শিরোনাম
পদ্মা পাড়ে নগরবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়, এনসিপি প্রার্থী মোবাশ্বেরের গণসংযোগ শুরু কুতুব শাহী মসজিদের সৌন্দর্য দেখতে দর্শনার্থীদের ভিড়, নেই প্রয়োজনীয় নাগরিক সুবিধা চন্দনাইশে দিনদুপুরে প্রধান শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি, ১৯ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুট কুমিল্লার শ্রেষ্ঠ পিআইও লাকসামের আহমদ উল্লাহ সবুজ ২৮শে অক্টোবর ২০০৬ বর্বর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নাঙ্গলকোটে জামায়াতের আলোচনা সভা,দোয়া ও বিক্ষোভ মিছিল মুরাদনগরে চোরাই সিএনজি সহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার লগী বৈঠা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে লাকসামে জামায়াতের বিক্ষোভ মিছিল মুরাদনগরে নানা আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত রায়গঞ্জে ২৮ অক্টোবরের স্মরণে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ কানুনগোর বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট তদন্ত প্রতিবেদন দাখিলের অভিযোগের প্রতিবাদে আকবর হোসনের সংবাদ সম্মেলন
শুক্রবার ৩০ অক্টোবর ২০২৬
শুক্রবার ৩০ অক্টোবর ২০২৬

সড়কে ফিরছে গতি, পরিস্থিতির দিকে চোখ রেলের

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শুক্রবার ২৬ জুলাই ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ২৬ জুলাই ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

কোটা সংস্কার আন্দোলন ঘিরে প্রায় এক সপ্তাহ বন্ধ থাকার পর ফের সড়কে ফিরেছে গতি; এরই মধ্যে দেশের বিভিন্ন রুটে গণপরিবহনসহ ঢাকার সঙ্গে দূরপাল্লার বাস চলাচল করছে।


বৃহস্পতিবার থেকে সীমিত আকারে ট্রেন চলাচলের ঘোষণা দিয়েও তা থেকে সরে এসেছে রেলওয়ে, তারা তাকিয়ে আছে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার দিকে।


বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত কারফিউ শিথিল ছিল। সকাল থেকেই ঢাকার সড়কে দেখা যায় মানুষের চাপ। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে কিছু সড়কে যানজট তৈরি হয়, যা শেষ বিকালে আরও প্রকট হয়।


ঢাকার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, রাস্তায় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি কমেছে, সরিয়ে নেওয়া হয়েছে তল্লাশি চৌকিও। বুধবারের তুলনায় বৃহস্পতিবার ঢাকার সড়কে যান চলাচল ছিল বেশি। যাত্রীদের যানবাহন না পাওয়ার সংকটও দেখা যায়নি।


ঢাকার মিরপুরের বাসিন্দা লুৎফুন্নাহার কাকলী  বলেন, গুলশানের অফিসে যাওয়ার জন্য মিরপুর-১২ নম্বর থেকে একটি বাসে উঠেন। তবে সরাসরি বাস পাননি, উত্তরার একটি বাসে উঠে কুর্মিটোলা হাসপাতালের সামনে নামেন,সেখান থেকে আরেক বাসে মহাখালী। আর বনানীতে এসে প্রায় একঘণ্টা যানজটে ছিলেন।


তিনি বলেন, “বাস না পাওয়ায় দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়েছে। দুইবার বাস বদল করতে হয়েছে। যানজটের কারণে আরও দেরি হযেছে। তবে দীর্ঘদিন পর স্বাভাবিক জীবনে ফিরতে পারছি, এতে ভালো লাগছে।”


বৃহস্পতিবার ঢাকা থেকে দূরপাল্লার বাসেও যাত্রীদের ভিড় দেখা গেছে।


সকালে মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালে গিয়ে ঢাকা থেকে ময়মনসিংহগামী এনা পরিবহনের কাউন্টারের সামনে দেখা গেছে যাত্রীদের লম্বা লাইন।


