শিরোনাম
মুরাদনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে ‘ভূইতাইল সেতুবন্ধন গোল্ড কাপ ফুটবল’ টুর্নামেন্টের উদ্বোধন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে রূপগঞ্জে জামায়াতের র‍্যালি ও সমাবেশ মুরাদনগরে জামায়াতের মাদকবিরোধী র‍্যালি ও পথসভা লালমোহনে ব্রিজ ভেঙে বালু ভর্তি ট্রাক দুর্ঘটনায় গুরুতর আহত সন্তানের চিকিৎসার জন্য বাবার আকুতি চন্দনাইশে ভিটামিন "এ" ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন মসজিদ থেকেই মাদকবিরোধী বার্তা,জনসচেতনতায় মাঠে মুরাদনগর থানার ‘ওসি’ লাকসামে যুব বিভাগের মাদক বিরোধী সাইকেল র‍্যালী মাগুরা শ্রীপুরে রড নিয়ে হামলার হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধান শিক্ষকের কাছে অভিযোগ চন্দনাইশ বৈলতলী উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
শনিবার ২৭ জুন ২০২৬
শনিবার ২৭ জুন ২০২৬

ভারত-দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের ফাইনাল কবে কখন?

আলোকিত প্যাভিলিয়ন ডেস্ক
প্রকাশিত:শুক্রবার ২৮ জুন ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ২৮ জুন ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

বারবার বিশ্বকাপের সেমিফাইনালের দুয়ার থেকে ফিরে আসার দুঃস্মৃতি পেছনে ফেলে অবশেষে মেগা ইভেন্টের ফাইনালের টিকিট পেয়েছে দক্ষিণ আফ্রিকা। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আফগানিস্তানের বিপক্ষে ৯ উইকেটের জয় পেয়েছে তারা। অন্যদিকে, দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে ৬৮ রানে হারিয়ে ফাইনালে পৌঁছে গেছে ভারত। 



ফাইনালের আগে প্রস্তুতির জন্য খুব একটা সময় পাচ্ছে না রোহিত-মার্করামরা। একদিন পরই নেমে পড়তে হবে শিরোপার লড়াইয়ে। আগামীকাল (শনিবার) ব্রিজটাউনে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে দুই দল। 


বিশ্বকাপের সেমিফাইনাল মানেই, দক্ষিণ আফ্রিকার বিদায়। ওয়ানডে বিশ্বকাপে পাঁচবার ও টি-টোয়েন্টিতে দু’বার এমন হওয়াতে ‘চোকার্স’ তকমাও পেয়েছে তারা। অবশেষে সেমির মঞ্চ পেরিয়ে ফাইনালে দক্ষিণ আফ্রিকা। বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে সেমিফাইনালে আফগানিস্তানকে উড়িয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রথমে ব্যাট করার সিদ্বান্ত নিয়ে দক্ষিণ আফ্রিকার বোলারদের তোপে পড়ে ১১ দশমিক ৫ ওভারে মাত্র ৫৬ রানে অলআউট হয় আফগানিস্তান। 



বিশ্বকাপের ইতিহাসে সেমিফাইনাল ম্যাচে এর আগে কখনোই কোনো দল এত কম রানে অলআউট হয়নি। ৫৭ রান স্পর্শ করতে ঘাম ঝড়াতে হয়নি দক্ষিণ আফ্রিকাকে। ৬৭ বল বাকি  রেখে ১ উইকেট হারিয়ে জয় তুলে নেয় প্রোটিয়ারা। সেমিফাইনালে দুর্দান্ত জয়ে প্রথমবারের মত বিশ্বকাপের ফাইনালে উঠেই শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন দক্ষিণ আফ্রিকার দলপতি মার্করাম।


তিনি বলেন, ‘অবশ্যই অসাধারণ এক অনুভূতি। সাদা বলের দুই ফরম্যাটে দীর্ঘদিন ধরেই একসাথে খেলছে এই দলটি। ফাইনালে উঠতে পারাটা দারুণ। আমাদের বিশ্বাস আমরা বিশ্বের যেকোনো দলের সাথেই লড়াই করতে পারি ও আমরা শিরোপা জিততে পারি। সেই সুযোগ সামনে আসায় ভালো লাগছে।’


