শিরোনাম
কুনহা-ভিনির দাপটে হাইতিকে হারাল ব্রাজিল রাজশাহীতে শিবিরের বিরুদ্ধে দুই হোটেলে তাণ্ডবের অভিযোগ, পুলিশ আহত বাঙ্গরায় ই’য়াবাসহ ‘রূপালি’ নামের এক নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পুত্রসন্তানের জন্ম দিলেন মানসিক প্রতিবন্ধী নারী দক্ষিণ আইচা ইলেকট্রনিক্স ব্যবসায়ী সমিতির নির্বাচনে কামরুল-সালাউদ্দিন বিজয়ী বগুড়ার ধুনটে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কেশবপুরে পুলিশের উপর হামলা,নড়েচড়ে বসেছে প্রশাসন মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় উন্নয়ন প্রকল্প নিয়ে মত বিনিময় সভা ও হুইল চেয়ার বিতরন চাটখিলে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু প্রেমের বিয়ে,সাত মাসের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু
শনিবার ২০ জুন ২০২৬
শনিবার ২০ জুন ২০২৬

টানা ছুটিতে কনটেইনার জটের শঙ্কায় চট্টগ্রাম বন্দর

আলোকিত বাণিজ্য ডেস্ক
প্রকাশিত:সোমবার ২৪ মার্চ ২০২৫ | হালনাগাদ:সোমবার ২৪ মার্চ ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

ঈদে টানা নয় দিনের সরকারি ছুটিতে কনটেইনার জটের শঙ্কায় আছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এ অবস্থায় বন্দর সচল রাখতে ৩৮ ধরনের আমদানি পণ্যের বাইরে আরো বেশি পণ্য বেসরকারি অফ-ডকে পাঠাতে চায় কর্তৃপক্ষ। আগামী ছয় মাসের জন্য কনটেইনার ডিপো থেকে ডেলিভারির অনুমতি চেয়ে এনবিআরে চিঠি দেয়া হয়েছে। ডিপো সংশ্লিষ্টরা এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও ব্যবসায়ীরা আইসিডিগুলোর সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন।


চট্টগ্রাম বন্দরের হ্যান্ডলিং করা কনটেইনারের ৯৫ শতাংশই এফসিএল কনটেইনার। এর মধ্যে ৬৬ শতাংশ আমদানি পণ্যবাহী এফসিএল কনটেইনার বন্দরের ইয়ার্ডে খুলে ডেলিভারি দেয়া হয়। আর ১৭ শতাংশ পণ্য ডেলিভারি দেয়া হয় বেসরকারি কনটেইনার ডিপো থেকে, ২০ শতাংশ সরাসরি চলে যায় শিল্প মালিকের কারখানায়। তিন থেকে চার শতাংশ যায় রেলপথে ।


চট্টগ্রাম বন্দরের দাবি, বিশ্বের কোথাও বন্দর চত্বরে কনটেইনার খুলে পণ্য ডেলিভারি দেয়ার নজির নেই। এতে বন্দরে কনটেইনার ও গাড়ির জট তৈরি হওয়ায় স্বাভাবিক কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়ে। তাই দীর্ঘদিন ধরে আরো বেশি আমদানি পণ্য অফডক থেকে ডেলিভারি দিতে এনবিআরকে অনুরোধ করে আসছে বন্দর।


এদিকে ঈদে টানা নয় দিনের ছুটিতে কনটেইনার জট এড়াতে আমদানি পণ্যবাহী আরো বেশি এফসিএল কনটেইনার বেসরকারি ডিপো থেকে ডেলিভারি দিতে চায় বন্দর। আগামী ছয় মাসের জন্য আরো বেশি এফসিএল কনটেইনার ডিপোগুলো থেকে ডেলিভারি দিতে অনুমতি চেয়ে এনবিআরে চিঠি দিয়েছে বন্দর।


চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম মনিরুজ্জামান বলেন, ‘১১ দিনের দীর্ঘ ছুটি হলেও আমাদের বন্দর চালু রাখতে হবে। সেজন্য আমরা চাচ্ছি যে এফসিএল কার্গোগুলো বাইরে নেয়ার জন্য। আমরা ইতোমধ্যেই চিঠি লিখেছি এনবিআরকে, যে ছয় মাসের জন্য আমাদেরকে যেন বাইরের ঘাটে রাখার অনুমতি দেয়া হয়।’


যদিও এতে সম্মত নন বন্দর ব্যবহারকারীরা। পোশাক শিল্প মালিকদের অভিযোগ ঈদে বাড়তি রপ্তানি কনটেইনারেরই চাপ সামলাতে পারে না ডিপোগুলো। প্রতিদিনের বিপুল অঙ্কের ট্রাক ও কাভার্ড ভ্যানের ডেমারেজ দিতে হয় তাদের।


বিজিএমইএ-এর সাবেক সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরী বলেন, ‘ঈদের সময় এক্সপোর্টের গাড়ির লম্বা লাইন পড়ে থাকে। জায়গা এবং কনটেইনার স্বল্পতার কারণে সেগুলো ক্লিয়ার করা সম্ভব হয় না।এর জন্য আমরা প্রতিনিয়ত ট্রাক ড্যামারেজ দেই। এর মধ্যে যদি এখন আবার ইম্পোর্ট কার্গোগুলো ঢুকিয়ে দেয়া হয়, তাহলে সেটা বন্দরের জন্য বিপর্যয় নিয়ে আসবে।’


