শিরোনাম
অটোচালকের কষ্টার্জিত টাকা আত্মসাৎ, আসামি মিমুল গ্রেপ্তার বগুড়ার শাজাহানপুরে ধানবোঝাই ট্রাকের নিচে পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু খোকসায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা,১৪ দিনের নবজাতককে চিকিৎসা করাতে এসে মায়ের জীবন-মৃত্যুর লড়াই অষ্টগ্রামের কাস্তুল গ্রাম আদালত নিয়ে সচেতনতা বাড়াতে সমন্বিত কর্মশালা অষ্টগ্রামে জোরপূর্বক জমি দখলের চেষ্টা,নারী ও বৃদ্ধাসহ ৮ জন আহত,লক্ষাধিক টাকার মালামাল লুট মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা,নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ চাটখিলে গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত পোরশায় উপজেলা প্রশাসনের মাসিক সমন্বয় সভা মুরাদনগরে গ্রাম আদালত নিয়ে সচেতনতা বাড়াতে সমন্বিত কর্মশালা ২০০ বছরের বিচ্ছিন্নতার অবসান,বিলের বুকে নতুন রাস্তা
শুক্রবার ১২ জুন ২০২৬
শুক্রবার ১২ জুন ২০২৬

রূপনগর খাল রক্ষা করা যাবে?

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ১০ জুলাই ২০২৪ | হালনাগাদ:বুধবার ১০ জুলাই ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

স্থানীয়দের বর্ণনায়, একসময় আয়তন ও দৈর্ঘ্যে বেশ বড় ছিল রাজধানীর মিরপুরের পশ্চিম অংশে অবস্থিত রূপনগর খাল। নৌকা চলতো নিয়মিত। খাল দিয়ে মানুষ তুরাগ নদী পর্যন্ত যেত। তবে কালে কালে দখলে আর দূষণে খালটি সংকীর্ণ হতে হতে বিলীন হওয়ার পথে।


খালের বিভিন্ন অংশ সরকারি-বেসরকারি উদ্যোগে ভরাট করে দখল হয়ে গেছে। এ ছাড়া ময়লা-আবর্জনায় ভরাট হতে হতে খালটি নালায় পরিণত হয়েছে। রূপনগর আবাসিক এলাকার ভেতর দিয়ে যাওয়া এই খাল এখন বিলীন হওয়ার পথে।


তবে আশার কথা হলো, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম খালটি পুনরুদ্ধারের ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, রূপনগর খাল দিয়ে আবারও নৌকা চলাচল করবে। খালের পাশে বড় ফুটপাতসহ রাস্তা নির্মাণ হবে। খালের পাশে মানুষের বসারও ব্যবস্থা রাখা হবে।


স্থানীয়দের ভাষ্যমতে, মিরপুরের এই খাল মিরপুর কমার্স কলেজ-সংলগ্ন হাজি রোড থেকে শুরু হয়ে দ্বিগুণ চওড়া হয়ে তুরাগ নদীর সঙ্গে সরাসরি সংযুক্ত ছিল। কিন্তু বর্তমানে খালের সীমানা সড়ক থেকে বেশ দূরে সরে গেছে। অথচ একসময় মিরপুরের মধ্যে চলাচলের অন্যতম মাধ্যম ছিল এই খাল। আশপাশ যখন বসত গড়ে ওঠেনি, তখনও এই খালে নৌকায় চলাচল করতো মানুষ।


রূপনগর খাল গণপূর্ত অধিদফতরের অধীনে। প্রথমে খালটির দেখভালের দায়িত্ব ওয়াসাকে দেওয়া হয়। কিন্তু প্রতি বছরের জরিপে খালের আকার কমতে থাকে। ওয়াসার দাবি, খালের সীমানা নির্ধারণ করে না দেওয়ায় এই অবস্থা হয়েছে।


পরে খালটি উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অধীনে দেওয়া হয়। এরপর খালের সীমানা নির্ধারণসহ খাল উদ্ধারে নামে ডিএনসিসি। এরইমধ্যে কয়েকবার খাল পরিষ্কার করা হলেও স্থানীয় বাসাবাড়ির ময়লাসহ লেপ-তোশক, নষ্ট ফ্রিজের মতো ভারী ময়লাও এই খালে ফেলে চলেছেন স্থানীয়রা। খালের পাড় দখল করে অবৈধ বাসাবাড়ি ও দোকান বানানো হয়েছে।


