শিরোনাম
আমতলীতে বাস গাড়ীর চাপায় খানকার খাদেম নিহত ‎সাংবাদিক উন্নয়ন পরিষদ জেডিসি'র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন বাঙ্গরা থানায় পুলিশের ঝটিকা অভিযান: স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ২ মুরাদনগরে ইয়াবাসহ মাদক কারবারি ‘আল আমিন'গ্রেপ্তার নোয়াখালীতে ঝোঁপ থেকে যুবকের পোড়ানো লাশ উদ্ধার নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়ন বিএনপির নেতা কর্মীদের নামে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল দক্ষিণ আইচায় নিঃসন্তান বিধবার জমি দখলের অভিযোগ,প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরগুনা জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যানকে আমতলীতে গণসংবর্ধনা আখাউড়ায় সেতুর অভাবে বাঁশের সাঁকো দিয়ে পার করতে হয় লাশ পত্নীতলায় ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন
সোমবার ০৬ এপ্রিল ২০২৬
সোমবার ০৬ এপ্রিল ২০২৬

শেরপুরে উপজেলা ভাইস চেয়ারম্যানের হামলায় সাংবাদিক আহত,থানায় মামলা

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শুক্রবার ১২ জুলাই ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ১২ জুলাই ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

ফজলুল করিম শেরপুর প্রতিনিধি :

শেরপুরে পূর্ব শত্রুতার জের ধরে এক সাংবাদিকের মাথা ফাটিয়ে হাসপাতালে পাঠানোর অভিযোগ উঠেছে শেরপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশরাফুল আলম মিজান ও তার সাঙ্গ-পাঙ্গরা। এসময় তার কাছ থেকে ছিনিয়ে নেয়া হয় টাকা সহ তার ব্যবহৃত মানিব্যাগ। গত ৮ জুলাই সোমবার সকালে সদর উপজেলার শিমুলতলী বাজারে এ হামলার ঘটনা ঘটলেও পুলিশ মামলা গ্রহন করেছে ১০জুলাই বুধবার দিবাগত রাতে। আহত ওই সাংবাদিকের নাম মো. এনামুল হক। তিনি দৈনিক বাংলার নবকন্ঠ পত্রিকার শেরপুর জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। এঘটনায় ভাইস চেয়ারম্যান মিজান উল্টা ওই সাংবাদিকে নানা হুমকি দিয়ে যাচ্ছেন। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য সম্বলিত ভিডিও প্রকাশ করে নানা অপবাদ ছড়াচ্ছেন। বর্তমান পরিষদের ভাইস চেয়ারম্যান হওয়ায় তার ও তার অনুসারীদের হুমকির ভয়ে এখন সাংবাদিক এনামুল তার গ্রামের বাড়ি ছেড়ে জেলা শহরে অবস্থানরত বড় ভাইয়ের বাড়িতে অবস্থান করছে।


জানা যায়, গত ৮ জুলাই সোমবার সকালে বাড়ি থেকে পার্শ্ববর্তী জামালপুর জেলায় যাওয়ার সময় সদর উপজেলার শিমুলতলী বাজারে পৌছার সাথে সাথে ভাইস চেয়ারম্যান মিজান তার সাঙ্গপাঙ্গ নিয়ে পূর্ব শত্রুতার আক্রোশে হামলা চালায় সাংবাদিক এনামুলের উপর।এসময় মিজান নিজে দেশীয় চাকু দিয়ে আঘাত করে বলে অভিযোগ করেন ওই সাংবাদিক। এতে তার কপালে গভীর ক্ষত হয়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে স্থানীয়রা শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করে। পরে এ ব্যাপারে এনামুল বাদি হয়ে শেরপুর সদর থানায় একটি অভিযোগ দায়ের করে।


