শিরোনাম
পোরশায় বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর (বীর উত্তম) ৪৫তম শাহাদাৎ বার্ষিকী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে মুরাদনগরে বিএনপি'র দোয়া মাহফিল সেনবাগে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫ পত্নীতলায় শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন পর্যটনের নতুন আকর্ষণ জলসুখা সেতু,ঈদের ছুটিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়! সোনাইমুড়ীতে আবাবিল যুবসংঘ সংগঠনের উদ্যোগে ১৪০ পরিবারের মাঝে গোশত বিতরণ শোলাপুকুরিয়া ইসলামী সমাজসেবা যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশন কর্তৃক দুই নতুন লাখপতি ও ৯ জন স্বপ্নের বাজার বিজয়ী নির্বাচিত নোয়াখালীতে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫ পোরশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
রবিবার ৩১ মে ২০২৬
রবিবার ৩১ মে ২০২৬

টাঙ্গুয়ার হাওরে হাঁসের বিচরণ কমায়,বাড়ছে টাকী ও শৌল মাছের পোনা

প্রকাশিত:রবিবার ০৫ এপ্রিল ২০২৬ | হালনাগাদ:রবিবার ০৫ এপ্রিল ২০২৬ | অনলাইন সংস্করণ

Image





আহম্মদ কবির,স্টাফ রিপোর্টার :

বিশ্ব ঐতিহ্যখ্যাত টাঙ্গুয়ার হাওরে সাম্প্রতিক সময়ে খামারের হাঁসের বিচরণ তুলনামূলকভাবে কমে আসায় ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে জলজ জীববৈচিত্র্যে। বিশেষ করে হাওরের বিভিন্ন এলাকায় টাকী ও শৌল মাছের পোনা আগের তুলনায় বেশি দেখা যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় জেলে ও সচেতন মহল।



স্থানীয়দের মতে,আগে খামারের বিপুল সংখ্যক হাঁস হাওরের পানিতে বিচরণ করায় অনেক সময় পোনামাছ টিকে থাকা কঠিন হয়ে পড়ত। হাঁসের খাদ্য তালিকায় থাকা ছোট জলজ প্রাণীর পাশাপাশি অনেক সময় মাছের পোনাও ক্ষতিগ্রস্ত হতো। তবে বর্তমানে হাঁসের বিচরণ কিছুটা কমে আসায় হাওরের অগভীর পানি ও ঘাসজঙ্গলে টাকী ও শৌল মাছের পোনা নিরাপদে বেড়ে ওঠার সুযোগ পাচ্ছে।



হাওরপাড়ের জেলেরা জানান,গত কয়েক বছরে এভাবে পোনা বেশি চোখে পড়েনি। এখন বিভিন্ন স্থানে ছোট ছোট টাকী ও শৌল মাছের পোনা দেখা যাচ্ছে, যা ভবিষ্যতে হাওরের প্রাকৃতিক মৎস্যসম্পদ বৃদ্ধির সম্ভাবনা তৈরি করছে।তবে উদ্বেগজনক একটি চিত্রও সামনে এসেছে। সম্প্রতি টাঙ্গুয়ার হাওরপাড়ের বিভিন্ন হাটবাজারে টাকী ও শৌল মাছের পোনা ব্যাপকভাবে বিক্রি হচ্ছে। বিশেষ করে তাহিরপুর উপজেলার শ্রীপুর বাজার ও লামাগাঁও বাজারে প্রকাশ্যে এসব পোনামাছ বিক্রির দৃশ্য দেখা গেছে। অল্প দামে এসব পোনা মাছ বিক্রি হওয়ায় প্রজননের আগেই বিপুল পরিমাণ মাছ নিধন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।



চলতি বছর মৌসুমের শুরুতেই প্রশাসন টাঙ্গুয়ার হাওরে হাঁসের খামারের বিচরণে নিষেধাজ্ঞা আরোপ করে। হাওরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে নিয়ম অমান্যকারীদের অর্থদণ্ড প্রদান করেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার, মো. মেহেদী হাসান মানিক। এর ফলে বহিরাগত অনেক খামারি টাঙ্গুয়ার হাওরে হাঁসের খামার নিয়ে আসতে নিরুৎসাহিত হয়েছেন। স্থানীয়দের মতে, প্রশাসনের এই পদক্ষেপের কারণে হাওরে হাঁসের বিচরণ কমে আসায় টাকী ও শৌল মাছের পোনা বেড়ে ওঠার জন্য অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।



