
স্টাফ রিপোর্টার সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার আনোয়ারপুর বাজার সংলগ্ন রক্তি নদীতে হাউজবোট নির্মাণকাজ করতে গিয়ে পানিতে পড়ে নিখোঁজ হওয়ার এক ঘণ্টা পর এক হাউজবোট মিস্ত্রির মরদেহ উদ্ধার করা হয়েছে।বুধবার (২৯ এপ্রিল) বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রাকিব হোসেন (২৬) ঢাকার মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার বাসিন্দা।স্থানীয় সূত্রে জানা যায়, রক্তি নদীতে হাউজবোট নির্মাণের কাজ চলাকালে অসাবধানতাবশত রাকিব হোসেন পানিতে পড়ে নিখোঁজ হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা চালালেও সফল হননি। পরে খবর পেয়ে তাহিরপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।প্রায় এক ঘণ্টা দীর্ঘ তল্লাশির পর তাকে নদী থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। পরে স্থানীয়রা তাকে মৃত ঘোষণা করেন।তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।




























