শিরোনাম
মুরাদনগরে ​সম্পত্তির বিরোধে ভাইয়ের হাতে বোন ও ভাতিজা খুন মুরাদনগরে ​সম্পত্তির বিরোধে ভাইয়ের হাতে বোন ও ভাতিজা খুন সালিশ বৈঠকে যুবককে হত্যা,একজনের যাবজ্জীবন,একজনের ৫ বছরের কারাদণ্ড লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কালীগঞ্জে এনসিপি নেতার বিরুদ্ধে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ অসহায় পরিবারের পাশে আলহাজ্ব হযরত আলী: মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত নাঙ্গকোটে হাফেজে কোরআনের মা-বাবা হতে চাই শীর্ষক আলোচনা সভা ও অভিভাবক সমাবেশ আজমিরীগঞ্জে ৫০ শয্যার আধুনিক ভবন,তবু সেবা মিলছে ৩১ শয্যার! বাক্সবন্দি যন্ত্রপাতি নষ্ট শেরপুর সীমান্তে ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ ভোলা-চরফ্যাশন মহাসড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ২০২৬

সমতা তৈরিতে জাতীয় অর্থনীতিতে ভাসমান অর্থনীতির অন্তর্ভুক্তি প্রয়োজন

আলোকিত বাণিজ্য ডেস্ক
প্রকাশিত:শনিবার ১৯ অক্টোবর ২০২৪ | হালনাগাদ:শনিবার ১৯ অক্টোবর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

অর্থের অনানুষ্ঠানিক হাতবদলের প্রায় ৮০ শতাংশ জিডিপির বাইরে। যার বড় অংশই ভাসমান অর্থনীতি। ১০, ৫০ বা ১০০ জন মিলে জনসংখ্যার বড় একটি অংশের এই আর্থিক হাতবদলে সৃষ্টি হয় কর্মসংস্থান। ক্ষুদ্র ক্ষুদ্র এসব সঞ্চয় বিনিয়োগ হয় শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থানের মতো মানবশক্তির উন্নয়নে। বিশ্লেষকরা মনে করেন, অর্থনৈতিক ব্যবস্থাপনা জ্ঞান ও সচেতনতা ক্ষুদ্র থেকে জাতীয় অর্থনীতিকে পাল্টে দিয়ে গড়তে পারে অংশগ্রহণমূলক অর্থনীতি। পরিবর্তন আনতে পারে জাতীয় সূচকে।


ঢাকা শহরে প্রতিদিন মানুষ আসছে। সবার সামনে এগোবার স্বপ্ন, কারো পেছনে হটবার জায়গা নেই। দুই কোটি মানুষের শহরে পরিবার বেশি, স্বজন কম। তেমনি হাত অনেক, মুঠোয় জড়াবার বন্ধু কম।


এই শহরের একজন দোকানদার ইব্রাহীম। তার নিজের দোকান আছে। এর বাইরে তিনি হেঁটে হেঁটে মানুষকে একত্রিত করেন।


বাড়ি-বাড়ি গিয়ে কিছু টাকার জমা নেন অনেকের কাছে। তেমনি একজন লাবণী আক্তার। তিনি ১০০ টাকা করে জমা রাখেন ইব্রাহীমের কাছে।


লাবণীর বাড়ি থেকে বের হয়ে ইব্রাহীম যায় পাশের বস্তির চায়ের দোকানে। একটা ঋণ আছে, সেই ঋণের কিছু টাকা পরিশোধ করবেন চা দোকানি।




শহরের বস্তিগুলোর ঘনবসতিতে মুখ খুঁজলে সবাই অপরিচিত। বিভিন্ন গন্তব্য থেকে এসেছে তারা। প্রথমে মাথা আড়ালের জায়গা তারপর চাই কাজ। হাত না থাকলে এই শহরে কাজ পাওয়া এত সহজ নয়। না দিন মজুরের কাজ পেতে, না রিকশার জোগান।


নিম্নআয়ের একজন বলেন, 'আমরা দুইজন আছি এক জায়গা থেকে, আর অন্য একজন আলাদা। এজন আছে মানিকগঞ্জ থেকে আর আমরা দুইজন আছি বরিশাল থেকে। যখন আমাদের দরকার হয় তখন তাদের ফোন দেই, তারা চলে আসে।'


