শিরোনাম
মিঠামইনে বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যার বিচার দাবিতে সহধর্মিণী তাসলিমার সংবাদ সম্মেলন ও গণমিছিল গঙ্গাচড়া প্রেসক্লাবের সদস্য আসাদুজ্জামান পেলেন সেরা সংগঠক সম্মাননা পত্নীতলা থানা পরিদর্শন করলেন এসপি তারিকুল ইসলাম লালমোহনে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সুস্থতা কামনায় পত্নীতলায় দোয়া মাহফিল চাটখিলে পূর্ববিরোধের জেরে টাকা,স্বর্ণের চেইন ও দুই মোবাইল ছিনতাইয়ের অভিযোগ পত্নীতলায় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাংবাদিকদের নিয়ে সংলাপ ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় রাজশাহী মহানগর মহিলা দলের দোয়া মাহফিল সিএনজিতে নারীকে নির্যাতন,সর্বস্ব লুট করে খালে ফেলে পালাল ছিনতাইকারীরা" মুরাদনগরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
রবিবার ২৫ অক্টোবর ২০২৬
রবিবার ২৫ অক্টোবর ২০২৬

সন্তানের প্রযুক্তি আসক্তি রোধে মায়েদের সোচ্চার হতে হবে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আল মুজাহিদ মল্লিক

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ১৪ অক্টোবর ২০২৬ | হালনাগাদ:বুধবার ১৪ অক্টোবর ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


​কামাল উদ্দিন ভূইয়া, ​বিশেষ প্রতিনিধি

​স্মার্টফোনের ক্ষতিকর প্রভাব থেকে সন্তানদের দূরে রেখে বইমুখী করতে মায়েদের প্রতি সচেতন হওয়ার জোর আহ্বান জানিয়েছেন সোনারগাঁ উপজেলা বিএনপির ১ নং সহ-সভাপতি ও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মানবতার ফেরিওয়ালা  আল মুজাহিদ মল্লিক। ​মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের  মাঝেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত জাকজমকপূর্ণ মা সমাবেশ ও মেধা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ​প্রধান অতিথি আল মুজাহিদ মল্লিক কোমলমতি শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি ও ভবিষ্যৎ গঠনের ওপর বিশেষ গুরুত্বারোপ করে বলেন, বর্তমান যুগে প্রযুক্তির সঠিক ব্যবহার যেমন জরুরি, তেমনি অনিয়ন্ত্রিত ব্যবহার আমাদের সন্তানদের জন্য মারাত্মক হুমকি স্বরূপ। বিশেষ করে অল্প বয়সে শিক্ষার্থীদের স্মার্টফোনের প্রতি মাত্রাতিরিক্ত আসক্তি তাদের স্বাভাবিক শারীরিক ও মানসিক বিকাশকে বাধাগ্রস্ত করছে। এটি তাদের মনোযোগ ও পড়াশোনায় চরম নেতিবাচক প্রভাব ফেলছে। ​সোনারগাঁ উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। ​সভাপতির বক্তব্যে জাকির হোসেন বাবু শিক্ষার মানোন্নয়নে সকলের সম্মিলিত প্রচেষ্টার তাগিদ দিয়ে বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে একজন সৎ, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে কেবল শিক্ষকরাই যথেষ্ট নন; শিক্ষক ও অভিভাবকদের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক পরিবেশ বজায় রাখা এবং শিক্ষার্থীদের সঠিক পথনির্দেশনা দেওয়ার দায়িত্ব আমাদের সবার। ​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক খন্দকার শিল্পী আলম, জামপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার ফারুক, যুব উন্নয়ন কর্মকর্তা ওয়াসিম খন্দকার, মাঝেরচর এমএসডিকে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক কুমার ঢালি, মাঝেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আওলাদ হোসেন, সাবেক শিক্ষক নাসির,  ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফারুক এবং সাবেক ছাত্রনেতা সালমান। ​জামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সালাউদ্দিন সালু এবং কনিকা খন্দকার-এর যৌথ প্রাণবন্ত সঞ্চালনায় আয়োজনের শেষ পর্বে মেধা বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। শিক্ষার্থী ও অভিভাবকদের আনন্দমুখর অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘটে।


আরও খবর




মিঠামইনে বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যার বিচার দাবিতে সহধর্মিণী তাসলিমার সংবাদ সম্মেলন ও গণমিছিল

গঙ্গাচড়া প্রেসক্লাবের সদস্য আসাদুজ্জামান পেলেন সেরা সংগঠক সম্মাননা

পত্নীতলা থানা পরিদর্শন করলেন এসপি তারিকুল ইসলাম

লালমোহনে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সুস্থতা কামনায় পত্নীতলায় দোয়া মাহফিল

বন্দরে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাত গ্রেপ্তার

চাটখিলে পূর্ববিরোধের জেরে টাকা,স্বর্ণের চেইন ও দুই মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

পত্নীতলায় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাংবাদিকদের নিয়ে সংলাপ

কায়েতপাড়ায় চেয়ারম্যান প্রার্থী গোলজারের পক্ষে​ জনস্রোত

ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় রাজশাহী মহানগর মহিলা দলের দোয়া মাহফিল

সিএনজিতে নারীকে নির্যাতন,সর্বস্ব লুট করে খালে ফেলে পালাল ছিনতাইকারীরা"

মুরাদনগরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

সেনবাগে শর্টসার্কিটের আগুনে ভস্মীভূত টিনশেড ঘর,ক্ষতি ১০ লাখ টাকা

রাজশাহীতে সরকারি রাস্তা দখল কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ গুরুতর আহত ৩

মধ্যনগরে মানুষের পারাপারে স্বস্তি, নিজ খরচে সেতু নির্মাণ ছাত্রদল নেতা মিনুর

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সুমাইয়া বিরিয়ানি খেয়ে অসুস্থ আইইটি স্কুলের শিক্ষকরা

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

ষড়যন্ত্র ও দুর্নীতির বিরুদ্ধে পাইথল ইউনিয়নবাসী সহ-সভাপতি ইসমত আলী

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

আমতলীতে চিমটি হাতে রাস্তায় ইউএনও,বর্জ্য অপসারণে ব্যতিক্রমী উদ্যোগ

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২


এই সম্পর্কিত আরও খবর

মিঠামইনে বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যার বিচার দাবিতে সহধর্মিণী তাসলিমার সংবাদ সম্মেলন ও গণমিছিল

গঙ্গাচড়া প্রেসক্লাবের সদস্য আসাদুজ্জামান পেলেন সেরা সংগঠক সম্মাননা

পত্নীতলা থানা পরিদর্শন করলেন এসপি তারিকুল ইসলাম

লালমোহনে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সুস্থতা কামনায় পত্নীতলায় দোয়া মাহফিল

বন্দরে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাত গ্রেপ্তার

চাটখিলে পূর্ববিরোধের জেরে টাকা,স্বর্ণের চেইন ও দুই মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

পত্নীতলায় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাংবাদিকদের নিয়ে সংলাপ

কায়েতপাড়ায় চেয়ারম্যান প্রার্থী গোলজারের পক্ষে​ জনস্রোত

সিএনজিতে নারীকে নির্যাতন,সর্বস্ব লুট করে খালে ফেলে পালাল ছিনতাইকারীরা"