সম্প্রতি সরেজমিন দেখা যায়, রূপনগর আবাসিক এলাকার পশ্চিম পাশে ২৩ নম্বর সড়কের কালভার্টের সামনে থেকে ৭ নম্বর সড়ক পর্যন্ত খালটি কংক্রিটের দেয়াল তুলে বাঁধ দেওয়া হয়েছে। বাঁধের পাশেই মাটি ফেলে ৪০ ফুট রাস্তা বানানো হচ্ছে। যদিও এই রাস্তা বানানোর উদ্যোগ ২০১৭ সালেই নিয়েছিল ডিএনসিসি। তখন খালটি দেখভালের দায়িত্বে ছিল ঢাকা ওয়াসা। এই নির্মাণ নিয়ে সে সময় খোদ ওয়াসা থেকে আপত্তি জানিয়ে কাজ বন্ধ রাখা হয়। পরে খালের দায়িত্ব ডিএনসিসি পেলে ২০১৯ সালে ডিএনসিসির বিরুদ্ধে রূপনগর খাল দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ তোলে জাতীয় নদী রক্ষা কমিশন। এ নিয়ে একটি মামলাও হয়েছে।


স্থানীয়, পরিবেশবাদী ও নগরবিদদের মতে, এই উন্নয়ন কার্যক্রমের কারণে খালটি ক্রমেই সরু হয়ে যাচ্ছে।


এ ছাড়া রূপনগর আবাসিক এলাকার ২৯ নম্বর সড়কের মোড়ে এসে খালটি ঝিলের আকার ছিল। সেখানে জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন অ্যাকাডেমির (এনএপিডি) ভবন তৈরি করা হয়েছে। জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ থেকে কয়েকটি ব্যক্তিগত প্লটও বরাদ্দ দেওয়া হয়েছে।


স্থানীয়দের অভিযোগ, রূপনগর খালের বড় সর্বনাশ হয়েছে আবাসিক এলাকার ৬ নম্বর সড়কের মাথায় খাল দখল করে ওয়াসার পাম্প স্থাপন এবং একটি আবাসিক প্রকল্প গড়ে ওঠায়। পানির পাম্পের কারণে খালটি একেবারেই সরু হয়ে যায়। পরে কিছু জায়গা ছাড়লেও এই পাম্পের পরেই রূপালী হাউজিংয়ের কারণে খাল হয়ে গিয়েছে দুই ফুটের ড্রেন। এই ড্রেন দিয়ে কোনোমতে পানি যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। রূপালী হাউজিংয়ের কারণে খালটি হারিয়েই গেছে।


রূপালী হাউজিংয়ের পরে দারুল আমান নামে আরেকটি হাউজিং কমার্স কলেজ-সংলগ্ন হাজি সড়ক থেকে নামা ৫০ ফুটের খালটির পুরোটাই দখল করে নিজস্ব সড়ক বানিয়ে ফেলেছে।




ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. তফাজ্জল হোসেন টেনু বলেন, রূপনগর খালের এক অংশে সীমানা নির্ধারণ করা হয়েছে। এখন খালটি রক্ষা করা সহজ হবে। আমি সবসময় সচেষ্ট থাকি যেন খালে কেউ ময়লা না ফেলে। তবু জনগণকে পুরোপুরি সচেতন করা যাচ্ছে না। তবে অনেক বস্তি ছিল খালের ওপর, সেগুলোর অনেকটাই সরানো সম্ভব হয়েছে। খালের বাকি অংশ আমার ওয়ার্ডে না পড়লেও আমি মনে করি খালে যেন কেউ ময়লা না ফেলে, সব কাউন্সিলরের তা দেখা উচিত।


ডিএনসিসির আঞ্চলিক অফিস ২-এর নির্বাহী প্রকৌশলী (পুর) মো. কামরুল হাসান বলেন, খালের মাপটি আমার জানা নেই এই মুহূর্তে। তবে খালের পাশে ৪০ ফুটের একটি দৃষ্টিনন্দন রাস্তা হবে। সেই রাস্তার কাজ চলছে। জুনের পর থেকে কাজ আরও দ্রুতগতিতে এগোবে।


তবে খাল সংস্কারের বিষয়ে তিনি বলেন, এখন খাল সংস্কারের মতো বাজেট পাওয়া যায়নি। তবে খালের সীমানা নির্ধারণে সেনাবাহিনী কাজ করছে। খালটির সীমানা নির্ধারণ করা হলে তখন খাল সংস্কারে মনোযোগী হবো আমরা।



