শিরোনাম
ঢাকাস্থ নাঙ্গলকোট সমাজ কল্যান সমিতির আয়োজনে ঈদ পুনর্মিলনী ও গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠিত শেরপুরে প্রসব করাতে গিয়ে স্বাস্থ্য সহকারীর স্বামীর বাইক খোয়া গেলো : সন্দেহের তীর মাদক ব্যবসায়ীর দিকে বাংলাদেশে মাদক বিস্তারে পার্শ্ববর্তী একটি দেশের ষড়যন্ত্র আছে- এমপি হানজালা মুন্সিগঞ্জে গণধর্ষণের পর হত্যা করে গৃহবধূকে ফেলে দেয়া হয় নদীতে,৪ জন গ্রেপ্তার শহীদ জিয়ার হাত ধরেই বিদেশে শ্রমিক রপ্তানি ও বৈদেশিক মুদ্রা অর্জনের যাত্রা শুরু - ফজলুল হক মিলন লালমোহনে ‘লাস্ট ড্রেস বাই শওকত’ এর উদ্যোগে অসহায় ও দুস্থদের জন্য দাপন কাপনের সামগ্রী বিতরণ মুরাদনগরে মাদকমুক্ত সমাজ গঠনে এলাকাবাসীর মাদকবিরোধী র‌্যালী মুরাদনগরে অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অপরাধে ২০ মামলায় জরিমানা চরফ্যাশনে ধর্ষণচেষ্টা: আত্মরক্ষায় যুবকের গোপনাঙ্গ কেটে দিলেন গৃহবধূ তরুণকে পিটিয়ে হত্যা: সন্দেহভাজনদের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ
সোমবার ০১ জুন ২০২৬
সোমবার ০১ জুন ২০২৬

‘সম্পদ রক্ষায়’ আইনি লড়াইয়ে নামবেন বেনজীর

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বৃহস্পতিবার ৩০ মে ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ৩০ মে ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

মেধাবী ও চৌকস পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিতি ছিল তার। ছিলেন পুলিশের সাবেক আইজিপি। দায়িত্ব পালন করেন এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (র‌্যাব) মহাপরিচালকের। ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারও। এসব দায়িত্ব পালনের সময় অবৈধভাবে সম্পদের পাহাড় গড়েছেন বলে অভিযোগ ওঠে সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদের বিরুদ্ধে। এমন অভিযোগের পর তার সম্পদের খোঁজে মাঠে নামে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সত্যতা পেয়ে দুর্নীতিবিরোধী সংস্থাটি আদালতের দ্বারস্থ হলে বিচারক আদালত বেনজীরের বেশ কয়েকটি ব্যাংক একাউন্ট জব্দের নির্দেশ দেন। এমন আদেশের পর উচ্চ আদালতে যাবেন বলে জানিয়েছেন বেনজীরের আইনজীবী। উচ্চ আদালতে গেলে তিনি কি নিস্তার পাবেন? এমন প্রশ্ন অনেকেরই।


আইনজ্ঞরা বলছেন, অভিযোগ থেকে মুক্তি পেতে আইনের দ্বারস্থই হতে হবে বেনজীর আহমেদকে। যথাযথ আদালতে আইনি পথে হাঁটতে পারবেন চাকরিজীবন থেকে নানা কারণে আলোচিত-সমালোচিত সাবেক এই পুলিশ প্রধান।


বেনজীর আহমেদের ব্যাংক হিসাব জব্দের বিষয়ে সাবেক বিচারপতি ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এবিএম আলতাফ হোসেন  বলেন, আদালতের আদেশে কেউ ক্ষুব্ধ হলে তিনি আইনের আশ্রয় নিতে পারেন। যথাযথ ফোরামে যেতে পারেন। তবে আদালত তাকে প্রতিকার দেবে কি না সেটা আদালতের বিষয়। সে হিসেবে বিচারিক আদালতের আদেশের বিরুদ্ধে বেনজীর আহমেদ হাইকোর্টে যেতে পারবেন। যথাযথ আদালতে আইনী পথে হাঁটতে পারবেন।


হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের চেয়ারম্যান মনজিল মোরসেদ বলেন, আইনগতভাবে জব্দ হওয়া ব্যাংক একাউন্ট খোলার নির্দেশনা চেয়ে লড়াই করতে পারবেন বেনজীর। সেই সুযোগ আইনে আছে। যেসব প্রক্রিয়ায় বেনজীর আহমেদের ব্যাংক একাউন্ট বন্ধ করা হয়েছে, সেখানে যদি কোনো ত্রুটি থেকে থাকে তাহলেও তিনি আইনী পদক্ষেপ নিতে পারবেন। দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী যে প্রক্রিয়ায় মামলা করা হয়েছে, সেখানে কিন্তু ত্রুটিও থাকতে পারে। এসব ত্রুটি দেখে উচ্চ আদালতে পুলিশের সাবেক এই মহাপরিদর্শক (আইজিপি) ব্যবস্থা নিতে পারবেন।

কারও সম্পদ ক্রোক বা অ্যাকাউন্ট জব্দ করার আগে তাকে শোকজ নোটিশ দিতে হয়। কিন্তু বেনজীরের ক্ষেত্রে সেটি হয়নি। তাই ব্যাংক হিসাব জব্দের বিষয়ে নিম্ন আদালতের আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করা হবে।



মনজিল মোরসেদ আরও বলেন, ‘বেনজীর আহমেদের ব্যাংক একাউন্ট বন্ধ করার আদেশ দেওয়া হলেও তিনি কিন্তু তার পেনশনের টাকা পাচ্ছেন। জব্দ হওয়া একাউন্টের বাইরেও বেনজীর সাহেবের অর্থ থাকতে পারে। এজন্য আমি মনে করি তার সংসার খরচ চালাতে কোনো অসুবিধা নেই। কোনো সমস্যা নেই।’



বেনজীর আহমেদের আইনজীবী শাহ মঞ্জুরুল হকের অভিযোগ, কারও সম্পদ ক্রোক বা অ্যাকাউন্ট জব্দ করার আগে তাকে শোকজ নোটিশ দিতে হয়। কিন্তু বেনজীরের ক্ষেত্রে সেটি হয়নি। তাই ব্যাংক হিসাব জব্দের বিষয়ে নিম্ন আদালতের আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করা হবে।


সুপ্রিম কোর্ট বারের সাবেক এই সম্পাদক বলেন, ব্যাংক হিসাব জব্দের বিষয়ে নিম্ন আদালতের আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন বেনজীর আহমেদ। এ ব্যাপারে কাগজপত্র প্রস্তুত করা হচ্ছে।


শাহ মঞ্জুরুল আরও বলেন, ‘বলা হচ্ছে, তার আয়ের সঙ্গে সম্পদ অসঙ্গতিপূর্ণ। কিন্তু কীভাবে সম্পদ অর্জন করেছেন, সে ব্যাপারে বেনজীর আহমেদের ব্যাখ্যা থাকতে পারে। আমরা তা শিগগির আদালতকে জানাব।’


বেনজীর আহমেদের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর শুধু দেশের ভেতরে থাকা তার ব্যাংক একাউন্ট ও সম্পদ জব্দ করেই থেমে থাকছে না দুর্নীতি দমন কমিশন। তার বিরুদ্ধে দেশের বাইরে সম্পদ আছে কি না সেটিও অনুসন্ধান করছে সংস্থাটি। প্রমাণ পেলেই সাবেক এই পুলিশ প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে দুদক।


