শিরোনাম
ঢাকাস্থ নাঙ্গলকোট সমাজ কল্যান সমিতির আয়োজনে ঈদ পুনর্মিলনী ও গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠিত শেরপুরে প্রসব করাতে গিয়ে স্বাস্থ্য সহকারীর স্বামীর বাইক খোয়া গেলো : সন্দেহের তীর মাদক ব্যবসায়ীর দিকে বাংলাদেশে মাদক বিস্তারে পার্শ্ববর্তী একটি দেশের ষড়যন্ত্র আছে- এমপি হানজালা মুন্সিগঞ্জে গণধর্ষণের পর হত্যা করে গৃহবধূকে ফেলে দেয়া হয় নদীতে,৪ জন গ্রেপ্তার শহীদ জিয়ার হাত ধরেই বিদেশে শ্রমিক রপ্তানি ও বৈদেশিক মুদ্রা অর্জনের যাত্রা শুরু - ফজলুল হক মিলন লালমোহনে ‘লাস্ট ড্রেস বাই শওকত’ এর উদ্যোগে অসহায় ও দুস্থদের জন্য দাপন কাপনের সামগ্রী বিতরণ মুরাদনগরে মাদকমুক্ত সমাজ গঠনে এলাকাবাসীর মাদকবিরোধী র‌্যালী মুরাদনগরে অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অপরাধে ২০ মামলায় জরিমানা চরফ্যাশনে ধর্ষণচেষ্টা: আত্মরক্ষায় যুবকের গোপনাঙ্গ কেটে দিলেন গৃহবধূ তরুণকে পিটিয়ে হত্যা: সন্দেহভাজনদের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ
সোমবার ০১ জুন ২০২৬
সোমবার ০১ জুন ২০২৬

সিসি ক্যামেরার আওতায় আসবে কক্সবাজার

প্রকাশিত:শনিবার ২০ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:শনিবার ২০ এপ্রিল ২০২৪ | অনলাইন সংস্করণ

Image



বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত হচ্ছে কক্সবাজারে। এবার ড্রোন ক্যামেরা দিয়ে এ সৈকতে বেড়াতে আসা পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি বাইনোকুলার দিয়ে পর্যবেক্ষণ করা হয়েছে সৈকতের নানা বিষয়। এছাড়া ছিল সিসি ক্যামেরা। সেগুলো পরিচালনার জন্য ছিল বড় বড় এলইডি মনিটর। এবার পুরো শহরটিকেও সিসি ক্যামেরার আওতায় আনতে চায় বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ। এসব সিসি ক্যামেরায় যা ধরা পড়বে তা দেখা যাবে শহরের মোড়ে মোড়ে রাখা বড় এলইডি মনিটরে। ফলে শহরের অপরাধ কমে আসবে অন্যদিকে পর্যটকরা নিরাপদে ঘুরতে পারবেন।


শুধু তাই নয়, পর্যটকরা বিপদে পড়লে যাতে খুব সহজেই স্বজনদের ফোন করতে পারেন তার জন্য বিভিন্ন মোড়ে ইন্টারকম সার্ভিস এবং বসটন টেলিফোন রাখার চিন্তা করা হচ্ছে। 


# থাকবে ইন্টারকম ও টেলিফোন

# মোড়ে মোড়ে বসবে বড় বড় এলইডি মনিটর

# পর্যায়ক্রমে হোটেলগুলোকে নজরে আনা হবে

# অপরাধমুক্ত ও পর্যটকদের নিরাপদ করাই লক্ষ্য


বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। 


খোঁজ নিয়ে জানা গেছে, দেশে প্রথমবারের মতো দুটি পর্যটন কেন্দ্রে সিসি ক্যামেরা বসিয়ে মনিটরিং করা হয়েছে। পরীক্ষামূলক এই কাজে সফলতা পেয়েছে বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ। তবে ক্যামেরায় অপ্রীতিকর কিছু ধরা পড়েনি।



ট্যুরিস্ট পুলিশ সূত্রে জানা গেছে, ঈদুল ফিতরে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকদের নিরাপত্তায় সিসি ক্যামেরা বসানোর উদ্যোগ নেয় ট্যুরিস্ট পুলিশ। এরই অংশ হিসেবে প্রথম বারের মতো কুয়াকাটা সমুদ্র সৈকতে ১২টি, পতেঙ্গা বিচে ১২টি ও কক্সবাজারে ২০টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়। এসব ক্যামেরা ঢাকায় বসে কন্ট্রোল রুম থেকে নিয়ন্ত্রণ করে ট্যুরিস্ট পুলিশ।


