শিরোনাম
সিন্ডিকেট চাঁদাবাজির কারণে বাজারে অস্থিরতা: জামায়াত আমির যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল নয়, পর্যালোচনা হবে হাতের মুঠোয় ভূমি সেবা: কমছে ভোগান্তি, ফিকে হচ্ছে দালালের দাপট ঈদের আগে রাজধানীতে সক্রিয় ডাকাতদল, ডিবির হাতে গ্রেফতার ৫ শিক্ষকদের সুযোগ-সুবিধা বাড়ানো নিয়ে যে বার্তা দিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা জুলাই থেকে ব্যবসা প্রতিষ্ঠানে বাংলা কিউআর কোডে লেনদেন বাধ্যতামূলক: গভর্নর রাজধানীর বক্ষব্যাধি হাসপাতালে দালালের দৌরাত্ম্য, পদে পদে হাতিয়ে নিচ্ছে টাকা সীমান্তে কাঁটাতারের সিদ্ধান্তে বাড়ছে ঢাকা-কলকাতা সম্পর্কের উদ্বেগ বরেণ্য নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান আর নেই শিক্ষা কারিকুলাম নতুন করে সাজানো সময়ের দাবি : প্রধানমন্ত্রী
মঙ্গলবার ১২ মে ২০২৬
মঙ্গলবার ১২ মে ২০২৬

সাদুল্লাপুরে ছান্দিয়াপুর বাঁধ উপ-প্রকল্প: টেকসই ব্যবস্থাপনায় কমিটি গঠন

প্রকাশিত:বুধবার ০৬ মে ২০২৬ | হালনাগাদ:বুধবার ০৬ মে ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

‎ ‎মোঃ কাওছার আহম্মেদ, গাইবান্ধা ‎ ‎জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা ও টেকসই পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে গাইবান্ধার সাদুল্লাপুরে “ছান্দিয়াপুর বাঁধ উপ-প্রকল্প” ঘিরে স্থানীয় জনগণের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে এক গুরুত্বপূর্ণ সাধারণ সভা। সভায় গঠিত হয়েছে ৯ সদস্যের সাংগঠনিক আহ্বায়ক কমিটি, যা প্রকল্প বাস্তবায়নে স্থানীয় সম্পৃক্ততা জোরদার করবে বলে আশা করা হচ্ছে। ‎ ‎বুধবার (৬ মে) সকাল ১১টায় উপজেলার ১নং রসুলপুর ইউনিয়নের ছান্দিয়াপুর বাঁধ সংলগ্ন গোফফারের মোড় বটতলায় আয়োজিত এ সভায় কৃষক, মৎস্যজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর আওতায় জলবায়ু ও দুর্যোগ সহনশীল ক্ষুদ্রাকার পানি সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের অধীনে এই উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। ‎ ‎সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় কার্যকর পানি ব্যবস্থাপনা এখন সময়ের দাবি। এ ধরনের প্রকল্প স্থানীয় কৃষি, মৎস্য ও সামগ্রিক জীবিকায় ইতিবাচক প্রভাব ফেলবে। তারা প্রকল্পের সফল বাস্তবায়নে জনগণের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। ‎ ‎সভায় সভাপতিত্ব করেন রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এলজিইডি গাইবান্ধার নির্বাহী প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম। ‎ডিডব্লিউআরএমও (DWRMO)-এর সোশ্যাল অর্গানাইজার মোছাঃ জিন্নাত মোহাসিনা চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সাদুল্লাপুর উপজেলা প্রকৌশলী মেনাজ উদ্দিন এবং উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ নাজমুল জাহান সরকার। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন। ‎ ‎সভায় সর্বসম্মতিক্রমে গঠিত ৯ সদস্যের আহ্বায়ক কমিটির আহ্বায়ক নির্বাচিত হয়েছেন মোঃ স্বয়ন মিয়া। কমিটির অন্যান্য সদস্যরা হলেন—মোঃ জাকিউল কাদের জুয়েল, মোঃ আব্দুল্লাহ প্রামাণিক, মোঃ আতিয়ার রহমান ব্যাপারী, মোঃ আব্দুল কাইয়ুম মিয়া, মোঃ ছাকী ব্যাপারী, মোছাঃ কামরুন্নাহার বেগম, মোছাঃ সাজেদা বেগম ও মোছাঃ গোলেনুর বেগম। ‎ ‎নবগঠিত কমিটি আগামী তিন মাস দায়িত্ব পালন করবে এবং প্রকল্পের কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করবে। ‎ ‎উপকারভোগীরা আশাবাদ ব্যক্ত করেছেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে এলাকার পানি ব্যবস্থাপনায় দৃশ্যমান উন্নয়ন ঘটবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধির মাধ্যমে স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে।


