শিরোনাম
পটুয়াখালীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধর ও মামলার হুমকি গোহারুয়া হাজী ওসমান গনি ভূঁইয়া নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসার হাফেজ শিক্ষার্থীদের পাগড়ি প্রদান ও সংবর্ধনা মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার,গ্রেপ্তার ১ লালমোহনে পাচারকালে সার ও ট্রলার জব্দ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার কালিগঞ্জে অন্তঃসত্ত্বা নারীসহ পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ চাটখিল দলিল লেখক সমিতির নির্বাচন: ওমর ফারুক সভাপতি ও স্বপন পাটওয়ারী সম্পাদক আইনশৃঙ্খলা উন্নয়নে কাজের প্রত্যয় কালিগঞ্জ থানায় নতুন ওসি শহিদুল ইসলাম ধুনটে গাঁজাসহ যুবক আটক,ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের কারাদণ্ড মর্ডান ইয়োগা'র উদ্যেগে আন্তর্জাতিক ইয়োগা দিবস পালিত
রবিবার ২১ জুন ২০২৬
রবিবার ২১ জুন ২০২৬

শীতকালীন সবজি চাষে ব্যস্ত রাজশাহীর চাষিরা

আলোকিত স্বদেশ ডেস্ক
প্রকাশিত:শনিবার ১৪ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:শনিবার ১৪ সেপ্টেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

মৌসুম ভেদে বছরজুড়ে রাজশাহীর সব উপজেলাতেই সবজির আবাদ হয়। বেশি লাভজনক ও উৎপাদনে কম সময় লাগায় মৌসুমের এ সময়ে আগাম শীতকালীন সবজি চাষে ব্যস্ত থাকে চাষিরা। আর এসব সবজি শীত শুরুর আগেই বাজারে উঠে, তাতে চাহিদা আর দাম দু'টোই ভালো পাওয়ার আশা চাষিদের। চলতি মৌসুমে জেলায় সবজি চাষে উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণ সম্ভব হবে বলে জানিয়েছে কৃষি বিভাগ।


বেলা গড়িয়েছে সূর্য যখন পশ্চিম আকাশে হেলে যায় ঠিক তখনই বরেন্দ্রর উষ্ণ আর উর্বর মাটিতে কাস্তের আঁচড়ে স্বপ্ন বুননে ব্যস্ত থাকে কৃষাণের দল। এ কাজে পিছিয়ে নেই তরুণ ও নারীরাও।


সপ্তাহখানেক আগের চাষ দেয়া নরম মাটিতে সারি বেঁধে লাগানো হয় ফুলকপির চারা। শরতের প্রখর রুদ্র তাপ উপেক্ষা করেই কেউ ব্যস্ত চারা রোপণে আবার কেউ পানি দিচ্ছে চারাগাছে। পাশেই কেউ আবার ব্যস্ত হয়ে থাকে বীজতলা থেকে চারা তোলার কাজে। দম ফেলার ফুরসত নেই, যেন বেলা শেষের আগেই শেষ করতে হবে বিশাল এই কর্মযজ্ঞ।


শীত আসতে এখনও বাকি মাস খানেক। তবে মৌসুমের এই সময়টিতেই ফুলকপি, বাঁধাকপি, শিমসহ হরেক রকম আগাম জাতের শীতকালীন সবজির চাষ করেন রাজশাহীর দূর্গাপুর উপজেলার চুনিয়াপাড়া গ্রামের চাষিরা। শীতের শুরুতে বাজারে চাহিদা ভালো থাকায় এসব সবজি চাষের এটিই উপযুক্ত সময় বলে মনে করেন চাষিরা।


একজন সবজি চাষি বলেন, 'আগাম জাত লাগানো উদ্দেশ্য হচ্ছে কৃষকের লাভবান হওয়া। অনেক দাম পাওয়া যায়। কপিতে দামও ভালো পাওয়া যায়। গত বছর তিন হাজার টাকা মণ বিক্রি করেছিলাম। এবারও আশা করা যাচ্ছে যে, তিন হাজার টাকা মণ বিক্রি হবে।'


এসব চারাগাছে রোপণের ৪৫ থেকে ৫৫ দিনের মধ্যেই শুরু হয় ফল আসা। আর বিঘাপ্রতি জমিতে চারাগাছ রোপণ ও সার-কীটনাশকসহ অন্যান্য পরিচর্যায় খরচ হয় ৭০ থেকে ৯০ হাজার টাকা। তবে খরচের বিপরীতে বিঘায় দুই থেকে আড়াই লাখ টাকার সবজি বিক্রির আশা চাষিদের। ফলে অধিক লাভজনক হওয়ায় প্রতি বছর আগাম শীতকালীন সবজি চাষে আগ্রহ বেড়েছে তাদের।


