শিরোনাম
অষ্টগ্রামে জোরপূর্বক জমি দখলের চেষ্টা,নারী ও বৃদ্ধাসহ ৮ জন আহত,লক্ষাধিক টাকার মালামাল লুট মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা,নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ চাটখিলে গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত পোরশায় উপজেলা প্রশাসনের মাসিক সমন্বয় সভা মুরাদনগরে গ্রাম আদালত নিয়ে সচেতনতা বাড়াতে সমন্বিত কর্মশালা ২০০ বছরের বিচ্ছিন্নতার অবসান,বিলের বুকে নতুন রাস্তা বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় ভূয়সী প্রশংসা সৌদি হজ মন্ত্রীর গঙ্গাচড়া উপজেলা এনসিপিতে নতুন আহ্বায়ক কমিটি গঠন নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা,আটক ১ নাঙ্গলকোট উপজেলা আদর্শ ক্লাবের প্রবাসী সদস্য হানিফ মিয়াজী ও মোহাম্মদুল্লাহ মিয়াজীকে সম্মাননা স্মারক প্রদান
শুক্রবার ১২ জুন ২০২৬
শুক্রবার ১২ জুন ২০২৬

স্মার্ট ড্রাইভিং লাইসেন্স পেতে ভোগান্তি

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ৩১ জুলাই ২০২৪ | হালনাগাদ:বুধবার ৩১ জুলাই ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষাসহ বায়োমেট্রিক এনরোলমেন্টের মাধ্যমে পাস করে সরকারের নির্ধারিত ফি জমা দিয়েও স্মার্ট ড্রাইভিং লাইসেন্সের কার্ড পাচ্ছেন না ময়মনসিংহের চালকরা। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ময়মনসিংহ কার্যালয় তিন-চার বছর ধরে স্মার্ট কার্ড দিচ্ছে না বলে অভিযোগ তাদের। এই সময়ের মধ্যে মেয়াদ চলে যাওয়ায় অনেককে নতুন করে আবেদন করতে হয়েছে। এ অবস্থায় সড়কে যানবাহন চালাতে গিয়ে নানা ভোগান্তিতে পড়তে হচ্ছে বলে জানিয়েছেন চালকরা।


বিআরটিএ সূত্রে জানা গেছে, দেশে প্রতি বছর অন্তত সাত লাখ স্মার্ট কার্ড প্রয়োজন। আগের ঘাটতি আছে আরও আট লাখ। এর সঙ্গে চুক্তি পরিবর্তনের সময় প্রায় ১২ লাখ আবেদন জমা পড়েছিল। চলতি বছর গ্রাহকদের চাহিদা পূরণ করতে হলে অন্তত ২৭ লাখ কার্ড প্রয়োজন। অথচ গত সাড়ে তিন বছরে চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানের কাছ থেকে মাত্র ১৬ লাখ কার্ড পেয়েছে বিআরটিএ। 


খোঁজ নিয়ে জানা গেছে, ২০২০ সালের ২৯ জুলাই ডুয়েল ইন্টারফেস পলিকার্বনেট স্মার্ট কার্ড তৈরির জন্য ভারতীয় প্রতিষ্ঠান মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার্স (এমএসপি) প্রাইভেট লিমিটেডের সঙ্গে চুক্তি করে বিআরটিএ। চুক্তির দিন থেকে পরবর্তী তিন বছর পর্যন্ত প্রতিষ্ঠানটির ২৪ লাখ কার্ড সরবরাহ করার কথা ছিল। কিন্তু সাড়ে তিন বছরে কার্ড সরবরাহ করেছে মাত্র ১৬ লাখের মতো। চুক্তির দিন থেকে ২০২৫ সালের ২৮ জুলাই পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ করবে। এই পাঁচ বছরের মধ্যে প্রতিষ্ঠানটির ৪০ লাখ কার্ড প্রিন্ট করে সরবরাহ করার কথা আছে। প্রতিষ্ঠানের পক্ষ থেকে চাহিদা অনুযায়ী কার্ড না পাওয়ায় সরবরাহ করতে পারছে না 


