শিরোনাম
মুরাদনগরে ​সম্পত্তির বিরোধে ভাইয়ের হাতে বোন ও ভাতিজা খুন মুরাদনগরে ​সম্পত্তির বিরোধে ভাইয়ের হাতে বোন ও ভাতিজা খুন সালিশ বৈঠকে যুবককে হত্যা,একজনের যাবজ্জীবন,একজনের ৫ বছরের কারাদণ্ড লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কালীগঞ্জে এনসিপি নেতার বিরুদ্ধে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ অসহায় পরিবারের পাশে আলহাজ্ব হযরত আলী: মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত নাঙ্গকোটে হাফেজে কোরআনের মা-বাবা হতে চাই শীর্ষক আলোচনা সভা ও অভিভাবক সমাবেশ আজমিরীগঞ্জে ৫০ শয্যার আধুনিক ভবন,তবু সেবা মিলছে ৩১ শয্যার! বাক্সবন্দি যন্ত্রপাতি নষ্ট শেরপুর সীমান্তে ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ ভোলা-চরফ্যাশন মহাসড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ২০২৬

শীর্ষ নতুন ১৫ দেশে পোশাক রপ্তানি বাড়লেও কমেছে ভারতে

আলোকিত বাণিজ্য ডেস্ক
প্রকাশিত:রবিবার ০৭ জুলাই ২০২৪ | হালনাগাদ:রবিবার ০৭ জুলাই ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

তৈরি পোশাকের নতুন বাজারের শীর্ষ ১৫টি দেশে ইতিবাচক রপ্তানি প্রবৃদ্ধি থাকলেও কমেছে পার্শ্ববর্তী ভারতে। সদ্যবিদায়ী অর্থবছরের প্রথম ১১ মাসে দেশটিতে পোশাক রপ্তানি কমেছে ২৩ শতাংশ। এছাড়া পোশাকের প্রধান বাজার ইইউ ও যুক্তরাষ্ট্রসহ সার্বিকভাবে কমেছে পোশাক রপ্তানি। এজন্য ন্যায্যমূল্য ও পাওনা আদায়ের ক্ষেত্রে দুর্বলতার পাশাপাশি কাস্টমস সমস্যাকে দায়ী করছেন ব্যবসায়ীরা। এ অবস্থায় মুক্ত বাণিজ্য চুক্তির মাধ্যমে শুল্কমুক্ত সুবিধা ধরে রাখার পরামর্শ বিশেষজ্ঞদের।


২০২২-২৩ অর্থবছরে ৫ হাজার ৫৫৫ কোটি ডলারের মোট রপ্তানি আয়ের ৪ হাজার ৬৯৯ কোটি ডলারই ছিল তৈরি পোশাকের। আর নতুন বাজার থেকে পোশাকের আয় ছিল ৮৩৭ কোটি ৪৮ লাখ ৭০ হাজার ডলার।


আর সদ্যবিদায়ী অর্থবছরের ১১ মাসে তৈরি পোশাকের প্রায় ১৯ শতাংশ গেছে অপ্রচলিত বাজারের শীর্ষ ১৫টি দেশে। যেখানে এগিয়ে আছে, জাপান। আগের অর্থবছরের তুলনায় এ বাজারে রপ্তানি বেড়েছে প্রায় ২ শতাংশ ১.৮৩%। দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ায় বেড়েছে প্রায় ১২ শতাংশ । তৃতীয় স্থানে থাকা রাশিয়ায় বেড়েছে সাড়ে ১৫ শতাংশ ।


তৈরি পোশাকের অপ্রচলিত বা নতুন বাজারের মধ্যে জাপান, অস্ট্রেলিয়া, রাশিয়া, ভারত, দক্ষিণ কোরিয়া অন্যতম। এসব বাজারে রপ্তানি ঠিকঠাক চললেও হঠাৎ করে কমেছে ভারতে। ২০২২-২৩ অর্থবছরে প্রথমবার ভারতে পোশাক রপ্তানি ১ বিলিয়ন ডলারের মাইলফলক ছাড়িয়েছিল। কিন্তু বিপত্তি ঘটে ২০২৩-২৪ অর্থবছরে।


যেখানে ১১ মাসে দেশটিতে রপ্তানি হয়েছে ৭২ কোটি ৮৮ লাখ ৫০ হাজার ডলারের পোশাক। ২০২২-২৩ অর্থবছরের একই সময়ে যা ছিল ৯৪ কোটি ৭৮ লাখ ৬০ হাজার ডলারের পোশাক। এই হিসাবে জুলাই থেকে মে ১১ মাসে ভারতে পোশাক রপ্তানি কমেছে ২৩ দশমিক ১১ শতাংশ।


শুধু কি তাই? ২০২৩-২৪ অর্থবছরে মাসভিত্তিক হিসাবে ৫ মাসে কমেছে পোশাক রপ্তানি। অক্টোবরে কমেছে প্রায় ১৪%, নভেম্বরে ৭%, ডিসেম্বরে ২%, এপ্রিলে ১% আর মে মাসে কমেছে সবচেয়ে বেশি ১৭ শতাংশ। সবমিলিয়ে গেল ১১ মাসে আশানুরূপ হয়নি তৈরি পোশাক রপ্তানি। এসময়ে রপ্তানি বেড়েছে মাত্র ২ দশমিক ৮৬ শতাংশ। ২০২২-২৩ অর্থবছরের একই সময়ে যা ছিল ১০ দশমিক ৬৭ শতাংশ।