একজন সবজি চাষি বলেন, 'লাগানোর ৪৫ থেকে ৫০ দিনের মধ্যেই ফুল কাটা হবে। শীত আসার আগেই কাটা হয়ে যাবে। বাজারে এই আগাম জাতের মানে আগাম সময়ে কপির চাহিদা থাকে সবার।'


খরিপ-২ মৌসুমে এবার জেলার ৫ হাজার ৫২৬ হেক্টর জমিতে চাষ হয়েছে হরেক রকম আগাম শীতকালীন সবজির। তবে এরইমধ্যে দু'একটি আগাম জাতের শীতকালীন সবজি উঠেছে স্থানীয় বাজারে। চাহিদা ও স্বাদ খানিকটা কম হলেও চড়া দামেই বিক্রি হচ্ছে সেসব সবজি।


একজন সবজি বিক্রেতা বলেন, 'পাতাকপি, শিম, মূলা, ফুলকপি বিক্রি করছি। পালংশাকও বিক্রি করছি। পালংশাক ৩০ টাকায় কিনে ৪০ টাকায় বিক্রি করছি। আর মূলা ২০ টাকা কেজি কিনে ২৫ টাকায় বিক্রি করছি।'


দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে আকস্মিক বন্যায় ফসলের ভয়াবহ ক্ষতি হলেও উত্তরের উঁচু বরেন্দ্র অঞ্চল ফসল উৎপাদনে সমৃদ্ধ। তাই এ মৌসুমেও সবজির উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হবে বলে জানান জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।


রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোছা. উম্মে সালমা বলেন, 'যেহেতু আগাম শীতকালীন সবজিতে কৃষকরা লাভবান হয়। এবং এজন্য আমরা কৃষকদের পরামর্শ দিচ্ছি। এবং তারা সে অনুযায়ী খুব সফলভাবে এ শীতকালীন সবজি উৎপাদন করছে। এই শীতকালীন সবজির প্রতি ভোক্তার যে চাহিদা তা মৌসুমের শুরুতেই ভোক্তার কাছে পৌঁছে দিতে পারবো।'


চলতি মৌসুমে জেলায় আগাম শীতকালীন সবজির উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৯৪ হাজার ৯২০ টন। আর রবি মৌসুমে শীতকালীন সবজির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে পাঁচ লাখ চার হাজার টন। 


আরও খবর




পটুয়াখালীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধর ও মামলার হুমকি

ফেনীতে পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ ৭ ডাকাত আটক

ধর্মপাশায় ৩৮ পিস ইয়াবাসহ আটক

মিথ্যা ও মানহানিকর অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাণীনগরে সরকারি গুদামে ধান সংগ্রহের তথ্য নিয়ে লুকোচুরি

জুবাইদা রহমানের জন্মবার্ষিকীতে এমপি কামরুলের বৃক্ষরোপণ

মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার, গ্রেপ্তার

গোহারুয়া হাজী ওসমান গনি ভূঁইয়া নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসার হাফেজ শিক্ষার্থীদের পাগড়ি প্রদান ও সংবর্ধনা

মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার,গ্রেপ্তার ১

লালমোহনে পাচারকালে সার ও ট্রলার জব্দ

বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার

আড়াইহাজারে নদী থেকে পা ও কোমর বাঁধা অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

কালিগঞ্জে অন্তঃসত্ত্বা নারীসহ পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ

চাটখিল দলিল লেখক সমিতির নির্বাচন: ওমর ফারুক সভাপতি ও স্বপন পাটওয়ারী সম্পাদক

আইনশৃঙ্খলা উন্নয়নে কাজের প্রত্যয় কালিগঞ্জ থানায় নতুন ওসি শহিদুল ইসলাম

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই


এই সম্পর্কিত আরও খবর

পটুয়াখালীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধর ও মামলার হুমকি

ফেনীতে পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ ৭ ডাকাত আটক

ধর্মপাশায় ৩৮ পিস ইয়াবাসহ আটক

মিথ্যা ও মানহানিকর অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাণীনগরে সরকারি গুদামে ধান সংগ্রহের তথ্য নিয়ে লুকোচুরি

জুবাইদা রহমানের জন্মবার্ষিকীতে এমপি কামরুলের বৃক্ষরোপণ

মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার, গ্রেপ্তার

গোহারুয়া হাজী ওসমান গনি ভূঁইয়া নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসার হাফেজ শিক্ষার্থীদের পাগড়ি প্রদান ও সংবর্ধনা

মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার,গ্রেপ্তার ১

লালমোহনে পাচারকালে সার ও ট্রলার জব্দ