শিরোনাম
ঢাকাস্থ নাঙ্গলকোট সমাজ কল্যান সমিতির আয়োজনে ঈদ পুনর্মিলনী ও গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠিত শেরপুরে প্রসব করাতে গিয়ে স্বাস্থ্য সহকারীর স্বামীর বাইক খোয়া গেলো : সন্দেহের তীর মাদক ব্যবসায়ীর দিকে বাংলাদেশে মাদক বিস্তারে পার্শ্ববর্তী একটি দেশের ষড়যন্ত্র আছে- এমপি হানজালা মুন্সিগঞ্জে গণধর্ষণের পর হত্যা করে গৃহবধূকে ফেলে দেয়া হয় নদীতে,৪ জন গ্রেপ্তার শহীদ জিয়ার হাত ধরেই বিদেশে শ্রমিক রপ্তানি ও বৈদেশিক মুদ্রা অর্জনের যাত্রা শুরু - ফজলুল হক মিলন লালমোহনে ‘লাস্ট ড্রেস বাই শওকত’ এর উদ্যোগে অসহায় ও দুস্থদের জন্য দাপন কাপনের সামগ্রী বিতরণ মুরাদনগরে মাদকমুক্ত সমাজ গঠনে এলাকাবাসীর মাদকবিরোধী র‌্যালী মুরাদনগরে অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অপরাধে ২০ মামলায় জরিমানা চরফ্যাশনে ধর্ষণচেষ্টা: আত্মরক্ষায় যুবকের গোপনাঙ্গ কেটে দিলেন গৃহবধূ তরুণকে পিটিয়ে হত্যা: সন্দেহভাজনদের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ
সোমবার ০১ জুন ২০২৬
সোমবার ০১ জুন ২০২৬

রাজধানীতে বসছে ২০টি কোরবানির পশুর হাট

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ২৯ মে ২০২৪ | হালনাগাদ:বুধবার ২৯ মে ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

ঈদুল-আজহার বাকি মাসখানেকের কম সময়। এরই মধ্যে কোরবানির হাটের প্রস্তুতি নিয়ে কাজ শুরু করেছে ঢাকার দুই সিটি করপোরেশন। এবার রাজধানীতে স্থায়ী ও অস্থায়ী মিলে ২০টি পশুর হাট বসতে যাচ্ছে।


হাটের সরকারি মূল্য, সিডিউল মূল্য, পরিচ্ছন্নতা ফিসহ বিভিন্ন তথ্য নিয়ে ইজারা বিজ্ঞপ্তি দেয় ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন। এতে দেখা যায়, এবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১১টি হাট বসছে। আর উত্তর সিটি করপোরেশনে হাট বসছে নয়টি। এরই মধ্যে কয়েকটি হাটে ইজারাদারের কার্যাদেশ দেয়ার কাজও শেষ হয়েছে।


ঢাকা উত্তর সিটি করপোরেশনের ভাটারা সুতিভোলা খালসংলগ্ন খালি জায়গা, কাওলা শিয়ালডাঙ্গাসংলগ্ন খালি জায়গা, উত্তরা দিয়াবাড়ী ১৬ ও ১৮ নম্বর সেক্টরসংলগ্ন বউ বাজার, বাড্ডা ইস্টার্ন হাউজিং, মিরপুর ৬ নম্বর ওয়ার্ডের ইস্টার্ন হাউজিং, মোহাম্মদপুর বসিলা, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন খালি জায়গা, ৪৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত কাঁচকুড়া বেপারীপাড়ার রহমাননগর আবাসিক প্রকল্পের খালি জায়গা এবং খিলক্ষেত মস্তুল চেকপোস্ট সংলগ্ন পশ্চিম পাড়ার খালি জায়গায় এবার হাট বসতে যাচ্ছে।


অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উত্তর শাহজাহানপুর খিলগাঁও রেলগেট বাজারের মৈত্রী সংঘ, ইনস্টিটিউট অব লেদার টেকনোলজি কলেজ সংলগ্ন এলাকা, পোস্তগোলা শ্মশানঘাট সংলগ্ন আশপাশের খালি জায়গা, মেরাদিয়া বাজার, লিটল ফ্রেন্ডস ক্লাব সংলগ্ন খালি জায়গা, কমলাপুর স্টেডিয়ামসংলগ্ন খালি জায়গা, দনিয়া কলেজ সংলগ্ন আশপাশের খালি জায়গা, ধোলাইখাল ট্রাক টার্মিনাল সংলগ্ন উন্মুক্ত এলাকা, আমুলিয়া মডেল টাউন, রহমতগঞ্জ ক্লাব সংলগ্ন আশপাশের খালি জায়গা এবং শ্যামপুর কদমতলী ট্রাক স্ট্যান্ড সংলগ্ন খালি জায়গায় হাট বসতে যাচ্ছে।


দক্ষিণ সিটির কোরবানির হাটের প্রস্তুতি কার্যক্রম প্রায় শেষের দিকে। মেয়র জানান, বর্তমানে হাটের ইজারা নিয়ে কাজ করছেন তারা। এছাড়াও আলাদাভাবে গুরুত্ব দেয়া হবে হাটের বর্জ্য কত দ্রুত অপসারণ করা যায়।


শেখ ফজলে নূর তাপস বলেন, 'হাট এবং কোরবানির বর্জ্য অপসারণের প্রস্তুতি চলছে। এবার ১০টি হাট দিচ্ছি, এরমধ্যে তিনটির প্রক্রিয়া প্রায় শেষ। বাকিগুলোর ইজারা কার্যক্রম চলমান আছে। আগের চেয়ে আমাদের সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। গতবারের চেয়ে এবার আরও বেশি সুফল দিতে পারবো।'


