শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ,দুইতীরে লাখো দর্শনার্থীর ভিড় চন্দনাইশ হাশিমপুর বৌদ্ধ বিহারে ডাকাতি লালমোহনে ৫ কোটি টাকার সাইক্লোন শেল্টার উদ্বোধন করলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ লালমোহনে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত লন্ডনের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি থেকে সফলভাবে ডিগ্রি অর্জন করলেন কুমিল্লার খাদিজা সরকার ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে,বাড়ির আঙিনায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে - স্বাস্থ্যমন্ত্রী রূপগঞ্জে ১৮৪ বোতল স্কাফসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নাঙ্গলকোটের কাশিপুর নেছারীয়া বালিকা দাখিল মাদরাসায় অভিভাবক সমাবেশ শেখ হাসিনার মধ্যে থাকত গুমের সঙ্গে সম্পৃক্ত থাকার হিংস্র মনোভাব - মেজর হাফিজ শেখ হাসিনার মধ্যে থাকত গুমের সঙ্গে সম্পৃক্ত থাকার হিংস্র মনোভাব - মেজর হাফিজ
রবিবার ১৩ সেপ্টেম্বর ২০২৬
রবিবার ১৩ সেপ্টেম্বর ২০২৬

তীব্র খরায় কালচে হয়ে যাচ্ছে লিচু, বিপাকে চাষিরা

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বৃহস্পতিবার ০৪ জুন ২০২৬ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৪ জুন ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

পাবনার ঈশ্বরদীতে এ বছর লিচুর ভালো ফলন হলেও শেষ সময়ে তীব্র খরা ও প্রখর রোদের কারণে অনেক লিচুর খোসা পুড়ে কালচে হয়ে যাচ্ছে। এতে বাজারে এসব লিচুর দাম অর্ধেকেরও কমে নেমে এসেছে। চাষিরা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

দেশের অন্যতম লিচু উৎপাদন এলাকা ঈশ্বরদীতে এখন বোম্বাই লিচু সংগ্রহ ও বাজারজাত করার মৌসুম চলছে। উপজেলার বিভিন্ন এলাকায় লিচু চাষি, বাগানমালিক, ব্যবসায়ী ও আড়তদারেরা ব্যস্ত সময় পার করছেন। তবে কয়েক দিনের তীব্র গরম ও খরার কারণে লিচুর খোসা বিবর্ণ হয়ে যাওয়ায় অনেক চাষির মুখে হতাশার ছাপ দেখা গেছে।

ঈশ্বরদীর বৃহৎ লিচুর বাজার জয়নগর হাটে গিয়ে দেখা যায়, পাকা ও টকটকে লাল লিচুর পাশাপাশি কালচে ও বিবর্ণ লিচুও বিক্রির জন্য আনা হয়েছে। ভালো মানের লিচু যেখানে প্রতি হাজার ২ হাজার থেকে ২ হাজার ৪০০ টাকায় বিক্রি হচ্ছে, সেখানে খোসা পুড়ে যাওয়া লিচুর দাম নেমে এসেছে ৩০০ থেকে ৫০০ টাকায়। দিন দিন এমন লিচুর পরিমাণও বাড়ছে বলে জানিয়েছেন বিক্রেতারা।

জয়নগর হাটে লিচু বিক্রি করতে আসা চাষি নাজমুল হোসেন বলেন, এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হয়েছিল। অধিক লাভের আশা করেছিলেন। কিন্তু তীব্র গরমে গাছেই অনেক লিচু কালচে হয়ে যাচ্ছে। এসব লিচু বাজারে প্রতি হাজার মাত্র ৩০০ থেকে ৫০০ টাকায় বিক্রি করতে হচ্ছে। এতে লোকসান গুনতে হচ্ছে।

আরেক চাষি আব্দুল্লাহ আল কাফি বলেন, প্রচণ্ড রোদের কারণে অনেক লিচু গাছ থেকে ঝরে পড়ছে। ঝরে পড়া লিচু প্রতি হাজার ২০০ থেকে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। এসব লিচুর চাহিদাও কম। অনেক সময় ভালো লিচুর সঙ্গে বিনা মূল্যে দিতে হচ্ছে।