আসলাম মিয়া ঢাকা-ময়মনসিংহ সড়কে চলাচলকারী সৌখিন পরিবহনের চালক। জেলা সদরের এই বাসিন্দা  বলেন, ‘লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষাসহ বায়োমেট্রিক এনরোলমেন্টের মাধ্যমে পাস করেছি। এরপর সরকার নির্ধারিত ফি বিআরটিএর কার্যালয়ের মাধ্যমে ব্যাংকে জমা দিয়েছি। ইতোমধ্যে পাঁচ বছর পার হয়ে গেছে। এখনও স্মার্ট কার্ড পাইনি। এর মধ্যে মেয়াদ চলে যাওয়ায় আবারও আমাকে ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে বিআরটিএ কার্যালয়ে যেতে হয়েছে। ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে। এই কার্ড কবে পাবো জানি না। গত পাঁচ বছর ধরে এ নিয়ে ভোগান্তির মধ্যে পড়ে আছি। সড়কে নামলে ট্রাফিক পুলিশ স্মার্ট কার্ড না পেলে হয়রানি করে, অনেক সময় তাদের অর্থ দিয়ে গাড়ি ছাড়াতে হয়। ময়মনসিংহের শত শত পেশাদার চালক আমার মতো সমস্যায় পড়েছেন।’


হালুয়াঘাট-ঢাকা সড়কে যাতায়াতকারী শ্যামলী পরিবহনের চালক কামরুল হাসান  বলেন, ‘তিন বছর হয়ে গেছে, এখনও স্মার্ট কার্ড পাচ্ছি না। কেন সময়মতো দেওয়া হচ্ছে না এর উত্তর বিআরটিএর কার্যালয় থেকেও পাওয়া যাচ্ছে না। কার্ডের জন্য অপেক্ষা করতে করতে মেয়াদ শেষ হয়ে যায়। আবার আবেদন করতে হয়। বিআরটিএর কর্মকর্তাদের দ্বারে দ্বারে ঘুরতে হয়। এখান থেকে টোকেন দেওয়া হলেও তা গ্রহণ করতে চায় না ট্রাফিক পুলিশ। হয়রানির শিকার হচ্ছি। দ্রুত সময়ে কার্ড দেওয়ার দাবি জানাই।’


একই ভোগান্তির কথা জানিয়েছেন মুক্তাগাছা-ঢাকা সড়কে চলাচলকারী ইমাম পরিবহন বাসের চালক কামাল হোসেন। তিনি বলেন, ‘আমি পেশাদার চালক। দুই বছর আগে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করেছিলাম। ব্যাংকে টাকাসহ প্রয়োজনীয় সব কাগজপত্র জমা দিয়েছি। ইতোমধ্যে দুই বছর পার হয়ে গেলেও এখনও স্মার্ট কার্ড পাইনি। কার্ডের জন্য বিআরটিএর কার্যালয়ে কয়েকবার গিয়েছি। কবে দেবে, তাও বলছেন না কর্মকর্তারা। এ অবস্থায় সড়কে নামলেই ট্রাফিক পুলিশের কাছে হয়রানির শিকার হতে হয়।’


ঢাকা-ময়মনসিংহ সড়কে যাতায়াতকারী ট্রাকচালক পাভেল হোসেন বলেন, ‘স্মার্ট কার্ড সঙ্গে না থাকায় সড়কে গাড়ি চালাতে গেলেই নানা হয়রানির শিকার হতে হয়। বিআরটিএর কার্যালয় থেকে দেওয়া ড্রাইভিং লাইসেন্সের স্লিপ ট্রাফিক পুলিশকে দেখালে মানতে চায় না। তাদের নগদ টাকা দিয়ে গাড়ি ছাড়াতে হয়।’


শুধু তারা নন, ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে বিআরটিএর কার্যালয়ে মাসের পর মাস ঘুরছেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। মাস পেরিয়ে বছর গড়ালেও কাঙ্ক্ষিত ড্রাইভিং লাইসেন্স পাচ্ছেন না। 


