শিরোনাম
সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬
সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬

রমজানে নিত্যপণ্যের দাম নিয়ে শঙ্কা

আলোকিত বাণিজ্য ডেস্ক
প্রকাশিত:শনিবার ০২ মার্চ ২০২৪ | হালনাগাদ:শনিবার ০২ মার্চ ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

পবিত্র মাহে রমজান মুসলিম উম্মাহর কাছে একটি সমৃদ্ধ বরকতময় মাস। এ মাস মুসলমানদের সিয়াম সাধনার মাস। যেখানে বিশ্বের অন্যান্য দেশে রমজান আসলে দ্রব্যমূল্যের দাম কমে সেখানে বাংলাদেশের ভিন্ন চিত্র দেখা যায়। প্রতিদিনই বাড়ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম।


শুক্রবার সকালে রাজধানীর কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা যায়।


এদিকে, রোজায় পণ্যের দাম কমা নিয়েও শঙ্কায় আছে ক্রেতারা।


প্রতিবছরই রমজান মাস এলে বেশ কিছু পণ্যের মূল্য হঠাৎ অনেক বেড়ে যায়। আসন্ন পবিত্র রমজানের আগেই বাজারে অস্থিরতা শুরু হয়েছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম দফায় দফায় বেড়েই চলেছে। এরইমধ্যে বাড়তে শুরু করেছে খেজুর, ছোলা, ডালের দাম। এতে বিপাকে পড়েছেন ক্রেতারা।


পণ্যের আমদানিকারকরা দাম বেড়ে যাওয়ার জন্য দায়ী করছেন শুল্কায়নের নতুন পদ্ধতি ও ডলারের দর বেড়ে যাওয়াকে। একই সঙ্গে গুটিকয়েক ব্যবসায়ীকে আমদানির অনুমতি দেয়ায় এই দাম বৃদ্ধি বলে দাবি আমদানিকারকদের।


একটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, বছরজুড়ে বাংলাদেশে ছোলার তেমন চাহিদা না থাকলেও শুধুমাত্র রমজান মাসেই ইফতারের সামগ্রী হিসেবে অন্তত ৮০ হাজার মেট্রিক টন ছোলার চাহিদা থাকে। তারপরও বছরে চট্টগ্রাম বন্দর দিয়ে অস্ট্রেলিয়ান ছোলার পাশাপাশি স্থলবন্দরগুলো দিয়ে প্রায় দেড় লাখ মেট্রিক টন ভারতীয় ছোলা আমদানি হয়।

রাজধানীর বাজারের চিত্র বলছে, আসন্ন রোজাকে ঘিরে অন্যান্য ডালের সঙ্গে ছোলার দামও বেড়েছে। পাইকারি বাজারে বর্তমানে প্রতিকেজি ছোলা ৯৮  টাকা যা এক সপ্তাহ আগে ছিল ৮৫ টাকা।


বুটের ডাল ১০৫ টাকা যা এক সপ্তাহ আগে ছিল ৮৫ টাকা। কেঙ্গারু মসুরের ডাল ১৩০ টাকা যা এক মাস আগে ১২৪ টাকা। দেশি মসুরের ডাল ১২৪ টাকা যা এক মাস আগে ১০৫ টাকা আর আমদানিকৃত ১০৪ টাকা। দেশি মুগ ডাল ১৫৬ টাকা যা এক মাস আগে ছিল ১১০ টাকা, আমদানিকৃত মুগ ডাল ১৪৮ টাকা। মটর ডাল ১০৬ টাকা যা এক সপ্তাহ আগে ছিল ৮২ টাকা। অ্যাংকর ডাল ৭৬ টাকা যা এক মাস আগে ছিল ৫৪ টাকা। ডাবলি ৬৮ টাকা যা এক মাস আগে ছিল ৫৬ টাকা।