এদিকে উত্তর সিটি করপোরেশনের পক্ষ থেকে নয়টি হাটের ইজারা কার্যাদেশ দিয়ে বিজ্ঞপি প্রকাশ করা হয়েছে। গাবতলী হাট নিয়ে কিছুটা চ্যালেঞ্জ থাকলেও শেষ পর্যন্ত গাবতলীতে হাট বসতে যাচ্ছে। তবে ঢাকা-আরিচা মহাসড়কের গাবতলী অংশের রাস্তা প্রশস্ত করায় এবার হাটের আকার কিছুটা ছোট হচ্ছে। এবারও উত্তর সিটির হাটগুলোতে থাকছে ডিজিটাল পেমেন্ট সিস্টেম।


উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম বলেন, 'হাট নিয়ে সবসময়ই চ্যালেঞ্জ থাকে। আমরা সেগুলো মোকাবিলা করি। গতবছর গাবতলী হাটে ইজারা ছিল ৮ কোটি আর এবার পেয়েছি ২০ কোটি টাকা। হাটগুলোকে সুন্দর ব্যবস্থাপনা করতে নগরবাসীর সহযোগিতা চাই।'


রাজধানীর হাটগুলোর বর্জ্য বা হাটের পশুর স্থান কোনভাবেই যেন পরিবেশের ক্ষতি না করে সেদিকে খেয়াল রাখার পরামর্শ দেয় পরিবেশ মন্ত্রণালয়। জানান দুই সিটি করপোরেশনের সাথে সমন্বয় করার কাজ চলছে।


পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেন, 'দুই সিটির মেয়রের সাথে কথা বলছি কিভাবে দূষণ কমানো যায়। ঢাকায় অনেক কিছু সীমিত আকারে আছে। এ বিষয়টা আমরা অবশ্যই দেখবো।'


এদিকে আফতাবনগরের দুটি হাট নিয়ে অনেক বছর যাবতই এলাকাবাসী আপত্তি জানিয়ে আসছে। উচ্চ আদালতে হাটের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হলে হাইকোর্ট আফতাব নগরের দুটি হাটের ইজারা বিজ্ঞপ্তি স্থগিত করেছেন।


আরও খবর




সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

ঢাকাস্থ নাঙ্গলকোট সমাজ কল্যান সমিতির আয়োজনে ঈদ পুনর্মিলনী ও গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠিত

দিনাজপুরের লিচুর প্রলোভন দেখিয়ে ৯ বছরের শিশু‌কে ধর্ষণ চেষ্টার অভিযোগে রহিম ঋশি নামে এক যুবক আঁটক

শেরপুরে প্রসব করাতে গিয়ে স্বাস্থ্য সহকারীর স্বামীর বাইক খোয়া গেলো : সন্দেহের তীর মাদক ব্যবসায়ীর দিকে

বাংলাদেশে মাদক বিস্তারে পার্শ্ববর্তী একটি দেশের ষড়যন্ত্র আছে- এমপি হানজালা

মুন্সিগঞ্জে গণধর্ষণের পর হত্যা করে গৃহবধূকে ফেলে দেয়া হয় নদীতে,৪ জন গ্রেপ্তার

টাঙ্গুয়ার হাওরে শব্দদূষণের বিরুদ্ধে কঠোর অভিযান: ৬ নৌযান, ১৪ লাউডস্পিকার আটক, ৫ জন আটক

১ জুন থেকে ৩ মাসের জন্য বন্ধ হচ্ছে সুন্দরবনের দ্বার।

রাজবাড়ীতে জিয়াউর রহমানের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল।

রামপালে মৎস্যঘের দখল চেষ্টায় দুর্বৃত্তদের হামলায় নারীসহ আহত-৫

রামপালে দূর্বৃত্তের হামলায় সাবেক যুবলীগ নেতা নিহত

সৌহার্দ্য ও আনন্দের মেলবন্ধনে দুই দিনব্যাপী ঐতিহ্যবাহী গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

গাজীপুরে ২৮ ঘন্টা পরও সন্ধান মেলেনি নদীতে পরে নিখোঁজ হওয়া রাসেলের

উলিপুরে চেয়ারম্যানের নেতৃত্বে বাড়ী-ঘরে হামলা ও ভাঙচুর

শহীদ জিয়ার হাত ধরেই বিদেশে শ্রমিক রপ্তানি ও বৈদেশিক মুদ্রা অর্জনের যাত্রা শুরু - ফজলুল হক মিলন

আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

অতীতের অন্ধকার পেরিয়ে আলোয় ফিরতে চান উত্তরধানঘড়ার প্রাক্তন সেনাসদস্য মিজানুর

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

ফুলপুরে যুবলীগ নেতা প্রিন্স গ্রেফতার


এই সম্পর্কিত আরও খবর

জঙ্গল সলিমপুরকে অপরাধীদের আস্তানা হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বজনদের মায়া ছেড়ে ব্যস্ত নগরীতে ফিরছেন কর্মজীবীরা

ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’

ঈদ দযাত্রায় ৬ দিনে সড়কে ঝরল ১৩১ প্রাণ, রেল-নৌপথ উন্নয়নের তাগিদ বিশেষজ্ঞদের

চলতি বছর হজে ৩৭ বাংলাদেশির মৃত্যু, চিকিৎসাধীন ২৬

চীনা বাজার নির্ভরতায় ডুবছে চামড়া খাত

ফাঁকা রাজধানীতে বাড়ছে গাড়ির চলাচল

ছুটির শেষ দিনেও চিড়িয়াখানায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

শিশু রামিসা হত্যাকাণ্ডে আদালতে আসামির বিরুদ্ধে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে: আইনমন্ত্রী

চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদুল আজহা উদযাপন