মানিকনগর গ্রামের বাগানমালিক হাফিজুর রহমান বলেন, এ বছর লিচুর ব্যাপক ফলন হয়েছিল। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে অনেক লিচু কালচে হয়ে গাছ থেকে ঝরে পড়ছে। মৌসুমের শুরুতে লাভের আশা থাকলেও এখন ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।

জয়নগর লিচু হাটের আড়তদার আলমগীর হোসেন বলেন, বর্তমানে হাটে প্রতি হাজার লিচু ১ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। আবহাওয়ার আকস্মিক পরিবর্তন ও অতিরিক্ত রোদের কারণে লিচুর গায়ে কালো দাগ পড়ছে। এতে কৃষকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

ঈশ্বরদী আবহাওয়া পর্যবেক্ষণ অফিসের সহকারী পর্যবেক্ষক নাজমুল হক রঞ্জন বলেন, কয়েক দিন ধরে ঈশ্বরদীসহ পুরো জেলায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তাপমাত্রা ৩৫ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। এর প্রভাব লিচুসহ বিভিন্ন ফল ও ফসলে পড়ছে।

পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. জাহাঙ্গীর প্রামাণিক বলেন, এ বছর ঈশ্বরদীতে লিচুর আশানুরূপ ফলন হয়েছে। তবে গত দুই-তিন দিনের বৈরী আবহাওয়ার কারণে অনেক লিচু কালচে ও বিবর্ণ হয়ে গেছে। ফলে চাষিরা তুলনামূলক কম দাম পাচ্ছেন।

আরও খবর

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ,দুইতীরে লাখো দর্শনার্থীর ভিড়

ঢাকাস্থ ধর্মপাশা-মধ্যনগর উন্নয়ন ফোরামের নতুন কমিটি

বিএনপির সরকার জনগণের সরকার: পানি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাধারণ সভা অনুষ্ঠিত

মাধ্যমিক শিক্ষার অস্থিরতা: সংকট কোন জায়গায়?

আগুনে সর্বস্ব হারালেন বিধবা রেখা বেগম

ময়মনসিংহে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ডেঙ্গুমুক্ত তারাগঞ্জ গড়তে মাঠে উপজেলা প্রশাসন

ঘাটাইল প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি

ঢাকা-কুমিল্লা সরাসরি রেললাইন নির্মাণ বাজেটে অনুমোদন হয়েছে - মনিরুল হক চৌধুরী এমপি

মনপুরার উন্নয়নে আশ্বাস নয়, কাজের মাধ্যমে বাস্তবায়ন চান এমপি নয়ন

কুমারী পরিচয়ে একাদিক বিয়ে, কয়েক যুবককে নিঃস্ব করছে সাথী

সরকারের জনকল্যাণমুখী কাজের প্রচারণা ও আলোকিত গফরগাঁও গড়ার লক্ষ্যে মতবিনিময়

রাণীনগরে শুরু হয়েছে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

বোদা উপজেলার মাড়েয়া বাজার বণিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচনে সভাপতি রিপন ও সম্পাদক বাবু

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

বিএনপি'র সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

রাজারহাটে ঘড়িয়ালডাঙ্গা জমিদারবাড়ি কালের গর্ভে হারিয়ে যাওয়া এক শেকড়

এই সম্পর্কিত আরও খবর

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় হাম-ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

গুজব ও উস্কানি রুখে প্রমাণনির্ভর রাজনীতি চর্চার আহ্বানে ঢাকায় প্রচারণা

বাবা-মায়ের ভুলে সন্তান ডিভাইসে আসক্তিততে .নীরব মহামারি. হিসেবে দেখা দিয়েছে

১৬ আগস্ট জাতীয় মৎস্য পক্ষ শুরু, ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক

আরো ১২ জেলায় অনলাইন ই-বেইলবন্ড সিস্টেম চালু

রাতেও বিদ্যুতের চাহিদা ১৮ হাজার মেগাওয়াট : জ্বালানিমন্ত্রী

তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা: অতুল কেশপ

গ্যাসের সংকট আরও তীব্র, ভোগান্তি চরমে

প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের বৈঠক