে উপজেলা বিএনপির নেতারা সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ খোলা আকাশের নিচে ৭ বছর: শেরপুরে রাস্তার ধারের চৌকিতেই কাটে রহস্য মানব শহীদের দিনরাত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ লালমোহনে শুদ্ধ বানান ও শুদ্ধ উচ্চারণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ‘শিক্ষার্থী নিয়ে উধাও’ হওয়ার খবর কাল্পনিক, সামাজিকভাবে হেয় করার চক্রান্ত: আইএইচটি শিক্ষক অসীম
রবিবার ১৩ সেপ্টেম্বর ২০২৬
রবিবার ১৩ সেপ্টেম্বর ২০২৬

রাজধানীর বক্ষব্যাধি হাসপাতালে দালালের দৌরাত্ম্য, পদে পদে হাতিয়ে নিচ্ছে টাকা

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:মঙ্গলবার ১২ মে ২০২৬ | হালনাগাদ:মঙ্গলবার ১২ মে ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

সরকারি হাসপাতালে স্বল্প খরচে চিকিৎসা পাওয়ার কথা থাকলেও দালাল চক্রের খপ্পরে পড়ে নাজেহাল হচ্ছেন রোগীরা। ভর্তি, বেড, টেস্ট সব ক্ষেত্রেই দিতে হচ্ছে বাড়তি টাকা। শুধু তাই নয়, রোগীদের বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার অভিযোগও রয়েছে। রাজধানীর বক্ষব্যাধি হাসপাতালকে কেন্দ্র করে এমনই চিত্র উঠে এসেছে। পরে ছদ্মবেশে র‌্যাবের অভিযানে দালাল চক্রের ১৫ সদস্যকে আটক করা হয়। তাদের মধ্যে ১৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।


রাজধানীর বক্ষব্যাধি হাসপাতালে প্রতিদিন শত শত রোগী চিকিৎসা নিতে আসেন। কিন্তু হাসপাতালে ঢোকার আগেই দালাল ও অসাধু কর্মচারীদের ফাঁদে পড়ছেন তারা। টেস্টের সিরিয়াল দ্রুত পাওয়া, ভর্তি কিংবা বেড নিশ্চিত করার নামে রোগীদের কাছ থেকে টাকা নেয়ার অভিযোগ রয়েছে চক্রটির বিরুদ্ধে।

 

ভুক্তভোগীরা জানান, ডাক্তারের রুমের বাইরে যে লোক ডিউটি করে, সে রোগী দেখেই তদারকি করে। বলে সিট নাই, ভর্তি হবে না; দুই-তিনদিন লেট হবে। এসব ভয় দেখিয়ে অন্তত ১০০০-২০০০ টাকা নেয়। সিরিয়াল ধরতেও টাকা দিতে হয়। কোথাও ১০০০ টাকা দিলে আগে সিরিয়াল পাওয়া যায়। পরে আরও ১০০ টাকা, ২০০ টাকা দিতে হয়। সবকিছুতেই টাকা লাগে।

 

অনুসন্ধানে অভিযোগ আসে, হাসপাতালের এক পরিচ্ছন্নতাকর্মীও এই দালাল চক্রের সঙ্গে জড়িত। তবে সময় সংবাদের সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে দ্রুত নার্স কক্ষে ঢুকে পড়েন ওই কর্মী। পরে তার উপস্থিতি অস্বীকার করেন দায়িত্বে থাকা কয়েকজন নার্স। প্রশ্ন উঠছে, একজন পরিচ্ছন্নতাকর্মীকে আড়াল করার এত তৎপরতা কেন।


অভিযুক্ত ওই কর্মী বলেন, ‘ওয়ার্ডমাস্টারকে বলেছিলাম, পরে আমাকে এখানে রেখেছে। কাজকাম করে খাই, এভাবেই চলি।’ বেতনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার কোনো বেতন নাই।’

 