দুর্নীতি দমন কমিশনের আইনজীবী খুরশিদ আলম খান  বলেন, বেনজীর আহমেদের বিরুদ্ধে দুর্নীতির বিষয়ে আরও অনুসন্ধান চলছে। কমিশন অনুসন্ধান করছে। অনুসন্ধানে নতুন কিছু বের হলে তার বিরুদ্ধে আরও মামলা হবে। দুর্নীতি দমন কমিশন অনুসন্ধান করুক। এরপর আমাদের গাইড করলে আমরা নতুন করে আবেদন করব।


দুদকের আরেক আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর বলেন, ‘বেনজীর আহমেদের স্থাবর-অস্থাবর সম্পদ জব্দ ও অবরুদ্ধ করার প্রয়োজন থেকেই তা করা হয়েছে। অনুসন্ধানে অভিযোগের প্রাথমিক সত্যতা পেলে কমিশন মামলা করবে। মামলার বিচারে অভিযোগ প্রমাণিত হলে তখন এই সম্পদ বাজেয়াপ্ত করার প্রয়োজন হতে পারে। বাজেয়াপ্ত করার সময় যাতে কোনো জটিলতার সৃষ্টি না হয় সেজন্যই জব্দ ও অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে। এখন এই স্থাবর-অস্থাবর সম্পদে কিছুর করার থাকলে তা আদালতের আদেশের মাধ্যমে করতে হবে।’


অনুসন্ধানের পর যদি মামলা করা হয় তবে জব্দ ও অবরুদ্ধের আদেশ মামলা নিষ্পত্তি পর্যন্ত বহাল থাকবে। অনুসন্ধানে অভিযোগের সত্যতা না মিললে কমিশনই সম্পদ অবমুক্তির জন্য আবেদন করবে বলে জানান এই পাবলিক প্রসিকিউটর।


আদেশ কার্যকরের প্রক্রিয়া জানতে চাইলে মাহমুদ হোসেন জাহাঙ্গীর বলেন, ‘আদালতের আদেশটি এখন গেজেট আকারে প্রকাশ করবে কমিশন। এরপর দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি আকারে প্রচার করবে। এ দুটি প্রক্রিয়া ১৫ বা ৩০ দিনের মধ্যে করার বাধ্যবাধকতা থাকতে পারে।’



আদালতের আদেশটি এরই মধ্যে কমিশনে পাঠানো হয়েছে জানিয়ে মাহমুদ হোসেন জাহাঙ্গীর আরও বলেন, ‘কমিশন যদি মনে করে জব্দকৃত স্থাবর-অস্থাবর সম্পদ রক্ষণাবেক্ষণের জন্য রিসিভার নিয়োগ করা দরকার, তবে আদালতে আবেদন করে কমিশনকে রিসিভার নিয়োগ দিতে হবে।’


বেনজীর আহমেদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে দেশে-বিদেশে শত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এসব সম্পদ তার এবং তার স্ত্রী এবং তিন সন্তানের নামে নিবন্ধিত।


দুদকের নথি অনুযায়ী, পুলিশ ও র‌্যাবের প্রধান থাকাকালে বেনজীর ও তার পরিবারের সদস্যরা প্রায় সব জমি কেনেন।


দুদকের নথিতে দেখা যায়, বেনজীর ও তার পরিবার ৮৩টি দলিলের মাধ্যমে ১১৪ একর জমি কিনেছিলেন।



নথি অনুযায়ী, বেনজীর পুলিশের মহাপরিদর্শক ও র‌্যাবের মহাপরিচালকের দায়িত্ব পালনকালে মোট ১১২ একর জমি কিনেছিলেন। আইজিপি থাকাকালে ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত ৫০টি দলিল করে ৬৩ দশমিক ৯৭ একর জমি কেনেন তারা।


এছাড়া র‌্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে ২০১৬ থেকে ২০১৯ সালের মধ্যে ২৭টি দলিলে ৪৮ দশমিক ১৫ একর জমি কেনেন।