ওই পরিবহনের যাত্রী ময়মনসিংহের হালুয়াঘাটের বাসিন্দা বেসরকারি চাকরিজীবী আবেদা সুলতানা  বলেন, “বাড়ি যাওয়ার কথা ছিল ১৯ জুলাই। আন্দোলন আর কারফিউতে আটকা পড়েছিলাম। কাল (বুধবার) থেকে বাস চলাচল শুরু হওয়ার পর আজ যাচ্ছি।”


মহাখালী আন্তঃজেলা বাস মালিক সমিতির সভাপতি আবদুল মালেক বৃহস্পতিবার  বলেন, কারফিউ শিথিলের সময় তারা বাস ছাড়ছেন। তবে যাত্রী কম।


“কারফিউ যখন শিথিল থাকছে সে সময়ে আমরা বিভিন্ন ডেস্টিনেশনে গাড়ি ঠিকমত পাঠাচ্ছি। তবে যাত্রী কম। কারণ মানুষ হয়ত বের হচ্ছে না। নির্দিষ্ট সময়ে আসার একটা বাধ্যবাধকতা আছে। কেউ ঢাকা থেকে রংপুর রওনা হলে কিন্তু আমি সময়ই পাচ্ছি ৭ ঘণ্টা, ওই সময় পৌঁছানো কঠিন হয়ে যাবে। এতে অনেকে হয়ত দ্বিধাগ্রস্ত। তবে দুয়ে দিনের মধ্যে ঠিক হয়ে যাবে, আশা করছি।”


বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি খন্দকার এনায়েত উল্লাহ  বলেন, গত দুই দিন কারফিউ শিথিলের মধ্যে সারা দেশের বিভিন্ন রুটে বাস চলাচল করেছে। শুক্রবারও চলবে।


“দূরপাল্লা এবং শহরের বিভিন্ন রুটের বাস ঠিকমতই চলছে। কারফিউ শিথিলের মধ্যেই বাস যাওয়ার চেষ্টা করছে, কোথাও হয়ত দেরি হচ্ছে। আজ বৃহস্পতিবার যাত্রীও পাওয়া গেছে মোটামুটি।”


কয়েকদিন বন্ধ থাকার পর বাস ও অন্যান্য যানবাহন চলাচল শুরু হলেও বন্ধ আছে ট্রেন চলাচল। বৃহস্পতিবার থেকে সীমিত পরিসরে ট্রেন চালানোর ঘোষণা দিয়েছিল বাংলাদেশ রেলওয়ে। তবে সেই সিদ্ধান্ত থেকে সরে এসে রেলওয়ে বলছে, দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে সারা দেশে রেল চলাচল ফের শুরু হবে।


বৃহস্পতিবার ঢাকায় রেলভবনে এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে  জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইফতেকার আলম রাজন।


 তিনি বলেন, “পরিস্থিতি স্বাভাবিক হলে ট্রেন চলবে। আমাদের সচিব স্যার, রেলওয়ের ডিজি মহোদয়সহ রেলওয়ের কর্মকর্তারা একটা মিটিং করেছেন। সেখানে নিজেদের মধ্যে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”


কোটা সংস্কার আন্দোলনে ব্যাপক সহিংসতার জেরে বন্ধ হয়ে যাওয়া ট্রেন সেবা সীমিত পরিসরে চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বুধবার।


বৃহস্পতিবার কোনো ট্রেন চলাচল করেনি। এ বিষয়ে জানতে চাইলে ঢাকার বিমানবন্দর স্টেশনের মাস্টার মাহমুদুল হাসান বলেন, "আজ সকাল থেকে দুটি লোকাল ট্রেন চলার কথা ছিল। তবে সেই সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। কোনো ট্রেন চলেনি।"


সরকারি চাকরিতে কোটা নিয়ে আন্দোলনের মধ্যে গত ১৬ জুলাই মঙ্গলবার ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম, ফেনী ও ময়মনসিংহ, রংপুরসহ বিভিন্ন এলাকায় রেলপথ অবরোধ করা হয়। তাতে কয়েক ঘণ্টার জন্য ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে।