নিজের কিছু করতে প্রয়োজন অর্থের যোগান। টিকে থাকতে একটা ভ্যান গাড়ি দু'টি ফলের জোগান করতে হয়। তার জন্যও প্রয়োজন হয় হাজার খানেক টাকা। ছোটখাট উদ্যোগে ব্যক্তিগত টাকা ধার মেলে না। ব্যাংকের ফর্মূলার বাইরে এসব মানুষ। ফলে বিচ্ছিন্ন মানুষদের একতা একমাত্র ভরসা।


দোকানদার ইব্রাহীম বলেন, 'যারা ভ্যানগাড়িতে ফল বিক্রি করে। তরমুজ, আম কলা বিক্রি করে তাদেরও ঋণ দেই। আবার দেখা যায় গেঞ্জি বা কাপড় ভ্যানে বসে বিক্রি করে তাদেরও দিচ্ছি।'


ব্যক্তির প্রয়োজন আর প্রচেষ্টার পালে হাওয়া দিতে এক লক্ষ্যে সবার অংশীদারিত্বে এখানেও যৌথ সম্মিলন থেকে গড়ে উঠে সমিতি।


একজন সমিতির উদ্যোক্তা বলেন, 'আমার এই সমিতিতে ১২০ জন সদস্য আছে। তাদের জন্য আমার দুইজন কর্মী আছে। আমরা তো বহু টাকা নিয়ে ইনভেস্ট করে ব্যবসা করছি না। আমরা সঞ্চয়ের ওপর নির্ভর করে এটা করি। ১০ জনের থেকে নিয়ে তো একজনকে দিতে হয়।'


লাবণী আক্তার, আপাদমস্তক গৃহিণী। সকালের রান্নাবান্না, বাচ্চাদের তৈরি করা, স্কুলে পাঠান তারপর স্বামীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাওয়া।


কারণ, চাহিদার বাস্তবায়নে প্রয়োজন পূরণের আকাঙ্ক্ষা ও সক্ষমতা। সক্ষমতা না থাকলে সন্তুষ্টির পাখা ডানা মেলে না। তাই কিছুটা সচ্ছলতার চাহিদা জীবনের সমস্ত উপযোগের কারণ। এখন লাবণী বেগম শুধু ঋণ নয়, ঋণ ফিরিয়ে দিয়ে, এখন কিছুটা সঞ্চয়ও করেন।




লাবণী বলেন, 'আমার ছেলের যখন তিন-চার বছর বয়স হয়, তখন দেখি যে ছেলেকে কিছু দিতে পারি না, নিজেও কিছু নিতে পারি না। তখন মনে হয়েছে পাশাপাশি আমার কিছু করা দরকার। তার পাশে আমার দাঁড়ানো দরকার।'


ছোট ছোট ক্ষুদ্র প্রচেষ্টার প্রবৃদ্ধি খরচ হয় লাবণী বেগমের ছেলেমেয়ের পড়াশুনা, খাদ্য আর একটি নিরাপদ বাসস্থানের মতো অধিকার নিশ্চিতে।


জাতিসংঘের গবেষণা বলছে, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী নারীরা তাদের আয়ের সিংহভাগ খরচ করেন পরিবারের শিশুদের শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য ও পুষ্টি নিশ্চিতে। লাবণী বেগমও সেই কাজটিই করেন।


কিন্তু প্রায় ৮০ শতাংশের এই অপ্রাতিষ্ঠানিক খাতে অর্থের এই হাতবদল জিডিপির বাইরে। আর যেখানে নারীর অংশগ্রহণ আরও বেশি আড়ালে।


বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. মোস্তফা কে মুজেরী বলেন, 'যারা শ্রমে নিয়োজিত আছেন, তারা কিন্তু এই খাতেই নিয়োজিত আছে। কাজেই এ খাত কিন্তু আমাদের নিয়মিত জিডিপির বাইরে থাকছে। আর এখানে তথ্য বলছে নারীর অংশগ্রহণ ৩৬ থেকে ৩৮ শতাংশ। অর্থাৎ অর্ধেকেরও কম। তার মানে নারীরা এতোটাই কম উৎপাদন কাজে নিয়োজিত? বাস্তবে কিন্তু তা নয়।'