দুদক আরও জানতে পেরেছে, ২০১৪ সালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার থাকাকালে পাঁচটি দলিলের মাধ্যমে এক দশমিক ৭৫ একর জমি অধিগ্রহণ করে তার পরিবার। যার বেশিরভাগ জমি তার স্ত্রী জিসান মির্জার নামে রেজিস্ট্রি করা হয়েছিল।


আরও খবর




সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

ঢাকাস্থ নাঙ্গলকোট সমাজ কল্যান সমিতির আয়োজনে ঈদ পুনর্মিলনী ও গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠিত

দিনাজপুরের লিচুর প্রলোভন দেখিয়ে ৯ বছরের শিশু‌কে ধর্ষণ চেষ্টার অভিযোগে রহিম ঋশি নামে এক যুবক আঁটক

শেরপুরে প্রসব করাতে গিয়ে স্বাস্থ্য সহকারীর স্বামীর বাইক খোয়া গেলো : সন্দেহের তীর মাদক ব্যবসায়ীর দিকে

বাংলাদেশে মাদক বিস্তারে পার্শ্ববর্তী একটি দেশের ষড়যন্ত্র আছে- এমপি হানজালা

মুন্সিগঞ্জে গণধর্ষণের পর হত্যা করে গৃহবধূকে ফেলে দেয়া হয় নদীতে,৪ জন গ্রেপ্তার

টাঙ্গুয়ার হাওরে শব্দদূষণের বিরুদ্ধে কঠোর অভিযান: ৬ নৌযান, ১৪ লাউডস্পিকার আটক, ৫ জন আটক

১ জুন থেকে ৩ মাসের জন্য বন্ধ হচ্ছে সুন্দরবনের দ্বার।

রাজবাড়ীতে জিয়াউর রহমানের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল।

রামপালে মৎস্যঘের দখল চেষ্টায় দুর্বৃত্তদের হামলায় নারীসহ আহত-৫

রামপালে দূর্বৃত্তের হামলায় সাবেক যুবলীগ নেতা নিহত

সৌহার্দ্য ও আনন্দের মেলবন্ধনে দুই দিনব্যাপী ঐতিহ্যবাহী গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

গাজীপুরে ২৮ ঘন্টা পরও সন্ধান মেলেনি নদীতে পরে নিখোঁজ হওয়া রাসেলের

উলিপুরে চেয়ারম্যানের নেতৃত্বে বাড়ী-ঘরে হামলা ও ভাঙচুর

শহীদ জিয়ার হাত ধরেই বিদেশে শ্রমিক রপ্তানি ও বৈদেশিক মুদ্রা অর্জনের যাত্রা শুরু - ফজলুল হক মিলন

আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

অতীতের অন্ধকার পেরিয়ে আলোয় ফিরতে চান উত্তরধানঘড়ার প্রাক্তন সেনাসদস্য মিজানুর

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

ফুলপুরে যুবলীগ নেতা প্রিন্স গ্রেফতার


এই সম্পর্কিত আরও খবর

জঙ্গল সলিমপুরকে অপরাধীদের আস্তানা হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বজনদের মায়া ছেড়ে ব্যস্ত নগরীতে ফিরছেন কর্মজীবীরা

ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’

ঈদ দযাত্রায় ৬ দিনে সড়কে ঝরল ১৩১ প্রাণ, রেল-নৌপথ উন্নয়নের তাগিদ বিশেষজ্ঞদের

চলতি বছর হজে ৩৭ বাংলাদেশির মৃত্যু, চিকিৎসাধীন ২৬

চীনা বাজার নির্ভরতায় ডুবছে চামড়া খাত

ফাঁকা রাজধানীতে বাড়ছে গাড়ির চলাচল

ছুটির শেষ দিনেও চিড়িয়াখানায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

শিশু রামিসা হত্যাকাণ্ডে আদালতে আসামির বিরুদ্ধে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে: আইনমন্ত্রী

চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদুল আজহা উদযাপন