শিরোনাম
অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে,এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি ঘাটাইলে জমি নিয়ে বিরোধের জেরে ৭০০ ফলজ গাছ কেটে ফেলার অভিযোগ অষ্টগ্রামে পুলিশের বিশেষ অভিযান: ৮ কেজি গাঁজাসহ নারী-পুরুষ আটক আমতলীতে জেলেদের মানবিক সহায়তার চাল প্রশাসনিক কর্মকর্তার পেটে,জেলেদের মধ্যে ক্ষোভ বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির প্রস্তুতি সভা চাটখিলে সাংবাদিকের ওপর হামলা,জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন,২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি চাটখিলে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন,জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে যুব সমাবেশ ও বর্ণাঢ্য আনন্দ আনন্দ মিছিল
সোমবার ০২ নভেম্বর ২০২৬
সোমবার ০২ নভেম্বর ২০২৬

সুন্দরবন বিপর্যয়ের পথে: দূষণ–অব্যবস্থাপনায় হুমকিতে জীববৈচিত্র্য

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ০৭ ডিসেম্বর ২০২৫ | হালনাগাদ:রবিবার ০৭ ডিসেম্বর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

মানবসৃষ্ট নানা সমস্যায় হুমকির মুখে বিশ্বের অন্যতম বড় ম্যানগ্রোভ ফরেস্ট ‘সুন্দরবন’। পর্যটকবাহী জাহাজ, প্লাস্টিকপণ্য এমনকি শুটকিপল্লী সবকিছুই সুন্দরবনের শৃঙ্খলাকে নষ্ট করছে। বনের গহীনে নানা অনুষ্ঠান ঘিরে বাড়ে হরিণ শিকার। দূষণে জীববৈচিত্র্যসহ ক্ষতিগ্রস্ত হয় বনের প্রতিবেশ।


বিশ্বের অন্যতম বড় ম্যানগ্রোভ বন ‘সুন্দরবন’। যে বনকে বলা হয় দক্ষিণ এশিয়ার ফুসফুস ও দুর্যোগ মোকাবিলার ঢাল। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করা সুন্দরবন এখন পড়েছে হুমকির মুখে।


সুন্দরবনের দুবলারচর। প্রায় ৮১ বর্গ কিলোমিটারের এ চরে প্রতি বছর নভেম্বরে হয় রাস উৎসব। এ উৎসবে আসেন হাজারো দর্শনার্থী। শতশত ট্রলার চলে বনের নদী ও খালে। উৎসব ঘিরে বসে শতাধিক দোকান। যত্রতত্র ফেলা হয় নিষিদ্ধ পলিথিন ও চিপসের প্যাকেট। এছাড়াও ট্রলারের উচ্চশব্দও বন্যপ্রাণীদের করে আতঙ্কিত।


এমনকি রাস উৎসবে সুন্দরবনের এ চরে হরিণ শিকার করেন অনেকেই। এবছর ৭ হাজার ফুট হরিণ ধরার ফাঁদ উদ্ধার করে বন বিভাগ। পশু শিকারের চেষ্টার দায়ে গ্রেপ্তার করা হয় ৩২ শিকারিকে।


খুলনা অঞ্চল বন সংরক্ষক ইমরান আহম্মেদ বলেন, ‘মন্দিরে পূজা শেষে সবাইকে পাতলা পলিথিনে করে প্রসাদ দেয়া হচ্ছে। আগে পাতায় বা মাটির পাত্রে প্রসাদ দেয়া হতো। তাহলে আপনি চিন্তা করেন কতো পলিউশন সেখানে হয়েছে। এগুলো বনকে ক্ষতি করছে। কাজেই আমি মনে করি এটি এখান থেকে বন্ধ করা উচিত।’



এদিকে, সুন্দরবনের দুবলারচরকে বছরের পর বছর শুটকি প্রস্তুতের কাজে ব্যবহার করা হচ্ছে। প্রতি বছরের নভেম্বর থেকে মার্চ পর্যন্ত হাজারো কর্মী এখানে শুটকি তৈরির কাজ করেন। সংরক্ষিত বনের মধ্যে এসব কার্যক্রম বনের জীববৈচিত্র্যর জন্য বয়ে আনছে অপূরণীয় ক্ষতি।