এ ব্যাপারে সাংবাদিক এনামুল বলেন, পূর্ব হইতে বিভিন্ন বিষয় নিয়ে আশফুল আলম মিজানের সাথে আমার বিরোধ চলছিলো। আর কয়েক সপ্তাহ পরেই শেরপুর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। শুরু হয়েছে নির্বাচনী প্রচারনাও। নির্বাচনকে ঘীরে আমি নতুন এক ভাইস চেয়ারম্যান প্রার্থীর সাথে চলাফেরা করছি। এই কারনেই সে আমাকে তার জন্য ক্ষতিকর মনে করছে। এর আগেও সে দুইটি মামলায় আমার নাম জড়িয়েছে। তার নারী কেলেঙ্কারির একাধিক ঘটনা রয়েছে। সেই খবর অনেক সাংবাদিক সংবাদপ্রত্রে প্রকাশ করেছেন। এর জন্যেও সে আমাকে দায়ী করে। এ সকল ঘটনার জের ধরেই সে এই হামলা করেছে। এছাড়াও সে নিজের হাতে আমার পকেট থেকে টাকা সহ মানিব্যাগ ছিনিয়ে নিয়েছে। একজন জনপ্রতিনিধি এতো ছোট মনের হতে পারে আমি চিন্তাও করতে পারিনা। আমি এর সঠিক বিচার চাই।


এ ব্যাপারে চরপক্ষিমারী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাম রাব্বানী মন্টু বলেন, আসলে পূর্ব শত্রুতার জের ধরেই এই ঘটনা হয়েছে। তবে তারা আগে দুইজন ঘনিষ্ট বন্ধু ছিলো। একজন জনপ্রতিনিধি হয়েও দিনদুপুরে লোকজন নিয়ে এসে একজন সাংবাদিকের উপর হামলা করার ঘটনাটি অত্যন্ত নেক্কারজনক।


বিষয়টি অত্যন্ত নিন্দনীয় উল্ল্যেখ করে শেরপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. মারুফুর রহমান মারুফ বলেন, খবর প্রকাশের পর প্রতিটি মানুষ তার রাগ সাংবাদিদের উপর পুষে রাখে। সময় সুযোগ পেলে সেটা কাজে লাগায়। সাংবাদিক এনামুলের ব্যাপারেও তাই হয়েছে। আমরা এই সমস্যায় প্রতিনিয়ত পড়ি। তবে একজন জনপ্রতিনিধি নিজ হাতে এমন কাজ সাংবাদিকের উপর করতে পারে এটা মানা কষ্টের। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।


এ ব্যাপারে শেরপুর প্রেসক্লাবের সভাপতি দেবাশীষ ভট্রাচার্য্য বলেন, একজন জনপ্রতিনিধি কর্তৃক সাংবাদিকের উপর হামলা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা আইনের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল। তাই আমরা আইনের আশ্রয় নিয়েছি। আমি মনে করি, সুষ্ঠু তদন্ত হলে এর বিচার সাংবাদিকরা পাবে। দ্রুত সময়ের মধ্যে এর বিচার দাবি করছি।


তবে অভিযুক্ত ওই ভাইস চেয়ারম্যান আশরাফুল আলম মিজান মুঠোফোনে সাংবাদিকদের বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা সব মিথ্যা। আমি এর সাথে জড়িত নই।


শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক বলেন, সাংবাদিক এনামুল হকের উপর হামলার প্রেক্ষিতে একটি অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে থানায় একটি মামলা রুজু হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।





আরও খবর




আমতলীতে বাস গাড়ীর চাপায় খানকার খাদেম নিহত

‎সাংবাদিক উন্নয়ন পরিষদ জেডিসি'র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন

বাঙ্গরা থানায় পুলিশের ঝটিকা অভিযান: স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ২