তৈরি পোশাক রপ্তানির প্রায় ৫০ শতাংশের গন্তব্য ইউরোপীয় ইউনিয়ন। এ বাজারে ২০২২-২৩ অর্থবছরে পোশাক রপ্তানি প্রবৃদ্ধি ছিল ৯ দশমিক ৯৩ শতাংশ। যা সদ্য বিদায়ী অর্থবছরের ১১ মাসে মাত্র ২ শতাংশ। ইইউর শীর্ষ গন্তব্য জার্মানিতে রপ্তানি কমেছে ১০ শতাংশ। ইইউ ছাড়া কানাডার বাজারেও পোশাক রপ্তানি কমেছে। যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় শূন্য দশমিক ৩১ শতাংশ কম। এদিকে যুক্তরাষ্ট্রের বাজারে নেতিবাচক ধারা থেকে বের হতে পারছে না তৈরি পোশাক খাত। ২০২২-২৩ অর্থবছর শেষে এই বাজারে পোশাক রপ্তানি কমেছিল সাড়ে ৫ শতাংশ। চলতি অর্থবছরের ১১ মাসে রপ্তানি কমেছে ৩ দশমিক ৪৩ শতাংশ।


অর্থনীতিবিদ ড. আব্দুর রাজ্জাক বলেন, 'ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বাজারের তুলনায় নতুন বাজারের আকার ছোট, তাই পোশাকের নতুন গন্তব্য বৃদ্ধির পাশাপাশি রপ্তানি ধারা ধরে রাখতে নতুন বাজারের উপর নির্ভরশীলতা কমানো হবে। এছাড়া রপ্তানি ধারা বজায় রাখতে ২০২৬ সালের পর মুক্তবাণিজ্য চুক্তির মাধ্যমে শুল্কমুক্ত সুবিধা বজায় রাখার প্রতিও গুরুত্ব দিতে হবে।'


তবে দেশের শীর্ষ রপ্তানি খাত তৈরি পোশাকের হালনাগাদ তথ্য সম্পর্কে অনেকটাই বেখবর বাণিজ্য মন্ত্রণালয়। সদ্য বিদায়ী অর্থবছরের ১১ মাসে পোশাক রপ্তানি কমে যাওয়ার কারণ জানা নেই বলে জানান বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।


এ অবস্থায় শুধু অপ্রচলিত বাজার নয়, প্রচলিত বাজারেও আগের মতো প্রতিযোগিতা করতে পারছে না দেশের তৈরি পোশাক। ফলে ইউরোপেও রপ্তানি কমেছে। সমস্যা সমাধানে সরকারের গ্যাস-বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহের পাশাপাশি নীতিগত সহযোগিতা না কমিয়ে বরং বাড়ানোর দাবি খাতসংশ্লিষ্টদের।


আরও খবর




চিরিরবন্দরে ভ্রাম্যমাণ আদালতে দুইজনের কারাদন্ড

মুরাদনগরে ​সম্পত্তির বিরোধে ভাইয়ের হাতে বোন ও ভাতিজা খুন

চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে ২ জনের কারাদন্ড

মুরাদনগরে ​সম্পত্তির বিরোধে ভাইয়ের হাতে বোন ও ভাতিজা খুন

মুরাদনগরে সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

মুরাদনগরে ফুফু-ভাতিজা নিহত, জায়গা নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ

শাজাহানপুরে আমরুল ইউনিয়ন যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।

মাঠের বাস্তব চিত্র তুলে ধরুন, আমরা ব্যবস্থা নেব’: নারায়ণগঞ্জের এসপি

চন্দনাইশে বন্যার্ত ৭৬৬ পরিবারে নগদ অর্থ ও ত্রাণসামগ্রী বিতরণ করেন রেড ক্রিসেন্ট

সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম

সালিশ বৈঠকে যুবককে হত্যা,একজনের যাবজ্জীবন,একজনের ৫ বছরের কারাদণ্ড

বন্যার ক্ষয়ক্ষতি কমাতে উলিপুরে ‘প্রভাতী’ প্রকল্পের সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ সদরের বি‌ভিন্ন জলাশয়-পুকুরে ১০ হাজার পোনা অবমুক্ত

ফতুল্লায় দুই বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা

লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা


এই সম্পর্কিত আরও খবর

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় হাম-ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

গুজব ও উস্কানি রুখে প্রমাণনির্ভর রাজনীতি চর্চার আহ্বানে ঢাকায় প্রচারণা

বাবা-মায়ের ভুলে সন্তান ডিভাইসে আসক্তিততে .নীরব মহামারি. হিসেবে দেখা দিয়েছে

১৬ আগস্ট জাতীয় মৎস্য পক্ষ শুরু, ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক

আরো ১২ জেলায় অনলাইন ই-বেইলবন্ড সিস্টেম চালু

রাতেও বিদ্যুতের চাহিদা ১৮ হাজার মেগাওয়াট : জ্বালানিমন্ত্রী

তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা: অতুল কেশপ

গ্যাসের সংকট আরও তীব্র, ভোগান্তি চরমে

প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের বৈঠক