এ ব্যাপারে জানতে চাইলে ময়মনসিংহ বিআরটিএর সহকারী পরিচালক এস এম ওয়াজেদ আলী বলেন, ‘সময়মতো ঢাকা থেকে স্মার্ট কার্ড আমাদের অফিসে এসে পৌঁছায় না। এ কারণে চালকদের সরবরাহ করতে পারছি না। দুই-তিন বছর পার হয়ে গেছে, এখনও স্মার্ট কার্ড পাননি এমন অনেক চালক আছেন। হিসাবে এক হাজার ১৫০ জন চালকের স্মার্ট কার্ড আটকে আছে।’


কেন আটকে আছে, কবে নাগাদ পাবে জানতে চাইলে ওয়াজেদ আলী বলেন, ‘তা আমরা নিশ্চিত করে বলতে পারছি না। কারণ ঢাকার বিআরটিএ অফিস থেকে আমাদের এ বিষয়ে কিছুই জানানো হয়নি। যতটুকু জানি, স্মার্ট কার্ডের উপাদান বিদেশ থেকে আমদানি করতে হয়। আমদানি সমস্যার কারণে সরবরাহে সমস্যা তৈরি হয়েছে। ঢাকা থেকে প্রিন্ট হয়ে আসলেই চালকদের স্মার্ট কার্ড সরবরাহ করবো আমরা।’


আরও খবর




অষ্টগ্রামে জোরপূর্বক জমি দখলের চেষ্টা,নারী ও বৃদ্ধাসহ ৮ জন আহত,লক্ষাধিক টাকার মালামাল লুট

পঞ্চগড়ে গোপনে কেন্দ্র সচিবের অনৈতিক সুবিধা,তিন বিষয়ে পরীক্ষা দিলেন দুই ঘন্টায়

মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা,নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ

'ছাত্রলীগ' ট্যাগ দিয়ে সাংবাদিক রাজু ও তার পরিবারকে চকরিয়ার ওসি'র হেনস্থা, ক্র‍্যাকের নিন্দা

দালালমুক্ত ও হয়রানিমুক্ত সেবায় বদলে গেছে ভাতগ্রাম ভূমি অফিসের চিত্র

সততা ও মানবিকতায় খুলনায় আস্থার প্রতীক ডিআইজি রেজাউল হক

পরকীয়া সন্দেহের জেরে ছেলের সামনেই ' মা'কে ছুরিকাঘাত,আটক ৩

নোয়াখালীর সোনাইমুড়ীতে ইউএনও এসিল্যান্ড ও বিএনপি নেতার বর্তমান অভিমতে খুশি এলাকাবাসী

গাইবান্ধায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি

ফুলপুর হাসপাতালে অনিয়ম, ২ সেকমোকে নোটিশ

চাটখিলে গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

পোরশায় উপজেলা প্রশাসনের মাসিক সমন্বয় সভা

মুরাদনগরে গ্রাম আদালত নিয়ে সচেতনতা বাড়াতে সমন্বিত কর্মশালা

২০০ বছরের বিচ্ছিন্নতার অবসান,বিলের বুকে নতুন রাস্তা

বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় ভূয়সী প্রশংসা সৌদি হজ মন্ত্রীর

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের


এই সম্পর্কিত আরও খবর

ঈদ যাত্রায় সড়ক-রেল-নৌপথে নিহত ৪৩৮ জন

মুক্তিযুদ্ধের সময় থাকলে আমি মানুষের পক্ষে থাকতাম, জুলাইতেও মানুষের পক্ষেই ছিলাম: ফারুকী

ব্যাংকখাতে সুশাসন নিশ্চিতে সংস্কার কমিশন গঠন করবে সরকার: তথ্যমন্ত্রী

রাশিয়া গে‌লেন পররাষ্ট্রমন্ত্রী

সরকারের ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবি

‘ডেঙ্গুর চিকিৎসা পদ্ধতি শুনে আমি ভয় পেয়ে গেছি’

সনদসর্বস্ব শিক্ষার বদলে কর্মমুখী কারিকুলাম জরুরি: প্রধানমন্ত্রী

ডেঙ্গুর প্রভাব বাড়ার আগেই প্রতিহত করতে চান ডিএসসিসি প্রশাসক

দীর্ঘ ছুটি শেষে কাল খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান

পুশইন মেনে নেবে না বাংলাদেশ, বন্ধে কূটনৈতিক সংলাপের তাগিদ বিশ্লেষকদের