শিরোনাম
লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান লালমোহনে বাস চাপায় শিশু নিহত ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে নাগরিক হিসেবে দায়িত্ব পালনের আহ্বান ফখরুলের

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ১৫ জুলাই ২০২৬ | হালনাগাদ:বুধবার ১৫ জুলাই ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

ঢাকাকে সুন্দর ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে নাগরিক হিসেবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


তিনি বলেছেন, আমরা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি বা জামায়াত ইসলামী দেখতে চাই না। আমি বাংলাদেশকে দেখতে চাই, ঢাকার নাগরিক হিসেবে দেখতে চাই। আমরা ঢাকাকে ঠিক করব নাগরিক হিসেবে।


বুধবার (১৫ জুলাই) সকালে গুলশানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নগর ভবনে আয়োজিত ‘নগরের বর্জ্য ব্যবস্থাপনা: আমার আপনার সকলের দায়িত্ব’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি।


মির্জা ফখরুল বলেন, রাজধানীর বর্তমান সংকট একদিনের নয়, বরং এটি দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা। দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্র হওয়ায় বিভিন্ন প্রান্তের মানুষ জীবিকার সন্ধানে ঢাকায় আসে। এর ফলে নগরে একই সঙ্গে শহুরে ও গ্রামীণ সংস্কৃতির মিশ্রণ তৈরি হয়েছে। তার উপলব্ধি, "আমরা এখনো পুরোপুরি নগর-নাগরিক হয়ে উঠতে পারিনি।


শহর পরিষ্কার রাখতে শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, মানুষের মানসিকতার পরিবর্তনের ওপরও জোর দেন মির্জা ফখরুল।


বিদেশের উদাহরণ টেনে তিনি বলেন, উন্নত দেশগুলোতে মানুষ নিজেরাই নির্দিষ্ট স্থানে ময়লা ফেলে। বাংলাদেশেও স্কুল পর্যায় থেকে শিশুদের মধ্যে পরিচ্ছন্নতার শিক্ষা গড়ে তুলতে হবে।


নাগরিকদের দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, শুধু সরকার একা পারবে না। নাগরিকদেরও দায়িত্ব নিতে হবে। আমি যদি দেখি কেউ রাস্তায় ময়লা ফেলছে, তাকে ভদ্রভাবে নিরুৎসাহিত করতে হবে।


ঢাকাকে সুন্দর নগরী হিসেবে গড়ে তোলা যে কেবল সিটি করপোরেশনের একার পক্ষে সম্ভব নয়, সেই বাস্তবতা তুলে ধরে রাজউক, ওয়াসা, বিদ্যুৎ বিভাগসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার তাগিদ দেন স্থানীয় সরকার মন্ত্রী।


তিনি বলেন, সিটি করপোরেশনকে যদি কার্যকর ‘নগর সরকারে’ পরিণত করা না যায়, তাহলে ঢাকার সমস্যার স্থায়ী সমাধান সহজ হবে না।


বর্ষা মৌসুম এলেই বিভিন্ন সংস্থার রাস্তা খোঁড়াখুঁড়ি শুরু হওয়ার সমালোচনা করেন মির্জা ফখরুল।


তিনি বলেন, অর্থবছরের বরাদ্দ তখন ছাড় হয় বলেই এ পরিস্থিতি তৈরি হয়, যা নাগরিক দুর্ভোগ বহুগুণ বাড়িয়ে দেয়। এ থেকে উত্তরণে সমন্বিত পরিকল্পনা এবং তার বাস্তবায়ন দরকার।


নাগরিক সচেতনতার অভাবকে বড় সমস্যা হিসেবে চিহ্নিত করলেও আইন প্রয়োগের ইতিবাচক দিক তুলে ধরেন মন্ত্রী।


তিনি বলেন, ট্রাফিক সিগন্যাল ব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার শুরু হওয়ার পর মানুষ নিয়ম মানতে শুরু করেছে। আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতা সৃষ্টি করলেই নাগরিক আচরণে পরিবর্তন আনা সম্ভব।


ঢাকার অনেক খাল ভরাট হয়ে যাওয়ার কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, খালগুলো পুনরুদ্ধার করে প্রাকৃতিক পানি প্রবাহ ফিরিয়ে আনতে পারলে জলাবদ্ধতা অনেকাংশে কমানো সম্ভব।


একই সঙ্গে নদী দখল ও ভরাট বন্ধে জনসচেতনতা এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।


রাজধানীতে মেডিকেল বর্জ্য ব্যবস্থপনাসহ বিভিন্ন ক্ষেত্রে যে এখনও দুর্বলতা রয়েছে, সে দিকে দৃষ্টি আকর্ষণ করে এ খাতে আরও উন্নয়নের কথা বলেন তিনি।


ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খানের সভাপতিত্বে এ সেমিনারে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকও উপস্থিত ছিলেন।


এছাড়া রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান মো. রিয়াজুল ইসলাম, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল ইসলাম, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা নগরের বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিকদের করণীয় ও টেকসই সমাধানের উপায় নিয়ে আয়োজিত এই সেমিনারে অংশ নেন। 


আরও খবর




লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল

ধর্মপাশায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাশিমপুরে সড়ক উন্নয়ন ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন শওকত হোসেন সরকার

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

সীতাকুণ্ডে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন

পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

লালমোহনে বাস চাপায় শিশু নিহত

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা

সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ

সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন

বৃত্তি পরীক্ষার ফল নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে সুন্দরগঞ্জে মানববন্ধন

শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

শাসক নয় উমারপুর ইউনিয়নবাসীর সেবক হতে চাই : কামরুল ইসলাম মন্ডল

শিক্ষানীতি ও কর্মসংস্থানের সংকটই সবচেয়ে বড় মরণফাঁদ: নাসীরুদ্দীন পাটওয়ারী

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কাউন্সিলের আগে বিএনপিতে বড় পরিবর্তনের হাওয়া

চাঁদপুরে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যাচেষ্টা, পা হারানোর শঙ্কা

জুলাই নতুন রাজনৈতিক বন্দোবস্তের পথ দেখিয়েছে: আখতার হোসেন

পরাজিত শক্তির বিরুদ্ধে সতর্ক থাকতে বললেন রিজভী

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

জুলাই-জুন নয়, জানুয়ারি-ডিসেম্বর অর্থবছর করার প্রস্তাব বিরোধীদলীয় নেতার