শিরোনাম
বাঙ্গরায় পুলিশের বিশেষ অভিযান,৬ জন কারাগারে ধুনটে ক্ষ্যাপা শেয়ালের কামড়ে এক দিনে ৫ জন হাসপাতালে দীর্ঘ দেড় যুগ পর সরকারী মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদক জব্দ,নারীসহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ধুনটে ৯ ওয়ার্ডের তরুণ-কিশোরদের মাঝে ফুটবল বিতরণ লালমোহনে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা পোরশায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আট পরিবারের চলাচলের রাস্তায় এবং হেলিপ্যাডের উপর গাছের চারা লাগালেন লালমোহন পৌর প্রশাসক নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে আমতলীতে অ্যাডভোকেসি সভা পত্নীতলায় ব্র্যাকের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত
মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬
মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬
মা দিবস

সন্তানকে বুকে জড়িয়ে ধরা অসাধারণ অনুভূতি

প্রকাশিত:রবিবার ১২ মে ২০২৪ | হালনাগাদ:রবিবার ১২ মে ২০২৪ | অনলাইন সংস্করণ

Image


“মা মানে তো দুটো আঙ্গুল, হাঁটতে শেখার গান

জন্ম, জগৎ-জীবন জুড়ে দুঃখ জয়ের তান।

মা সকলের মাথার উপর সুশীতল এক ছায়া

মা হলো ঠিক, একাই তিনি এক সমুদ্র মায়া।”


মা ছোট্ট একটি শব্দ, এমন একটি ডাক যার পরশ সুশীতল এক ছায়া, অষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকা অসাধারণ মায়া।

কিছুদিন আগে একটা লেখা পড়েছিলাম (লেখকের নাম মনে নেই) যেখানে একজন জাপানি বৃদ্ধ সৈনিক ট্রেনে বসা তার সহযাত্রীকে প্রসঙ্গক্রমে স্মৃতিচারণে বলছেন, “আমি যুদ্ধ ক্ষেত্রে কত মানুষকে মারা যেতে দেখেছি। তাদের মধ্যে যারা বয়স্ক অর্থাৎ সন্তানাদি আছে তারা মৃত্যুর পূর্বে সন্তানের কথা স্মরণ করছেন আর যাদের সন্তান নেই অর্থাৎ অল্প বয়সের তারা চিৎকার করে তার মাকে ডাকছেন। এটাই বাস্তবতা। আমি কেন মৃত্যুমুখ থেকে বেঁচে ফিরেছি জানো? কারণ, আমার মা আমার বাধ্যতামূলক যুদ্ধযাত্রার সময় বলেছিলেন, “তুমি কথা দাও বাবা, যুদ্ধের পর আমাদের আবার দেখা হবে।”

আমরা জানি পবিত্র ইসলাম ধর্মে মাকে সুমহান মর্যাদায় অধিষ্ঠিত করা হয়েছে। যেখানে আমাদের প্রিয় নবি হযরত মুহাম্মদ (সঃ) পিতামাতার প্রতি সন্তানের কর্তব্য বুঝাতে গিয়ে প্রথম তিনবারই বলেছেন মায়ের কথা, চতুর্থবার বলেছেন বাবার কথা।

 

মাতৃত্ব আসলে কেমন?

