
মোঃ রহমত মন্ডল, তারাগঞ্জ (রংপুর )প্রতিনিধিঃ
রংপুরে তারাগঞ্জে ৩৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৪ জনের জেল ও জরিমানা করা হয়েছে । ১২ অক্টোবর সোমবার দুপুর ১২:১৫ মিনিটে উপজেলার কুর্শা ইউনিয়নে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোবাইল কোর্ট পরিচালনাকালে মাদক সেবন করায় মো: গোলাম রব্বানী (২৭), পিতা: মোঃ ফেরদৌস, অনন্তপুর দক্ষিণপাড়া, তারাগঞ্জ, রংপুর ও মোঃ রাজু আহম্মেদ(৪৮), পিতা: মৃত মাহাতাব উদ্দিন, অনন্তপুর বড়বাড়ী, তারাগঞ্জ, রংপুরকে ০৬ (ছয়) মাস করে এবং মোঃ আপেল(৩০), পিতা: মৃত মাহাতাব, কুর্শা ডাঙ্গাপাড়া, তারাগঞ্জ, রংপুর ও মোঃ লাল মিয়া(২৫), পিতা: মোঃ আমছার আলী, জদ্দিপাড়া, তারাগঞ্জ, রংপুরকে ০৩ মাসের করে বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ১০০/- টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন মোঃ মোনাববর হোসেন, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, তারাগঞ্জ, রংপুর ও এস.এম.এলতাস উদ্দিন, পরিদর্শক এবং মোঃ তাহমুদার রহমান, উপ-পরিদর্শক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রংপুর প্রসিকিউশন দাখিল করেন। সার্বিক সহযোগিতা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রংপুর এর একটি চৌকস টিম।
ইউএনও মোনাববর হোসেন বলেন, মাদক বিস্তার রোধে উপজেলা জুড়ে এমন ঝটিকা অভিযান আরও জোরদার করা হবে ।





























