
মো.কামরুল হোসেন সুমন,মনপুরা:‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার মনপুরায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, পোনা মাছ অবমুক্তকরণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।রোববার (১৬ আগস্ট) উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু মুছা। এ সময় উপস্থিত ছিলেন মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জোবায়ের হোসেন, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা কাজল রেখা, কোস্ট গার্ড দক্ষিণ জোনের মনপুরা স্টেশনের প্রতিনিধি এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।অনুষ্ঠানে আমন্ত্রিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডা. মো. কামাল উদ্দিন, সহ-সভাপতি মো. আব্দুল খালেক সেলিম মোল্লা, উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুদ্দিন আহমেদ মোল্লা, সদস্য সচিব হাফিজ আব্দুর রহিম, সাবেক যুবদল সভাপতি ও যুব বিষয়ক সম্পাদক মো. জোবায়ের হাসান রাজিব চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মিজানুর রহমান পলাশ এবং সদস্য সচিব মো. হোসেন হাওলাদার।এ ছাড়া জাতীয় মৎস্যজীবী সমিতি ও ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির প্রতিনিধিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে পোনা মাছ অবমুক্ত করা হয়। এরপর জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু মুছা বলেন, দেশের মৎস্যসম্পদ রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একসময় হাট-বাজারে বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ প্রচুর পরিমাণে পাওয়া যেত। বর্তমানে বিভিন্ন কারণে অনেক প্রজাতির মাছ কমে যাচ্ছে। তাই মাছের প্রজনন ও বিচরণক্ষেত্র সংরক্ষণ, অবৈধভাবে মাছ শিকার বন্ধ এবং মৎস্যসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে এ খাতকে আরও সমৃদ্ধ করতে হবে।তিনি আরও বলেন, মৎস্যসম্পদ দেশের অর্থনীতি ও মানুষের পুষ্টির অন্যতম গুরুত্বপূর্ণ উৎস। তাই সরকারি উদ্যোগের পাশাপাশি মৎস্যজীবীসহ সর্বস্তরের মানুষকে মাছ রক্ষায় এগিয়ে আসতে হবে।অনুষ্ঠানে অন্যান্য অতিথিরাও মৎস্যসম্পদ সংরক্ষণ, মাছের উৎপাদন বৃদ্ধি এবং জেলেদের জীবনমান উন্নয়নে বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন।পরে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় নির্বাচিত ব্যক্তিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার গ্রহণ করেন মনপুরা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডা. মো. কামাল উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুদ্দিন আহমেদ মোল্লা এবং সাবেক যুবদল সভাপতি ও উপজেলা যুব বিষয়ক সম্পাদক মো. জোবায়ের হাসান রাজিব চৌধুরী।উল্লেখ্য, ‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে ১৬ থেকে ১৮ আগস্ট পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে মনপুরায় বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে।





