ব্যবহারকারীদের অভিযোগ, আইসিডিগুলোর চার্জ বন্দর থেকে তিনগুণ বেশি। সেই সঙ্গে রয়েছে যন্ত্রপাতি ও জনবল সংকট। সক্ষমতা না বাড়িয়ে বেশি আমদানি কনটেইনার ডিপোতে পাঠালে ক্ষতিগ্রস্ত হবেন তারা।


বাংলাদেশ ফ্রেইটফরওয়ার্ডার অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি খাযরুল আলম সুজন বলেন, ‘বাংলাদেশে যে পরিমাণে পণ্য, সে অনুযায়ী আমাদের ডিপো গড়ে ওঠেনি। সেক্ষেত্রে এতগুলো পণ্য যদি একসাথে বাইরে নিয়ে যাওয়া হয় তাহলে আমদানিকারকরা ক্ষতির সম্মুখীন হবে।’


যদিও ডিপো মালিকদের সংগঠন -বিকডার দাবি, ডিপো থেকে পণ্য ডেলিভারি নিলে বন্দরে কনটেইনার জট কমায় জাহাজের গড়ে অবস্থানকাল কমবে। এতে জাহাজ ভাড়া কমায় আমদানিকারকরা লাভবান হবেন।


বাংলাদেশ ইনল্যান্ড কনটেইনার ডিপোটস অ্যাসোসিয়েশনের মহাসচিব রুহুল আমিন শিকদার বলেন, ‘যখনই সব ধরনের এফসিএল কনটেইনার বেসরকারি অফ-ডকগুলো থেকে ডেলিভারি হবে তখনই চট্টগ্রাম বন্দরে যানজট কমে যাবে এবং জাহাজের ফেরত যাওয়ার সময় কমে আসবে।’


৩৮ ধরনের আমদানি পণ্য বেসরকারি ২১টি কনটেইনার ডিপো থেকে ডেলিভারি দেয়া হয়। বছরে ২৩ লাখ কনটেইনার হ্যান্ডলিং করে এসব ডিপো। এর মধ্যে আমদানি কনটেইনার তিন লাখ, রপ্তানি সাত লাখ ও খালি কনটেইনার ১৩ লাখ। 


আরও খবর




শরণখোলায় ইউএনওর বাসভবন থেকে ঘরগিন্নি সাপ উদ্ধার, বনে অবমুক্ত

রাজবাড়ীর লোকোশেড এলাকা থেকে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাণীনগরে চলন্ত মোটরসাইকেলে ডাকাতির চেষ্টা, গ্রেপ্তার তিন

তারাগঞ্জে নিখোঁজ ৯ বছরের শিশুর মরদেহ উদ্ধার,

নারায়ণগঞ্জে মালামাল ডেলিভারি দিতে এসে ট্রাকচাপায় নিহত ভ্যানচালক

আড়াইহাজারে ডাকাত দলের হামলায় মুরাদনগরের এসিল্যান্ডসহ আহত ৬

কুমিল্লার মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খাঁন-এর ওপর সন্ত্রাসী হামলার

তালায় প্রতিবন্ধী ফিরোজার মাথা গোঁজার শেষ আশ্রয়ও ভাঙচুর! থানায় লিখিত অভিযোগ

ফুলপুরে মউক চেয়ারম্যানকে সাংবাদিকদের সংবর্ধনা

কুনহা-ভিনির দাপটে হাইতিকে হারাল ব্রাজিল

রাজশাহীতে শিবিরের বিরুদ্ধে দুই হোটেলে তাণ্ডবের অভিযোগ, পুলিশ আহত

বাঙ্গরায় ই’য়াবাসহ ‘রূপালি’ নামের এক নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পুত্রসন্তানের জন্ম দিলেন মানসিক প্রতিবন্ধী নারী

দক্ষিণ আইচা ইলেকট্রনিক্স ব্যবসায়ী সমিতির নির্বাচনে কামরুল-সালাউদ্দিন বিজয়ী

বগুড়ার ধুনটে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু


এই সম্পর্কিত আরও খবর

প্রযুক্তিগত আধুনিকায়নে আরও শক্তিশালী হবে বিএসটিআই: শিল্পমন্ত্রী

সামনের কঠিন পথ সম্পর্কে আমি সম্পূর্ণ সচেতন : বিএসইসি চেয়ারম্যান

জিডিপি-কর্মসংস্থানে বড় অবদান, তবুও নীতি সহায়তার অভাবে ধুঁকছে হালকা প্রকৌশল শিল্প

সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াতে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

অর্থনীতির কিছু সূচকে স্বস্তির আভাস মিললেও তা স্থায়ী নয় : সিপিডি

পোশাক রপ্তানিতে নতুন ধাক্কার শঙ্কা

দেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে : অর্থমন্ত্রী

আসছে বড় বাজেট

সবজির বাজারে স্বস্তি, ব্রয়লারের কেজি ১৫০ টাকা

ডিমের ডজনে বেড়েছে ৩০-৪০ টাকা, চাপে ক্রেতা