এছাড়াও কক্সবাজারের প্রতিটি বিচকে ইন্টারকম সিস্টেমের আওতায় আনা হয়েছিল। পর্যটকরা তাদের সমস্যা সরাসরি ইন্টারকমের মাধ্যমে ট্যুরিস্ট পুলিশকে অবগত করতে রাখা হয়েছিল এই সুবিধা। তার ফলও তারা পেয়েছেন। এই ইন্টারকম ব্যবহার করে হাজারও পর্যটক তাদের সন্তান নিখোঁজ, নিজেরা হারিয়ে যাওয়ার খবরটি ট্যুরিস্ট পুলিশকে দিতে পেরেছেন। পাশাপাশি লাগনো হয়েছিল কক্সবাজারের প্রতিটি বিচ এলাকায় সিকিউরিটি এলার্মিং বাটন। এবার পর্যটকরা কোনো সমস্যায় পড়ামাত্র বাটনে টিপ দিয়ে তা ট্যুরিস্ট পুলিশের বক্সে আওয়াজ তৈরি করেছে। ফলে দ্রুত সময়ে সেই স্থানে পুলিশ পৌঁছে তাদেরকে উদ্ধার করেছে।


ট্যুরিস্ট পুলিশের এক কর্মকর্তা বলেন, প্রতিটি বিচে দেওয়া হচ্ছে ফ্রি মোবাইল ফোন সিস্টেম। যেখান থেকে পর্যটকরা সরাসরি টুরিস্ট পুলিশ তথা সেন্টারে হোয়াটসঅ্যাপ এবং কল করতে পারবেন। এছাড়াও সম্প্রতি টুরিস্ট পুলিশের পক্ষ থেকে কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের অন্যতম আকর্ষণ ঘোড়ার গাড়ি ও ময়ূরপঙ্খী বিচ বাইকের মাধ্যমে পর্যটকদের নিরাপত্তায় টহল ডিউটি করা হবে।


এ বিষয়ে বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, কক্সবাজারের ভেতরে তো অনেক ক্যামেরা আছে। যেগুলো সিটি করপোরেশনসহ বিভিন্ন প্রতিষ্ঠান লাগিয়েছে। তবে এর বাইরেও সিসি ক্যামেরা লাগানোর কথা ভাবছে ট্যুরিস্ট পুলিশ। এবার সি বিচে পর্যটকদের নিরাপত্তায় বেশ কাজে দিয়েছে ইন্টারকম ও বাটন টেলিফোন। সেটি কক্সবাজার শহরের বিভিন্ন পয়েন্টে বসানোর কথা চিন্তা করছে টুরিস্ট পুলিশ। বাটনে প্রেস করলেই পুলিশ চলে আসবে আসলে এটা বাংলাদেশের ইতিহাসে একটা ইতিহাস।


তিনি আরও বলেন, আমরা চিন্তা করছি সামনের দিনগুলো পুলিশ কম লাগিয়ে কিভাবে পর্যটকদের সেবা দেওয়া যায়। আরও টেকনোলজি ব্যবহারের চিন্তাও চলছে। সৌদির মক্কায় কিন্তু বেশি পুলিশ থাকে না। আমরা সেই ওয়েস্টার্ন টেকনোলজির দিকে যাচ্ছি। পুলিশ পাশে থাকে কিন্তু ক্যামেরায় অপরাধ ধরামাত্র অপরাধী ধরা পড়ে যাবে। যেমন এবার আমরা কক্সবাজারে বাইনোকুলার অনেক হারানো শিশুকে উদ্ধার করতে সক্ষম হয়েছি। এছাড়াও এবার কক্সবাজার সি বিচে ড্রোন ক্যামেরা ব্যবহার করা হয়েছিল।


ট্যুরিস্ট পুলিশের ঊর্ধ্বতনরা মনে করছেন, কক্সবাজারে পর্যটকদের নিরাপত্তায় সিসি ক্যামেরা আরও বাড়াতে হবে। ইন্টারকম ও ফায়ার ফাইটিং সিস্টেম আরও বাড়াবেন তারা। এরপর এগুলো তারা পর্যায়ক্রমে কক্সবাজার শহরের মধ্যে নিয়ে আসবেন। তারা বড় বড় হোটেলগুলোকেও নজরে আনবেন। যাতে পুরো শহরটাকে সিসি ক্যামেরার আওতায় আনা যায়। তারা মনে করেন তাহলেই আগামীতে স্মার্ট ট্যুরিজম হবে। না হলে অসম্ভব।



ট্যুরিস্ট পুলিশ বলছে, কক্সবাজার শহরকে কেন্দ্র করে অপরাধীরা সক্রিয়। সেখানে বিনোদনের নামে বিভিন্ন হোটেলে স্প্যা বসানো হয়েছে। সিসি ক্যামেরায় মনিটরিং শুরু হলে সেগুলো কমে আসবে। অপরাধও নির্মূল হবে বলে তারা মনে করছেন।  