খুলনা অঞ্চল বন সংরক্ষক ইমরান আহম্মেদ আরও বলেন, ‘শুটকিকে কেন্দ্র করে যে পরিমাণে লোকজন এবং জেলেরা এখানে বাস করে, আগে তারা একভাবে থাকত। এখন এলিডি লাইট লাগায়। এখানে প্লাস্টিক, পলিথিনের একটি পলিউশন ঘটে। যেটি এখন সবক্ষেত্রে ছড়িয়ে গেছে।’


বিশেষজ্ঞরা বলছেন, সংরক্ষিত বনাঞ্চলে প্রবেশাধিকারের ক্ষেত্রে আরও সতর্ক হতে হবে বন বিভাগকে।


খুলনা বিশ্ববিদ্যালয় পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিন অধ্যাপক ড. আব্দুল্লাহ হারুন চৌধুরী বলেন, ‘একটি নির্দিষ্ট সংখ্যক মানুষদের সেখানে যাওয়ার পারমিশন দেয়া হবে। যার ইচ্ছা সেই সেখানে চলে যেতে পারবে না। তাদের হতে হবে প্রশিক্ষিত ট্রেইন্ড। কীভাবে সংরক্ষিত বনাঞ্চলকে ব্যবহার করেতে হবে ঠিক সেটিই করতে হবে।’


পর্যটকদের সঠিক গাইডলাইন না দিয়ে বনে প্রবেশ করতে দেয়া, রাস উৎসব বা শুটকি পল্লীর কার্যক্রম বনের জন্য সুখকর নয়। জীববৈচিত্র্যকে বাঁচাতে হলে সংরক্ষিত বনাঞ্চলকে বাঁধতে হবে কঠোর নিরাপত্তা বেষ্টনীতে। 


আরও খবর




টাঙ্গাইলে ব্র্যাকের আর্থিক সহায়তায় ঘুরে দাঁড়াচ্ছেন বিদেশফেরত নারীরা

অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে,এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ

কিশোরগঞ্জে মৃত্তিকা প্রতিবন্ধী শিশু পাঠশালা ও পুনর্বাসন কেন্দ্রের সভাপতি নির্বাচিত সাংবাদিক নাসরুল আনোয়ার

নন্দীগ্রামে ফুটবল নিয়ে মাঠে নামল যুবদল, মাদকবিরোধী টুর্নামেন্ট

লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি

গ্রাম আদালতের বিচারিক কার্যক্রমে ফুলছড়িতে সেরা গজারিয়া ইউনিয়ন

চমক দেখালো শেরপুরের পিবিআই!

তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ১ লাখ টাকা জরিমানা

সূর্যমুখী থিয়েটারের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন: আরিফুল ইসলাম পিয়াস সভাপতি, শফিকুল ইসলাম সম্পাদক

আনোয়ারায় ওষখাইন সদ্ধম্মানন্দ বিহারে কঠিন চীবর দানোৎসব

ঘাটাইলে জমি নিয়ে বিরোধের জেরে ৭০০ ফলজ গাছ কেটে ফেলার অভিযোগ

অষ্টগ্রামে পুলিশের বিশেষ অভিযান: ৮ কেজি গাঁজাসহ নারী-পুরুষ আটক

আমতলীতে জেলেদের মানবিক সহায়তার চাল প্রশাসনিক কর্মকর্তার পেটে,জেলেদের মধ্যে ক্ষোভ

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির প্রস্তুতি সভা

চাটখিলে সাংবাদিকের ওপর হামলা,জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

পুষ্টি নিরাপত্তায় খাদ্য ফোর্টিফিকেশন জোরদারের আহ্বান খাদ্যমন্ত্রীর

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, প্রধান আসামী আমিনী গ্রেপ্তার

শিশুদের মালিকানাবোধেই লুকিয়ে আছে জলবায়ু সংকটের সমাধান

সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার: খাদ্যমন্ত্রী আফরোজা খানম

কপ৩১-এর প্রস্তুতি: জলবায়ু ন্যায্যতার দাবিতে সংসদে তরুণদের সম্মেলন

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

তেলের দাম বাড়িয়ে জনগণকে কষ্টে ফেলা যাবে না: পীর সাহেব চরমোনাই

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় হাম-ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

গুজব ও উস্কানি রুখে প্রমাণনির্ভর রাজনীতি চর্চার আহ্বানে ঢাকায় প্রচারণা