শিরোনাম
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাঙ্গলকোট উপজেলা জামায়াত ইসলামীর গন মিছিল সরকার ফ্যাসিবাদী কায়দায় একদলীয় শাসন কায়েমের পায়তারা করছে- এড. ইসরাফিল হোসাইন জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন,নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি সাচনা বাজার মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের সাধারণ সভা ও কমিটি গঠন পজেটিভ পিরোজপুরের নির্বাচন অনুষ্ঠিত নেতৃত্বে হাবিব-নাঈম-ফয়সাল পোরশায় সাপের কামড়ে গৃহিণীর মৃত্যু,ওঝার কাছে নিয়ে সময় নষ্টের অভিযোগ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে লাকসামে জামায়াতের গণমিছিল বালুয়াকান্দি ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী খন্দকার জালাল রিমুর গণসংযোগ,দোয়া কামনা গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মুরাদনগরে জামায়াতের গণমিছিল জুলাইয়ের ২য় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে চাটখিলে জামায়াতের গণমিছিল ও সমাবেশ
রবিবার ০২ আগস্ট ২০২৬
রবিবার ০২ আগস্ট ২০২৬

শীতের শেষে বৃষ্টি, বগুড়ায় শঙ্কায় আলু ও সরিষা চাষিরা

আলোকিত স্বদেশ ডেস্ক
প্রকাশিত:সোমবার ২৬ ফেব্রুয়ারী ২০২৪ | হালনাগাদ:সোমবার ২৬ ফেব্রুয়ারী ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

মাঘের শীতের শেষে ফাল্গুন মাসে হঠাৎ বৃষ্টিতে আলু জমিতে পানি জমে যাওয়ায় ফসল নষ্টের দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা। এর আগে শৈতপ্রবাহে আলুতে মড়ক লেগে চাষে অতিরিক্ত টাকা খরচ হয়েছে। বগুড়ায় আলু উত্তোলনের শেষ মুহুর্তে বৃষ্টির পানিতে জমিগুলো ভিজে গেছে। এমন পরিস্থিতিতে লোকসানের শঙ্কায় আছেন চাষিরা। বাধ্য হয়ে অনেকেই আলু উত্তোলন বন্ধ রেখেছেন। একই অবস্থার কথা জানিয়েছেন সরিষা চাষিরা। গত শনিবার থেকে বৃষ্টির কারণে উত্তরের শস্যভান্ডার খ্যাত জেলা বগুড়ায় আলু ও সরিষা জমিতে পানি জমে যায়। প্রায় সব উপজেলায় থেমে থেকে বৃষ্টি হয়েছে। এ কারণে আলু ও সরিষার উৎপাদন খরচ ওঠানো নিয়ে যেমন সংশয় তৈরি হয়েছে, তেমনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ব্যাহত হওয়ার শঙ্কাও রয়েছে।


কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন, বৃষ্টিপাত হলেও আলু জমিতে পানি জমেনি। আলু পচে যাওয়া নিয়ে কৃষকদের দুশ্চিন্তার কিছু নেই। কৃষকরা জানান, সব চাষিরা মাঠে থেকে আলু তুলতে ব্যস্ত। হঠাৎ বৃষ্টির পানিতে জমিগুলো ভিজে যাওয়ায় আলুতে পচন ধরতে পারে। বাধ্য হয়েই অনেক কৃষক আলু উত্তোলন বন্ধ রেখেছেন।


এদিকে বগুড়া জেলা আবহাওয়া অধিদপ্তর জানায়, গত শনিবার থেকে রোববার সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় জেলায় ২৮ মিলিমিটার মাঝারি ধরণের ভারী বৃষ্টিপাত হয়েছে। এরপর বৃষ্টিপাত হয়নি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, এবার বগুড়ায় ৫৫ হাজার ২৬০ হেক্টর জমিতে আলুর চাষ হয়েছে। যেখান থেকে ১৩ লাখ ২০ হাজার ৪৭৫ মেট্রিকটন আলু উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এর মধ্যে গত সপ্তাহ পর্যন্ত প্রায় ৫০ শতাংশ আলু উত্তোলন করেছেন কৃষকরা।


বগুড়ার কাহালু উপজেলার সরাই গ্রামের আইয়ুব প্রামানিক বলেন, আমি দুই একদিনের মধ্যে আলু তুলে বিক্রি করতে চেয়েছিলাম। কিন্তু হঠাৎ বৃষ্টি হয়ে জমিতে পানি জমে যায়। এই পানি না শুকানো পর্যন্ত আলু উত্তোলন করতে পারবো না। পানি জমি যাওয়ার কারণে আলু পচে যেতে পারে। আলুগুলো আর সংরক্ষণও করতে পারবো না। নন্দীগ্রাম উপজেলার বিজরুল এলাকার কৃষক মাসুম বিল্লাহ বলেন, তিনি একবিঘা সরিষা ও পাঁচ বিঘা জমিতে আলু চাষ করেছেন। বৃষ্টির পানিতে জমি ভিজে যাওয়ায় মাঠের পাকা সরিষা নষ্ট হতে পারে। এ বছর সরিষা চাষে অতিরিক্ত খরচ হলেও ফলন কমেছে। কাহালু উপজেলার কৃষক জাহিদুল ইসলাম জানান, তার আড়াই বিঘা জমির স্টিক জাতের আলু তোলার সময় হয়ে গেছে। বৃষ্টিপাতে সাময়িক সমস্যা হয়েছে। এর আগে শৈতপ্রবাহে আলুতে মড়ক লেগে অনেক টাকা খরচ করতে হয়েছে। এবার হঠাৎ বৃষ্টি দেখে প্রথমে ভয় লেগেছিল। কিন্তু মাটি সব পানি টেনে নিয়েছে। পানি জমে থাকলে আলুর ক্ষতি হতো। শিবগঞ্জ উপজেলার সুলতানপুর নয়াপাড়ার আলু চাষি আজমল হোসেন বলেন, অনেক কৃষক আগেই আলু তুলে জমিতে ধানের আবাদ করছেন। তাদের জন্য বৃষ্টি খুবই দরকার। আমাদের এখানকার মাটিতে পানি জমে না। তবে বৃষ্টি স্থায়ী হলে আলুর জন্য খারাপ হতো।