একবার ডিগ্রি তৃতীয় বর্ষ চূড়ান্ত পরীক্ষার প্রত্যবেক্ষক ছিলাম। দুইজন বয়স্ক মহিলা যারা নিজেরা দুইটি ফুটফুটে বাচ্চার নানু, বারান্দায় হাটাহাটি করছেন তাদেরকে কোলে নিয়ে। এ দৃশ্য আমাদের কাছে অতি পরিচিত যখন থেকে চাকরিতে আছি। কারণ অনেক ছাত্রীদের পড়াশুনা করা অবস্থায় বিয়ে হয়ে যায়। এক থেকে ছয় মাস বয়সী বাচ্চারা মায়ের বুকের দুধ ব্যতীত বাইরের খাবারে অভ্যস্ত হয় না। তাছাড়া পরীক্ষার চার ঘন্টা এবং আসা যাওয়ার আরো অনেকটা সময় বাচ্চা না খেয়ে থাকতে পারে না। তাই বাচ্চাকে কেন্দ্রে নিয়ে আসে এবং পরীক্ষার মাঝখানে মা বাইরে এসে বাচ্চাকে খাইয়ে দিয়ে যায় ২/৩ বার। একটি বাচ্চা পাঁচ মাস বয়স, খুব কাঁদছিলো। বাচ্চাটির নানু কিছুতেই থামাতে পারছেন না। আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। মা এসে একবার দুধ খাইয়ে গেছেন। তবু থামছে না। কারণ মায়ের কাছে সবসময় থেকে অভ্যস্ত বাচ্চাটি বাইরের পরিবেশে আরাম পাচ্ছে না।মা,বাচ্চা,বাচ্চার নানি/দাদির এই লড়াই, মাতৃত্বের লড়াই।

একবার আমার বিভাগে রসায়ন এর একটা বিষয়ের ইনকোর্স পরীক্ষা নিচ্ছি। আমার এক ছাত্রী বাচ্চাকে নিয়ে এসেছে। কারণ বাড়িতে কেউ নেই তাকে রাখার মতো। একটা ছোট্ট বৈদ্যুতিক পাখা নিয়ে এসেছে সাথে করে যেনো গরম না লাগে কারণ বাবুটা গরম সহ্য করতে পারে না। হাঁটতে শিখেনি তখনও। বয়স এক বছরের কম হবে। মেয়েকে কোলে নিয়েই ছাত্রী আমার পরীক্ষা শুরু করলো। কিন্তু চঞ্চল মেয়ে বাবুটা একটু পরপর কলম টেনে নিচ্ছে না হয় খাতা ধরে টানছে। লিখতে দিচ্ছে না কিছুতেই, হয়তো ও মনে করছে মা মনোযোগ দিচ্ছে না তার দিকে। আমি আমার কোলে নিতে চাইলাম তাও আসলো না। শেষ পর্যন্ত এভাবে পরীক্ষা শেষ করলো ছাত্রীটি।

আবার এমন ও দেখেছি, ব্যবহারিক পরীক্ষা চলছে, ছাত্রীর দশ ঘন্টা আগে অপারেশন করে বাচ্চা হয়েছে, এম্বুলেন্সে করে কলেজে এসেছে শুধু মাত্র স্বাক্ষর করার জন্য, অনুপস্থিত যেনো না হতে হয়। তাহলে পরেরবার এই পরীক্ষাটা দিলেই হবে।

আমি নিজে একজন চাকরিজীবী মা, তাই এমন পরিস্থিতি আমাকেও প্রতিনিয়ত সামাল দিতে হয়েছে। বাসা থেকে বের হতে গেলে বাচ্চাদের কান্নায় নিজের চোখ ভিজে যেতো।আমার সেই লড়াই এর পুরোভাগে নেতৃত্ব দিয়েছেন, আমার সন্তানদের সারাদিন আগলে রেখেছেন আমার মা। আমিও বলি, মায়ের মূল্য তাই, গাঁয়ের চামড়া দিয়ে মাকে পাপোস বানিয়ে দিলেও শোধ হয় না, হতে পারে না। এটাই সত্যিই।

আগে তেমন বুঝিনি। মা কি বুঝেছি নিজের সন্তান হওয়ার পর। যখন নিজে মা হয়েছি। সন্তানকে বুকে জড়িয়ে ধরা, এ এক অসাধারণ অনুভূতি! মা ডাকে প্রাণটা জুড়িয়ে যায়। সন্তানের অসুস্থতা মায়ের পৃথিবীটা অন্ধকার করে দেয়।

সন্তানের সান্নিধ্যে ভালো থাকুন পৃথিবীর সকল মায়েরা, মা দিবসে এই শুভ কামনা।রাব্বির হামহুমা কামা রাব্বা ইয়ানিস সাগিরা।