কাওরান বাজারের ব্যবসায়ী জুয়েল হোসেনসহ অন্যান্য খুচরা বিক্রেতারা বলেন, পাইকারিতে দাম বেড়ে যাওয়ায় খুচরায়ও বাড়াতে হয়েছে।


জুয়েল বলেন, বর্তমানে পাইকারিতে নিম্নমানের ছোলা ৯৫ টাকা এবং সাদা ছোলা ভালো মানের ৯৮, ১০০ টাকা কেজি কেনা পড়ছে। প্রতিকেজি খুচরায় বিক্রি করছি ১১০-১২০ টাকা।


খুচরা বাজারে বর্তমানে প্রতিকেজি ছোলা বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকা, এক মাস আগে ৭৫ থেকে ৮৫ টাকা। কেঙ্গারু ব্র্যান্ডের প্রতিকেজি মসুরের ডাল বর্তমানে ১৪০ টাকা যা এক মাস আগে ছিল ১৩০ টাকা। দেশি মসুরের ডাল ১৩৫ টাকা যা এক মাস আগে ১২০ টাকা। আমদানিকৃত ১১০ টাকা যা আগে ছিল ৮০-৮৫ টাকা। দেশি মুগ ডাল ১৭০ টাকা যা এক মাস আগে ১২০ টাকা। ডাবলি ৭৫ টাকা যা এক মাস আগে ছিল ৬০ টাকা। মটর ডাল ১২০ টাকা যা এক মাস আগে ছিল ১০০ টাকা। অ্যাংকর ৭৫ টাকা যা আগে ছিল ৬০ টাকা এবং বুটের ডাল ১০৫ টাকা যা এক মাস আগে ছিল ৯০ টাকা।


এ বিষয়ে বাংলাদেশ ডাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, ডাল ও ছোলার দাম ডলারের বাড়তি দামের কারণেই বাড়ছে। সরকারকে ডলারের নির্ধারিত দর কার্যকরে উদ্যোগ নিতে হবে। এসব পণ্যের বড় আমদানিকারকদের পাশাপাশি ছোটদেরও এলসি (ঋণপত্র) নিশ্চিত করতে হবে। তাহলে বাজারে প্রতিযোগিতা থাকবে। এ ছাড়া রমজান উপলক্ষ্যে বিশেষভাবে শুল্কছাড় দেওয়া গেলে দাম কিছুটা কমবে।


বাদামতলি ফলের আড়ত ঘুরে দেখা গেছে, বাজারে এখন যেসব খেজুর পাওয়া যায় সেগুলোর মধ্যে সবচেয়ে দামি খেজুর মেডজুয়েল। মেডজুয়েল ৫ কেজির প্রতিকার্টুনের দাম আগে ছিল ৫৯০০ থেকে ৬০০০ হাজার টাকা, যা বর্তমানে দাম বেড়ে ৬৭০০ টাকা থেকে ৭ হাজার টাকা। মাবরুম আগে ছিল ৪০০০ থেকে ৪৫০০ টাকা এখন বিক্রি হচ্ছে ৫৫০০ থেকে ৬০০০ টাকা, মরিয়ম ছিল ৩৬০০ টাকা এখন বিক্রি হচ্ছে ৪০০০ টাকা। আজোয়া ছিল ৩৫০০ টাকা, এখন ৪৩০০ টাকা খেজুরের রানি ছুক্কারি ছিল ১২০০ টাকা এখন ১৫০০ টাকা। মাসরুক ছিল ১৫০০ টাকা এখন ২৪০০ টাকা, দাবাস ছিল ১৫০০ টাকা, এখন ২১০০ টাকা। এছাড়া আলজেরিয়ার ফিট খেজুর ছিল ১১০০ টাকা এখন ২০০০ টাকা। লুলু/বড়ই ছিল ১৫০০ টাকা এখন ১৮০০ টাকা এবং বস্তাখেজুর ছিল ১৩০ টাকা এখন সেটা ১৯০ টাকায় বিক্রি হচ্ছে।