কক্সবাজারে খোঁজ নিয়ে জানা গেছে, এবার পুরো জেলায় ক্যামেরা বসিয়ে বড় বড় এলইডি স্ক্রিনে মনিটরিং করা হয়েছে। এছাড়াও সাদা পোশাকের গোয়েন্দা টিমের সদস্যরা কাজ করেছেন। ট্যুরিস্ট পুলিশের ২০০ শতাধিক ফোর্স কাজ করেছেন। পুরো এলাকা একটা নিরাপত্তা বেস্টনী গড়ে তুলেছিলেন তারা। পর্যটকদের নিরাপত্তায় এবার প্রথম সি বিচের বিভিন্ন জায়গায় বাটন সিস্টেম টেলিফোন ও ইন্টারকম রাখা হয়েছিল। এছাড়াও লাখ লাখ পর্যটক যাতে সি বিচে তাদের মোবাইল চার্জিং করতে পারে সেজন্য ছিল চার্জিং পয়েন্ট। পাশাপাশি কারও মোবাইল ফোন হারালে যেন ফোন ব্যবহার করে স্বজনদের কল করতে পারেন সেজন্য দুটি মোবাইল ফোন রাখা হয়েছিল। জায়গায় জায়গায় তথ্যকেন্দ্র খুলেছিল কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ। 


কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ জানিয়েছে, এবার তারা যেসব ইন্টারকম ও টেলিফোন বসিয়েছিলেন তাতে হাজার হাজার মানুষের কল এসেছে। ইন্টারকমে চাপ দিলেই পুলিশ সেই জায়গায় গিয়ে হাজির হয়েছে। এবার তারা চুরি বা ছিনতাইয়ের মতো কোনো ঘটনাই ঘটতে দেননি। কোনো তৃতীয় লিঙ্গের লোকজনকে সি বিচে ঢুকতে দেওয়া হয়নি। গেল ঈদে কক্সবাজার সি বিচ থেকে ৫৮টি মোবাইল ও ৬৯ শিশুকে উদ্ধার করেছেন তারা। পরে তাদের স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়।


আরও খবর




সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

ঢাকাস্থ নাঙ্গলকোট সমাজ কল্যান সমিতির আয়োজনে ঈদ পুনর্মিলনী ও গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠিত

দিনাজপুরের লিচুর প্রলোভন দেখিয়ে ৯ বছরের শিশু‌কে ধর্ষণ চেষ্টার অভিযোগে রহিম ঋশি নামে এক যুবক আঁটক

শেরপুরে প্রসব করাতে গিয়ে স্বাস্থ্য সহকারীর স্বামীর বাইক খোয়া গেলো : সন্দেহের তীর মাদক ব্যবসায়ীর দিকে

বাংলাদেশে মাদক বিস্তারে পার্শ্ববর্তী একটি দেশের ষড়যন্ত্র আছে- এমপি হানজালা

মুন্সিগঞ্জে গণধর্ষণের পর হত্যা করে গৃহবধূকে ফেলে দেয়া হয় নদীতে,৪ জন গ্রেপ্তার

টাঙ্গুয়ার হাওরে শব্দদূষণের বিরুদ্ধে কঠোর অভিযান: ৬ নৌযান, ১৪ লাউডস্পিকার আটক, ৫ জন আটক

১ জুন থেকে ৩ মাসের জন্য বন্ধ হচ্ছে সুন্দরবনের দ্বার।

রাজবাড়ীতে জিয়াউর রহমানের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল।

রামপালে মৎস্যঘের দখল চেষ্টায় দুর্বৃত্তদের হামলায় নারীসহ আহত-৫

রামপালে দূর্বৃত্তের হামলায় সাবেক যুবলীগ নেতা নিহত

সৌহার্দ্য ও আনন্দের মেলবন্ধনে দুই দিনব্যাপী ঐতিহ্যবাহী গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

গাজীপুরে ২৮ ঘন্টা পরও সন্ধান মেলেনি নদীতে পরে নিখোঁজ হওয়া রাসেলের

উলিপুরে চেয়ারম্যানের নেতৃত্বে বাড়ী-ঘরে হামলা ও ভাঙচুর

শহীদ জিয়ার হাত ধরেই বিদেশে শ্রমিক রপ্তানি ও বৈদেশিক মুদ্রা অর্জনের যাত্রা শুরু - ফজলুল হক মিলন

আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

অতীতের অন্ধকার পেরিয়ে আলোয় ফিরতে চান উত্তরধানঘড়ার প্রাক্তন সেনাসদস্য মিজানুর

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

ফুলপুরে যুবলীগ নেতা প্রিন্স গ্রেফতার


এই সম্পর্কিত আরও খবর

জঙ্গল সলিমপুরকে অপরাধীদের আস্তানা হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বজনদের মায়া ছেড়ে ব্যস্ত নগরীতে ফিরছেন কর্মজীবীরা

ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’

ঈদ দযাত্রায় ৬ দিনে সড়কে ঝরল ১৩১ প্রাণ, রেল-নৌপথ উন্নয়নের তাগিদ বিশেষজ্ঞদের

চলতি বছর হজে ৩৭ বাংলাদেশির মৃত্যু, চিকিৎসাধীন ২৬

চীনা বাজার নির্ভরতায় ডুবছে চামড়া খাত

ফাঁকা রাজধানীতে বাড়ছে গাড়ির চলাচল

ছুটির শেষ দিনেও চিড়িয়াখানায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

শিশু রামিসা হত্যাকাণ্ডে আদালতে আসামির বিরুদ্ধে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে: আইনমন্ত্রী

চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদুল আজহা উদযাপন