শুধু সেমিফাইনালেই নয়, দক্ষিণ আফ্রিকার বোলাররা পুরো টুর্নামেন্ট জুড়েই ভালো করেছে বলে মনে করেন মার্করাম। তিনি বলেন, শুধু আজকেই নয়, পুরো আসরে অসাধারণ বোলিং করেছে বোলাররা। বেশ কিছু ম্যাচে ব্যাটারদের বাঁচিয়ে দিয়েছে তারা। তবে অবশ্যই কন্ডিশন তাদের পক্ষে ছিল। তারপরও সবকিছু ঠিকমতো করার বিষয় থাকে। প্রতি ম্যাচেই আমাদের জন্য সেটা করছে। এজন্য তাদের প্রশংসা করতেই হবে।’


এদিকে, গত টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে হেরে বিদায় নিয়েছিল ভারত। বছর দুয়েক পর সেই হারের ক্ষতে প্রলেপ দিলো রোহিত শর্মার দল। এবার ইংলিশদের বিদায় করে ফাইনালের টিকিট কাটলো ভারত। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭১ রান তুলেছিল ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৫৭ রান করেছেন রোহিত। জবাবে খেলতে নেমে ১৬ ওভার ৪ বলে ১০৩ রানে অলআউট হয়ে গেছে ইংল্যান্ড।


আরও খবর




হালুয়াঘাটে মাদকবিরোধী অভিযানে ৩ জনের এক বছরের কারাদণ্ড

গাজীপুরে উৎসবমুখর পরিবেশে ‘অরাইজা টাওয়ার’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন

গাজীপুরে কাজ শেষ হতেই ধসে গেল ৯ কোটি টাকার সড়ক: নদীগর্ভে ১ কিলোমিটার, ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী

নগদ ৩২ লাখ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ, লালপুর থানায় মামলা

ডুয়েটে শুরু দুই দিনব্যাপী সিএসই কার্নিভাল, অংশ নিচ্ছেন শতাধিক বিশ্ববিদ্যালয়ের ১,২০০ শিক্ষার্থী

রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা তালুকদার খসরু

কুমিল্লার মুরাদনগরে ১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

গাজীপুরের উন্নয়নে প্রতিমন্ত্রী ও প্রশাসকের যৌথ তদারকি, কাজের মান নিয়ে কড়া বার্তা

ভরা মৌসুমে ও মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ!দুশ্চিন্তায় মনপুরার স্হানীয় জেলেরা

মুরাদনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

মুরাদনগরে ‘ভূইতাইল সেতুবন্ধন গোল্ড কাপ ফুটবল’ টুর্নামেন্টের উদ্বোধন

আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে রূপগঞ্জে জামায়াতের র‍্যালি ও সমাবেশ

মুরাদনগরে জামায়াতের মাদকবিরোধী র‍্যালি ও পথসভা

লালমোহনে ব্রিজ ভেঙে বালু ভর্তি ট্রাক দুর্ঘটনায় গুরুতর আহত সন্তানের চিকিৎসার জন্য বাবার আকুতি

শেকড়ে ঐতিহ্যের রং: রঙ্গালয়ের সাদাকালো পথচলা

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

সদর থানা পুলিশের বড় সাফল্য: বিদেশি পিস্তল, গুলিসহ গ্রেফতার ১, গাড়ি জব্দ


এই সম্পর্কিত আরও খবর

বিশ্বকাপের সবুজ গালিচায় নারায়ণগঞ্জের ছোট্ট আয়ানের পদচিহ্ন

কুনহা-ভিনির দাপটে হাইতিকে হারাল ব্রাজিল

হেক্সা জয়ে গ্রুপ থেকে ফাইনাল পর্যন্ত যেমন হতে পারে ব্রাজিলের রোডম্যাপ

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

হিসাব চুকানোর ফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ, লক্ষ্য হ্যাটট্রিক শিরোপা

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

কাল মিশরের মুখোমুখি হচ্ছে ব্রাজিল

কাল হন্ডুরাসের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা

ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ

‘বিশ্বকাপে ব্রাজিল ফেবারিট নয়’