মুরাদনগরে ইয়াবাসহ মাদক কারবারি ‘আল আমিন'গ্রেপ্তার

প্রশাসন ও স্থানীয় কৃষকদের তাৎক্ষণিক পদক্ষেপে রক্ষা পেল শালদীঘা হাওরের ফসল

নোয়াখালীতে ঝোঁপ থেকে যুবকের পোড়ানো লাশ উদ্ধার

আড়াইহাজারে হাম মোকাবেলায় প্রস্তুত আইসোলেশন সেন্টার, মজুদে ৩৩৭৫ ডোজ টিকা

নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়ন বিএনপির নেতা কর্মীদের নামে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল

দক্ষিণ আইচায় নিঃসন্তান বিধবার জমি দখলের অভিযোগ,প্রশাসনের হস্তক্ষেপ কামনা

বরগুনা জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যানকে আমতলীতে গণসংবর্ধনা

আখাউড়ায় সেতুর অভাবে বাঁশের সাঁকো দিয়ে পার করতে হয় লাশ

পত্নীতলায় ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন

লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

গোমস্তাপুরে নিখুঁজের দুইদিন পর ধান খেত থেকে শিশুর লাশ উদ্ধার

পত্নীতলায় হাম প্রতিরোধে সমন্বয় সভা অনুষ্ঠিত

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

সাংবাদিকতার ন্যূনতম ব্যাকরণ সম্পর্কে নেই ধারণা এরাও পরিচয় দিচ্ছে সাংবাদিক, বিপাকে প্রকৃত সংবাদকর্মীরা

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

রিয়া মনি হত্যা কাণ্ডে তিন দিনেই অগ্রগতি শরণখোলায় গ্রেপ্তার ৩, আদলতে একজনের স্বীকারোক্তি

সুনামগঞ্জে খেলাধুলার পরিবেশ সংকটে: আধুনিক মাঠ নির্মাণের দাবি

পোরশায় বাড়ি থেকে উচ্ছেদের প্রতিবাদে ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

অষ্টগ্রামে এস. এ বাতিঘর এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলিম

"ভাবমূর্তি ক্ষুণ্নের অপচেষ্টা’: প্রকাশিত সংবাদের বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ

তাহিরপুর ভবানীপুরে ডিপ-টিউবওয়েল স্থাপন নিয়ে বিতর্ক,গ্রামবাসীর ক্ষোভ

​সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক নেতা রেজাউলের পাশে বিএনপি নেতা রিটন

বান্দরবানে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের ৩ দিনব্যাপী গঙ্গাপূজা ও বারুণী স্নান

মেধা বৃত্তি প্রদান,কৃতি সংবর্ধনা ও পুনর্মিলনী অনুষ্ঠিত

পাশ করার আগেই চাকরি! সাতক্ষীরায় শিক্ষকের বিরুদ্ধে সনদ জালিয়াতির অভিযোগ


এই সম্পর্কিত আরও খবর

আমতলীতে বাস গাড়ীর চাপায় খানকার খাদেম নিহত

‎সাংবাদিক উন্নয়ন পরিষদ জেডিসি'র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন

বাঙ্গরা থানায় পুলিশের ঝটিকা অভিযান: স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ২

মুরাদনগরে ইয়াবাসহ মাদক কারবারি ‘আল আমিন'গ্রেপ্তার

প্রশাসন ও স্থানীয় কৃষকদের তাৎক্ষণিক পদক্ষেপে রক্ষা পেল শালদীঘা হাওরের ফসল

নোয়াখালীতে ঝোঁপ থেকে যুবকের পোড়ানো লাশ উদ্ধার

আড়াইহাজারে হাম মোকাবেলায় প্রস্তুত আইসোলেশন সেন্টার, মজুদে ৩৩৭৫ ডোজ টিকা

নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়ন বিএনপির নেতা কর্মীদের নামে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল

দক্ষিণ আইচায় নিঃসন্তান বিধবার জমি দখলের অভিযোগ,প্রশাসনের হস্তক্ষেপ কামনা

বরগুনা জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যানকে আমতলীতে গণসংবর্ধনা