এ ব্যাপারে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মেহেদী হাসান মানিক সংবাদমাধ্যমকে জানান, পোনামাছ ধরা ও বিক্রি বন্ধে জোড়ালো পদক্ষেপ নেওয়া হবে, যাতে প্রজনন মৌসুমে এসব পোনা নিরাপদে বেড়ে ওঠে এবং হাওরের প্রাকৃতিক মৎস্যসম্পদ রক্ষা পায়।



স্থানীয় সচেতন মহল জানিয়েছেন, এসব পোনামাছ যদি সঠিকভাবে রক্ষা করা যায়, তাহলে আগামীতে টাঙ্গুয়ার হাওরে টাকী ও শৌল মাছের উৎপাদন ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। এতে হাওরের জীববৈচিত্র্য সমৃদ্ধ হবে এবং জেলে সম্প্রদায়ের জীবিকায়ও ইতিবাচক প্রভাব পড়বে। তারা আরও বলেন, পোনামাছ রক্ষায় নিয়মিত নজরদারি ও কার্যকর পদক্ষেপ অব্যাহত রাখা প্রয়োজন, যাতে হাওরের জীববৈচিত্র্য টিকে থাকে।


আরও খবর




পোরশায় বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর (বীর উত্তম) ৪৫তম শাহাদাৎ বার্ষিকী

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে মুরাদনগরে বিএনপি'র দোয়া মাহফিল

গাজীপুরের কাশিমপুরে ঈদ আনন্দ উদযাপন করতে গিয়ে নদীতে পরে নিখোঁজ একজন

ধর্মপাশায় জিয়াউর রহমানের ৪৫ তম শাহাতাত বার্ষিকী উদযাপন

নোয়াখালীর সেনবাগে দুই গ্রুপের সংঘর্ষ, পুলিশসহ আহত ২৫

শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে গাজীপুরে মিলাদ ও গণভোজ

সেনবাগে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫

পত্নীতলায় শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন

পর্যটনের নতুন আকর্ষণ জলসুখা সেতু,ঈদের ছুটিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়!

সোনাইমুড়ীতে আবাবিল যুবসংঘ সংগঠনের উদ্যোগে ১৪০ পরিবারের মাঝে গোশত বিতরণ

অন্ধকার পেরিয়ে আলোর পথে মনপুরা-এগিয়ে যাচ্ছে সাবমেরিন ক্যাবল প্রকল্প কাজ!জনমনে স্বস্তি

সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডাঃ চন্দন দাশ এর মৃত্যুতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর শোক প্রকাশ ও শ্রদ্ধা নিবেদন

মাদকমুক্ত সমাজ গঠনে রাণীনগরে 'রাইডো'র মিনি ম্যারাথন অনুষ্ঠিত

শোলাপুকুরিয়া ইসলামী সমাজসেবা যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশন কর্তৃক দুই নতুন লাখপতি ও ৯ জন স্বপ্নের বাজার বিজয়ী নির্বাচিত

আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন

অতীতের অন্ধকার পেরিয়ে আলোয় ফিরতে চান উত্তরধানঘড়ার প্রাক্তন সেনাসদস্য মিজানুর

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

ফুলপুরে যুবলীগ নেতা প্রিন্স গ্রেফতার


এই সম্পর্কিত আরও খবর

পোরশায় বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর (বীর উত্তম) ৪৫তম শাহাদাৎ বার্ষিকী

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে মুরাদনগরে বিএনপি'র দোয়া মাহফিল

গাজীপুরের কাশিমপুরে ঈদ আনন্দ উদযাপন করতে গিয়ে নদীতে পরে নিখোঁজ একজন

ধর্মপাশায় জিয়াউর রহমানের ৪৫ তম শাহাতাত বার্ষিকী উদযাপন

নোয়াখালীর সেনবাগে দুই গ্রুপের সংঘর্ষ, পুলিশসহ আহত ২৫

শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে গাজীপুরে মিলাদ ও গণভোজ

সেনবাগে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫

পত্নীতলায় শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন

পর্যটনের নতুন আকর্ষণ জলসুখা সেতু,ঈদের ছুটিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়!

সোনাইমুড়ীতে আবাবিল যুবসংঘ সংগঠনের উদ্যোগে ১৪০ পরিবারের মাঝে গোশত বিতরণ