সরকারি হাসপাতালে স্বাস্থ্যসেবা বিনামূল্যে পাওয়ার কথা থাকলেও বাস্তবে রোগীদের অভিযোগ, টাকা ছাড়া কোনো সেবাই মিলছে না। দালাল ও অসাধু কর্মচারীদের ধরতে র‌্যাব সদস্যরা রোগী সেজে হাসপাতালে প্রবেশ করেন। কিছুক্ষণের মধ্যেই রোগী ভাগিয়ে নেয়ার চেষ্টা করে এক দালাল। সেখান থেকেই শুরু হয় অভিযান। অভিযানে জানা যায়, চক্রটি টাকার বিনিময়ে ‘ভিআইপি সিট’ দেয়ার প্রলোভন দেখাত।

 

র‌্যাবের ফাঁদে পড়ে একে একে ধরা পড়ে ১৫ জন। অভিযোগ রয়েছে, মহাখালীর রাফা ও সেবা নামের কয়েকটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার মাসে ৬ থেকে ১২ হাজার টাকার বিনিময়ে তাদের নিয়োগ দিত। আটক দালালরা জানায়, রোগী প্রতি ৫০-১০০ টাকা করে পাওয়া যায়। একটা রোগী ভর্তি করালে ২০০-৩০০ টাকা দেয়া হয়। রোগী নিয়ে গেলে কমিশনও পাওয়া যায়।

 

জিজ্ঞাসাবাদ শেষে ১৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজিদ আহমেদ বলেন, ‘আমরা ১৩ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছি। হাসপাতাল কর্তৃপক্ষকেও সচেতন করা হয়েছে, যেন ভবিষ্যতে এ ধরনের ঘটনা না ঘটে।’

 

তবে রোগীদের দাবি, শুধু অভিযান নয়; হাসপাতাল থেকে দালাল চক্রকে স্থায়ীভাবে নির্মূল করতে হবে।


আরও খবর




বায়তুল নূর জামে মসজিদের উন্নয়নে ৫০ হাজার টাকা সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

কুমিল্লায় জাগুর ঝুলিতে আজিমুশশান নূরানী মাহফিল অনুষ্ঠিত

রাজবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ কর্মসূচি অনুষ্ঠিত

অপরাধ করলে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না- সাতক্ষীরায় আইনমন্ত্রী

বোদায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ২০২৬

বাঁচতে চান পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি নগেন

নবাব ফয়জুন্নেছা কলেজ ও ওয়াকফ সম্পদ সংরক্ষণের দাবীতে মানববন্ধন

অষ্টগ্রামে প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল ডাক্তার শূন্য দেখার কেউ নেই অভিযোগ এলাকাবাসী

গঙ্গাচড়ায় তিস্তায় আকস্মিক ভাঙন,পরিদর্শনে উপজেলা বিএনপির নেতারা

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

খোলা আকাশের নিচে ৭ বছর: শেরপুরে রাস্তার ধারের চৌকিতেই কাটে রহস্য মানব শহীদের দিনরাত

লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ

লালমোহনে শুদ্ধ বানান ও শুদ্ধ উচ্চারণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

বাঁশখালীতে হামলায় স্ত্রী-পুত্রসহ ৪ জন আহত

চট্টগ্রাম অঞ্চলের নেতৃবৃন্দের সঙ্গে বোয়ালখালী বৌদ্ধ যুব পরিষদের মতবিনিময়

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

বিএনপি'র সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা

রাজারহাটে ঘড়িয়ালডাঙ্গা জমিদারবাড়ি কালের গর্ভে হারিয়ে যাওয়া এক শেকড়


এই সম্পর্কিত আরও খবর

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় হাম-ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

গুজব ও উস্কানি রুখে প্রমাণনির্ভর রাজনীতি চর্চার আহ্বানে ঢাকায় প্রচারণা

বাবা-মায়ের ভুলে সন্তান ডিভাইসে আসক্তিততে .নীরব মহামারি. হিসেবে দেখা দিয়েছে

১৬ আগস্ট জাতীয় মৎস্য পক্ষ শুরু, ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক

আরো ১২ জেলায় অনলাইন ই-বেইলবন্ড সিস্টেম চালু

রাতেও বিদ্যুতের চাহিদা ১৮ হাজার মেগাওয়াট : জ্বালানিমন্ত্রী

তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা: অতুল কেশপ

গ্যাসের সংকট আরও তীব্র, ভোগান্তি চরমে

প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের বৈঠক