আরও খবর




ইউক্রেনের ড্রোন হামলায় ফুলবাড়ীয়ার যুবক নিহত

গাইবান্ধা সাব-রেজিস্ট্রার অফিসে অবৈধ কমিটির নামে অতিরিক্ত অর্থ আদায় করার বিরুদ্ধে মানববন্ধন

উলিপুরে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও এ.টি.এম আরিফ-এর মতবিনিময়

কর মেলার উদ্বোধন করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার

কাশিমপুর হাইসিকিউরিটি কারাগার পরিদর্শন করেন গাজীপুর জেলা প্রশাসক (ডিসি) মো: নূরুল করিম ভূঁইয়া

নওগাঁর মান্দায় পুকুর সংস্কারের নামে বর্ধিতকরণ, চলছে মাটি বিক্রির মহোৎসব

চিরিরবন্দরে জমির জন্য পিতা ও পুত্র খুন

সিন্ডিকেট চাঁদাবাজির কারণে বাজারে অস্থিরতা: জামায়াত আমির

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল নয়, পর্যালোচনা হবে

হাতের মুঠোয় ভূমি সেবা: কমছে ভোগান্তি, ফিকে হচ্ছে দালালের দাপট

ঈদের আগে রাজধানীতে সক্রিয় ডাকাতদল, ডিবির হাতে গ্রেফতার ৫

শিক্ষকদের সুযোগ-সুবিধা বাড়ানো নিয়ে যে বার্তা দিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা

জুলাই থেকে ব্যবসা প্রতিষ্ঠানে বাংলা কিউআর কোডে লেনদেন বাধ্যতামূলক: গভর্নর

রাজধানীর বক্ষব্যাধি হাসপাতালে দালালের দৌরাত্ম্য, পদে পদে হাতিয়ে নিচ্ছে টাকা

সীমান্তে কাঁটাতারের সিদ্ধান্তে বাড়ছে ঢাকা-কলকাতা সম্পর্কের উদ্বেগ

ধানঘড়া চারমাথায় চা দোকানের আড়ালে গাঁজা বিক্রির অভিযোগ: স্থানীয়দের উদ্বেগ ‎

কুকরী মুকরী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান ছাত্রনেতা রিমন

অতীতের অন্ধকার পেরিয়ে আলোয় ফিরতে চান উত্তরধানঘড়ার প্রাক্তন সেনাসদস্য মিজানুর

উত্তর ধানঘড়ায় মাদকবিরোধী আন্দোলন ও সুস্থ সমাজ গঠন কেন্দ্রের উদ্যোগে স্মারকলিপি প্রদান

ধানঘড়ায় মাদকবিরোধী সংবাদ প্রচারের পর সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ,মেসেঞ্জারে হুমকি

‎“উত্তরধানঘড়ায় যুব সমাজের উদ্যোগে ‎মাদকবিরোধী সচেতনতামূলক লিফলেট বিতরণ

মনপুরায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো মিজানুর রহমান কবির

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

‎ধানঘড়ায় মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের পর প্রাথমিক বিদ্যালয় মাঠে নজরদারি জোরদার

‎সংবাদ প্রচারের পর যুব সমাজের উদ্যোগে উত্তর ধানঘড়ায় মাদকবিরোধী মানববন্ধন

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন জমা দিলেন সাকিলা স্বর্ণালী ননী

যুব সমাজের উদ্যোগে রঘুনাথপুর (গিরিংগির) মোড়ে মাদকবিরোধী মানববন্ধন

‎১০টি ইশতেহার নিয়ে হলদিয়া ইউনিয়নে নির্বাচনী মাঠে মতিউর রহমান টুকু


এই সম্পর্কিত আরও খবর

ইউক্রেনের ড্রোন হামলায় ফুলবাড়ীয়ার যুবক নিহত

গাইবান্ধা সাব-রেজিস্ট্রার অফিসে অবৈধ কমিটির নামে অতিরিক্ত অর্থ আদায় করার বিরুদ্ধে মানববন্ধন

উলিপুরে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও এ.টি.এম আরিফ-এর মতবিনিময়

কর মেলার উদ্বোধন করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার

কাশিমপুর হাইসিকিউরিটি কারাগার পরিদর্শন করেন গাজীপুর জেলা প্রশাসক (ডিসি) মো: নূরুল করিম ভূঁইয়া

নওগাঁর মান্দায় পুকুর সংস্কারের নামে বর্ধিতকরণ, চলছে মাটি বিক্রির মহোৎসব

চিরিরবন্দরে জমির জন্য পিতা ও পুত্র খুন

সিদ্ধিরগঞ্জে পাইপগানসহ যুবক গ্রেপ্তার

গোবিন্দগঞ্জের সুন্দইল দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে চরম নোংরা পরিবেশ স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা

কাজিপুরে সরকারি খাদ্য গুদামে বোরো ধানও চাল ক্রয়ের উদ্বোধন