পরের দিন ট্রেন চলাচল অনেকটাই স্বাভাবিক ছিল। তবে ১৮ জুলাই ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির দিন সারা দেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।


সেদিন ঢাকার মহাখালীতে রেললাইনে আগুন ধরিয়ে অবরোধ করা হয়। ঢাকার বাইরে দেশের বিভিন্ন জায়গাতেও একই ঘটনা ঘটে। এরপর থেকেই সারাদেশে ট্রেন চলাচল বন্ধ আছে।


কোটা সংস্কারের দাবিতে ১৪ জুলাই থেকে দুই দিনের ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করে আন্দোলনকারীরা। এরপর ১৮ জুলাই থেকে সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ দেওয়ার পর আন্দোলন ভয়াবহ সহিংসতায় রূপ নেয়।


গত শুক্রবার রাত থেকে সারা দেশে কারফিউ দেয় সরকার। কারফিউর মধ্যে রবি থেকে মঙ্গলবার পর্যন্ত ছিল সাধারণ ছুটি। বুধবার থেকে ঢাকায় ৭ ঘণ্টা কারফিউ শিথিল করার ঘোষণা দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যা বৃহস্পতিবারও একই ছিল।


বৃহস্পতিবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় শুক্র ও শনিবার সরকারি ছুটির দুই দিনে ৯ ঘণ্টা কারফিউ শিথিল থাকবে বলে ঘোষণা দিয়েছে।


আরও খবর




পদ্মা পাড়ে নগরবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়, এনসিপি প্রার্থী মোবাশ্বেরের গণসংযোগ শুরু

বগুড়ায় উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, সহযোগিতার আশ্বাস রাষ্ট্রপতির

নিষেধাজ্ঞা শেষ না হতেই মা ইলিশ শিকারে জেলেরা-অভিযানে কোস্টগার্ড বিপুল পরিমাণ জাল আটক

রাজারহাটে জরাজীর্ণ ঘরে নিভৃতে বাস করা ৭৮ বছরের বৃদ্ধা ফুলো রানী দেবের পাশে বিএনপি ও অঙ্গসংগঠন

মুরাদনগরে সাংবাদিক শহিদুল হকের স্মরণে দোয়া ও আলোচনা সভা

রাণীনগরে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ

রাঙ্গাবালীতে জেলেদের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ করা হয় প্রদৃপ্ত প্রকল্পের আওতায়

রিকশা নষ্ট হওয়ায় কলেজে যাওয়া বন্ধ, প্রতিবন্ধী আবু সাঈদের পাশে ইউএনও

মুরাদনগরে চোরাই সিএনজিসহ আন্তজেলা চোর চক্রের তিন সদস্য আটক

ঘাটাইলে জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা

ঘুষ কেলেঙ্কারিতে বোদা ভূমি অফিস: ৩ কর্মচারীর ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল

ভৈরবে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তার

গাজীপুর মধ্যরাত্রে প্রেস ক্লাবের নির্বাচন স্থগিত: সাংবাদিকদের তীব্র ক্ষোভ

ফুলপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কুতুব শাহী মসজিদের সৌন্দর্য দেখতে দর্শনার্থীদের ভিড়, নেই প্রয়োজনীয় নাগরিক সুবিধা

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

পুষ্টি নিরাপত্তায় খাদ্য ফোর্টিফিকেশন জোরদারের আহ্বান খাদ্যমন্ত্রীর

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, প্রধান আসামী আমিনী গ্রেপ্তার

শিশুদের মালিকানাবোধেই লুকিয়ে আছে জলবায়ু সংকটের সমাধান

সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার: খাদ্যমন্ত্রী আফরোজা খানম

কপ৩১-এর প্রস্তুতি: জলবায়ু ন্যায্যতার দাবিতে সংসদে তরুণদের সম্মেলন

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

তেলের দাম বাড়িয়ে জনগণকে কষ্টে ফেলা যাবে না: পীর সাহেব চরমোনাই

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় হাম-ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

গুজব ও উস্কানি রুখে প্রমাণনির্ভর রাজনীতি চর্চার আহ্বানে ঢাকায় প্রচারণা