প্রতিনিয়ত চিনির বাজার অস্থিরতা বিরাজ করছে। শবে বরাতের পরে প্রতি বস্তায় কমেছে ২০০ টাকা। প্রতি কেজি চিনি বর্তমানে ১৪০ টাকা যা এক মাস আগে ছিল ১৩৬ টাকা। খুচরা বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৫৫ টাকা কেজি দরে। 

রুহ আফজা গত বছর বিক্রি হয়েছিল ৩৬০ টাকা। এ বছর নতুন দাম বেড়ে ৫৬০টাকায় বিক্রি হচ্ছে।


এছাড়াও বেশ কয়েক সপ্তাহ ধরেই চড়া দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ, প্রতিকেজি ১২০ টাকা। এখনো পেঁয়াজের দাম কমার কোনো লক্ষণ দেখা যায়নি বাজারে। আদা-রসুনেরও দাম বেড়েছে ২০ টাকা পর্যন্ত। প্রতিকেজি ২৪০টাকার নিচে আদা বা রসুন কেনা যাচ্ছে না।


এদিকে আসন্ন রমজান উপলক্ষ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের জোগান নিশ্চিত করতে ব্যবসায়ীদের নির্দেশসহ মনিটরিং বাড়ানো ও অভিযানে নেমেছে সরকার।


আরও খবর




আজমিরীগঞ্জে ৫০ শয্যার আধুনিক ভবন,তবু সেবা মিলছে ৩১ শয্যার! বাক্সবন্দি যন্ত্রপাতি নষ্ট

শেরপুর সীমান্তে ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ

ভোলা-চরফ্যাশন মহাসড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার

লালমোহনে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় সাঁতারে প্রথম বাপ্পি

নেপালে এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের আলহাজ সোহাগ

বান্দরবানে তরুণীকে গণধর্ষণের অভিযোগে ৪ উপজাতি যুবক আটক

নিখোঁজের তিন দিন পর বাড়ির পাশের খাল থেকে শিশুর মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক জব পোর্টাল—রিকুইটো

সেনবাগে উৎসবমুখর পরিবেশে ‘মেধা উৎসব ২০২৬’ অনুষ্ঠিত

বাকেরগঞ্জে সুমন হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

চন্দনাইশ হাছানদন্ডীতে গৃহবধুর রহস্যজনক মৃত্যু

পালানো সরকারের ফিরে আসার নজির নেই ; শেরপুরে মন্ত্রী মিল্লাত

১৪ মাস পর উদ্ধার নিখোঁজ শিশু, যুবকের বিরুদ্ধে অপহরণের অভিযোগ

রাণীনগরে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা


এই সম্পর্কিত আরও খবর

ফ্লাওয়ার মিল মালিকদের সংগঠন পেল বাণিজ্য সংগঠনের লাইসেন্স

জাতিসংঘে অনুমোদিত হবে এলডিসির সময় বৃদ্ধি : বাণিজ্যমন্ত্রী

‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রযুক্তি ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে হবে: আলহাজ মো. সোহাগ

রাষ্ট্রীয় সম্পদে নতুন প্রাণ, বন্ধ পাটকলে ১,০৫০ কোটি টাকার বিনিয়োগ

শিগগিরই মার্জিন ইস্যু রুলসসহ ৩ বিধিমালায় পরিবর্তন : বিএসইসি চেয়ারম্যান

প্রযুক্তিগত আধুনিকায়নে আরও শক্তিশালী হবে বিএসটিআই: শিল্পমন্ত্রী

সামনের কঠিন পথ সম্পর্কে আমি সম্পূর্ণ সচেতন : বিএসইসি চেয়ারম্যান

জিডিপি-কর্মসংস্থানে বড় অবদান, তবুও নীতি সহায়তার অভাবে ধুঁকছে হালকা প্রকৌশল শিল্প