দুপচাঁচিয়া উপজেলার শিবপুর গ্রামের কৃষক এমদাদ হোসেন বলেন, প্রতি বছর তিন বিঘা জমিতে আলুর আবাদ করি। আলু সোমবার উত্তোলনের কথা ছিল। কিন্তু বৃষ্টি হওয়ায় আরও এক বা দুই দিন মাঠে রাখবো। দুপচাঁচিয়া উপজেলার বেশিরভাগ এলাকার মাটি দোঁআশ ও বেলে দোঁআশ হওয়ায় বৃষ্টির পানি মাটিতেই শুকিয়ে গেছে।

এ প্রসঙ্গে বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মতলুবর রহমান জানান, জেলার সব এলাকায় একই সমান অনুপাতে বৃষ্টিপাত হয়নি। জমিতে পানি না জমলে আলুর ক্ষতি হবে না।


আরও খবর




কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাঙ্গলকোট উপজেলা জামায়াত ইসলামীর গন মিছিল

সরকার ফ্যাসিবাদী কায়দায় একদলীয় শাসন কায়েমের পায়তারা করছে- এড. ইসরাফিল হোসাইন

জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন,নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বোয়ালখালী শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মাননীয় পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের নেতৃত্বে উন্নয়ন ও সবুজায়নের পথে আরও একধাপ এগিয়ে পঞ্চগড়

সাচনা বাজার মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের সাধারণ সভা ও কমিটি গঠন

মান্দায় উপজেলা বিএনপির সহ-সভাপতি উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

সাতক্ষীরায় বিতর্কিত কর্মকর্তা শফিকুলের বদলি ঠেকানোর মরিয়া চেষ্টা: প্রকাশ্যে পুকুরচুরির অভিযোগ!

পজেটিভ পিরোজপুরের নির্বাচন অনুষ্ঠিত নেতৃত্বে হাবিব-নাঈম-ফয়সাল

কুমিরায় জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে চেয়ারম্যান প্রার্থী জসিম ও ৮ মেম্বারের নাম ঘোষনা

গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মুরাদনগরে জামায়াতের গণমিছিল

পোরশায় সাপের কামড়ে গৃহিণীর মৃত্যু,ওঝার কাছে নিয়ে সময় নষ্টের অভিযোগ

টাঙ্গুয়ার হাওর রক্ষায় মাঠে ইউএনও, বিভিন্ন পয়েন্টে সচেতনতামূলক সতর্কবার্তা

হালুয়াঘাট উপজেলার অন্যতম বিশিষ্ট আলেম ও শায়খুল হাদীস আল্লামা নূর আহমাদ (রহ.)-এর ৫ম মৃত্যুবার্ষিকী আজ।

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে লাকসামে জামায়াতের গণমিছিল

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জরুরি ঘোষণায় সাড়া, চলন্ত ট্রেনেই অসুস্থ সাংবাদিককে চিকিৎসা দিয়ে প্রশংসিত ডা. মো. কামরুল ইসলাম

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মেয়ে আয়েশা

নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা

ডুয়েটের নতুন উপ-উপাচার্য ইইই বিভাগের অধ্যাপক ড. রুমা

নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নেতৃত্বে সোহাগ-ইকবাল


এই সম্পর্কিত আরও খবর

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাঙ্গলকোট উপজেলা জামায়াত ইসলামীর গন মিছিল

সরকার ফ্যাসিবাদী কায়দায় একদলীয় শাসন কায়েমের পায়তারা করছে- এড. ইসরাফিল হোসাইন

জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন,নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বোয়ালখালী শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মাননীয় পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের নেতৃত্বে উন্নয়ন ও সবুজায়নের পথে আরও একধাপ এগিয়ে পঞ্চগড়

সাচনা বাজার মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের সাধারণ সভা ও কমিটি গঠন

মান্দায় উপজেলা বিএনপির সহ-সভাপতি উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

সাতক্ষীরায় বিতর্কিত কর্মকর্তা শফিকুলের বদলি ঠেকানোর মরিয়া চেষ্টা: প্রকাশ্যে পুকুরচুরির অভিযোগ!

পজেটিভ পিরোজপুরের নির্বাচন অনুষ্ঠিত নেতৃত্বে হাবিব-নাঈম-ফয়সাল

কুমিরায় জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে চেয়ারম্যান প্রার্থী জসিম ও ৮ মেম্বারের নাম ঘোষনা