
শফিকুল স্টাফ রিপোর্টারঃ গাজীপুরের শ্রীপুরে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ তিন পেশাদার মাদক কারবারিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। গতকাল রাতে উপজেলার গাজীপুর ইউনিয়নের নগর হাওলা গ্রামে এ ঘটনা ঘটে।আটককৃত ব্যক্তিরা হলেন— সেলিম, কামরুল এবং বুলেট রনি। তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা, হেরোইন ও গাঁজা উদ্ধার করা হয়েছে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নগর হাওলা এলাকায় দীর্ঘদিন ধরে এই চক্রটি মাদক বিক্রি করে আসছিল। মাদকবিরোধী সামাজিক অভিযানের অংশ হিসেবে গতকাল রাতে স্থানীয় বাসিন্দারা ঐক্যবদ্ধ হয়ে তাদের হাতেনাতে আটক করেন। পরে তাদের কাছ থেকে ইয়াবা, হেরোইন ও গাঁজা উদ্ধার করা হয়। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটককৃতদের থানায় নিয়ে যায়।শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।





























