শিরোনাম
নিজের খেয়াল খুশী মতো বিদ্যালয়ে আসেন শিক্ষিকা লাকসামে ১০ কেজি গাঁজাসহ মাদক মামলার আসামি গ্রেফতার শিক্ষাই হচ্ছে সকলের সম্বল: শিক্ষামন্ত্রী ধুনটে প্রবল বর্ষণে কালভার্ট ক্ষতিগ্রস্ত,ঘটনাস্থল পরিদর্শন করলেন ইউএনও শ্রীপুরে আ.লীগের প্রতিষ্ঠা বার্ষিকী প্রতিরোধে বিএনপির অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল ৭ নং বালুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে পরিদর্শন ও মতবিনিময় সভা চন্দনাইশের হাশিমপুরে গাউসিয়া কমিটি ১নং ওয়ার্ডের ইউনিট শাখার ঈদ-এ মিলাদুন্নবী (দ:) মাহফিল অনুষ্ঠিত লাকসামে ধর্মীয় সম্প্রীতি ও স্থায়িত্বশীল শান্তি প্রতিষ্ঠায় আন্ত:ধর্মীয় সংলাপ অনুষ্ঠিত লালমোহনে পল্লী বিদ্যুতের এর ভুতুড়ে বিল ! অফিসে হয়রানির অভিযোগ করিমুন্নেছা হাফিজ মহিলা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান
সোমবার ২২ জুন ২০২৬
সোমবার ২২ জুন ২০২৬

​রাজশাহীতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ৩ কর্মী গ্রেপ্তার, সংগঠনের তীব্র প্রতিবাদ

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ১১ জানুয়ারী ২০২৬ | হালনাগাদ:রবিবার ১১ জানুয়ারী ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী মহানগরীর তিন কর্মীকে ‘উদ্দেশ্যপ্রণোদিতভাবে’ গ্রেপ্তারের অভিযোগ তুলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।

গতকাল শনিবার (১০ জানুয়ারি) এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে সংগঠনের রাজশাহী মহানগর সভাপতি অধ্যাপক আব্দুস সামাদ ও সাধারণ সম্পাদক আব্দুল মালেক বলেন, রাজপাড়া থানা পুলিশ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী মহানগরীর কর্মী চাঁদ সওদাগর, মুরাদ ও বিদ্যুৎকে তাদের নিজ নিজ বাসা থেকে গ্রেপ্তার করেছে। পরে উদ্দেশ্যমূলকভাবে অস্ত্র উদ্ধারের ‘নাটক’ মঞ্চস্থ করা হয়েছে বলে তারা দাবি করেন।

নেতৃদ্বয় অভিযোগ করেন, নির্বাচনকে সামনে রেখে একটি মহলের প্ররোচনায় এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটানো হচ্ছে। তারা বলেন, সাহেব বাজারসহ বিভিন্ন এলাকায় চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিবাদ ও অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়াই কি তাদের অপরাধ—এ প্রশ্ন আজ জনমনে উঠেছে। নির্দোষ শ্রমিক কর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্র সাধারণ মানুষ বিশ্বাস করে না বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, বিগত আওয়ামী লীগ সরকারের সময়েও স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করার কারণে চাঁদ সওদাগরকে একাধিক রাজনৈতিক মামলায় গ্রেপ্তার করা হয় এবং রিমান্ডে নিয়ে নির্যাতন করা হয়। এমনকি কারাবন্দি অবস্থায় তার অসহায় শিশু কন্যা মৃত্যুবরণ করলেও জানাজায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়নি বলে অভিযোগ করা হয়।

সংগঠনের দাবি, চাঁদ সওদাগরের বিরুদ্ধে কোনো থানায় চাঁদাবাজি বা সন্ত্রাসী কর্মকাণ্ডের মামলা নেই। প্রশাসন এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট প্রমাণ (এভিডেন্স) দেখাতে পারেনি। যেসব মামলার কথা বলা হচ্ছে, সেগুলো ৫ আগস্টের আগের রাজনৈতিক মামলা ও জুলাই আন্দোলনের সময়কার বলে দাবি করা হয়।

বিবৃতিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, একজন ‘জুলাই যোদ্ধা’র সঙ্গে এ ধরনের ফ্যাসিবাদী আচরণ বন্ধ করতে হবে এবং আওয়ামী ফ্যাসিবাদের ভূমিকা পালন থেকে বিরত থাকতে হবে। একই সঙ্গে গ্রেপ্তারকৃত শ্রমিক কর্মীদের অবিলম্বে সসম্মানে মুক্তি দেওয়ার দাবি জানানো হয়।

এছাড়া প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে সংগঠনটি অনুরোধ জানিয়ে বলেছে, এ ধরনের কর্মকাণ্ডে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে নিরপরাধ কর্মীদের মুক্তির পথ সুগম করা হোক।

এ বিষয়ে জানতে রাজপাড়া থানায় অফিসার ইনচার্জ আব্দুল মালেককে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি। একারণে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।


আরও খবর




নিজের খেয়াল খুশী মতো বিদ্যালয়ে আসেন শিক্ষিকা

লাকসামে ১০ কেজি গাঁজাসহ মাদক মামলার আসামি গ্রেফতার

শিক্ষাই হচ্ছে সকলের সম্বল: শিক্ষামন্ত্রী

রাণীনগরে ইউনিয়ন ভূমি ভূমিসেবা বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত

ধুনটে প্রবল বর্ষণে কালভার্ট ক্ষতিগ্রস্ত,ঘটনাস্থল পরিদর্শন করলেন ইউএনও

শ্রীপুরে আ.লীগের প্রতিষ্ঠা বার্ষিকী প্রতিরোধে বিএনপির অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল

৭ নং বালুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে পরিদর্শন ও মতবিনিময় সভা

চন্দনাইশের হাশিমপুরে গাউসিয়া কমিটি ১নং ওয়ার্ডের ইউনিট শাখার ঈদ-এ মিলাদুন্নবী (দ:) মাহফিল অনুষ্ঠিত

নতুন রূপে জনতা ব্যাংকের ড্রেজার সংস্থা শাখা

লাকসামে ধর্মীয় সম্প্রীতি ও স্থায়িত্বশীল শান্তি প্রতিষ্ঠায় আন্ত:ধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

লালমোহনে পল্লী বিদ্যুতের এর ভুতুড়ে বিল ! অফিসে হয়রানির অভিযোগ

করিমুন্নেছা হাফিজ মহিলা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান

তারাগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত

মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নজরুল গ্রেপ্তার

গ্লোবাল সম্মানে ভূষিত মিম শরৎ গ্রুপের কর্ণধার আলহাজ মো. সোহাগ

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ


এই সম্পর্কিত আরও খবর

বিতর্কিত কমিটি বাতিলের দাবিতে সিটি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল

সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ফ্যাসিবাদী সরকারের পররাষ্ট্রমন্ত্রীর মতোই: নাহিদ

ক্যাপাসিটি চার্জের অপচয় বন্ধ করে বিদ্যুতের দাম কমানোর দাবি এবি পার্টির

‘‌আজকাল আমারই মনে হয় ঢাকা শহরে থাকব না, আর বাসযোগ্য মনে হয় না’

যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, নেতৃত্বে মুন্না-নয়ন

হান্নান মাসউদ সবচেয়ে দুর্নীতিবাজ সমন্বয়ক: রাশেদ

স্থানীয় সরকার নির্বাচন: আগস্টের শেষে তফসিল অক্টোবরে ভোটের চিন্তা

চাপের মধ্যেও সচল থাকার চেষ্টায় জাপা

দেশ ভালো নেই, জনপ্রত্যাশার বিপরীতে পরিচালিত হচ্ছে: জামায়াত আমির

হাতেকলমে ১০ কোটি টাকার হিসাব দিলেন হাসনাত আবদুল্লাহ