সম্প্রতি ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম রূপনগর খাল কয়েক দফা পরিদর্শন করেন। তখন তিনি ঘোষণা দেন, এই খাল দিয়ে নৌকা চলাচলের ব্যবস্থা করা হবে। অবৈধ যত দখল আছে, সব উচ্ছেদ করা হবে।


মেয়রের এই চ্যালেঞ্জকে স্বাগত জানিয়েছেন স্থানীয় জনগণ। তবে তা কঠিন বলেও মনে করেন তারা। তাদের প্রত্যাশা, তবু খালটি উদ্ধার হোক।


স্থানীয় রূপনগর আবাসিক এলাকার বাসিন্দা ফরিদ আহমাদ বলেন, খালটি উদ্ধার হলে আমাদের জন্য বিনোদনের মতো একটি জায়গা হবে। রূপনগর খালের আরেকটি অংশ আছে মিরপুর আরামবাগের ভেতর দিয়ে। এই দুটি খাল উদ্ধার হলে আমরা স্থানীয়রা যেমন সুন্দর একটি খাল পাবো, এলাকার যে জলাবদ্ধতা আছে, তাও দূর হবে।


আরও খবর




অটোচালকের কষ্টার্জিত টাকা আত্মসাৎ, আসামি মিমুল গ্রেপ্তার

সাদুল্লাপুরে ঘোড়া জবাই ও মাংস পাচারের অভিযোগে ৭ জন আটক

‘মধ্যনগরে ক্ষতিগ্রস্ত কৃষকের ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ’ শীর্ষক প্রকাশিত সংবাদ প্রসঙ্গে ইসলামিক রিলিফ বাংলাদেশের ব্যাখ্যা

বগুড়ার শাজাহানপুরে ধানবোঝাই ট্রাকের নিচে পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

খোকসায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা,১৪ দিনের নবজাতককে চিকিৎসা করাতে এসে মায়ের জীবন-মৃত্যুর লড়াই

অষ্টগ্রামের কাস্তুল গ্রাম আদালত নিয়ে সচেতনতা বাড়াতে সমন্বিত কর্মশালা

ঠিকাদারের চরম অবহেলা: গাজীপুরে গাছ উপড়ে আহত-১, বিদ্যুৎ বিপর্যয়

নন্দীগ্রামে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের জার্সি বিতরণ

অষ্টগ্রামে জোরপূর্বক জমি দখলের চেষ্টা,নারী ও বৃদ্ধাসহ ৮ জন আহত,লক্ষাধিক টাকার মালামাল লুট

পঞ্চগড়ে গোপনে কেন্দ্র সচিবের অনৈতিক সুবিধা,তিন বিষয়ে পরীক্ষা দিলেন দুই ঘন্টায়

মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা,নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ

'ছাত্রলীগ' ট্যাগ দিয়ে সাংবাদিক রাজু ও তার পরিবারকে চকরিয়ার ওসি'র হেনস্থা, ক্র‍্যাকের নিন্দা

দালালমুক্ত ও হয়রানিমুক্ত সেবায় বদলে গেছে ভাতগ্রাম ভূমি অফিসের চিত্র

সততা ও মানবিকতায় খুলনায় আস্থার প্রতীক ডিআইজি রেজাউল হক

পরকীয়া সন্দেহের জেরে ছেলের সামনেই ' মা'কে ছুরিকাঘাত,আটক ৩

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার


এই সম্পর্কিত আরও খবর

ঈদ যাত্রায় সড়ক-রেল-নৌপথে নিহত ৪৩৮ জন

মুক্তিযুদ্ধের সময় থাকলে আমি মানুষের পক্ষে থাকতাম, জুলাইতেও মানুষের পক্ষেই ছিলাম: ফারুকী

ব্যাংকখাতে সুশাসন নিশ্চিতে সংস্কার কমিশন গঠন করবে সরকার: তথ্যমন্ত্রী

রাশিয়া গে‌লেন পররাষ্ট্রমন্ত্রী

সরকারের ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবি

‘ডেঙ্গুর চিকিৎসা পদ্ধতি শুনে আমি ভয় পেয়ে গেছি’

সনদসর্বস্ব শিক্ষার বদলে কর্মমুখী কারিকুলাম জরুরি: প্রধানমন্ত্রী

ডেঙ্গুর প্রভাব বাড়ার আগেই প্রতিহত করতে চান ডিএসসিসি প্রশাসক

দীর্ঘ ছুটি শেষে কাল খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান

পুশইন মেনে নেবে না বাংলাদেশ, বন্ধে কূটনৈতিক সংলাপের তাগিদ বিশ্লেষকদের