তবে সমিতিতে মানুষের ঋণ নেয়ার দিকেই ঝোঁক বেশি। অনেকেই ঋণ নিয়ে পূর্বের ধারদেনা শোধ করেন। ফলে চক্রাকার ঋণের চাকার ঘুরতে থাকেন গ্রহীতারা। এখানে ইতিবাচক-নেতিবাচক দু'টিই দৃষ্টিভঙ্গি বিদ্যমান। তার কারণ অর্থের ব্যবস্থাপনা জ্ঞান বা ইকোনমিক লিটেরেসি যে অজ্ঞতার প্রভাব প্রাতিষ্ঠানিক আনুষ্ঠানিক ও জাতীয় অর্থনীতিতেও আছে।


বিআইবিএম'র অধ্যাপক শাহ্ মো. আহসান হাবিব বলেন, 'বাংলাদেশের অর্থনীতির অবস্থা আমি বলবো একেবারেই ভালো না। এবং এটা একটা জায়গা যেখানে দৃশ্যমান পরিবর্তন আনতে পারলে ব্যাংকের পাশাপাশি স্টক মার্কেট ডেভেলপ করবে। আর এটা হলে আর্থিক খাতের সাস্টেইন অ্যাবেলিটি বাড়বে। ব্যাংকের জন্যই কিন্তু ওইটার উন্নতি করা দরকার। ফলে বাংলাদেশের ব্যাংক ব্যাংকেরও কাজ করছে, নন ব্যাংকেরও কাজ করছে, স্টক মার্কেটেরও কাজ করছে।'


বিশ্লেষকরা বলেন, সমাজে সমতা তৈরিতেও ক্ষুদ্র থেকে ক্ষুদ্র অর্থনীতিকে জাতীয় অর্থনীতিতে অন্তর্ভুক্ত করা প্রয়োজন। 


আরও খবর




চিরিরবন্দরে ভ্রাম্যমাণ আদালতে দুইজনের কারাদন্ড

মুরাদনগরে ​সম্পত্তির বিরোধে ভাইয়ের হাতে বোন ও ভাতিজা খুন

চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে ২ জনের কারাদন্ড

মুরাদনগরে ​সম্পত্তির বিরোধে ভাইয়ের হাতে বোন ও ভাতিজা খুন

মুরাদনগরে সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

মুরাদনগরে ফুফু-ভাতিজা নিহত, জায়গা নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ

শাজাহানপুরে আমরুল ইউনিয়ন যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।

মাঠের বাস্তব চিত্র তুলে ধরুন, আমরা ব্যবস্থা নেব’: নারায়ণগঞ্জের এসপি

চন্দনাইশে বন্যার্ত ৭৬৬ পরিবারে নগদ অর্থ ও ত্রাণসামগ্রী বিতরণ করেন রেড ক্রিসেন্ট

সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম

সালিশ বৈঠকে যুবককে হত্যা,একজনের যাবজ্জীবন,একজনের ৫ বছরের কারাদণ্ড

বন্যার ক্ষয়ক্ষতি কমাতে উলিপুরে ‘প্রভাতী’ প্রকল্পের সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ সদরের বি‌ভিন্ন জলাশয়-পুকুরে ১০ হাজার পোনা অবমুক্ত

ফতুল্লায় দুই বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা

লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা


এই সম্পর্কিত আরও খবর

ফ্লাওয়ার মিল মালিকদের সংগঠন পেল বাণিজ্য সংগঠনের লাইসেন্স

জাতিসংঘে অনুমোদিত হবে এলডিসির সময় বৃদ্ধি : বাণিজ্যমন্ত্রী

‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রযুক্তি ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে হবে: আলহাজ মো. সোহাগ

রাষ্ট্রীয় সম্পদে নতুন প্রাণ, বন্ধ পাটকলে ১,০৫০ কোটি টাকার বিনিয়োগ

শিগগিরই মার্জিন ইস্যু রুলসসহ ৩ বিধিমালায় পরিবর্তন : বিএসইসি চেয়ারম্যান

প্রযুক্তিগত আধুনিকায়নে আরও শক্তিশালী হবে বিএসটিআই: শিল্পমন্ত্রী

সামনের কঠিন পথ সম্পর্কে আমি সম্পূর্ণ সচেতন : বিএসইসি চেয়ারম্যান

জিডিপি-কর্মসংস্থানে বড় অবদান, তবুও নীতি সহায়তার অভাবে ধুঁকছে হালকা প্রকৌশল শিল্প