 

হামিদা আনজুমান 

ছড়াকার, কবি

সহযোগী অধ্যাপক, নরসিংদী সরকারি কলেজ।


আরও খবর




বাঙ্গরায় পুলিশের বিশেষ অভিযান,৬ জন কারাগারে

ধুনটে ক্ষ্যাপা শেয়ালের কামড়ে এক দিনে ৫ জন হাসপাতালে

দীর্ঘ দেড় যুগ পর সরকারী মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদক জব্দ,নারীসহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ধুনটে ৯ ওয়ার্ডের তরুণ-কিশোরদের মাঝে ফুটবল বিতরণ

লালমোহনে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

পোরশায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

আট পরিবারের চলাচলের রাস্তায় এবং হেলিপ্যাডের উপর গাছের চারা লাগালেন লালমোহন পৌর প্রশাসক

নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে আমতলীতে অ্যাডভোকেসি সভা

ফতুল্লায় ঋণের কিস্তির টাকা নিয়ে অভিমানে তরুণীর মৃত্যু

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ২২ ঘণ্টা পর মিলল নিখোঁজ ৫ জেলের মরদেহ, জীবিত উদ্ধার ৮

বাগাতিপাড়ায় উপজেলা সমবায় কর্মকর্তার বিদায় সংবর্ধনা

শরণখোলায় প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা

রাণীনগরে অনৈতিক কর্মকান্ডে ৬ নারী-পুরুষ আটক

মৃত্যুর মুখোমুখি চার বছরের ফাতেহা: এতিম মেয়েকে বাঁচাতে আকুল মায়ের করুণ আর্তনাদ

জরুরি ঘোষণায় সাড়া, চলন্ত ট্রেনেই অসুস্থ সাংবাদিককে চিকিৎসা দিয়ে প্রশংসিত ডা. মো. কামরুল ইসলাম

অষ্টগ্রামে পৃথক অভিযানে ৫০ পিস ইয়াবা সহ তিন মাদক কারবারি আটক

নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি

বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মেয়ে আয়েশা

আলোর পথ যুব সংঘের উদ্যোগে নৌকা ভ্রমন

৩২ বছরের সম্পর্কের টানে সৌদি থেকে গোয়াইনঘাটে কফিল, অসুস্থ কর্মচারীকে দেখতে ছুটে এলেন প্রবাসী মালিক

বিএনপি'র সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

ডুয়েটের নতুন উপ-উপাচার্য ইইই বিভাগের অধ্যাপক ড. রুমা

রূপগঞ্জে সড়ক দূর্ঘটনায় নরসিংদী সরকারী কলেজের ছাত্র মুয়াজ নিহত

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

সাতক্ষীরায় চেয়ারম্যান মিলনের বিরুদ্ধে বিস্তর অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনওর

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আগামীকাল ডুয়েটে ভর্তি পরীক্ষা মহারণ, ক্যাম্পাসজুড়ে প্রস্তুতি সম্পন্ন


এই সম্পর্কিত আরও খবর

শেকড়ে ঐতিহ্যের রং: রঙ্গালয়ের সাদাকালো পথচলা

টাঙ্গাইলে মাভাবিপ্রবি'র ল্যাবে তৈরি হচ্ছে ঐতিহ্যবাহী জামদানী শাড়ি

স্তন ক্যান্সার প্রতিরোধে সচেতনতা-ই সর্বোত্তম উপায়

এবারের দূর্গাপূজার আদ্যোপান্ত

তারুণ্যের ঈদ উদযাপন

একটি সুন্দর জাতি গঠনে নারীদের ভূমিকা

শুকনো হলেও প্রাণবন্ত: কিসমিসের চমকপ্রদ গল্প

হোমওয়ার্ক করার সঠিক সময়

ঠান্ডা বা কোল্ড অ্যালার্জির লক্ষণ ও প্রতিকার

রাত জাগলে হতে পারে মারাত্মক যেসব ক্ষতি